বাংলাদেশে অপতথ্য ও গুজবের তীর অধিংকাংশ ক্ষেত্রে নারীদের লক্ষ্য করেই ছোঁড়া হয়। এটি একটি উদ্বেগজনক সামাজিক ও ডিজিটাল সমস্যা হিসাবেও চিহ্নিত হচ্ছে। চলতি বছরের নয় মাসে যত গুজব, অপপ্রচার ও অপতথ্য ছড়িয়েছে তার ২১ শতাংশ নারীদের ঘিরে। এই সময়ের মধ্যে ২৭৬ জন নারীকে জড়িয়ে প্রায় পাঁচ শতাধিক অপতথ্য ছড়ানো হয়েছে। এসব তথ্য জানিয়েছে রিউমর স্ক্যানার। প্রতিষ্ঠানটির অনুসন্ধানে উঠে এসেছে, এসব অপতথ্যের শিকার হয়েছেন রাজনীতি, বিনোদনসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা। এমনকি সাধারণ অনেক নারীও নিয়মিত ডিজিটাল সংহিসতার শিকার হচ্ছেন। তবে এসব নারীর মধ্যে বিনোদন জগতের নারীর সংখ্যা বেশি। শোবিজের বিভিন্ন মাধ্যমের নারীদের নিয়ে ভুয়া ভিডিও, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি…
Author: mh sohag
কোচ লিওনেল স্কালোনি আজ এক বড়সড় চমকই দিয়েছিলেন। একাদশে থাকবেন না, তা আগেই নিশ্চিত ছিল। লিওনেল মেসিকে তিনি কি-না একাদশেই রাখেননি! তিনি খেলা দেখেছেন হার্ড রক স্টেডিয়ামের গ্যালারিতে থেকে। মাঠের খেলায় তার অভাব ভালোভাবেই বোধ করেছে দল। লাওতারো মার্তিনেজরা যেন গোল করতেই ভুলে গেলেন! ভেনেজুয়েলার বিপক্ষে তাই আর্জেন্টিনা জিতেছে মোটে ১-০ গোলে। মিয়ামির হয়ে শেষ ২৭ দিনে মেসি খেলেছেন ৭টি ম্যাচ। সে কারণেই তিনি বিশ্রাম পেতে পারেন, এমন ধারণা করা হয়েছিল। তবে বিশ্রামটা গ্যালারিতে থেকে উপভোগ করতে হবে, তা রীতিমতো অভাবনীয়ই ছিল। তাকে ছাড়া আর্জেন্টিনাও ধুঁকেছে বেশ। বুড়ো মেসিও যে কী গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য, সেটাই যেন বুঝিয়ে দিল এই ম্যাচ।…
ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে জোড়া ভূমিকম্পে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) ফিলিপাইনে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, মিন্দানাও অঞ্চলের মানয় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) ঠিক আগে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর ফলে বিপজ্জনক সুনামির সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয় প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর একই এলাকায় আঘাত হানে ৬ দশমিক ৭ মাত্রার আরেক ভূমিকম্প। তবে ক্ষয়ক্ষতি…
২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং চায়না, যারা ফিফা র্যাঙ্কিংয়ে জামাল ভূঁইয়াদের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে আছে। তবে এই ম্যাচের আগে বাংলাদেশের সামনে আছে কঠিন এক সমীকরণ। আজ হংকংকে হারাতেই হবে। সেটা করতে পারলে বাংলাদেশের এশিয়ান কাপে খেলার স্বপ্নটা টিকে থাকবে। হেরে গেলে তো বটেই, ড্র করে বসলেও কাগজে কলমে সুযোগ থাকবে বটে, কিন্তু স্বপ্নটা আদতে শেষই হয়ে যাবে। কারণ শেষ তিন ম্যাচের দুটো যে খেলতে হবে প্রতিপক্ষের মাঠে! ফলে ৪৬ বছর পর এশিয়ান কাপে খেলার স্বপ্নটা থেকে যেতে পারে স্বপ্ন হয়েই। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ এবার খেলছে সি গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের গ্রুপসঙ্গী…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একজন কূটনীতিককে বরখাস্ত করেছে। ওই কর্মকর্তা একজন চীনা নাগরিকের সঙ্গে তার রোমান্টিক সম্পর্ক গোপন করেছিলেন বলে জানা গেছে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, বিভাগটি আনুষ্ঠানিকভাবে এক ফরেন সার্ভিস অফিসারকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। তদন্তে প্রমাণ মেলে, তিনি চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত এক নারী নাগরিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গোপন করেছিলেন। স্টেট ডিপার্টমেন্ট জানায়, ওই কর্মকর্তা স্বীকার করেছেন যে তার সঙ্গিনী ‘গোয়েন্দা হতে পারেন,’ যদিও কোনো গুপ্তচরবৃত্তির প্রমাণ মেলেনি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। বরখাস্ত হওয়া কর্মকর্তা আরও জানিয়েছেন, তার সঙ্গিনীর বাবা ছিলেন ‘একজন খাঁটি কমিউনিস্ট পার্টির সদস্য।’ চীনা কমিউনিস্ট পার্টি দেশটির রাজনীতি,…
প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (৮ অক্টোবর) মুম্বাইয়ে পৌঁছে তিনি ছুটে যান যশ রাজ স্টুডিও পরিদর্শনে। এদিকে বলিউডের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস সম্প্রতি ঘোষণা দিয়েছে, আগামী বছর শুরুর দিকে তারা ব্রিটেনে তিনটি নতুন সিনেমার শুটিং শুরু করবে। সেখানে যশ রাজ ভালো কন্টেন্ট তৈরির লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে। এর মাধ্যমে ব্রিটেনে তিন হাজারেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় বলিউড অভিনেত্রী রানি মুখার্জিসহ একাধিক তারকার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, বলিউড ব্রিটেনে ফিরছে। এটি কর্মসংস্থান, বিনিয়োগ এবং নতুন…
এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশ ও হংকং মুখোমুখি হবে। তবে এই ম্যাচের আগে আলোচনায় চলে এসেছেন হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড। মাঠ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সঙ্গে বাংলাদেশ দলের তারকা হামজা চৌধুরীকে নিয়ে খোঁচাও দিয়েছেন প্রতিপক্ষকে। ঢাকা জাতীয় স্টেডিয়ামের মান নিয়ে বেজায় অসন্তুষ্ট ওয়েস্টউড। তার অভিমত, হামজারা নিয়ম ভেঙেছেন এএফসির। তিনি বলেন, ‘আমি মনে করি, পিচ আরও ভালো হতে পারত। বাংলাদেশ প্রতিদিন মাঠ ব্যবহার করেছে, যা নিয়মবিরুদ্ধ। এএফসি ম্যাচের আগে দু-তিনদিন মাঠ ব্যবহার না করাই উচিত; কিন্তু তারা তা করেনি। ফলে মাঠের মান খারাপ হয়েছে। তবে আমরা এটা নিয়ে খুব একটা ভাবছি না। দুদলকেই এই মাঠে খেলতে…
চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর জন্য খরচ হবে ১৫ হাজার কোটি টাকার বেশি। এই সরকারের আমলে এত বড় একটি ক্রয় চুক্তি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। খবর বিবিসি বাংলার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসেও সম্প্রতি এ বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চীনের তৈরি ২০টি জে -১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে বলেও এই স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে যুদ্ধবিমান ক্রয়ের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, সরাসরি ক্রয় অথবা জিটুজি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে এগুলো কেনা…
একটা সময় বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মিস্টার পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খানের। অভিনেতার বাড়িতে নাকি নিয়মিত যাতায়াত করতেন অভিনেত্রী। এমনকি অভিনতা শুটিংয়ের ফাঁকে দেখাও করতে যেতেন তার সঙ্গে। এখন নাকি সেই ফাতিমাকেই চিনতে পারছেন না মিস্টার পারফেকশনিস্ট। এ নিয়ে ধন্দে পড়েছেন ভক্ত-অনুরাগীরা। এ মুহূর্তে আমির খান গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে আছেন। যদিও গৌরী আসার আগে ফাতিমার সঙ্গে অভিনেতার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সম্প্রতি একটি অনুষ্ঠানে আমিরকে প্রশ্ন করা হয়, বলিউডের নায়করা বয়সে ছোট নায়িকাদের সঙ্গে প্রেম করলে সেটিকে ‘ম্যাজিক’ বলা হয়। অথচ উল্টোটা হলে ‘সাহসী সিদ্ধান্ত’ বলে দাগিয়ে দেওয়া হয়, কেন? এমন প্রশ্নের উত্তরে মিস্টার পারফেকশনিস্ট বলেন,…
চিলিতে চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ। সেখানে দারুণ দাপট দেখাচ্ছে প্রতিযোগিতাটির রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরও এক শিরোপার পথে এবার আরও একটু এগিয়ে গেল তারা। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা নাইজেরিয়াকে হারিয়েছে ৪-০ গোলে। আর তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আলবিসেলেস্তারা। চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই নাইজেরিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে আকাশি-সাদারা। ৬০ সেকেন্ড না যেতেই গোল পেয়ে যান আলেখো সারকো। ডিলান গোলোসিতোর পাস থেকে সহজেই গোলটা আদায় করে নেন তিনি। দ্বিতীয় গোলটা এসেছে খুব দ্রুতই। ২৩ মিনিটে ফ্রি কিক থেকে গোলটা করেন মাহের কারিসো। নাইজেরিয়া দুই গোল হজম করে জেগে উঠেছিল। দুটো গোলের সুযোগও পেয়েছিল। তবে আর্জেন্টাইন গোলরক্ষক…

