Author: mh sohag

‘দ্য বার্ডস অফ বলিউড’ এর ‘গফুর’ গানে নেচে প্রশংসা কুড়াচ্ছেন তামান্না ভাটিয়া। সেই নৃত্যতে মজেছেন বলিউডের অভিনেতা ও পরিচালক অন্নু কাপুর। একটি পডকাস্টে কথা বলতে গিয়ে বিতর্কও সৃষ্টি করে দিয়েছেন। এখন শুনছেন কটাক্ষ। পডকাস্টে অন্নুকে তামান্নার নাচ নিয়ে প্রশ্ন করা হয়। বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।’ তামান্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে এই তকমা যে অভিনেত্রীর পছন্দ নয়। তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তাই অন্নুর এই মন্তব্য সমালোচিত হচ্ছে। গত বছর তামন্নার ‘আজ কি রাত’ গানের সঙ্গে নাচও জনপ্রিয়তা পেয়েছিল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, গানটি এতই জনপ্রিয় যে বাচ্চাদের এই গান শোনালেই নাকি চুপ করে খাবার…

Read More

ভারতে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে বল করার সময় মাঠেই প্রাণ হারিয়েছেন বাঁহাতি পেসার আহমার খান। মোরাদাবাদের বিলারি ব্লকে আয়োজিত ইউপি ভেটেরান্স ক্রিকেট টুর্নামেন্টে নামে মোরাদাবাদ ও সম্বল নামের দুটি দল। সম্বলের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। আহমার শেষ ওভারে বল করতে আসেন এবং চার বলে ১১ রান দিয়ে দেন। তার দল জয় পেলেও সেই জয়ের মুহূর্তেই ঘটে বিপর্যয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শেষ বলটি করার পরপরই হঠাৎ করে ক্রিজে বসে পড়েন আহমার। এরপর মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে কেউ কিছু বুঝে উঠতে না পারলেও পরে সতীর্থরা ছুটে আসেন…

Read More

দখলদার ইসরাইলের কাছে বন্দি থাকা ফিলিস্তিনিদের বহনকারী কয়েকটি বাস রামাল্লায় পৌঁছেছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সরাসরি সম্প্রচারে সোমবার (১৩ অক্টোবর) নিশ্চিত করেছে, ইসরাইলের মুক্তি দেওয়া কিছু ফিলিস্তিনি বন্দিকে বহনকারী বাসগুলো অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। এর আগে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী বাসগুলো দক্ষিণ ইসরাইলের নেগেভ কারাগার থেকে গাজায়ও যায়। মুক্তি পাওয়া বন্দিদের স্বাগত জানাতে পরিবারগুলো জড়ো হয়েছে গাজার রামাল্লায়। মুক্তিপ্রাপ্ত বন্দিদের বহনকারী আরও কিছু বাস গাজার দিকে যাত্রা করেছে বলে খবর। তবে তাদের মধ্যে আগের মতো উৎসবের আমেজের বদলে এবার দেখা যাচ্ছে অনিশ্চয়তা। অপেক্ষমান পরিবারগুলোর অভিযোগ, এই চুক্তি এত দ্রুত সম্পন্ন হওয়ায় মুক্তিপ্রাপ্ত বন্দিদের তালিকা রাতভর একাধিকবার পরিবর্তন হয়েছে। দুই বছর…

Read More

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টের প্রথম দিনটা ভালোই কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। দুর্দান্ত পারফরম্যান্সের পরও  আফসোসে পুড়লেন ওপেনার ইমাম উল হক। মাত্র ৭ রানের জন্য স্পর্শ করতে পারেননি তিন অঙ্কের মাইলফলক। লাহোর টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্টের প্রথম দিনে ৫ উইকেটে ৩১৩ রান তুলেছে পাকিস্তান। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ইমাম উল হক। ১৫৩ বলে ৭ চার আর ১ ছক্কায় ৯৩ রানে আউট হন বাঁহাতি এই ওপেনার। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। আবদুল্লাহ শফিককে (২) এলবিডব্লিউ করেন কাগিসো রাবাদা। দ্বিতীয়…

Read More

সৌদি আরবের মক্কা অঞ্চলে বিপুল পরিমাণ স্বর্ণের খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। মানসুরা–মাসারাহ স্বর্ণখনির দক্ষিণে নতুন এই খনি আবিষ্কারের ফলে রাজতন্ত্রটির স্বর্ণখনন খাতের পরিসর আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। আরবিয়ান গালফ বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, নব আবিষ্কৃত স্বর্ণখনিটি প্রায় ১২৫ কিলোমিটারজুড়ে বিস্তৃত—যা ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে। এই আবিষ্কার সৌদি আরবের ‘ভিশন ২০৩০’–এর অংশ, যার মূল লক্ষ্য তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প খাত, বিশেষ করে খনিজ শিল্পকে অর্থনীতির অন্যতম স্তম্ভে পরিণত করা। রাষ্ট্রীয় খনিজ কোম্পানি ‘মাআদেন’ জানিয়েছে, প্রায় ১০০ কিলোমিটারজুড়ে উচ্চমাত্রার স্বর্ণখনি…

Read More

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই দম্পতির বেশ কয়েক মাস  ধরে বিচ্ছেদের গুঞ্জন চলছিল। মাঝখানে তাদের একত্রে দেখে থেমে যায় সব কলাহল, সমালোচনা-আলোচনা। সেই সময় তারা কোনো কথা বলেননি। কিন্তু এবার বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিনে আলোচনায় ফিরে এলেন তারকা দম্পতি। কারণ কিংবদন্তি অভিনেতার জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানিয়েছেন ঐশ্বরিয়া রাই। সামাজিক মাধ্যমে অমিতাভ বচ্চনের একটি পুরোনো ছবি শেয়ার করে নিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। শনিবার (১১ অক্টোবর) ইনস্টাগ্রামে অভিনেত্রী যে ছবিটি শেয়ার করেন, সেখানে দেখা যায়, বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন কাঁধে ছোট্ট আরাধ্যা বচ্চনকে নিয়ে সেলফি তুলছেন। বিগ বির মাথায় আছে একটি ছোট্ট মুকুট, মুখে উজ্জ্বল…

Read More

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়েছেন ঢালিউড তারকা শাকিব খান। রোববার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তার আরোগ্য কামনা করেন তিনি। পোস্টে শাকিব খান লিখেছেন, ইলিয়াস কাঞ্চন, আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই— যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক। কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে। তিনি আরও লিখেছেন, দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে, যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি— কাঞ্চন…

Read More

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ পরামর্শ দেন। ধারণা করা হচ্ছে, পঞ্চগড়ে এক বক্তব্যের কারণেই সারজিসকে পরামর্শ দিলেন সংগীত জগতের আলোচিত তারকা। বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় খুব চটেন সারজিস আলম। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’ প্রিন্স মাহমুদ বলেন, স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে…

Read More

ভারত সফরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরের শুরুতে আহমেদাবাদে ইনিংস ও ১৪০ রানের ব্যবধানে হেরে যায় ক্যারিবীয়রা। আহমেদাবাদের মতো দিল্লি টেস্টেও উইন্ডিজের বেহাল দশা। দিল্লি টেস্টে স্বাগতিক দলের তিন তরুণ জসবি জয়সওয়াল (১৭৫), শুভমান গিল (১২৯*) ও সাই সুদর্শনের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ৫১৮ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে কুলদীপ যাদব ও রবিন্দ্র জাদেজার স্পিনে বিভ্রান্ত হয়ে ২৪৮ রানেই অলআউট হয় উইন্ডিজ। প্রথম ইনিংসের ২৭০ রানে পিছিয়ে থাকায় আহমেদাবাদ টেস্টের মতো দিল্লি টেস্টেও ফলোঅনের লজ্জায় পড়েছে ক্যারিবীয়রা। ফলোঅন এড়াতে নেমে ৩৫ রানে উইন্ডিজ হারায় ২ উইকেট। এরপর দলের হাল ধরেন ওপেনার জন ক্যাম্পবেল ও…

Read More

টানা দুই ম্যাচ হেরে আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এই হারে বাংলাদেশের জন্য ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা কিছুটা কঠিন হয়ে গেছে। ২০২৭ সালে ১৪ দলের বিশ্বকাপে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে ধরতে হবে বাছাইপর্বের ট্রেন। আফগানদের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে। এই মুহূর্তে ৮০ পয়েন্ট নিয়ে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ এবং ৮৮ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড অষ্টম স্থানে রয়েছে। ইংল্যান্ডকে টপকানো প্রায় অসম্ভব হলেও ক্যারিবিয়ানদের পেছনে ফেলার সুযোগ এখনো কাগজে-কলমে টিকে আছে। তবে এই পথ বন্ধুর। র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকাতে হলে আসন্ন সিরিজে দলটিকে…

Read More