Author: mh sohag

বহুদিন ধরে গুঞ্জন চলছিল—শেষমেশ সেটিই সত্য হলো। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি অবশেষে প্রকাশ্যে আনলেন তাদের প্রেমের সম্পর্ক। শনিবার (২৫ অক্টোবর) রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে কেটি পেরির ৪১তম জন্মদিনে একসঙ্গে অংশ নেন তারা। প্যারিসের বিখ্যাত ক্যাবারেট ও স্ট্রিপ ক্লাব ‘ক্রেজি হর্স’-এ হাতে হাত ধরে প্রবেশ করতে দেখা যায় তাদেরকে। উপস্থিত অতিথিদের সামনেই ট্রুডো স্বীকার করেন, তিনি কেটি পেরির প্রেমে মজেছেন। ‘দ্য ক্যালিফোর্নিয়া গার্লস’-খ্যাত কেটি পেরি এদিন পরেছিলেন আকর্ষণীয় লাল গাউন, যার থাই-হাই স্লিট ও কাঁধ খোলা নকশা নজর কাড়ে সবার। সঙ্গে ছিল কালো মেশ হিলস, ছোট বিরকিন ব্যাগ ও সিলভার ড্রপ ইয়াররিংস। অন্যদিকে, ৫৩…

Read More

পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের মতোই বলিউডে পা রেখেছেন তার ছেলে ইব্রাহিম আলি খান। তার অভিনীত প্রথম সিনেমা ‘নাদানিয়া’ মুক্তি পাওয়ার আগেই ইব্রাহিমকে নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের ছিল ব্যাপক আগ্রহ। কিন্তু সিনেমা মুক্তির পর সেই উত্তেজনা যেন মুহূর্তেই সমালোচনায় রূপ নেয়। তার অভিনয় ও নায়িকার সঙ্গে রসায়ন আর গল্প— সব মিলিয়েই সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন ইব্রাহিম। এদিকে পরিচালক-প্রযোজক ও অভিনেতা করণ জোহর সাইফপুত্র ইব্রাহিমকে বলিউডে লঞ্চ করেছিলেন এবং তার পরবর্তী প্রজেক্ট ‘সরেজমিন’-এও সুযোগ দিয়েছিলেন তিনি। তবে করণের ঘনিষ্ঠ সূত্র জানায়, অনেকেই করণ জোহরকে ইব্রাহিমকে নিয়ে দ্বিতীয় সুযোগের জন্য ভেটো দিয়েছেন, তবু করণ তার প্রতিশ্রুতি রেখেছিলেন। সম্প্রতি একটি…

Read More

ভারতের ইন্দোরে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে যৌন হয়রানির শিকার বানিয়েছে এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার সকালে কফিশপে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিষয়টি নিশ্চিত করেছে। সিএ এক বিবৃতিতে জানায়, ‘ইন্দোরে কফিশপে যাওয়ার সময় অস্ট্রেলিয়ান নারী দলের দুই সদস্যের সঙ্গে এক মোটরসাইকেল আরোহী অশোভন আচরণ করেছে। দলীয় নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি পুলিশকে জানান, পুলিশ তদন্ত শুরু করেছে।’ ঘটনাটি ঘটে সকাল ১১টার দিকে, দলের হোটেল থেকে মাত্র আধা কিলোমিটার দূরে। মোটরসাইকেল আরোহী প্রথমে দুই খেলোয়াড়কে অনুসরণ করে, এরপর একজনকে অশালীনভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে তাদের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে বিষয়টি জানান। এরপর স্থানীয় নিরাপত্তা সংস্থার সহযোগিতায় তাদের…

Read More

৪৭তম আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় গিয়ে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরাইলের আগ্রাসনের পক্ষ নেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে দেশটির রাজধানী কুয়ালামপুরের ইন্ডিপেন্ডেন্স স্কয়ার ও আমপাং পার্কের সামনে হাজারও বিক্ষোভকারী জড়ো হয়েছেন। বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’সহ নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান করেছেন। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘আমাদের সময়ের হিটলার ডোনাল্ড ট্রাম্প।’ আরেকটি ব্যানারে লেখা ছিল- ‘ট্রাম্প, আপনি মালয়েশিয়ায় স্বাগত নন।’ আসমা হানিম মাহুদ নামের এক নারী দেশটির কেলানতান রাজ্য থেকে ৩০০ কিলেমিটার পাড়ি দিয়ে এই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য এসেছেন। শুক্রবার মার্কিন দূতাবাসের সামনে আরেকটি বিক্ষোভেও তিনি অংশ নেবেন। আল-জাজিরাকে তিনি বলেন, ট্রাম্পের সহায়তায়ই গাজায় ইসরাইল…

Read More

বার্সেলোনার উইঙ্গার রাফিনিয়া রবিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকো ম্যাচে খেলতে পারছেন না। চোট থেকে ফেরার পথে নতুন করে সমস্যা দেখা দিয়েছে তার হ্যামস্ট্রিংয়ে। শুক্রবার স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রায় এক মাস ধরে চোটের কারণে মাঠের বাইরে রাফিনিয়া। তবে এল ক্লাসিকোয় তিনি ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। তবে এবার জানা গেল আসন্ন আন্তর্জাতিক ফুটবলের বিরতি পর্যন্তও তাকে পাওয়া নাও যেতে পারে। তিনি সর্বশেষ খেলেছিলেন ২৫ সেপ্টেম্বর রিয়াল ওভিয়েদোর বিপক্ষে বার্সার ২–০ গোলের জয়ে। বার্সার ইনজুরি তালিকা দিন দিন বড় হচ্ছে। রবার্ট লেভান্ডভস্কি, হোয়ান গার্সিয়া, গাভি, দানি অলমো ও মার্ক-আন্দ্রে টের স্টেগেনও বার্নাব্যু সফরে…

Read More

যুক্তরাষ্ট্র-ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপেক নামের শক্তিশালী ইসরাইলি লবি ও ইসরাইলের কট্টরপন্থি সরকারের তীব্র সমালোচনা করেছেন আলোচিত মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। বলেছেন, ইহুদিবাদীদের লবি বিলিয়নিয়ারদের অর্থে পরিচালিত হয়ে আমেরিকার প্রগতিশীলদের কণ্ঠরোধ করছে ও বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে। একই সঙ্গে, বিশ্ব ইহুদি লবিকে ‘অতিধনী অলিগার্কি’ হিসেবে বর্ণনা করেছেন আলোচিত এই মার্কিন সিনেটর। তার মতে, এই লবি মার্কিন জনগণের স্বার্থ নষ্ট করছে। বার্নি স্যান্ডার্স সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তার ভাষায়, আইপেকের বিশেষত্ব হলো—এটি মূলত বিলিয়নিয়ারদের এক অলিগার্কি, যারা বর্তমান অবস্থা টিকিয়ে রাখতে লড়াই করছে।’ ইহুদি বংশোদ্ভূত ও মার্কিন সিনেটের বহুল আলোচিত…

Read More

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সদ্য মুক্তি পেয়েছে সিনেমা ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। জাহ্নবী-বরুণ ধাওয়ান অভিনীত এ সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ ফল না করলেও পর্দায় জাহ্নবী-বরুণের রসায়ন বেশ প্রশংসিত হয়েছে। এসবের মধ্যেই অভিনেত্রীর বক্তব্য নিয়ে তোলপাড় বলিউডে। জাহ্নবী বলেছেন— অভিনেত্রী হিসাবে বলিউডে প্রতিষ্ঠিত হতে গেলে পুরুষ অভিনেতাদের অহংকার মোকাবিলা করা জানতে হবে। সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজলের শোয়ে এসেছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সেখানেই এমন মন্তব্য করেন শ্রীদেবীকন্যা। শুধু এখানেই শেষ নয়; অভিনেত্রী আরও বলেছেন, আমি বোকা সেজে থাকি। তাতে আর যাই হোক, অন্যের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার ভয় থাকে না। তিনি বলেন, আমি মাঝেমধ্যে এমনভাবে বোকা হওয়ার ভান করে থাকি,…

Read More

লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের ভারতে বহুল প্রতীক্ষিত ম্যাচটি স্থগিত হয়েছে। আগামী ১৭ নভেম্বর জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলার কথা ছিল, তবে সেটি আর ওই তারিখে হচ্ছে না। ফিফার আসন্ন আন্তর্জাতিক ম্যাচ উইন্ডোতে নতুন তারিখে ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তো আগুস্তিন, যিনি এই প্রীতি ম্যাচের স্পন্সর রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। কেরালার ব্যবসায়ী এবং এমারাজ গ্রুপ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আগুস্তিন ফেসবুকে জানিয়েছেন, ফিফার অনুমতি দেরিতে পাওয়ায় ম্যাচটি পিছিয়ে দিতে হয়েছে। তিনি লিখেছেন, ‘ফিফার অনুমতি পেতে দেরি হওয়ায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনার পর নভেম্বরের উইন্ডো থেকে ম্যাচটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ম্যাচটি কেরালাতেই হবে, তবে…

Read More

ভারতের এক মায়ের সৃজনশীলতার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। কেউ বলছেন ‘মাদার অব দ্য ইয়ার’, কেউ আবার হাসিতে কাত। কারণটা অবিশ্বাস্য—তিনি নাকি ঘুমকাতুরে মেয়েদের জাগাতে ডেকে এনেছেন পুরো একটা ব্যান্ড দল! ভিডিওর শুরুটা নিরীহই মনে হয়। দুইজন বাদ্যযন্ত্রী, একজন হাতে ঢোল আর আরেকজন ট্রাম্পেট নিয়ে ঘরে ঢুকছেন। কিন্তু তারা কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন না। তাদের কাজ হলো সকালবেলা বিছানায় ঘুমিয়ে থাকা দুই মেয়েকে জাগানো! খবর অনুযায়ী, মেয়েরা নাকি টানা সকালে দেরি করে ঘুম থেকে উঠছিল। তাই মা এক অভিনব পরিকল্পনা নেন। তিনি ঘরে ডেকে আনেন এক ব্যান্ড দলকে। তারা ঢুকেই বাজাতে শুরু করেন জোরে ‘শ্রী রাম জানকি ব্যায়ঠে হ্যায়’ গানটি।…

Read More

ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধন লাক্স সুন্দরী থেকে নায়িকা— এরপর নিজেকে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে গড়ে তোলার পেছনের গল্প শোনালেন তিনি। জানালেন তথাকথিত ‘আদর্শ নারী’র খোলস ছেড়ে একজন পরিপূর্ণ ‘মানুষ’ হয়ে ওঠার সংগ্রামী জীবনের কথা— যেখানে যাত্রাপথে তাকে ডিভোর্স, রিহ্যাব সেন্টার, তীব্র যাতনা ও আইনি লড়াইয়ের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ম্যাজিক লণ্ঠন’ আয়োজিত একটি অনুষ্ঠানে নিজের জীবনের না বলা কথা দর্শক-শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এ জনপ্রিয় অভিনেত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘ম্যাজিক লণ্ঠন’–এর ‘কথামালা-১৩’ শীর্ষক এ আলোচনাসভায় ‘অভিনয়, অভিনয়শিল্পী এবং আমার জীবন’ শিরোনামে বক্তব্য উপস্থাপনের পর বাঁধন দর্শকের নানা…

Read More