ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এই সিরিজের আগে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় উইন্ডিজ। আগামী বছর ভারত ও শ্রীলংকার মাঠে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। এই দুই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশের। টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ চার সিরিজই জিতেছে টাইগাররা। শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের পর সর্বশেষ সিরিজে আফগানিস্তানকে হারায় টাইগাররা। চলতি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে…
Author: mh sohag
ব্যাচেলর অব স্টাডিজের (বিএস) বিভিন্ন কোর্সে শিক্ষার্থী ভর্তির হার কমে যাওয়ায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার বিশ্ববিদ্যালয় চলতি শরৎকালীন সেমিস্টার থেকে ৯টি বিভাগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিভাগগুলো হচ্ছে উন্নয়ন অধ্যয়ন, ভূতত্ত্ব, ভূগোল, ইতিহাস, সামাজিক নৃবিজ্ঞান, পরিসংখ্যান, লজিস্টিকস ও সরবরাহ চেইন বিশ্লেষণ, মানব উন্নয়ন ও পরিবারবিদ্যা এবং গার্হস্থ্য অর্থনীতি। বিশ্ববিদ্যালয়ের নথির বরাত দিয়ে ডন জানিয়েছে, এবার মাত্র একজন মানব উন্নয়ন ও পরিবারবিদ্যা সংক্রান্ত বিএস প্রোগ্রামে ভর্তি হতে আবেদন করেছে, দুজন করে আবেদন করেছে উন্নয়ন অধ্যয়ন, লজিস্টিকস ও সরবরাহ চেইন বিশ্লেষণ এবং গার্হস্থ্য অর্থনীতিতে, তিনজন করে ইতিহাস ও ভূগোলে, সামাজিক নৃবিজ্ঞানে ৫ জন, পরিসংখ্যানে ৭ আর ভূগোলে ১৪ জন। এর…
বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসানের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি এমন গুঞ্জন রটে যায়। এব্যাপারে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এদিকে আমার আর আমার প্রেমিকের (তিনিই স্বামী) হাতের ছবি দিচ্ছি। লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দিল।’ অভিনেত্রী বলেন এই চাউর হওয়া এই গুঞ্জন ভাঙতেই কার সঙ্গে প্রেম করছেন তার নাম সামনে আনেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রী বলেন, ‘হঠাৎ করে এমন গুঞ্জন রটে যাওয়ায় প্রেমিককে প্রকাশ্যে আনি। এতে সবার ভুল ভাঙে।’ সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হয় ফারিণকে। তবে এ প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি। ফারিণ…
হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগীয় দলের ফিজিও হাসান আহমেদ। সোমবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশালের ম্যাচ চলার সময় বেলা ১১টার দিকে মাঠেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বরিশালের ক্রিকেটার মঈন খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাঠে শুশ্রুষার পর তাকে খুলনার আদ–দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আইসিইউর জন্য অন্য একটি হাসপাতালে নেওয়ার পথে বেলা ২টার দিকে মারা যান ৪৭ বছর বয়সী হাসান তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক যুগেরও বেশি সময় ধরে বরিশালের ফিজিও হিসেবে কাজ করেছেন হাসান। এ ছাড়া বাংলাদেশ রিহ্যাবিলিয়েশন ফর ট্রমা সেন্টারে ম্যানেজারের দায়িত্বেও ছিলেন তিনি। হাসান আহমেদের প্রতি সম্মান…
জ্বালানি সংকটের কারণে সারাদেশে সব স্কুল ও বিশ্ববিদ্যালয় দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে মালির সামরিক সরকার। শিক্ষামন্ত্রী আমাদু সি সাভান রোববার এক ঘোষণায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শিক্ষামন্ত্রী ওই বিবৃতিতে জানিয়েছেন, জ্বালানির অভাবে শিক্ষক ও কর্মীদের চলাচলে গুরুতর সমস্যা দেখা দিয়েছে তাই ৯ নভেম্বর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস স্থগিত থাকবে। সরকার আশা করছে, ১০ নভেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে শিক্ষাকার্যক্রম পুনরায় শুরু করা যাবে। সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় কমিটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জ্বালানি সরবরাহে সীমাবদ্ধতা বহাল থাকবে। তবে জরুরি সেবা, উদ্ধারকাজ এবং গণপরিবহনকে অগ্রাধিকার দিয়ে তা চালু থাকবে। জানা গেছে, এই সংকটের সূত্রপাত…
বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত কখন কী করেন, আর কখন কী বলেন, তা অনেক সময় নিজেও বুঝতে পারেন না। এ নিয়ে বিতর্ক যেন তার পিছু ছাড়ে না। একটা না একটা বিতর্ক সৃষ্টি করবেনই। যদিও এ মুহূর্তে মিউজিক ভিডিও ‘জারুয়াত’-এর প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। তবে শোনা যায়, খবরের শিরোনামে থাকার জন্য তিনি নাকি যে কোনো পদক্ষেপ নিতে পারেন। সম্প্রতি অভিনেত্রী তামান্না ভাটিয়া ও নোরা ফাতেহিকে আক্রমণ করে বসেন। এবার গানের প্রমোশনে এক পডকাস্ট শোয়ে অতিথি হিসাবে এসেছিলেন রাখি সাওয়ান্ত। সেখানে অভিনেত্রী নিজেকে বলিউড ইন্ডাস্ট্রির কন্যা বলে উল্লেখ করেন। এর পাশাপাশি তিনি এও বলেন, আমার নিজের কেউ নেই। ফারহা খান…
এশিয়া কাপে পাওয়া চোট দীর্ঘ দিনের জন্য লিটন দাসকে ছিটকে দিয়েছিল। তবে পাঁজরে পাওয়া সে চোট কাটিয়ে লিটন আবারও ফিরছেন জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ থেকেই তিনি থাকবেন দলে। তিনি এশিয়া কাপে খেলেছেন তিনে। আজও যখন খেলবেন, তখনও জায়গায় পরিবর্তন হবে না। ফলে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনদের একজনকে জায়গা করে দিতে হবে লিটনকে। কারণ ওপেনিংয়ের একটা জায়গা নিশ্চিত, সেটা সাইফ হাসানের। এশিয়া কাপে বাংলাদেশের মিডল অর্ডার ধুঁকেছে বেশ করে। তবে এরপরও মিডল অর্ডারে তাওহীদ হৃদয় জায়গা পেতে চলেছেন আজ। আরও একটা জায়গা থাকবে নুরুল হাসান সোহানের। ফিনিশারের ভূমিকাটা থাকবে জাকের আলী…
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা নিরস্ত্র হতে রাজি আছে। তবে শর্ত হলো, ফিলিস্তিনে ইসরাইলি দখলদারত্বের অবসান হতে হবে। হামাসের প্রধান আলোচক খলিল আল-হাইয়া স্পষ্ট জানিয়েছেন, সংগঠনটির অস্ত্রভাণ্ডারের বিষয়ে সিদ্ধান্ত ইসরাইলি ‘দখলদারত্ব ও আগ্রাসনের উপস্থিতির সঙ্গে সম্পর্কিত।’ বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরাইল দুই বছরের যুদ্ধের সমাপ্তি হিসেবে হামাসের নিরস্ত্র হওয়ার দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রও তাদের ২০ দফা পরিকল্পনা এগিয়ে নিতে হামাসকে অস্ত্র সমর্পণের শর্ত দিয়েছে। তবে খলিল আল-হাইয়া বলেছেন, দখলদারত্বের অবসান হলে এসব অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। তবে আল-হাইয়া কোন রাষ্ট্রের কথা বলেছেন, তা স্পষ্ট নয়। তিনি কি কোনো নতুন বা এখনো গঠিত না হওয়া ফিলিস্তিনি প্রশাসনিক…
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে সিনেমা নিয়ে বক্তব্য রাখেন এই বলি সুপারস্টার। তবে তার একটি মন্তব্যে এরইমধ্যে নেটিজেনদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাধারণ মানুষ। সালমানকে নাকি জঙ্গি ও সন্ত্রাসবাদী হিসেবে অভিহিত করেছেন সে দেশের মানুষ। অনুষ্ঠানে সালমান খান বলেন, আপনি যদি হিন্দি সিনেমা তৈরি করেন, সেটি সৌদি আরবে মুক্তি পেলে ভালো ব্যবসা করবে। তেমনই তামিল, তেলেগু, মালয়লাম— যে কোনো ভারতীয় ভাষার সিনেমাই এখানে সফল হতে পারে। কারণ এখানে আফগানিস্তান, পাকিস্তান, বেলুচিস্তানসহ নানা দেশ থেকে মানুষ কাজ করতে আসে, সফল হয়। তার এই…
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ভয়াবহ চোট পেয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন ভারতের ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। শনিবার সিডনিতে ম্যাচ চলাকালে এক চমৎকার ক্যাচ নিতে গিয়ে মারাত্মকভাবে আঘাত পান তিনি। অ্যালেক্স ক্যারিকে আউট করতে পয়েন্ট থেকে দৌড়ে পিছনে গিয়ে ডাইভ দিয়ে ক্যাচ নেন শ্রেয়াস। সেই সময় তার বাঁ পাশের পাঁজরের নিচে প্রচণ্ড আঘাত লাগে। মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণের মধ্যেই তার শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। তখনই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার সময় শ্রেয়াসের শরীরের গুরুত্বপূর্ণ কিছু সূচক খুব নিচে নেমে গিয়েছিল, যা তখন প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করেছিল বলে জানা গেছে। চিকিৎসকরা জানান, তার প্লীহা বা স্প্লিনে ছিদ্র হয়ে গেছে,…

