আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে এক চুক্তির পর রাজোয়েলিনাকে ফরাসি সামরিক বিমানে করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরে দেশটিতে দুর্নীতি, দারিদ্র্য এবং সরকারের ব্যর্থতার বিরুদ্ধে হাজারো তরুণের বিক্ষোভ চলছিল। এ সময় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিট ‘ক্যাপসাট’ প্রেসিডেন্টের বিরোধিতা করে বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায়। ফলে রাজোয়েলিনা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল গত ২৫ সেপ্টেম্বর। রাজধানী আন্তানানারিভোতে পানি ও বিদ্যুৎ সংকট নিয়ে জেন-জিদের বিক্ষোভ শুরু হলেও অল্প সময়েই তা রূপ নেয় বৃহত্তর অসন্তোষে। দুর্নীতি,…
Author: mh sohag
ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি কাজের ব্যস্ততার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিয়মিতই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তেমনই একটি রোমাঞ্চকর ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সুইমিংপুলের নিচে নেওয়া ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মাহি। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লিখেছেন, একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জান? তার এই ক্যাপশন থেকে ধারণা করা যাচ্ছে, কাঙ্ক্ষিত দৃশ্য পেতে মাহিকে বেশ কসরত করতে হয়েছে। নেটিজেনদের ধারণা, মাহি হয়তো কোনো ফটোশুট বা নাটকের শুটিংয়ের সময় এই ভিডিওটি করেছেন। বরাবরের মতো এবারও মাহির ভিডিওটি দ্রুতই…
‘এই তো আপার কাছ থেকে আসলাম।’ ‘আপা ফোন করেছিলেন। কালকেই যেতে বললেন’-এভাবেই বিভিন্ন সময়ে নিজেকে জাহির করতেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। তার এই ‘আপা’ ছিলেন শেখ হাসিনা। ২০০৮ সালের শেষদিকে বাফুফের সভাপতি হয়ে শেখ হাসিনার পতনের পরও গদি দখলে রেখেছিলেন সালাউদ্দিন। শুধু শেখ হাসিনাই নন, সালাউদ্দিনের দহরম-মহরম ছিল শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীর সঙ্গেও। ববি সিদ্দিকীর আশ্রয়-প্রশ্রয়েই ফুটবলাঙ্গন তথা ক্রীড়াঙ্গনে একজন দানবে পরিণত হয়েছিলেন সালাউদ্দিন। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর টেলিফোনে তার খোঁজখবর রাখতেন সালাউদ্দিন। এখন আর টেলিফোনে নয়, শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। ক্রীড়াঙ্গনে ফ্যাসিস্টের দুই দোসরের…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরাইলের পার্লামেন্ট নেসেটে হট্টগোল বেধে যায়। এতে বাধাগ্রস্ত হয় ট্রাম্পের ভাষণ। কিছুক্ষণ থেমেও থাকে। খবর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র। টাইমস অব ইসরাইল জানিয়েছে, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি’ দেওয়ার আহ্বান জানিয়ে একটি সাইনবোর্ড ধরে রাখেন হাদাশ-তা’আল পার্টির চেয়ারম্যান আয়মান ওদেহ। পরে তাকে নেসেট থেকে বহিষ্কার করা হয়। বিবিসির খবরে বলা হয়, ওদেহ হাতে ব্যানার উঁচিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান। এরপর কয়েকজন ব্যক্তি তৎক্ষণাৎ তার দিকে ছুটে যান। এ সময় তার কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়া হয় এবং দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানা যায়, তার সঙ্গে পার্লামেন্ট সদস্য ওফের কাসিফকেও বের করা…
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাওয়ার্ড (এমা)-এর স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’। এটাই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্রের এমা জয়। ১১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টার-এ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার পর ছবিটির প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এই অর্জনের মাধ্যমে ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে জায়গা করে নিয়েছে। ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম রাব্বানী, সহপরিচালক জহিরুল ইসলাম। রাব্বানী বলেন, ‘সত্যিই খবরটা আনন্দের। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে পুরস্কার জিতেছে আমাদের নিশি। এই অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি ছবি এই…
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে রেকর্ড গড়েছেন রবীন্দ্র জাদেজা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে এক উইকেট শিকার করেই মাইলফলক অর্জন করলেন জাদেজা। ভারতের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক উইকেট শিকারের তালিকায় তিনি হরভজন সিংয়ের রেকর্ড ভেঙে দিলেন। ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় নাম রয়েছে অনিল কুম্বলের। ২০৪ ইনিংসে তিনি মোট ৪৭৬ উইকেট শিকার করেন। এরপর ৪৭৫ উইকেট শিকার করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার নাম। তিনি ৩৭৭ উইকেট শিকার করেছেন। হরভজন সিং দেশের মাটিতে মোট ৩৭৬ আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন। দিল্লি টেস্টে রবীন্দ্র জাদেজা প্রথম…
চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর বড় ধাক্কা খেয়েছে ক্রিপ্টোকারেন্সি বাজার। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১.৬ মিলিয়নেরও বেশি ব্যবসায়ী ক্রিপ্টোকারেন্সি বাজারে ১৯ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। দ্য ইকোনোমিকস টাইমস জানিয়েছে, ট্রাম্পের ওই ঘোষণার পর গত ২৪ ঘণ্টারও কম সময়ে বড় ধাক্কা খেয়েছে বাজারটি। পত্রিকাটি জানিয়েছে, এক ট্রিলিয়ন ডলারেরও বেশি ক্রিপ্টোকারেন্সির বাজার মূল্য মাত্র ২৪ ঘণ্টার কম সময়ে ঝড়ের গতিতে কমেছে; যা এখন রেকর্ড। কয়েনগ্লাসের ২৪ ঘণ্টার তথ্য উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় লিকুইডেশন ইভেন্ট’-এ ১৯ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ উধাও হয়ে গেছে; যা ১.৬…
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দা, ওটিটি সিরিজসহ প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে অভিনয় করে যাচ্ছেন। এ মুহূর্তে অভিনয়ে তেমন ব্যস্ততা নেই বললেও চলে। তবে বড়পর্দায় বেশ প্রশংসিত তিনি। সম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাসনিয়া ফারিণ। সেই অনুষ্ঠানে নিজের পারফিউম সম্পর্কে পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী। এ সময় পারফিউম শোরুম উদ্বোধনে তাসনিয়া ফারিণের সঙ্গে ছিলেন অভিনেত্রী সাবিলা নূরও। উদ্বোধনী এ আয়োজনে তাসনিয়া ফারিণ বলেন, ‘আমি ভীষণ খুশি যে এ আয়োজনে অংশ হতে পেরেছি।’ এ সময় ফারিণের পাশাপাশি পারফিউম সম্পর্কে সাবিলা নূরও নিজের মত তুলে ধরেন। পারফিউম ব্যবহার ও ধরনের বিষয়ে নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, পারফিউম…
ক্রীড়াঙ্গনে ফ্যাসিস্টের দুই দোসরের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন পালিয়ে গেলেও রয়ে গেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন। গত বছরের ৫ আগস্টের পর সালাহউদ্দিন দেশ ছেড়ে যাবার নানা উপায় খুঁজছিলেন । কিন্তু হালে পানি পাননি। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাহউদ্দিন ও তার সহযোগী বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে । ‘এইতো আপার কাছ থেকে আসলাম’। ‘আপা ফোন করেছিলেন। কালকেই যেতে বললেন’- এভাবেই বিভিন্ন সময়ে নিজেকে জাহির করতেন কাজী সালাহউদ্দিন। আর সালাহউদ্দিনের এই ‘আপা’ অন্য কেউ নন, খোদ ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৮ সালের শেষ দিকে বাফুফের সভাপতি হয়ে…
দক্ষিণ আফ্রিকার উত্তরের পার্বত্য অঞ্চলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে অন্তত ৪২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লিম্পোপো প্রদেশের মাখাদো শহরের কাছে এন১ মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটি দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশ থেকে জিম্বাবুয়ে ও মালাউইয়ের উদ্দেশে যাচ্ছিল। রাতভর উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান। আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। সেগুলোতে ৩০ জনেরও বেশি যাত্রী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এখনো কেউ কেউ উল্টে যাওয়া বাসের ভেতরে আটকা পড়ে থাকতে পারেন। দক্ষিণ আফ্রিকার সরকারি সম্প্রচার মাধ্যম এসএবিসি জানিয়েছে,…

