ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরোধিতা করে শুক্রবার (১০ অক্টোবর) উরুগুয়ের রাস্তায় বিক্ষোভে নামেন হাজারো বাসিন্দা। এ সময় তারা গাজায় চলমান মানবিক বিপর্যয়কে ‘গণহত্যা হিসেবে’ স্বীকৃতি এবং ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। খবর বার্তা সংস্থা মেহের’র। ‘গণহত্যা বন্ধ করো! শান্তি, ন্যায়বিচার ও স্বাধীনতা’ —এই স্লোগানকে কেন্দ্র করে আয়োজিত এই বিক্ষোভে দেশটির ১৯টি প্রশাসনিক অঞ্চলের মানুষ অংশ নেয়। এই বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মন্টেভিডিও। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা নিয়ে স্লোগান দেন—‘ওটা ছিল হাসপাতাল, সামরিক ঘাঁটি নয়!’, ‘জায়নিস্ট রাষ্ট্র, আসল সন্ত্রাসী তোমরা!’। ইউনিয়ন নেতা ও প্রো-ফিলিস্তিন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ড্যানিয়েলা লোপেজ বলেন, ‘আমরা…
Author: mh sohag
হলিউড তারকা সেলেনা গোমেজকে সম্প্রতি দেখা গেছে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বেল-এয়ার হোটেল থেকে বের হতে- আর তার সাজসজ্জা যেন এখনো নববধূর আভায় মোড়া। ৩৩ বছর বয়সী ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ অভিনেত্রী গত সেপ্টেম্বরের শেষ দিকে সঙ্গীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোকে বিয়ে করেন। তবে বিয়ের পরও তার ফ্যাশনে রয়ে গেছে সেই সাদা পোশাকের নান্দনিক ছোঁয়া। সেলেনাকে দেখা যায় এক প্রবাহমান সাদা পোশাকে, যার ফুলানো হাতা ও কুঁচি করা ওপরাংশে ফুটে উঠেছে অনন্য শৈলী। সঙ্গে ছিল ক্রিম রঙের ফ্ল্যাট জুতো- পাতলা স্ট্র্যাপের নরম সৌন্দর্যে সম্পূর্ণ লুকটিকে আরও মার্জিত করে তুলেছে। হাতে ছোট একটি বাক্স ও মোবাইল ফোন নিয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন তিনি।…
তিনটি ইভেন্টে দুই শতাধিক শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদের অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় যুব প্যারা গেমস। ১২ থেকে ২০ বছর বয়সী তরুণ ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন সাঁতার, দৌড় ও তায়কোয়ান্দো প্রতিযোগিতায়। শুক্রবার পড়ন্ত বিকেলে ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, সানোয়ার হোসেন, জাভেদ ওমর বেলিম এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) মহাসচিব ডা. মারুফ আহমেদ মৃদুল। প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম বলেন, ‘শারীরিক এই প্রতিবন্ধী খেলোয়াড়রাই বিদেশ থেকে পদক এনে দিতে…
যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও ১৮ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েকমাইল দূর থেকেও। স্থানীয় গণমাধ্যমের খবরে ১৮ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে। ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’কারখানায় এই বিস্ফোরণ ঘটে। বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে যাওয়া গড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে। ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ সামরিক কাজে , মহাকাশের কাজে ব্যবহারের জন্য কিংবা পরিত্যক্ত স্থাপনা ভেঙে ফেলার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ…
বিনোদনজগতে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি ‘সোলজার’ নামের সিনেমা নিয়েও চলেছে জোর গুঞ্জন। অবশেষে সে গুঞ্জনের ইতি টেনেছেন সিনেমাসংশ্লিষ্ট সবাই। দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে ‘সোলজার’ নামের সিনেমা বানাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ। গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে এ বিষয়ে চুপ ছিলেন অভিনেত্রী থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্ট সবাই। অবশেষে সোলজার সিনেমায় শাকিবের সঙ্গে তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন নির্মাতা সাকিব ফাহাদ। জানা গেছে, শিগগির প্রকাশ করা হবে সোলজার সিনেমায় তিশা ও ঐশীর ফার্স্ট লুক। ৫ অক্টোবর থেকে ঢাকায় শুরু…
ওয়ানডেতে চমকপ্রদ পারফরম্যান্স দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থান। অথচ, প্রিয় সেই ফরম্যাটেই বাংলাদেশের অবস্থা এখন সবচেয়ে রুগ্ণ। আফগানিস্তানের মতো তুলনামূলক নবীন দলের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ হারের শঙ্কা চোখ রাঙাচ্ছে টাইগারদের। আবুধাবিতে আজ দিবা-রাত্রির দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ নামছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। প্রথম ওয়ানডে পাঁচ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। আজ হারলে একদিবসী ক্রিকেটে আফগানদের বিপক্ষে সিরিজ হারের হ্যাটট্রিক হয়ে যাবে মেহেদী হাসান মিরাজদের। আফগানিস্তানের বিপক্ষে আগের চারটি ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতেছিল বাংলাদেশ। ২০২৩ ও ২০২৪ সালে শেষ দুটি সিরিজ জিতেছে আফগানরা। গত এক মাসে এশিয়া কাপ ও দ্বিপাক্ষিক সিরিজ মিলিয়ে টি-টোয়েন্টিতে আফগানদের চারবার হারালেও ওয়ানডেতে…
গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি জীবিত ইসরাইলিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ জায়গায় আছেন। কোথায় আছেন, খুব কম মানুষই জানেন। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে। ২৮টি মরদেহও পাঠিয়ে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমি ইসরাইলে যাবো। নেসেটে বক্তব্য দেবো। মিশরেও যাবো। সেখানে চুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।’ প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংস হামলা চালায় ইসরাইল। এর মধ্যে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে উপত্যকাটিতে নির্বিচার হামলা…
জনপ্রিয় সংগীতশিল্পী বালাম একসময় ওয়ারফেজ ব্যান্ডের সদস্য ছিলেন। ২০০৭ সালে ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ারে মনোযোগ দেন এ শিল্পী। সম্প্রতি আবারও এ শিল্পীকে দেখা গেছে ওয়ারফেজ ব্যান্ডের সঙ্গে মঞ্চে গাইতে। ২০২৪ সালে ৪০ বছর পূর্ণ করেছে দলটি। চার দশক পূর্তি উপলক্ষে সংগীতসফরে এখন কানাডায় আছে দলের সদস্যরা। সেখানেই এক কনসার্টে দলের সঙ্গেই পারফর্ম করলেন সাবেক ভোকাল ও গিটারিস্ট বালাম। এ প্রসঙ্গে বালাম বলেন, ‘এর আগে কানাডায় অনেকবার একক পারফর্ম করার সুযোগ হয়েছে। কিন্তু এই ইভেন্ট আমার কাছে খুব বিশেষ। কারণ এখানে ওয়ারফেজের সঙ্গে একটা পার্টিসিপেশন হচ্ছে।’
বৃহস্পতিবার রাতে ঢাকা জাতীয় স্টেডিয়ামের প্রায় ২৫ হাজার দর্শক যখন জয় সমতুল্য ড্রয়ের আনন্দ নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন তখনই বিনা মেঘে বজ্রপাত। শেষ বাঁশি বাজার ৩০ সেকেন্ড আগে হংকং ম্যাচ জিতে যায় ৪-৩ গোলে। এই ফলাফলে ক্ষুব্ধ, হতাশ ফুটবলপ্রেমীরা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের পর হংকংয়ের কাছেও শেষ মুহূর্তে গোল হজম করে হার। এর দায় নিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা নিজের ওপর। তবে বারবার কোচের ভুলকে তার বিদায়ের দাবি জোরালো করে তুলেছে। বাংলাদেশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে কাজ করা কোচ কাবরেরা। ২০২২ সালের জানুয়ারিতে নিয়োগ পাওয়া এই কোচের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে। সবশেষ নবায়ন হয়েছে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত।…
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে পুলিশ জানায়, শনিবার (১১ অক্টোবর) রাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। পুলিশ আরও জানিয়েছে, ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ওয়েবসাইটে প্রকাশিত আকাশ থেকে…

