বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া। সেই সিনেমাগুলোর অধিকাংশেই ছিল চুমুর দৃশ্য। সেই সময় তিনি ভয় পেতেন—পাঞ্জাবি দর্শক তার এমন দৃশ্য মেনে নেবে কি না, পরিবার কীভাবে দেখবে, আর তার জনপ্রিয়তা এতে ক্ষতিগ্রস্ত হবে কি না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম বাজওয়া জানিয়েছেন, ‘আমি কিছু হিন্দি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম, কারণ তখন ভাবতাম—পাঞ্জাব এই বিষয়টা মেনে নেবে কি না। আমাদের এখানে এমন মানসিকতা, পরিবার-পরিজন সবাই এক সঙ্গে সিনেমা দেখে। তখন খুব ভয় লাগত—যদি আমি কোনো চুমুর দৃশ্য করি, মানুষ কীভাবে নেবে? যারা আমাকে এত ভালোবাসে, তারা কী ভাববে? আমার পরিবার কি বুঝবে যে এটা…
Author: mh sohag
সিরিজের ফয়সালা হয়ে গেছে আগেই। বাংলাদেশের সামনে এবার সম্মান রক্ষার লড়াই। শারজায় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ আবুধাবিতে ওয়ানডে সিরিজে দেখছে মুদ্রার উলটো পিঠ। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। ব্যাটিংয়ে দায়িত্বশীলতা, উইকেটের মূল্য বোঝা এবং কৌশলী ইনিংস গড়তে না পারলে ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম হোয়াইটওয়াশ হলে অবাক হওয়ার কিছু থাকবে না। দুদলের কেউই এর আগে একে অপরকে ওয়ানডে ফরম্যাটে হোয়াইটওয়াশ করতে পারেনি। টানা তিনটি সিরিজ হারের পর বাংলাদেশের সামনে তাই আরেকটি লজ্জা এড়ানোর লড়াই। সিরিজ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া মেহেদী হাসান মিরাজরা। দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে…
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মিশরের শারম এল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে মেলোনিকে এ পরামর্শ দেন তুর্কি প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, গাজায় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মিশরে ‘গাজা শান্তি সম্মেলন’-এর ফাঁকে এক অনানুষ্ঠানিক কথোপকথনে, এরদোগান মেলোনিকে তার ধূমপান ত্যাগ করার একটি উপায় খুঁজে দেবেন বলে জানিয়েছেন। ইহলাস নিউজ এজেন্সি (তুর্কি সংবাদ সংস্থা) সম্প্রচারিত ফুটেজে এরদোগানকে বলতে শোনা যায় (মেলোনির উদ্দেশে) যে, ‘আমি আপনাকে বিমান থেকে নেমে আসতে দেখেছি। আপনাকে দারুণ লাগছে। কিন্তু আপনার ধূমপান বন্ধ করাতে হবে।’ তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরদোগানের কথা শুনে তিনি…
বিশাখাপত্তনমে শেষ মুহূর্তে বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো বাংলাদেশ মেয়েদের। লং অফে সহজ ক্যাচ হাতছাড়া করেন স্বর্ণা আক্তার, আর পুরো দল তখন মাথায় হাত। কারণ, ওই ক্যাচটা ধরলে দক্ষিণ আফ্রিকার ৮ উইকেট পড়ে যেত। হাতে মাত্র ২ উইকেট নিয়ে শেষ ৭ বলে ৯ রানের সমীকরণ মেলানো প্রোটিয়াদের জন্য অনেক কঠিন হয়ে যেত। স্বর্ণা ক্যাচ ছাড়েন দক্ষিণ আফ্রিকার টেলএন্ডার নাডিন ডি ক্লার্ককে। এর আগে ৪৪তম ওভারের প্রথম বলে ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে বদলি ফিল্ডার সুমাইয়া আক্তারও একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন। এর প্রভাব পড়ে ম্যাচের শেষ দিকে। ৪৬ রানে বেঁচে থাকা দক্ষিণ আফ্রিকার ক্লো ট্রায়ন শেষ পর্যন্ত ৬২ রান…
২০২৬ সালের হজযাত্রী ও হজসংশ্লিষ্ট কর্মীদের জন্য চিকিৎসা নির্দেশনা প্রকাশ করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। জনস্বাস্থ্য রক্ষায় এ বছর টিকা গ্রহণ ও শারীরিক যোগ্যতা যাচাই আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। নতুন নির্দেশনা বলা হয়েছে, করোনাভাইরাস, মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার, এই চারটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে। এই টিকাগুলো না নিলে কোনো হাজি দেশটিতে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, কোভিড-১৯ টিকা অবশ্যই সৌদি অনুমোদিত প্রস্তুতকারকের হতে হবে। সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে এবং যাত্রার অন্তত দুই সপ্তাহ আগে তা সম্পন্ন করতে হবে। মেনিনজাইটিসের টিকা পাঁচ বছর পর্যন্ত বৈধ থাকবে, তবে…
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন দেয় ক্রিকইনফো। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি বিজ্ঞাপন থেকে যে অর্থ আয় হয়, তা থেকে কোনো ধরনের ভ্যাট-ট্যাক্সও দেয়না। এছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দেশেও জুয়ার বিজ্ঞাপন প্রকাশ করে না ওয়েবসাইটটি। তাই সার্বিক বিষয় বিবেচনা করে বাংলাদেশে ক্রিকইনফো বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে তার আগে জনমত নেওয়া হবে। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী। ফয়েজ আহমদ জানান, অনলাইন জুয়া, এর প্রচার-প্রচারণা বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন, ২০২৫-এ নিষিদ্ধ। তিনি…
ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বহু মুসলিম পুরুষকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারের পাশাপাশি তাদের কয়েকজনের বাড়িঘরও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত মাস থেকে চলছে ভারতীয় পুলিশের এই অভিযান। এই অভিযানের মূল কারণ একটাই— পোস্টার, টি-শার্ট বা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই লাভ মুহাম্মদ’ (আমি মুহাম্মদকে ভালোবাসি) লেখা, যা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসার প্রকাশ। কিন্তু ভারত কর্তৃপক্ষ বলছে, এই অভিব্যক্তি ‘জনশৃঙ্খলার জন্য হুমকি’। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) জানিয়েছে, এ পর্যন্ত ২২টি মামলায় ২,৫০০ জনেরও বেশি মুসলিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে অন্তত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।…
সামাজিক মাধ্যমের পরিচিত মুখ রিপন মিয়া। নেত্রকোনা সদর উপজেলার এই কাঠমিস্ত্রির একটি ভিডিও ২০১৬ সালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতারাতি বদলে যায় তার জীবন। সময়ের সঙ্গে তার বানানো মজার মজার ভিডিও তাকে পরিচিতি এনে দিতে থাকে। রিপন মিয়া এখন পুরোদস্তুর ‘কনটেন্ট ক্রিয়েটর’। সোমবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেছেন, সাংবাদিক পরিচয়ে তার পরিবারকে হেনস্তা করেছেন কয়েকজন। শুধু তাই নয়, ঘরে নারী সদস্য থাকার পরও অনুমতি না নিয়ে ভিডিও করার অভিযোগও করেন তিনি। রিপন মিয়া পোস্টে লিখেছেন, ‘আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে…
নতুন ম্যাচ নতুন স্বপ্ন। বৃহস্পতিবার ঢাকায় এএফসি এশিয়ান গ্রুপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে নিজেদের হোম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেও শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে ৩-৪ ব্যবধানে। এবার হংকংয়ের মাঠে ফিরতি ম্যাচ। হংকংয়ের ছাদঢাকা শীতাতপ নিয়ন্ত্রিত ৫০ হাজার আসনের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। হামজা চৌধুরী আসার পর বদলে যাওয়া বাংলাদেশ দল আরও পুষ্পিত ও পল্লবিত হয়েছে কানাডা প্রবাসী শমিত সোম, ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম ও ইংল্যান্ড প্রবাসী জায়ান আহমেদ যুক্ত হওয়ায়। হোম ম্যাচের শুরুতেই হামজার দৃষ্টিনন্দন ফ্রি কিকে লিড নেওয়া বাংলাদেশ একসময় ১-৩ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ ব্যবধানে সমতা এনেছিল। কিন্তু ম্যাচের একেবারে…
সৌদি আরবে মসজিদ ও বিদ্যালয়ের ৫০০ মিটারের মধ্যে সিগারেট, ই-সিগারেট, সিসাসহ সব ধরনের তামাকজাত পণ্য বিক্রয়কেন্দ্র স্থাপন নিষিদ্ধ করেছে দেশটির সরকার। পৌর ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করেছে কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য। নতুন বিধান অনুযায়ী সিগারেট, সিসা, ই-সিগারেটসহ তামাকজাত পণ্য বিক্রয়কারী সব দোকানকে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। দোকান স্থাপনের ক্ষেত্রে বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্স প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। এসব দোকান নগর এলাকার বাণিজ্যিক ভবনের ভেতরে থাকতে হবে এবং দোকানের আয়তন ন্যূনতম ৩৬…

