এশিয়া কাপে কত কাণ্ড হলো। হ্যান্ডশেক বিতর্ক, গানশট উদযাপন, ৬-০ দেখানো থেকে শুরু করে ট্রফি বিতর্ক। তিন ম্যাচে পাকিস্তান আর ভারত মিলে কম বিতর্কের জন্ম দেয়নি। সেই এশিয়া কাপ শেষ হয়েছে তিন সপ্তাহও হয়নি। এরই মধ্যে ভারত পাকিস্তান নারী ওয়ানডে বিশ্বকাপেও খেলেছে একে অপরের বিপক্ষে। দেশ দুটো আবার বাইশ গজে মুখোমুখি হতে চলেছে। আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কুয়াং রোডের রিক্রিয়েশন গ্রাউন্ডে আবার দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ছয় দলীয় টুর্নামেন্ট হংকং সিক্সেজে একই গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। তিনদিনের ইভেন্টে মোট ১২টি দল অংশ নেবে। এ তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, সংযুক্ত আরব আমিরত, পাকিস্তান,…
Author: mh sohag
অভিনেতা কৌশিক সেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন। সদ্য মুক্তি পাওয়া তার ছবি ‘স্বার্থপর’ নিয়ে কথা বলতে গিয়ে কৌশিক জানান, তিনি ধূসর চরিত্রে অভিনয় করেছেন, তবে ভবিষ্যতে একদিন শুধু মঞ্চে অভিনয় ও পরিচালনায় মনোযোগ দিতে চান। সাক্ষাৎকারে তিনি বলেন, চিন্তাভাবনা যত পরিণত হবে, ব্যক্তিগত পরিসর তত ছোট হতে থাকে। স্বতন্ত্র চিন্তার কারণে চারপাশের মানুষ কমে যায়, তবে এতে খুব ক্ষতি হয় না। আমি নিজেকে কাচের ঘরে বন্দি মনে করি না। বিশেষ করে যখন আমি একজন মঞ্চ অভিনেতা। রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মতামত প্রকাশ নিয়ে কৌশিক জানান, আগে তিনি টেলিভিশনের বিতর্কসভায় অংশ নিতেন, কিন্তু এখন…
দক্ষিণী অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে গোপনে বাগ্দান সেরেছেন অভিনেত্রী রাশমিকা মন্দানা। দীপাবলিও নাকি একসঙ্গে উদ্যাপন করেছেন এই জুটি। এর মধ্যেই সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রাশমিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সম্পর্কের বেশিরভাগ ঝগড়াই হয় ছোট ছোট বিষয় নিয়ে। কোথায় যাবেন, কার সঙ্গে কথা বলবেন বা কার সঙ্গে কথা বলবেন না; এই প্রশ্নগুলো থেকেই নাকি শুরু হয় ভুল বোঝাবুঝি। তার মতে, এমন পরিস্থিতিতে দুই পক্ষকেই সমস্যায় পড়তে হয়। জীবনসঙ্গীর মধ্যে কোন গুণগুলো তিনি খোঁজেন, এমন প্রশ্নে রাশমিকার উত্তর, ‘জীবনের প্রতিটি পর্যায়ে তাকে আমার পাশে থাকতে হবে। তার সঙ্গে থাকলে যেন নিরাপদ বোধ করি।’ তিনি আরও বলেন, ‘আমার জীবনসঙ্গীকে অবশ্যই সহানুভূতিশীল…
টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দলে যোগ-বিয়োগ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন প্রথম দুই ম্যাচের দলে নেই। এই সিদ্ধান্ত বিস্ময়ের জন্ম দিয়েছে বেস। কারণ, আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে বল হাতে দারুণ পারফরম্যান্স ছিল তার। আবুধাবিতে সিরিজের তৃতীয় ম্যাচে সাইফউদ্দিন তিন ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন তিন উইকেট। আফগানদের হোয়াইটওয়াশ করতে ভূমিকা রাখেন তিনিও। সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে কাল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘এটা ১৫ জনের স্কোয়াড। বিশ্বকাপেও ১৫ জন যাবে। এখন থেকে আমরা সেই কম্বিনেশন তৈরি করছি। স্কোয়াডে চারজন পেসার রাখতে গেলে কাউকে না কাউকে বাদ দিতেই হতো। সাইফউদ্দিন আপাতত প্রথম দুই ম্যাচে নেই,…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এশিয়া সফরের সময় তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। খবর এএফপির। স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, আমি চাই, তিনিও (কিম) জানুক আমরা সেখানে যাচ্ছি।’ কিমের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তবে আমরা তাকে জানিয়েছি, তিনি জানেন আমি যাচ্ছি।’ কিম জং উন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ২০১৯…
মার্কিন অভিনেত্রী ইসাবেল টেট মারা গেছেন। গত ১৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। মার্টিন টিভি নাটক ‘৯-১-১: ন্যাশভিল’র পাইলট পর্বে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিত পান। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিরল ধরনের স্নায়বিক রোগে (চারকোট-মেরি-টুথ) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন অভিনেত্রী ইসাবেল। ম্যাকক্রে এজেন্সি কর্ণধার কিম ম্যাকক্রে বলেছেন, আমরা গভীরভাবে শোকাহত এবং ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ইসাবেল টেট মারা গেছেন। তাকে কিশোর থেকেই চিনি আমি এবং সম্প্রতি সে অভিনয়ে ফিরেছে। তার প্রথম অডিশন সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’। তার সময়টা দুর্দান্ত কেটেছে। ছোটবেলা থেকে মডেলিং ও অভিনয়ে প্রবল ঝোঁক ছিল ইসাবেলের। ‘৯-১-১: ন্যাশভিল’র মাধ্যমে প্রথমবার অভিনয়ে…
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে মুশফিকুর রহিম শততম টেস্ট খেলতে যাচ্ছেন আগামী মাসে। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার আগে নিজেকে ঝালিয়ে নিতে মুশফিক নামছেন ঘরোয়া লড়াইয়ে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লংগার ভার্সনে সিলেট বিভাগের হয়ে খেলবেন এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। তবে মুশফিকের খেলার চেয়েও বেশি আলোচনা এনসিএলের ময়মনসিংহ বিভাগের অভিষেক হওয়া নিয়ে। আজ দেশের চারটি ভেন্যুতে শুরু হচ্ছে চারদিনের ম্যাচের এ প্রতিযোগিতা। এনসিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘরোয়া ক্রিকেট কাঠামোর সবচেয়ে পুরোনো ও মর্যাদাপূর্ণ আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নবাগত ময়মনসিংহ। সিলেট আউটার মাঠে রংপুরের প্রতিপক্ষ ঢাকা। খুলনায় স্বাগতিকরা বরিশালের বিপক্ষে খেলবে। এছাড়া স্বাগতিক রাজশাহী মুখোমুখি হবে চট্টগ্রামের।…
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে যৌথ চিঠি পাঠিয়েছেন ইরান, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধিরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ তথ্য জানিয়েছেন। ঘারিবাবাদি তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘রাশিয়া, চীন ও ইরান গত ১৮ অক্টোবর জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এক যৌথ চিঠিতে ‘জাতিসংঘের প্রস্তাব ২২৩১-এর সমাপ্তি’ ঘোষণা করার পর আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তিন দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা আইএইএ-এর মহাপরিচালকের কাছে যৌথভাবে আরেকটি চিঠি পাঠিয়েছেন।’ তিনি লেখেন, ‘চিঠিতে তিন ইউরোপীয় দেশের (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার পদক্ষেপকে…
দুই মাস আগে ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির একগুচ্ছ ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। নেটিজেনদের কেউ কেউ কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, মিয়া খলিফার বাংলা ভার্সন। সম্প্রতি সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুলেছেন সামিরা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। এটা অনেক বিতর্কিত একটা ছবি, কেন? এটার ব্যাখ্যা দিচ্ছি। মাহি বলেন, ‘ভাত লাভার’ নামের একটা নাটক করেছি আমি আর আরশ, সকাল আহমেদের সেটে। আমি যে গ্লাসটা (চশমা) পরে আছি ওটাও সকাল আহমেদের। এ সিনটাতে অফিসের একটা সিন ছিল তখন আমি বলছি, ‘আমার একটা ছবি তুলো তো’। তিনি আরও বলেন, আমার কাছে কোনো…
পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদকে এবার নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট বিভাগের পরামর্শক হিসেবে। একই সঙ্গে অধিনায়ক ও প্রশাসনিক পদে থাকা এমন ঘটনা ক্রিকেটে দেখা যায় না খুব একটা। পিসিবির চেয়ারম্যান মোহসিন নকভি শুক্রবার এক নৈশভোজের সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে এই ঘোষণা দেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান দল এবং সফররত দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও। সম্প্রতি পিসিবি ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। এ পদে থাকা উসমান ওয়াহলাকে ‘হ্যান্ডশেকগেট’ বিতর্কে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। দুবাইয়ে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সময় ঘটেছিল সেই বিতর্ক। পরে তাকে পদে ফেরানো হলেও জানা গেছে, এখন তাকে অন্য বিভাগে সরিয়ে…

