লাহোরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো ধসিয়ে দিয়েছে পাকিস্তান। তুলে নিয়েছে ৯৩ রানের দারুণ এক জয়। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটাও করেছে দারুণভাবে। বুধবার শেষ দিনে পাকিস্তানের স্পিনার নোমান আলির ১০ উইকেট ও শাহিন আফ্রিদির আগুনে স্পেলে দক্ষিণ আফ্রিকা ২৭৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অলআউট হয় ১৮৩ রানে। পুরো ম্যাচ জুড়ে নোমান ছিলেন পাকিস্তানের নায়ক। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৪টি, মোট ১০ উইকেট। লাহোরের টার্নিং উইকেটে তার নিখুঁত লাইন ও লেন্থে দিশেহারা ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নেন…
Author: mh sohag
৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটির সব নেতা কর্মী আছেন আত্মগোপনে, নাহয় দেশ ছেড়ে পালিয়েছেন। একই পরিণতি হয়েছে দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হুইপ মাশরাফি বিন মুর্তজারও। স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশে থাকলেও তিনি আছেন আত্মগোপনে। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন, তার ধারণা মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। মাশরাফি ইস্যুতে কথা উঠে এসেছে সাকিবকে নিয়ে কথা বলতে গিয়ে। তিনি সাকিবকে নিয়ে জানান, তাকে দেশে খেলতে দেওয়ার বিষয়ে সহায়তা করার সুযোগ আর নেই। এখনো শেখ হাসিনাকে সমর্থনই তার মূল কারণ।…
বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ ২০২৭–এর মূলপর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে। মঙ্গলবার ভারতের মাটিতে সিঙ্গাপুরের ২-১ ব্যবধানে জয়ে বিষয়টি নিশ্চিত হয়। দিনের শুরুতে হংকংয়ে নিজেদের ম্যাচে লাল–সবুজের দল ভালো খেলেছিল। তারা স্বাগতিক হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে। সেই ফলের পরও বাংলাদেশের সামনে ক্ষীণ আশা ছিল। কিন্তু ভারতের হারের ফলে সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল। গ্রুপ ‘সি’–এর চার ম্যাচ শেষে হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট এখন সমান আট। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট দুই। প্রতিটি দলের হাতে এখনো দুই ম্যাচ বাকি থাকলেও বাংলাদেশের পক্ষে এগিয়ে যাওয়া আর সম্ভব নয়। কারণ সর্বোচ্চ আট পয়েন্ট পেলেও হংকং বা সিঙ্গাপুরের কারো পয়েন্ট ৯ হবেই। গ্রুপের…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিহত চার্লি কার্ককে মরণোত্তর ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করেছেন। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক অনুষ্ঠানে ট্রাম্প তার স্ত্রী এরিকা কার্কের হাতে তুলে দেন এই পুরস্কার। সঙ্গে তাকে ‘স্বাধীনতার নির্ভীক যোদ্ধা’ বলে বর্ণনা করেন। গত মাসে ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কার্ক। তার মৃত্যু আমেরিকার রাজনীতিতে আলোড়ন তোলে এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়। রোজ গার্ডেনে এক গম্ভীর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আজ আমরা স্বাধীনতার এক নির্ভীক যোদ্ধাকে সম্মান জানাতে একত্র হয়েছি, এমন একজন প্রিয় নেতা যিনি তরুণ প্রজন্মকে এমনভাবে অনুপ্রাণিত করেছেন, যা আমি আগে কখনো দেখিনি।’ কার্ক ছিলেন…
গাজা যুদ্ধের অবসান প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে সহিংস উপায় অবলম্বন করা হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর রয়টার্সের। ট্রাম্প বলেন, ‘যদি হামাস অস্ত্র নামিয়ে না রাখে, তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব; প্রয়োজনে সহিংসভাবেও। মার্কিন প্রেসিডেন্টের পূর্বের বক্তব্যগুলো থেকে ধারণা পাওয়া যায়, গাজায় হামাসকে সীমিত ভূমিকায় থাকতে দেওয়া হতে পারে। এরইমধ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের দূতদের সঙ্গে হামাস নেতাদের সরাসরি বৈঠক হয়েছে, যা দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) হামাস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে…
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় অবনমন হয়েছে যুক্তরাষ্ট্রের। হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার ২০ বছর পর এবারই প্রথম শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছে দেশটি। ৭ অক্টোবরের হালনাগাদ সূচকে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে দেশটির অবস্থান এখন ১২তম। ১৪ অক্টোবর যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাঠানো বিজ্ঞপ্তিতে সূচকের এ তথ্য জানা গেছে। অভিবাসন বিনিয়োগে পরামর্শক প্রতিষ্ঠানটি বলছে, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ছিল সূচকে প্রথম, পরের বছর দ্বিতীয়, গত বছর ছিল সপ্তম, সেখানে এখন নেমে এসেছে দ্বাদশ স্থানে। বর্তমানে মার্কিনরা বিশ্বের ২২৭টি গন্তব্যের ১৮০টিতে ভিসা ছাড়াই যেতে পারেন। সূচক প্রস্তুত পদ্ধতি নিয়ে হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে বলা হয়েছে, আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) তথ্যের ভিত্তিতে…
ইরান-ইসরাইল যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের রাজধানী তেলআবিবে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ গোপন সামরিক ঘাঁটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে অনুসন্ধানধর্মী সংবাদমাধ্যম দ্য গ্রেজোন। সংস্থাটির প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাইট–৮১’ নামে ওই ভূগর্ভস্থ কমান্ড সেন্টারটি তেলআবিবের বিলাসবহুল দা ভিঞ্চি টাওয়ারস ভবনের নিচে অবস্থিত। এটি ইসরাইলি সামরিক গোয়েন্দা বাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও কন্ট্রোল নোড হিসেবে ব্যবহৃত হতো। প্রতিবেদনে আরও বলা হয়, এক দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রকৌশলীরা এর নির্মাণকাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন। গত ১৩ জুন তেলআবিবের উত্তরাঞ্চলে একাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের পর ইসরাইলি কর্তৃপক্ষ দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। সাংবাদিকদের ঘটনাস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি…
গাজা উপত্যকায় নতুন করে মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইল। এছাড়াও পরিকল্পনা অনুযায়ী রাফা সীমান্ত খোলা হবে না বলেও জানিয়েছে তারা। মূলত এর ফলে গাজাবাসীকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে ইসরাইল। এদিকে যুদ্ধবিরতির পর গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় মঙ্গলবার (১৪ অক্টোবর) অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-আহলি আরব হাসপাতালের সূত্রে জানা যায়, গাজা সিটির শুজাইয়া এলাকায় পাঁচজনকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর গাজায় তাদের বাহিনীর কাছে যারা এগিয়ে আসছিল, তাদের হুমকি দূর করতে গুলি চালানো হয়। আল জাজিরা বলছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতিসংঘকে পাঠানো এক বার্তায় ইসরাইল জানিয়েছে, তারা প্রতিদিন মাত্র ৩০০টি ট্রাক…
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কুররম জেলার সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফের সংঘাতের ঘটনা ঘটে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০০ জন। বুধবার (১৫ অক্টোবর) সকালে আফগান তালেবান মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর ৪টি সীমান্ত পোস্ট এবং ৬টি ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকালের দিকে কুররম সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীকে লক্ষ্য করে বিনা উসকানিতে যৌথভাবে হামলা চালায় আফগানিস্তানের সেনাবাহনী এবং পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক…
যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বাহিনীর গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে জানান তিনি। বাঘাই বলেন, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ও চরমপন্থি দখলদারদের হাতে অলিভ বাগান ধ্বংস, আবাসিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া এবং আল-আকসা মসজিদে অবমাননাকর আচরণ চলমান রয়েছে—যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তিনি যুদ্ধবিরতির গ্যারান্টিদাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ইসরাইলি আগ্রাসনের দায়ভার নির্ধারণ করে এবং তাদেরকে এসব অপরাধ বন্ধে বাধ্য করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সময় সতর্ক করে বলেন, ইসরাইল অতীতেও যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং যুদ্ধবিরতির…

