Author: mh sohag

অবরোধ এবং জলদস্যুতা সংক্রান্ত কার্যকলাপে সহায়তাকারী বা অর্থায়নকারী ব্যক্তিদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে আইন পাশ করেছে ভেনেজুয়েলা। যার মধ্যে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড অন্তর্ভুক্ত আছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সাথে সম্পর্কিত তেল ট্যাংকার আটক করার পর এই আইনটি পাশ করা হয়। দেশটির প্রেসিডেন্ট  নিকোলাস মাদুরোর সরকার এই কাজকে জলদস্যুতার আইনবিরোধী কাজ বলে নিন্দা করেছে। মাদুরোর নিয়ন্ত্রিত দল, জাতীয় পরিষদে আইনটি উপস্থাপনের সময় আইনপ্রণেতা জিউসেপ্পে আলেসান্দ্রেলো বলেন, ‘এই আইনটি জাতীয় অর্থনীতি রক্ষা করতে এবং জনগণের জীবনযাত্রার মান খারাপ হওয়া থেকে বাঁচাবে।’ গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র দফায় দফায় আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে। তার মধ্যে ল্যাতিন আমেরিকায় বিশাল…

Read More

রুনা খান বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। বড় পর্দা কিংবা ওটিটি সব মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা নিয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় থাকেন তিনি।  এবার জামদানি শাড়ি পরে নতুন লুকে দেখা গেছে অভিনেত্রীকে। শাড়ি পড়া একগুচ্ছ নতুন ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন রুনা খান। যেখানে তাকে দেখা গেছে স্নিগ্ধ সি-গ্রিন রঙের একটি নকশা করা জামদানি শাড়িতে। নিজের এ  সাজকে পূর্ণতা দিতে কানে পরেছেন বড় আকৃতির কানপাশা এবং কপালে এঁকেছেন ছোট্ট একটি লাল টিপ। ছবিতে অভিনেত্রীর স্নিগ্ধতা আর মিষ্টি হাসি মুহূর্তেই ভক্তদের মন কেড়েছে। ছবির ক্যাপশনে রুনা খান কবিতার উক্তি জুড়ে দিয়েছেন, ‘দেখি নাই কভু দেখি নাই, এমন…

Read More

ভারতের কেন্দ্রীয় রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে একদল বিক্ষোভকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। এরপর একই দিনের দুপুরে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনেও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু দেশটির সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানায়, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ জানাতে কয়েক শ মানুষ উপহাইকমিশনের সামনে জড়ো হয়েছিল। পরিস্থিতি সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। সংবাদমাধ্যমগুলোর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, একদল লোক গেরুয়া রঙের পতাকা হাতে উত্তেজিত হয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে।…

Read More

দীর্ঘ ১৩ বছরের গোপন সম্পর্ক ও প্রেমের গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর থেকে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল ও আগ্রহ অব্যাহত রয়েছে। বর্তমানে এই দম্পতি সুখের মুহূর্ত উপভোগ করছেন মালদ্বীপে। ব্যস্ত শিডিউল থেকে বিরতি নিয়ে তারা অবস্থান করছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রিসোর্টে। মেহজাবীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে কাটানো একান্ত মুহূর্তের কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির পাশে দাঁড়িয়ে তারা একে অপরের সান্নিধ্য উপভোগ করছেন। কেউ নীল দিগন্তের দিকে তাকিয়ে আছেন, আবার কেউ মিষ্টি হাসিতে ভক্তদের মন…

Read More

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের অশোভন আচরণের অভিযোগে আইসিসির দ্বারস্থ হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিজেই এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ ১৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জয়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাহ শরীফের অভ্যর্থনা পেয়েছে পাকিস্তান দল। উপস্থিত ছিলেন পিসিবি সভাপতিও। নাকভি সেখানে বলেন, ভারতীয় দলের খেলোয়াড়দের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। নাকভি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ক্রিকেটারদের উত্তেজিত করছিল ভারতীয় খেলোয়াড়রা। এই ঘটনায় আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবে পাকিস্তান। রাজনীতি ও ক্রীড়াকে সব সময় আলাদা রাখা উচিত।’ দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত ফাইনালে বেশ কয়েকবারই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথার লড়াই…

Read More

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে। ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশন আক্রান্ত হচ্ছে। এমন সময়ে ভারতকে হুঁশিয়ারি শুনিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) এক নেতা। খবর ইন্ডিয়া টুডে’র মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানি নামের ওই যুব নেতা বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে—পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়।’ উসমানী বলেন, বাংলাদেশে যদি ভারত ‘অখণ্ড ভারত’ চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। তিনি…

Read More

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কুমার শানু এবং তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যে বিরোধ এবার আদালতে পৌঁছেছে। সম্প্রতি রীতা শানুর বিরুদ্ধে আনা মানহানির মামলার প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন। গায়কের কোটি কোটি টাকার ক্ষতিপূরণ দাবিকে তিনি দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেছেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রীতা শানু সম্পর্কে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। তিনি দাবি করেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে শানু তার ওপর অমানবিক আচরণ করেছেন এবং তাকে খাবারও দেওয়া হতো না। এছাড়া, শানুর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও তিনি প্রকাশ্যে আনেন। এই অভিযোগের পর নিজেকে রক্ষা করতে মুম্বাই হাইকোর্টে পৌঁছান কুমার শানু। ৫০ কোটি টাকার দাবিতে মামলা করা হলে, রীতা অবাক হয়ে এই বিষয়ে মন্তব্য করেন।…

Read More

বড়দিনের ছুটিতেও ম্যানচেস্টার সিটির ফুটবলারদের ফিটনেস নিশ্চিত করতে কঠোর অবস্থানে আছেন কোচ পেপ গার্দিওলা। তিনি খেলোয়াড়দের ওজন পরীক্ষা করবেন এবং কারও ওজন বেড়ে গেলে তাকে দলের ম্যাচ থেকে বাদ দেওয়ার সতর্কতা দিয়েছেন। গত শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ গোলে জয় পেলেও, গার্দিওলা তার খেলোয়াড়দের প্রতি কড়া মনোভাব বজায় রেখেছেন। কোচ জানিয়েছেন, ছুটির আগে সকল খেলোয়াড়ের ওজন নথিভুক্ত করা হয়েছে এবং ২৫ তারিখে ফিরে আসার সময় তিনি নিজে ওজন পরীক্ষা করবেন। তিনি বলেন, খেলোয়াড়রা খাবার খেতে পারবে, তবে তা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যদি কেউ অতিরিক্ত ওজন নিয়ে ফিরেন, তাহলে ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। গার্দিওলা উদাহরণ…

Read More

তুরস্কের জাতীয় সংসদে বাজেট অধিবেশনের শেষ দিনে ক্ষমতাসীন দল একে পার্টি ও প্রধান বিরোধী দল সিএইচপি–র সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ মিনিট ধরে চলা এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সংসদ কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন স্পিকার। তুর্কি টুডে’র খবরে বলা হয়, গত রোববার (২১ ডিসেম্বর) রাতে বাজেট আলোচনায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় সংসদ সদস্যরা একে অপরকে ঘুষি মারেন। এরআগে, গত বছরের আগস্টে বিরোধী নেতাকে জেলে দেওয়ার বিতর্কে হাতাহাতির ঘটনা ঘটে। তবে, বিশৃঙ্খলা সত্ত্বেও ২০২৬ সালের কেন্দ্রীয় সরকারের বাজেট আইন ৩২০-২৪৯ ভোটে অনুমোদিত হয় এবং ২০২৪ সালের চূড়ান্ত হিসাব আইন ৩১৬-২৪৭ ভোটে পাশ হয়। বক্তব্য দিতে গিয়ে একে পার্টির…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি নিজেই। সেই সঙ্গে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার কাছে আবেদন করতে যাচ্ছেন শিগগিরই বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এসব কথা জানান। হিরো আলম জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত…

Read More