আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটের মধ্যে দুটিকে (টেস্ট ও টি-টোয়েন্টি) বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে ফরম্যাট খেলছেন। এই ফরম্যাটেও হয়ত পরবর্তী বিশ্বকাপের পর আর তাকে দেখা যাবে না। অবশ্য তার আগেই নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে শুরু থেকেই খেলছেন কোহলি। তবে এই দলের হয়ে শিগগিরই আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে পারেন কোহলি, ভারতীয় এক সংবাদ মাধ্যমের খবরে এমনটাই বলা হয়েছে। রেভস্পোর্টজের সাংবাদিক রোহিত জুগলানের বরাত দিয়ে ডিএনএ ইন্ডিয়া জানিয়েছে, কোহলি সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। সেই ব্র্যান্ডটি ছিল আরসিবির সঙ্গে যুক্ত। ফলে…
Author: mh sohag
অবশেষে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে টানা দুই বছরের ইসরাইলি আগ্রাসন থেকে মুক্তি পাচ্ছে গাজাবাসী। এখন আলোচনা হচ্ছে- ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে দ্বি-স্তরভিত্তিক শাসনব্যবস্থা নিয়ে। যেখানে বলা হয়েছে- দৈনন্দিন বিষয়গুলো ফিলিস্তিনি কমিটি দেখভাল করলেও, অর্থনীতি আর প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে ‘বোর্ড অব পিস’। যার নেতৃত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে এক যৌথ বিবৃতিতে গাজায় বিদেশি শাসন মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছে হামাসসহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। এমতাবয়স্থায় প্রশ্ন উঠছে, ট্রাম্পের গাজা পরিকল্পনা কি আদৌ সফল হবে, নাকি ব্যর্থ হবে? আর ব্যর্থ হলেই কেন ব্যর্থ হবে? জনমনে ফুঁসে ওঠা এই প্রশ্নগুলোর উত্তরসহ ব্যখ্যা দিতে গিয়ে…
মিশরের শারম আল-শেখের কাছে সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কূটনৈতিক নিহত হয়েছেন। তারা কাতারের সর্বোচ্চ সরকারি দপ্তর আমিরি দিওয়ানের কর্মকর্তা ছিলেন। এছাড়া এ দুর্ঘটনায় দুজন আহত হয়েছেন। খবর মেহের নিউজের। রোববার (১২ অক্টোবর) মিশরে অবস্থিত কাতার দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, সড়ক দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন এবং তারা শহরের একটি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন। পোস্টে আরও বলা হয়েছে, আহত ও নিহতদের মরদেহ রোববার দোহায় পাঠানো হবে। এর আগে, রয়টার্সকে দুজন নিরাপত্তা সূত্র জানায়, শারম আল-শেখ শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে একটি বাঁকে কাতারি কূটনীতিকদের বহনকারী গাড়িটি উল্টে যায়। গাজা যুদ্ধ নিয়ে…
এক সময় অ্যান্টিবায়োটিকেই থেমে যেত টাইফয়েড। এখন সেই পুরোনো রোগই আবার ভয় দেখাচ্ছে। আগের মতো আর ওষুধে কাজ হচ্ছে না। ধীরে ধীরে বদলে যাওয়া এই ব্যাকটেরিয়া এখন অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি বিপজ্জনক। এতটাই যে, এখন আর অ্যান্টিবায়োটিকেও কাজ হচ্ছে না। যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে (ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড) এক ধরনের উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে। একে সাময়িক বা মৌসুমি বৃদ্ধি বলা যাচ্ছে না। স্বাস্থ্য কর্তৃপক্ষ ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, শুধু ২০২৪ সালেই টাইফয়েড ও প্যারাটাইফয়েডের ৭০২টি নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে। যা আগের বছরের চেয়ে ৮ শতাংশ বেশি। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। এই সংক্রমণ স্থানীয় নয়। যুক্তরাজ্যের কোনো শহর…
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি অভিনয়ে ব্যস্ততার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে ছুটে গেছেন। বর্তমানে মক্কা নগরীতে অবস্থান করছেন মুশফিক আর ফারহান। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা শেয়ার করে নিয়েছেন এ অভিনেতা। সেখানে ভিডিওতে দেখা গেছে, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরিফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরিফের সামনে এসেছি। তিনি বলেন, কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটি আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এ পবিত্র স্থানে আসার…
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নিয়মিত অভিনয়ে ব্যস্ততার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে ছুটে গেছেন তিনি। বর্তমানে এ অভিনেতা মক্কা নগরীতে অবস্থান করছেন। এ সময় মক্কায় অভিনেতাকে দেখতে পেয়ে প্রবাসী বাঙালিদের অনেককেই ছবি তুলতে দেখা গেছে। মুশফিক আর ফারহানও তাদের আবদার মেটান হাসিমুখে, যা ভক্তদের আরও কাছাকাছি টেনে নিয়েছে তাকে। জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন মুশফিক আর ফারহান। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন এ অভিনেতা। সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি ভিডিওবার্তা শেয়ার করে নিয়েছেন মুশফিক আর ফারহান। ভিডিওতে…
টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব এ মুহূর্তে তুমুল আলোচনায় রয়েছেন। তার অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তির পর যেমন নেতিবাচক মন্তব্য পাওয়া গেছে, ঠিক তেমনই ইতিবাচক আলোচনাও পাওয়া গেছে। সম্প্রতি কুণাল ঘোষ যেভাবে দেবকে আক্রমণ করেছেন, তাতেও হাসিমুখে সেই জবাব দিতে দেখা গেছে এ বিন্দাসকে। কটাক্ষের জবাবে কটাক্ষ নয়; বরং হাসিমুখে উপযুক্ত জবাব দিয়েছেন দেব। এখানেই শেষ নয়; একটি বিষয় নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন দেব। সেটি হচ্ছে, দেবের বিয়ের প্রসঙ্গ। শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দীর্ঘদিন রুক্মিণীকে ডেট করছেন অভিনেতা। একদিকে যখন টালিউডের বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা বিয়ের পিঁড়িতে বসছেন, যেখানে এর মধ্যে অনেকেই বাবা-মাও হয়েছেন, সেখানে কেন সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন অভিনেতা—…
আর্জেন্টিনার অনূর্ধ্ব–২০ দল দারুণ ফর্মে রয়েছে বিশ্বকাপে। মাহের কারিসো ও মাতেও সিলভেত্তির গোলে কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২–০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দিয়েগো প্লাসেন্তের দল। ২০০৭ সালের পর এই প্রথমবার অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। প্রথম গোলটি আসে মাহের কারিসোর পা থেকে। আকুনিয়ার শট মেক্সিকোর গোলরক্ষক দিয়েগো ওচোয়া ফিরিয়ে দেন, এরপর কারিসো কাছ থেকে জালে পাঠান। এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। শক্তি ও গতি ব্যবহার করে প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে তিনি জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন। দিয়েগো প্লাসেন্তের কোচিংয়ে দলটি টুর্নামেন্টজুড়ে দেখাচ্ছে দুর্দান্ত ছন্দ ও দলগত খেলায় ঐক্য। এই…
লিসবনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১–০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে রোমাঞ্চের সব উপাদানই ছিল—রোনালদোর পেনাল্টি মিস, আয়ারল্যান্ড গোলরক্ষকের বীরত্ব, আর শেষ মিনিটে রুবেন নেভেসের জয়সূচক গোল। রবার্তো মার্টিনেসের দল শুরু থেকেই আধিপত্য দেখায়। তারা একেরপর এক আক্রমণ চালিয়েই গেছে, তবে গোলের দেখা যেন কিছুতেই পাচ্ছিল না। ম্যাচের ১৭তম মিনিটে রোনালদোর শট পোস্টে লেগে ফিরে আসে। ৭৫তম মিনিটে তার নেওয়া পেনাল্টি দারুণভাবে ঠেকিয়ে দেন আয়ারল্যান্ডের গোলরক্ষক কাওইমিন কেলাহার। রোনালদো নিজের দেশের হয়ে সর্বোচ্চ গোলসংখ্যার রেকর্ড আরও বাড়ানোর সুযোগ খুঁজছিলেন। কিন্তু আয়ারল্যান্ডের গোলরক্ষক ছিলেন অনবদ্য। তিনিই ছিলেন ম্যাচের সেরা খেলোয়াড়। তিনি শুধু রোনালদোর পেনাল্টিই নয়, ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও…
পেনাল্টি মিস করেও হ্যাটট্রিক করেছেন আর্লিং হল্যান্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সে ইসরাইলকে ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে নরওয়ে। আর তাতে তারা চলে গেছে বিশ্বকাপের আরও এক ধাপ কাছে। শনিবারের এই জয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো তাদের। নরওয়ে শেষবার বড় টুর্নামেন্টে খেলেছিল ইউরো ২০০০-এ। এখন তারা গ্রুপ আই-এ শীর্ষে আছে, দ্বিতীয় স্থানে থাকা ইতালির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে। যদিও ইতালির হাতে এখনো দুটি ম্যাচ বাকি। শনিবার রাতেই ইতালি এস্তোনিয়ার বিপক্ষে খেলবে। নরওয়ে যদি মঙ্গলবার এস্তোনিয়াকে হারায়, আর ইতালি তাদের পরের দুই ম্যাচে (এস্তোনিয়া বা ইসরাইল) একটিতেও না জেতে, তাহলে নরওয়ের বিশ্বকাপে জায়গা পাওয়া নিশ্চিত হয়ে যাবে।…

