Author: mh sohag

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ বলেছেন, উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে লিবিয়াতেই অভিবাসীরা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। সেখানে তারা পাচারকারী ও মিলিশিয়াদের হাতে অপহরণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। সম্প্রতি মরক্কো সফরকালে দেশটির রাজধানী রাবাতে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ জানান, ভূমধ্যসাগরে যেসব অভিবাসীর মৃত্যু হয়েছে, তাদের অধিকাংশই লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন। সমুদ্রপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যারা এখনও যাত্রা শুরু করেনি, তারাও ঝুঁকির মধ্যে রয়েছেন। অপহরণ, মুক্তিপণ ও নির্যাতন আইওএম মহাপরিচালক বলেন, আমরা প্রায়ই অভিবাসীদের কাছ থেকে শুনি, তারা অপহৃত হয়েছেন, মুক্তিপণ দাবি করা হয়েছে, নির্যাতন ও হামলার শিকার হয়েছেন। আমি নিজেও অনেক অভিবাসীর কাছ থেকে…

Read More

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর নতুন মোড় নিয়েছে তার আলোচিত মামলা। আদালতের নির্দেশে আত্মহত্যা নয়, এবার এটি ‘হত্যা মামলা’ হিসেবে তদন্ত শুরু করেছে পুলিশ। গত সোমবার (২০ অক্টোবর) সকালেই রমনা থানা পুলিশ ১১ জনকে আসামি করে আনুষ্ঠানিকভাবে তদন্তে নামে। ইতোমধ্যে আসামিদের দেশত্যাগে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা, এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। সালমান হত্যার আসামিদের গ্রেফতার প্রসঙ্গে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক বলেন, ‘সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কয়েকজন দেশের বাইরে আছেন। যারা দেশে আছেন তাদের অবস্থান তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।…

Read More

ভারতের টস-দুর্ভাগ্য যেন কাটছেই না। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আবারও টস হেরেছেন শুবমান গিল। এর মধ্য দিয়ে টানা ১৮ ওয়ানডেতে টস হারল ভারত। এই অদ্ভুত ধারার শুরু ২০২৩ সালের ১৯ নভেম্বর, আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে। সেদিন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স টস জিতেছিলেন রোহিত শর্মার বিপক্ষে। প্রায় দুই বছর কেটে গেছে, তবুও একবারও টস জিততে পারেনি ভারত। প্রত্যেক টসের সম্ভাবনা ৫০-৫০। কিন্তু টানা ১৮ বার হারার সম্ভাবনা মাত্র ০.০০০৩৮ শতাংশ। পরিসংখ্যান বলছে, একটি ঠিকঠাক মেশানো তাসের প্যাকেট থেকে প্রথম তিনটি তাস যদি ক্রমানুসারে স্পেডের এস, কিং এবং কুইন হয়, তার সম্ভাবনা ১ লাখ ৩২ হাজার ৬০০ তে একবার। সেটাও ভারতের…

Read More

রাশিয়ার তেল ও গ্যাসকে বিশ্ববাজার থেকে সরিয়ে দিতে ইউক্রেনের পক্ষে থাকা ২০টিরও বেশি দেশ অঙ্গীকার করেছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রে অর্থের প্রবাহ বন্ধ করার চেষ্টা চলছে। বিবিসি জানিয়েছে, লন্ডনে আয়োজিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ সম্মেলনের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, আমরা রাশিয়ার যুদ্ধযন্ত্রের অর্থায়ন রুদ্ধ করছি। সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, আর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) লক্ষ্যবস্তু করেছে রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি। লন্ডনে উপস্থিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর চাপই যুদ্ধ থামানোর একমাত্র পথ। তবে সম্মেলনে ইউক্রেনের জন্য কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেওয়া হয়নি। জেলেনস্কি…

Read More

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। উইকেট ‘হাল’ দেখে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়রা ওয়ানডে ইতিহাসে প্রথমবার ৫০ ওভার বল করিয়েছে স্পিনারদের দিয়ে। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে প্রতিপক্ষের ১০ উইকেটই তুলে নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। আর তাই টি-টোয়েন্টি সিরিজে দলকে আরও শক্তিশালী করতে বাড়তি একজন স্পিনারকে দলে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজ মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হলেও টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে চট্টগ্রামে। ভেন্যু ভিন্ন হলেও কন্ডিশন স্পিন নির্ভর হবে বলেই ধারণা সফরকারীদের। তাই সবকিছু বিবেচনায় নিয়ে বাঁহাতি স্পিনার খারি পিয়েরেকে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। খারি পিয়েরে যুক্ত হলেও স্কোয়াডের সদস্য সংখ্যা কমে ১৪ জনে দাঁড়িয়েছে। কারণ দুই…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। তবে তিনি স্বীকার করেছেন, ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় তার দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করার পর চীন ও ভারত রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে এরইমধ্যে খবর পাওয়া গেছে। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফট ও লুকঅয়েলের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদের প্রায় তিন ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ক্রেমলিনের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্পের প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস…

Read More

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। তার অকালমৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। এর আগে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পিবিআই বলেছিল— হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। পিবিআই নিরপেক্ষ তদন্ত করেনি—দাবি করে ২০২১ সালে নারাজি দিয়েছিলেন সালমান শাহের মা নীলা চৌধুরী। দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার (২০ অক্টোবর) ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। সেই মামলায় ১১ জন আসামি রয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানাপুলিশ। সম্প্রতি গণমাধ্যমে …

Read More

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের কর্ণধার আলি খান তারিন। পিএসএল নিয়ে সমালোচনা করায় তাকে ক্ষমা চাইতে নির্দেশনা সংবলিত আইনি নোটিশ পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রকাশ্যে ক্ষমা না চাইলে ব্ল্যাকলিস্টে রাখারও হুমকি দেওয়া হয় তাকে। তবে পিসিবির সেই সতর্কবার্তাকে ‘থোড়াই কেয়ার’ করলেন তারিন। ভিডিওতে এসে তিনি সেই আইনি নোটিশ ছিঁড়ে ফেলেছেন। জানা গেছে, পিসিবির সঙ্গে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ১০ বছরের চুক্তিতে যেসব শর্ত রয়েছে, তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে মুলতান ফ্র্যাঞ্চাইজির কর্ণধারের বিরুদ্ধে। ক্ষমা না চাইলে সেই চুক্তি বাতিলের পাশাপাশি কালো তালিকাভুক্তির হুমকি দেওয়া হয় তারিনকে। তবে তিনি হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি পিসিবি থেকে সমস্যা সমাধানে কখনোই একটি…

Read More

ব্যাপক সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরের দুই ভূখণ্ডকে ইসরাইলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল লিকুদ পার্টির এমপি ওফির কাৎজ নিশ্চিত করেছেন এ তথ্য। বৃহস্পতিবার ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথকে দেওয়া এক সাক্ষাৎকারে ওফির বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত যাতে (পশ্চিম তীরের) জুদেয়া ও সামারিয়াকে ইসরাইলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিত রাখা হয়। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের জুদেয়া ও সামারিয়া দখল করেছিল ইসরাইল। তার পর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরের এই দুই ভূখণ্ড ইসরাইলের দখলেই আছে। জুদেয়া ও…

Read More

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহের লাশ উদ্ধার করা হয়। তার অকালমৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার হত্যা মামলার তদন্তের মাধ্যমে খুলবে কিনা, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশবাসী। এর আগে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পিবিআই বলেছিল— হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। পিবিআই নিরপেক্ষ তদন্ত করেনি—দাবি করে ২০২১ সালে নারাজি দিয়েছিলেন সালমান শাহের মা নীলা চৌধুরী। সম্প্রতি সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ দেন আদালত। সেই মামলায় ১১ জন আসামি রয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দীর্ঘ এই সময়…

Read More