বলিউডে যেমন আলোচিত বিশ্বের কাছে, তেমনি রয়েছে অনেক বিতর্কের জায়গা। ঠিক তেমনই একটি ঘটনা ছিল প্রিয়াংকা চোপড়া এবং অভিনেতা আন্নু কাপুরের ‘সাত খুন মাফ’ সিনেমাকে কেন্দ্র করে একটি ঘটনা। ১৫ বছর পর সেই ঘটনার ব্যাখ্যা দিলেন আন্নু। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘সাত খুন মাফ’ সিনেমা প্রচার অনুষ্ঠানে আন্নু কাপুর বলেন, প্রিয়াংকা তাকে স্ক্রিনে চুমু দিতে অস্বীকৃতি জানান। কারণ, তিনি সুন্দর নন। তার এই মন্তব্য সংবাদমাধ্যমসহ সবখানে বিতর্কের জন্ম দেয়। প্রিয়াংকা সেই বিতর্ককে ‘বিরক্তিকর ও অপ্রয়োজনীয়’ কথা বলে উল্লেখ করেন। ১৫ বছর আগের সেই ঘটনা সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন আন্নু কাপুর। তিনি বলেন, আইতরাজ সিনেমার সময় আমি প্রিয়াংকাকে ‘বেটি’…
Author: mh sohag
শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করা বাংলাদেশ আবুধাবিতে ওয়ানডে সিরিজে দেখছে মুদ্রার উলটো পিঠ। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। প্রথম দুই ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ে হেরেছে বাংলাদেশ। সিরিজ এরই মধ্যে হাতছাড়া। আজ সম্মান রক্ষার লড়াই। ব্যাটিংয়ে দায়িত্বশীলতা, উইকেটের মূল্য বোঝা এবং কৌশলী ইনিংস গড়তে না পারলে ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম হোয়াইটওয়াশ হলে অবাক হওয়ার কিছু থাকবে না। দুদলের কেউই এর আগে একে অপরকে ওয়ানডে ফরম্যাটে হোয়াইটওয়াশ করতে পারেনি। টানা তিনটি সিরিজ হারের পর বাংলাদেশের সামনে তাই আরেকটি লজ্জা এড়ানোর লড়াই। সিরিজ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া মেহেদী…
মিসরের শারম এল-শেইখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ইসরাইল-হামাস সংঘাত নিরসনে অগ্রগতি অর্জনের পর বিশ্বনেতারা একত্রিত হন। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যস্থতার ভূমিকার প্রশংসা পান। তবে আলোচনার চেয়ে বেশি মনোযোগ কাড়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে তার মন্তব্য, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়। বক্তৃতার সময় ট্রাম্প উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানাতে গিয়ে মেলোনির প্রতি ব্যক্তিগত মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের এখানে এক নারী আছেন, এক তরুণী। আমি আসলে এটা বলার অনুমতি পাই না, কারণ যুক্তরাষ্ট্রে কোনো নারীকে সুন্দর বললে সাধারণত সেটিই হয় আপনার রাজনৈতিক জীবনের সমাপ্তি। এরপর মেলোনির দিকে ঘুরে ট্রাম্প যোগ করেন, আমি ঝুঁকি নিচ্ছি, কিন্তু বলতে…
অভিনেতা ওমর সানী ঢালিউড সুপারস্টার হয়েও ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। পরিচালক ও অভিনেতা রবিউল ইসলাম রাজ বলেছেন, আজ অভিনেতা ওমর সানীর তিনটি ভুলের কারণে ক্যারিয়ার ধ্বংস হয়েছে। ওমর সানীর সঙ্গে শওকত জামিল পরিচালিত ‘চালবাজ’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন রবিউল ইসলাম রাজ। মনোয়ার খোকন পরিচালিত ‘গরিবের রানী’ সিনেমাতেও কাজ করেন তিনি। এ ছাড়া ওমর সানী অভিনীত পিএ কাজল পরিচালিত ‘বাঁচাও দেশ’ সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছিলেন। সেই জনপ্রিয় অভিনেতাকে নিয়ে এবার তিন ভুলে ক্যারিয়ার ধ্বংসের কথা জানালেন পরিচালক। যে তিনটি কারণ হলো— আমজাদ হোসেনের সঙ্গে বেয়াদবি, আহমেদ আলী মণ্ডলকে চড় মারা এবং মৌসুমীকে বিয়ে করা। রবিউল ইসলাম রাজ বলেন, ‘অভিনেতা,…
দিল্লি টেস্টে রেকর্ড গড়েছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। প্রথম ইনিংসে ৮৫ রানে ৫ উইকেট শিকার করেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে খরচ করেছেন ১০৪ রান। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার এক ইনিংসে শতরান খরচ করে নিলেন ৩ উইকেট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একাধিক রেকর্ড গড়ে ইতিহাস রচনা করেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দুরন্ত স্পেল উপহার দিলেন তিনি। ২৬.৫ ওভারে ৮২ রান দিয়ে তুলে নিলেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। এ নিয়ে টেস্টে পঞ্চম ফাইভ-ফার নিলেন কুলদীপ। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে কুলদীপ হয়ে গেলেন সবচেয়ে দ্রুত পাঁচটি পাঁচ-উইকেট পাওয়া বাঁ-হাতি লেগ স্পিনার। পরিসংখ্যান বলছে, কুলদীপ এখন…
কাশ্মীরের রাজনীতিতে প্রবীণ নেতা ফারুক আবদুল্লাহর সরে দাঁড়ানোর সিদ্ধান্তে যেন এক যুগের ইতি ঘটল। এই উপত্যকা বহু দশক ধরে ফারুক নামের রাজনীতিককে দেখেছে কখনও মুখ্যমন্ত্রী, কখনও সংসদ সদস্য, কখনও সমঝোতার দূত হিসেবে। তার সরে যাওয়া মানে শুধু একটি আসন খালি হওয়া নয়, বরং এক রাজনৈতিক ধারা নতুন হাতের কাছে তুলে দেওয়া। ওমর আবদুল্লাহ সংবাদমাধ্যমে স্পষ্ট করেছেন, এটি তার পিতার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, দলে ঐক্য অটুট। কিন্তু রাজনৈতিক মহল বলছে, এই ঘোষণার মধ্যে দিয়ে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে নেতৃত্ব পরিবর্তনের সুর বেজে উঠেছে। ২০১৯ সালের পর থেকে কেন্দ্র–উপত্যকা সম্পর্কের যে নতুন কাঠামো তৈরি হয়েছে, তাতে ফারুকের নেতৃত্বে দলের কণ্ঠস্বর কিছুটা নরম হয়ে…
নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ‘সিনেমা আঙ্গিনা’ শুরু করল আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। জনপ্রিয় এই ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ‘সিনেমা আঙ্গিনা’ বাংলাদেশের মাধ্যমে প্রথমবারের মতো এশিয়ায় পদার্পণ করছে। নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গঠনমূলক আলোচনা উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে আফ্রিকার বিভিন্ন দেশে তিন দফায় এই অংশগ্রহণমূলক গণযোগাযোগ প্রচারণা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের সহায়তায় আইওএম ১৩ অক্টোবর থেকে ১৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত বাংলাদেশে এই ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী করবে। ‘সিনেমা আঙ্গিনা’ মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর জেলায় ভ্রমণ করবে, যেখানে চলচ্চিত্র প্রদর্শনী, নাট্য পরিবেশনা, সংগীতানুষ্ঠান, কর্মশালা এবং সম্প্রদায়ভিত্তিক আলোচনা আয়োজনের মাধ্যমে ১৩টি…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছে দখলদার ইসরাইলের আগ্রাসন। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় বন্দি থাকা ইসরাইলি জিম্মিদের সোমবার মুক্তি দিয়েছে হামাস। এদিন বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল। তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনি পরিবারের কাছে এই মুক্তির আনন্দ পরিণত হয়েছে বিষাদে। খুব কাছে থেকেও প্রিয়জনকে পাবার আশা ফুরাচ্ছে। তারা জানতে পেরেছে তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো এক দেশে নির্বাসনে পাঠানো হবে। ফিলিস্তিনি বন্দিদের মিডিয়া অফিস জানিয়েছে, সোমবার (১৩ অক্টোবর) মুক্তি পাওয়া কমপক্ষে ১৫৪ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরাইল জোরপূর্বক নির্বাসনে পাঠাবে। নির্বাসনে পাঠানো এসব বন্দি ইসরাইল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বড় একটি অংশের অন্তর্ভুক্ত। আল জাজিরা জানিয়েছে, মোট…
দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন। রিভিশনকারী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ওবায়দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ। এ ঘটনায় প্রথমে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরের বছর ২৪ জুলাই ছেলেকে হত্যার অভিযোগে আবার মামলা করেন তিনি। তখন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত অপমৃত্যু ও হত্যার মামলার একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ…
স্বর্ণা আক্তারের ব্যাটে ঝড় ২৩২ রানের পাশাপাশি বাংলাদেশ শিবিরে এনে দিয়েছিল বিশ্বাস। ৭৮ রানে যখন অর্ধেক ইনিংস হাওয়া হয়ে গেল, তখন সে বিশ্বাসের পাল আরও জোর হাওয়া পাচ্ছিল। তবে শেষমেশ সে বিশ্বাস ভেঙে চুরমার হলো, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়েও শেষমেশ হারল ৩ উইকেটের ব্যবধানে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত চার উইকেটে হেরেছিল তারা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে দিন কাটে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোমবার আবারও দারুণভাবে লড়ল টাইগ্রেসরা, যদিও শেষ হাসি হাসল প্রোটিয়ারা। বাংলাদেশ টস জিতে ব্যাটিং নেয় এবং ৫০ ওভারে করে ২৩২ রান…

