Author: mh sohag

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের পথচলা মাত্র ১৬ বছরের, তবে এই সংক্ষিপ্ত সময়ে তারা বিশ্ব ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। তবুও আফগানিস্তান এখনো তাদের ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারেনি। এমনকি নিরাপত্তার কারণে তারকা ক্রিকেটার রশিদ খানকে নিজের দেশে বুলেটপ্রুফ গাড়িতে চলাফেরা করতে হয়। কেভিন পিটারসেনের সঙ্গে এক পডকাস্টে রশিদ খান জানিয়েছেন, আফগানিস্তানের রাস্তায় তিনি সাধারণভাবে হাঁটতে পারেন না এবং তাই বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন। তিনি বলেন, ‘নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করি। ভুল সময়ে ভুল জায়গায় পড়তে কেউ চায় না। আফগানিস্তানে এটা এক প্রকার স্বাভাবিক বিষয়, অনেকেই এভাবে চলাফেরা করেন।’ ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী প্রত্যাহার করার পর আফগানিস্তানে…

Read More

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে দেশটির সরকার। সোমবার (২২ ডিসেম্বর) একটি টেলিভিশন টকশোতে এমনটাই জানিয়েছেন দেশটির সংসদ বিষয়কমন্ত্রী তারিক ফজল চৌধুরী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। জিও নিউজের অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’-এ উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইমরানের সঙ্গে সাক্ষাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতই থাকবে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারাগারে সাক্ষাৎ বন্ধ থাকায় ইমরানের পরিবার ও তার দল পিটিআই কারাগারের ভেতরে তাকে যেসব অবস্থায় রাখা হয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে জাতিসংঘের একজন বিশেষ প্রতিবেদকও সতর্ক করে বলেছেন, ইমরানকে এমন অবস্থায় আটক রাখা হচ্ছে, যা অমানবিক…

Read More

দক্ষিণী ছবির প্রভাব ও ওটিটি প্ল্যাটফর্মের জোয়ার সত্ত্বেও ২০২৫ সালে বলিউড প্রমাণ করেছে—তার দম এখনো ফুরোয়নি। বছরের শুরুতে ‘ছাবা’ দিয়ে আত্মবিশ্বাসী সূচনা, মাঝামাঝি সময়ে রোম্যান্টিক ছবি ‘সাইয়ারা’ দর্শকের মন জয়, আর বছরের শেষে ‘ধুরন্ধর’ হয়ে ওঠে বক্স অফিস কাঁপানো চমক। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নজর ঘুরছে ২০২৬ সালের দিকে, যেখানে বলিউড ও টলিউড মিলিয়ে অপেক্ষা করছে একঝাঁক বড় ছবি। ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ২০২৬ সালে বলিউডে আসছে একাধিক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ও বহু প্রতীক্ষিত সিক্যুয়েল। সেই তালিকায় অন্যতম হৃতিক রোশনের ‘কৃশ ৪’। এই ছবিতে পরিচালনার পাশাপাশি দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন হৃতিক, যা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। দীর্ঘদিনের বিতর্ক ও…

Read More

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন লিওনেল মেসির বোন মারিয়া সোল মেসি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আর্জেন্টাইন মহাতারকার বোনের বিয়ের অনুষ্ঠান পিছিয়ে গেছে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। দুর্ঘটনাটি ঘটে যখন মারিয়া সোল নিজে গাড়ি চালাচ্ছিলেন। তিনি হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে সজোরে আঘাত করেন। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং মারিয়া সোল গুরুতর আঘাত পান। আর্জেন্টিনার সাংবাদিকের বরাতে গোলটডকম জানিয়েছে, দুর্ঘটনায় মারিয়া সোলের শরীরে একাধিক গুরুতর আঘাত লেগেছে। তার দুটি মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, পাশাপাশি একটি গোড়ালি ও একটি কবজির হাড়ও ভেঙেছে। এছাড়া শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকরা সোলের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে। আর্জেন্টিনার খ্যাতনামা সাংবাদিক দে ব্রিতো…

Read More

ইউক্রেনের কৃষ্ণ সাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। হামলার ফলে একটি বড় বন্দরে আগুন লাগে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতের এ হামলায় জাহাজ ও বন্দর এলাকার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানান, এটি ২৪ ঘণ্টার মধ্যে ওডেসা অঞ্চলে দ্বিতীয় হামলা। তিনি বলেন, হামলার পর জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। হামলার পর প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগের এক হামলায় ওডেসা অঞ্চলের বন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলার ফলে একটি বড় বন্দরে আগুন লাগে…

Read More

টালিউডের নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শ্রীনন্দা শংকর ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কলকাতায় ভারতীয় ও পার্সি— দুই রীতিতে বিয়ের অনুষ্ঠান হয় তাদের। এরপর তারা স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস করতে থাকেন। এক কন্যাও রয়েছে এ দম্পতির। সামাজিক মাধ্যমে সুখী দাম্পত্যের ছবি উঠে এসেছিল শ্রীনন্দার ফেসবুক ওয়ালে। সেই সময় একবিন্দুও বোঝা যায়নি যে উভয়ের সম্পর্কে ভাঙাগড়া চলছে। কিন্তু হঠাৎ করে নিজের বিবাহবিচ্ছেদের খবর জানালেন অভিনেত্রী। রোববার (২১ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শ্রীনন্দা শংকর। এমনকি ভক্ত-অনুরাগীদের কাছে অনুরোধ জানিয়ে অভিনেত্রী বলেছেন, এ সময় তাদের ব্যক্তিগত বিষয়টিকে যেন সম্মান জানানো হয়। তিনি…

Read More

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের খেলোয়াড়দের আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে অভিযোগ জানাতে যাচ্ছে। সোমবার (২২ ডিসেম্বর) পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এই ঘোষণা দেন, খবর প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি। রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান দল ভারতকে ১৯১ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, ‘ফাইনালে ভারতীয় খেলোয়াড়রা আমাদের খেলোয়াড়দের উসকানি দিয়েছে। এই ঘটনা আইসিসির কাছে জানানো হবে। খেলা ও রাজনীতি আলাদা রাখা উচিত।’ একই অনুষ্ঠানে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর ও সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও ভারতের আচরণ সমালোচনা করেন। তিনি বলেন, ‘ম্যাচ চলাকালীন ভারতের আচরণ যথাযথ ছিল না। তবে আমরা খেলোয়াড়সুলভ মনোভাব নিয়ে…

Read More

মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান চিকিৎসা সেবা স্থানান্তর মিশন পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বিমানটিতে মোট আট যাত্রী ছিল। সোমবার (২২ ডিসেম্বর) দেশটির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। মেক্সিকান নৌবাহিনী সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তা মিশনে নিয়োজিত ওই বিমানটিতে আটজন আরোহী ছিলেন। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন নিহত হয়েছেন। টেক্সাসের গ্যালভেস্টনের কাছে পৌঁছানোর সময় এই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিশেষায়িত চিকিৎসা পরিবহণ মিশনটি গুরুতর দগ্ধ শিশুদের যত্নে নিয়োজিত একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাটান অঙ্গরাজ্যের মেরিদা থেকে…

Read More

অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও শ্রীদেবী একটা সময় বলিউড রাজত্ব করেছিলেন। কথিত আছে এ দুই নায়িকার নাকি সম্পর্ক ভালো ছিল না। যদিও বলিউড নায়িকাদের মধ্যে শীতল লড়াই কোনো নতুন ঘটনা নয়। এ নিয়ে তাদের মধ্যকার ‘ক্যাটফাইট’ বারবার আলোচনার খরাকে পরিণত হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীদেবী প্রসঙ্গে কথা বলেন মাধুরী। ৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মাধুরী দীক্ষিত। অভিনেত্রী বলেন, আমাদের মধ্যে এমন কোনো কারণ ছিল না যে, আমরা একে অপরকে অসম্মান করব। তিনি এমন একজন অভিনেত্রী ছিলেন, তার ক্যারিয়ারে খুব কঠোর পরিশ্রম করেছেন। আমিও তাই। আমি মনে করি, আমরা দুজনেই এটা জানতাম। শুধু তাই নয়, শ্রীদেবী মারা গেলে মাধুরী ‘কলঙ্ক’ সিনেমায়…

Read More

আসন্ন বিপিএলে অংশ নিচ্ছে ঢাকা ক্যাপিটালস, যারা ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। দলের প্রধান কোচ হিসেবে আছেন একমাত্র বিদেশি কোচ টবি র‍্যাডফোর্ড। অন্য সব কোচিং স্টাফ দেশি। সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দলের মূলভাবে দেশি কোচদের ওপরই ভরসা। শুধুমাত্র টবি র‍্যাডফোর্ড থাকবেন, এছাড়া বিশ্লেষক হিসেবে কিছু বাইরের কোচ থাকতে পারেন। কিন্তু দলে মূলত ফিজিও ও ট্রেইনারদের মতো দেশি স্টাফদের গুরুত্ব বেশি। জ্যাকি বলেন, ‘ফিজিও এবং ট্রেইনাররা খেলোয়াড়দের শারীরিক অবস্থার প্রতি সবচেয়ে পরিচিত। তাই তাদের গুরুত্ব অনেক বেশি। আমাদের দেশি স্টাফরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় নিয়েও কাজ করার অভিজ্ঞতা রাখে, তাই দলের ফ্র্যাঞ্চাইজিও স্থানীয়দেরকে বেশি সুযোগ দিয়েছে। এভাবে স্থানীয়দেরও আন্তর্জাতিক…

Read More