আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান। শনিবার (১১ অক্টোবর) আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘাতে এই সীমান্ত পোস্টগুলো দখলে এসেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবহিনী। পাকিস্তানি সেনাসূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শনিবার রাতভর সংঘাতে পাকিস্তান সেনবাহিনীর আক্রমণের মুখে সীমান্তবর্তী আফগানিস্তানের ডুরান মেলা, তুর্কমানজাই, শহিদান, কুনার, চাগাইসহ ১৯টি পোস্ট থেকে পালিয়েছে আফগান সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। সংঘাতের সময় এসব পোস্টে কয়েক ডজন আফগান সেনা নিহত এবং আহত হয়েছেন। তাদেরকে ফেলে রেখেই কর্মকর্তা ও সদস্যরা পালিয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সেনবাহিনী। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান ও আফগান তালেবান বাহিনীর মধ্যে শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তজুড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।…
Author: mh sohag
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর গাজা সিটিতে পুরোনো বাসস্থানে ফিরে এসেছেন ৫ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। শনিবার (১১ অক্টোবর) গাজা সিটির সিভিল ডিফেন্স সংস্থা এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস পরিচালিত উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, ‘গতকাল (শুক্রবার) থেকে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ গাজা (সিটিতে) ফিরে এসেছেন।’ গত কয়েক সপ্তাহের ভারি বোমাবর্ষণে এলাকাটি এমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যা সেখানকার মানুষ কল্পনাও করেননি। তবুও তারা নিজের এলাকায় ফিরে যাচ্ছেন। প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে বৈঠকে…
গাজা যুদ্ধের স্থায়ী অবসান ও শান্তি প্রতিষ্ঠায় মিশরে বৈঠকে বসছেন বিশ্বনেতারা। সোমবার (১৩ অক্টোবর) দেশটির পর্যটন শহর শারম আল-শেখে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। শনিবার (১২ অক্টোবর) মিশরের প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন। বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকের লক্ষ্য হলো গাজা উপত্যকার যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা করা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এরইমধ্যে এই…
আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। শুক্রবার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। মেসি দলে না থাকায় বিস্ময়ের অন্ত ছিল না সমর্থকদের। এবার জানা গেল আসল কারণ। মিয়ামির ম্যাচে খেলতেই তাকে এই সুবিধা করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। এর আগে দিনেই ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, মেসির খেলা নির্ভর করবে সে ভেনেজুয়েলার বিপক্ষে খেলছে কি না তার ওপর। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আর্জেন্টিনা দল। ভেনেজুয়েলার বিপক্ষে না খেলায় এখন সম্ভাবনা রয়েছে যে মেসি ইন্টার মিয়ামিতে ফিরে শনিবারের এমএলএস ম্যাচে অংশ নিতে পারেন। খেলা হবে মিয়ামির হোম ভেন্যু চেজ স্টেডিয়ামে। এরপর তিনি আবার আর্জেন্টিনায়…
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার তদারকি মিশনের অংশ হিসেবে মার্কিন সেনারা ইসরাইলে পৌঁছাতে শুরু করেছে বলে জানিয়েছে এবিসি নিউজ। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে প্রায় ২০০ সদস্যের একটি দল এই সপ্তাহান্তে ইসরাইলে পৌঁছাবে। এরই মধ্যে মার্কিন সেনা সদর দপ্তরের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার ইসরাইলে পৌঁছেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন সেনারা গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য একটি যৌথ নিয়ন্ত্রণকেন্দ্র গঠনে সহায়তা করবে। তারা ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) সঙ্গে সমন্বয় করে অন্যান্য দেশীয় নিরাপত্তা বাহিনীগুলোর কার্যক্রমও একীভূত করার দায়িত্বে থাকবেন। তবে কোনো মার্কিন সেনা গাজা উপত্যকায় প্রবেশ করবে না বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। এই মিশনে মিশর, কাতার,…
মুখ দেখা যাচ্ছে না। পুরোনো জীর্ণ, পলেস্তারা ওঠা এক বাড়ির বারান্দা। বৃহস্পতিবার সকালে ছবিটি ফেসবুকে পোস্ট করেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। পরে এটা শেয়ার করেন আরও কয়েকজন অভিনেতা ও পরিচালক। ক্যাপশনে লেখা, ‘এইবার বিচার হবেই, তোরা চাইয়ে চাইয়ে দেখপি! সাহস তো দ্যাহাইছি, এবার দুঃসাহস দেহাতি আইছি!’ ঘটনা কী? অভিনেতাকে ফোন করতেই জানা গেল, এটা নতুন সিনেমা ‘দুঃসাহস’-এর পোস্টার। ‘ন ডরাই’, ‘শাটিকাপ’, ‘সাহস’ থেকে ‘সিনপাট’—গত কয়েক বছরে স্থানীয় পটভূমিতে নির্মিত বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ আলোচিত হয়েছে। এর মধ্যে ২০২২ সালের জুনে চরকিতে মুক্তি পায় সাজ্জাদ খানের সিনেমা ‘সাহস’। পুরোপুরি বাগেরহাটের প্রচলিত ভাষায় তৈরি সিনেমাটি আঞ্চলিক নিজস্বতার জন্য প্রশংসিত হয়। এর…
প্রথম ম্যাচে হারের পর এখন প্রতিটি ম্যাচই বাংলাদেশের জন্য ফাইনাল। আর একটি ম্যাচ হেরে গেলেও পুড়তে হবে সিরিজ হারের গ্লানিতে। তাতে একটা রেকর্ডও হয়ে যাবে, আফগানিস্তানের কাছে সিরিজ হারের হ্যাটট্রিক যে আর কখনো করেনি বাংলাদেশ! প্রথম ম্যাচে দলের পারফর্ম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। মন্থর ব্যাটিং, এরপর ছন্নছাড়া বোলিং বাংলাদেশকে হারের দুয়ারে নিয়ে গেছে। দ্বিতীয় ম্যাচে তাই বাংলাদেশ দলে আসতে পারে একাধিক পরিবর্তন। ওপেনিং জুটি প্রথম ম্যাচে সফল হতে না পারলেও দ্বিতীয় ম্যাচে আজ সাইফ হাসান আর তানজিদ হাসান তামিমের ওপরই ভরসা রাখা হবে। আগের ম্যাচে ২ রান করলেও আজ তিনে আসবেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারও খেলবে আগের ছকেই। তাওহীদ…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার শুরু হয়েছে। বোমাবর্ষণ বন্ধ ও ইসরাইলি সেনারা সরে যাওয়ার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধার অভিযান শুরু করেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতালে ১৫৫টি লাশ আনা হয়। যারমধ্যে ১৩৫টি মরদেহ ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। ওয়াফার তথ্য অনুযায়ী, ৪৩টি লাশ পাঠানো হয়েছে গাজা সিটির আল-শিফা হাসপাতালে। ৬০টি মরদেহ একই অঞ্চলের আল-আহলি আরব হাসপাতালে, চারটি নুসেইরাতের আল-আওদা হাসপাতালে, ১৬টি দেইর-এল-বালা’র আল-আকসা শহীদ হাসপাতালে এবং ৩২টি লাশ খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গতকাল দখলদারদের হামলায় নতুন করে ১৯…
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া হুসেইন সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট শেয়ার করে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ও গর্বের ঢেউ তুলেছেন। কারণ, পোস্টটি এসেছে কোনো সাধারণ জায়গা থেকে নয়- প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ছবিতে দেখা গেছে, হার্ভার্ডের মনোরম ক্যাম্পাসে দাঁড়িয়ে সোনিয়া নিজের জীবনের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছেন। তিনি লিখেছেন, ‘@Harvard — একসময় এ স্বপ্নটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ তখন জীবনের পরিকল্পনা অন্য ছিল। কিন্তু নিয়তি সবসময় তার পথ খুঁজে নেয়। আজ আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায়, যেখানে থাকতে চেয়েছিলাম সবসময়। আমার পরবর্তী অধ্যায়ের সূচনা- ছাত্রজীবনের নতুন সংস্করণ।’ পোস্টের শেষে তিনি আশাবাদী ভঙ্গিতে লেখেন, ‘প্রিয় হার্ভার্ড, খুব…
অস্ট্রেলিয়া সফর সামনে রেখে শিবাজি পার্কে অনুশীলনে ব্যস্ত সময় কাটালেন রোহিত শর্মা। প্রায় দুই ঘণ্টা ধরে অনুশীলন করেছেন ভারতের সাবেক অধিনায়ক। তবে এই অনুশীলন সেশনে নিজের জন্যই বিপত্তি ডেকে এনেছেন তিনি। ভেঙে ফেলেছেন নিজের সাধের ৬ কোটি টাকা দামের ল্যাম্বরগিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, অনেক ভক্ত মাঠে উপস্থিত ছিলেন রোহিতকে দেখতে। কেউ কেউ আবার তার ব্যাটিংয়ের মুহূর্তগুলো ধারণ করে পোস্টও করেছেন অনলাইনে। ‘অল হার্ট ক্রিকেট একাডেমি’তে অনুষ্ঠিত এই অনুশীলনে রোহিতের সঙ্গে ছিলেন মুম্বাইয়ের তরুণ কিছু বোলার। এ সময় দুটি আলাদা ব্যাটিং নেটে অনুশীলন করেছেন রোহিত। অনুশীলনের সময় রোহিতের পরিচিত শটগুলো দেখা গেছে—পুল, কাট, ইনসাইড-আউট ড্রাইভ—সবই আগের মতো নিখুঁত…

