উত্তর গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের সেনাবাহিনীর কাছাকাছি এসেছিলেন কয়েকজন। সন্দেহভাজন হিসেবে তাদের গুলি করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হামাসের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যে গাজা শান্তিচুক্তি তৈরি হয়েছে তা অস্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের একদল মনে করছেন ইচ্ছে করেই এই চুক্তি অস্পষ্ট রাখা হয়েছে কারণ, এর ফলে দুই পক্ষকে চুক্তি মানতে রাজি করানো সহজ হয়েছে। অন্যদিকে, অপরপক্ষের…
Author: mh sohag
যুদ্ধবিরতির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় আটক থাকা জিম্মিদের হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে আরও চারজনের লাশ ইসরাইলি কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে হামাস। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে চার জিম্মির কফিন রেডক্রসের মাধ্যমে ইসরাইলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে ইসরাইলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, গাজায় থাকা ২৮ জিম্মির লাশের সব ফেরত না দেওয়া পর্যন্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানো সীমিত করা হবে। গত সোমবার ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি ২০ জন জীবিত জিম্মি ও ৪ জিম্মির লাশ ফেরত দিয়েছে। রেডক্রস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলে আটক অবস্থায় মারা যাওয়া ৪৫ জন ফিলিস্তিনির লাশও…
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দুই স্থানে ইসরাইলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের। খবর আল-জাজিরা। প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন ফিলিস্তিনিরা। এ সময়েই ওই হামলার ঘটনা ঘটে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন। তাই সন্দেহভাজন হিসেবে তাদের ওপর গুলি ছোড়া হয়। অপরদিকে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা জানায়, নিহতদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এর আগে,…
মিশরের শারম আল–শেখে সোমবার অনুষ্ঠিত শান্তি সম্মেলনের পর গাজায় যুদ্ধোত্তর পুনর্গঠন কার্যক্রমের অংশ হিসেবে ফুটবল অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তার অঙ্গীকার করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল। লোহিত সাগরের এই উপকূলীয় শহরে আয়োজিত বৈঠকে অংশ নেন বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতা। ‘ফিফার এখানে উপস্থিত থাকা, সহায়তা করা ও এই শান্তি প্রক্রিয়াকে সফল করতে ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ,’ বলেন ইনফান্তিনো, যিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও পুনর্গঠন সংক্রান্ত এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন। তিনি জানান, ফিফা গাজা ও ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিধ্বস্ত ফুটবল সুবিধাগুলো পুনর্নির্মাণে সহযোগিতা করবে এবং নতুন মাঠ ও তরুণদের জন্য কর্মসূচি চালু করতে…
মোহাম্মদ নবির ব্যাটিং তাণ্ডবে সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের চ্যালেঞ্জিং স্কোর। শেষ দুই ওভারে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ২৫ ও ১৯ রান আদায় করে দলকে অনন্য উচ্চতায় পৌঁছে দেন নবি। ৪৫ ওভারের খেলা শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২২৬ রান। তখন মনে হয়ে ছিল আড়াইশ হয়তো হবে। কিন্তু শেষ দিকে নবির ঝড়ে সব হিসেব-নিকেশ পাল্টে যায়। ৪৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৪৯ রান। তখন ২৫ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ নবি। ৪৯তম ওভারে মেহেদি হাসান মিরাজকে ৩টি ছক্কা হাঁকিয়ে ২৫ রান আদায় করে নেন নবি। শেষ ওভারে পেস বোলার হাসান মাহমুদকে তিন চার আর এক…
অবরুদ্ধ গাজায় ‘প্রথম দফা’ যুদ্ধবিরতির বন্দিবিনিময় শেষে ঘরে ফিরেছে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা। দীর্ঘদিন পর প্রিয়জনকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন স্বজনরা। ছাড়া পেয়ে ইসরাইলি কারাগারে ঘটে যাওয়া নিজেদের তিক্ত অভিজ্ঞতাগুলো তুলে ধরেন। কি অবর্ণনীয় অত্যাচার-অপমান ও দুর্ব্যবহার সহ্য করেছে তারা! এমনই এক ভুক্তভোগী ইয়াসের আবু তুর্কি। সোমবার জেল থেকে ছাড়া পেয়ে তিনি জানান, ‘এটা যেন দোজখ থেকে বেহেশতে আসার মতো। এটা এমন একটি মিশ্র অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ব্যথা, আনন্দ এবং অদ্ভুত সব অনুভূতি যেন একসঙ্গে কাজ করছে।’ আল-জাজিরা। কসাইখানায় ছিলাম কারাগারে নয় মুক্তি পাওয়া খান ইউনিসের বাসিন্দা আবদুল্লাহ আবু রাফে কারাগারে তার দিনগুলোকে ‘মর্মান্তিক’ বলে…
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হলেও সন্তুষ্ট নয় তার দেশ। তিনি বলেছেন, গাজায় সংঘটিত গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহি থেকে মুক্তি দিতে পারে না। গণহত্যার জন্য তিনি ইসরাইলের শাস্তি দাবি করেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল। রেডিও স্টেশন কাদেনা সের-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শান্তি মানে বিস্মৃতি নয়, শান্তি মানে দায়মুক্তিও নয়।’ তিনি আরও যোগ করেন, ‘গাজায় সংঘটিত গণহত্যার মূল দায়ীরা যেন ন্যায়বিচারের মুখোমুখি হয়, এটা নিশ্চিত করতে হবে। কারও জন্যই দায়মুক্তি থাকতে পারে না।’ সাংবাদিকরা যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন, তখন সানচেজ এ কথা…
বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ আরও গভীর হচ্ছে। মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র এবং চীন উভয় দেশই একে অপরের জাহাজের ওপর অতিরিক্ত পোর্ট ফি (বন্দর ফি) কার্যকর করেছে। এই ফি সমস্ত ধরনের পণ্যের ওপর প্রযোজ্য হবে। খেলনা থেকে কাঁচামাল তেল পর্যন্ত বহনকারী জাহাজকে এই ফি দিতে হবে। এমন বার্তায় দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধে সমুদ্রপথকে একটি গুরত্বপূর্ণ ফ্রন্টে পরিণত করছে। রয়টার্স। বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ঘোষণা করে চীন-সম্পর্কিত জাহাজের ওপর ফি আরোপ করার পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত ফি আরোপের প্রধান লক্ষ্য ছিল চীনের বৈশ্বিক সামুদ্রিক শিল্পের ওপর থাকা একচেটিয়া আধিপত্য কমানো। মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের…
মানুষ যখন গিরগিটির মতো রঙ বদলায়, তখন সত্য আর মিথ্যার ফারাক করা কঠিন হয়ে পড়ে। অপরাধ, দুর্নীতি এবং বিশ্বাসঘাতকতার এমনই এক অন্ধকার জগৎ নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ওয়েব সিরিজ ‘গিরগিটি’। লস্কর নিয়াজ পরিচালিত এই সিরিজটি আগামী ১৬ অক্টোবর, বঙ্গ-তে স্ট্রিমিং হবে। থ্রিলারটির গল্প শুরু হয় এক নির্জন মহাসড়কে একটি নৃশংস হত্যাকাণ্ড দিয়ে, যা পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে দেয়।এই হত্যাকাণ্ডের তদন্তে নামেন ডিটেকটিভ মারুফ চৌধুরী (ইরফান সাজ্জাদ)। তদন্তে তিনি এক ভয়ংকর কর্পোরেট মাদক চক্রের সন্ধান পেলেও, ভেতরের বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার খেলায় একসময় নিজেই জড়িয়ে পড়েন এক বিপজ্জনক জালে। কে শিকার আর কে শিকারি—সেই রহস্যের জট খুলতেই…
সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখান থেকে বেরোতেই শাহরুখের ওপর ঝাঁপিয়ে পড়ে জনতার ঢল। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বও ছিল শাহরুখের কাঁধে। সঙ্গে ছিলেন বলিউড পরিচালক-প্রযোজক করণ জোহর। সেই অনুষ্ঠান থেকে বেরোনোর পর উপস্থিত অনুরাগীরা ছেঁকে ধরেন বাদশাহকে। শাহরুখকে এক ঝলক দেখার জন্য সারি সারি দর্শক এগিয়ে আসতে থাকেন তার দিকে। তবে শাহরুখ ধৈর্য হারাননি। রেগেও যাননি। সহস্র মানুষের ঢলের দিকে হাত তুলে সাড়া দিয়েছেন কিং খান। সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা আরও একবার মুগ্ধ হন শাহরুখকে দেখে। এক অনুরাগী লিখেছেন, একেই বলে তারকা। গত জন্মে অনেক পুণ্য করেছেন শাহরুখ। তাই এই জন্মে এমন…

