ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় একটি শহরের কাছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ৪.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। এদিন স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে সংঘটিত অগভীর ভূমিকম্পের পর ৩ লাখ ৬৬ হাজার জন অধ্যুষিত শহরের কর্মচারীরা অফিস ভবন থেকে বেরিয়ে আসেন। রাজ্যের ভূকম্পবিদরা প্রাকৃতিক এই দুর্যোগটিতে ক্ষতির আশঙ্কা করছেন। ওই এলাকায় লাখ লাখ মানুষ বসবাস করে বলেও জানা গেছে। স্থানীয় বাসিন্দারা টেলিফোনে জানিয়েছেন, মধ্য ফিলিপাইনে এক ভূমিকম্পে ৭০ জনেরও বেশি লোকের মৃত্যুর ১০ দিন পর এ ভূমিকম্পটি ঘটে।
Author: mh sohag
নাটকের বর্তমান সময়ের অভিনেত্রী ফারিণ খান। আলোচিত সব নাটক ও অভিনয়শৈলী দিয়ে হয়ে উঠেছেন দর্শকপ্রিয় মুখ। তবে তার ক্যারিয়ার শুরু হয় ‘ধ্যাৎতিরিকি’ নামে একটি সিনেমা দিয়ে। এরপর কাজল আরেফিন অমি পরিচালিত ‘ফিমেল থ্রি’ নাটক দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু করেন। ‘প্রিয় ঠিকানা’, ‘মনের মাঝে তুমি’, ‘লাভ বাজ’, ‘প্রথম প্রেমের গল্প’, ‘সুইচ’, ‘আজান’ নামে নাটকগুলোতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মাঝে মুগ্ধতার রেশ ছড়িয়েছেন। তবে তুলনামূলক কাজ কমে করেন ফারিন। শুরু থেকেই গল্প বাছাইয়ের ক্ষেত্রে একটু বেশিই সচেতন ছিলেন। যেখানে তার চরিত্রটি আরো চ্যালেঞ্জিং ও নিজেকে ভেঙে উপস্থাপনের সুযোগ থাকবে, এমন গল্পেই ছিল আগ্রহ। নাটকে নিয়মিত এ অভিনেত্রীর পথচলা ততটা মসৃণ…
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিন, চ্যালেঞ্জেরও বটে। তবে এই ম্যাচকে ব্যক্তিগতভাবেও বেশ বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা। জানালেন, এমন চ্যালেঞ্জের মুখে আর কখনো পড়েননি! বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই ম্যাচ খুবই চ্যালেঞ্জিং। সামনে আমাদের আরও বড় ম্যাচ আছে। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে এবং ভারতের বিপক্ষে হোম ম্যাচ। জানি, আমাদের ক্ষমতা আছে, যদি আমরা সর্বোচ্চটা দিতে পারি।’ ভালো খেলার কথা জানালেন কোচ, ‘আমরা ১০ দিন প্রস্তুতি নিয়েছি। এটা এক বিশাল চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি। কারণ আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা প্রস্তুত। সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হচ্ছে, স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে খেলার সুযোগ…
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান সব সময় স্থিতিশীলতা, শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা কামনা করে এবং তার মৌলিক নীতির কারনে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পেজেশকিয়ান ইরানে নিযুক্ত নতুন সুইস রাষ্ট্রদূত অলিভিয়ের ব্যাঙ্গার্টারের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তার প্রতি অটল প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগের একটি ঐতিহাসিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে সুইজারল্যান্ড।’ ইরানি প্রেসিডেন্ট রাষ্ট্রদূত ব্যাঙ্গার্টারকে অনুরোধ করেন, যেন তিনি মার্কিন কর্মকর্তাদের জানান যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করেনি এবং বরাবরই তার…
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখলেও ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। সেই থেকে একের পর এক দর্শকদের উপহার দিয়ে গেছেন বহু জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। সম্প্রতি শ্রীলংকা ভ্রমণে গিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ছবি শেয়ার করে তীব্র কটাক্ষের শিকার হন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ফারিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, অভিনেত্রীর পরনে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। মিষ্টি হাসি নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন ফারিয়া। এ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পরপরই ছবির কমেন্ট বক্সে শুরু হয়ে যায় নেটিজেনদের আলোচনা-সমালোচনার ঝড়।…
এশিয়ান কাপের বাছাইপর্বে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ আর হংকং। তার আগে কথায় কথায় বাংলাদেশকে একটা খোঁচাই দিলেন হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড। জানালেন, তার হংকং দলে থাকলে নাকি একাদশেই সুযোগ পেতেন না হামজা চৌধুরী! ম্যাচের আগের দিন মানে দুই দলের সংবাদ সম্মেলন। সেখানেই আজ হংকংয়ের প্রতিনিধি হয়ে এসেছিলেন কোচ অ্যাশলে। ম্যাচের নানা দিক নিয়ে কথাও বললেন। বাংলাদেশের প্রতি সমীহটাও লুকাননি। তবে এক পর্যায়ে তার কাছে প্রশ্ন ধেয়ে যায় হামজা প্রসঙ্গে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজাকে যদি তার খেলানোর সুযোগ থাকত, তাহলে কোথায় খেলাতেন। জবাবে ইংলিশ এই কোচ বলে বসেন, ‘মনে হয় বেঞ্চেই থাকত।’ হামজা যে ইংল্যান্ডে…
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে হামাস তাদের ‘শান্তির প্রতি স্পষ্ট অঙ্গীকার’ প্রদর্শন করেছে। বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশে ভাষণে এরদোয়ান বলেন, ‘শারম আল শেখে চলমান আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভালো খবর পাওয়ার আশায় আছি।’ হামাসের ঘনিষ্ঠ সমর্থক এবং বৈশ্বিক পরিসরে ইসরাইলবিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত এরদোগান বলেন, ট্রাম্পের প্রস্তাব ইসরাইলের পক্ষে অতিরিক্ত পক্ষপাতদুষ্ট। তার ভাষায়, ‘শান্তি কোনো একপক্ষের ডানায় ভর করে উড়তে পারে না। শুধুমাত্র হামাস ও ফিলিস্তিনিদের ওপর শান্তির বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়, সঠিকও নয়, বাস্তবসম্মতও নয়। অস্ত্রবিরতি ও ন্যায্য…
কলকাতায় ‘ভালোবাসা’ পেলেন না বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি গুঞ্জন রটে ভারতীয় সিনেমায় পা রাখছেন তানজিন তিশা। নাম ঠিক হয়েছিল ‘ভালোবাসার মরশুম’। এই সিনেমায় তানজিন তিশার বিপরীতে থাকার কথা ছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা শর্মান যোশি। ছবির পরিচালক এম এন রাজ, আর ঢাকার অভিনেতা খায়রুল বাসারেরও যুক্ত থাকার কথা ছিল। কিন্তু সবকিছু বদলে গেল হঠাৎই। নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা দলের একজন সদস্য জানালেন, তানজিন তিশা ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন। আর সে কারণেই শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার। ফলে পরিচালক এবং টিম তার পরিবর্তে নতুন অভিনেত্রী নির্বাচন করেছেন। তিশার জায়গায় এখন কাজ করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি সৃজিত…
ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলে একের পর এক রেকর্ড ভাঙার পর এবার অর্থনৈতিক ক্ষেত্রেও নিজেকে ইতিহাসের পাতায় অমর করে রাখলেন পর্তুগালের এই তারকা। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক বিলিয়ন ডলার তথা ১০০ কোটি ডলারের মালিক হলেন এই পর্তুগিজ সুপারস্টার। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার, বলে জানিয়েছে ব্লুমবার্গ। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সে সম্প্রতি রোনালদোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা তৈরি করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা, যেখানে বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ স্যালারি, বিনিয়োগ, ব্যবসা, সম্পত্তি ইত্যাদির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় এবং নিয়মিত হালনাগাদ করা হয়। ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরেই রোনালদো ও…
নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি শুক্রবার সকাল ১১টা (বাংলাদেশ সময় বিকেল ৩টা) শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করবে, যা নিয়ে চলছে ব্যাপক আগ্রহ ও জল্পনা। তবে বৈশ্বিক প্রেক্ষাপট এবার বেশ অন্ধকারাচ্ছন্ন। সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক সংঘাত তথ্যভান্ডার অনুযায়ী, ১৯৪৬ সালের পর ২০২৪ সালেই বিশ্বের সর্বাধিক সংখ্যক রাষ্ট্রসম্পৃক্ত সশস্ত্র সংঘাত সংঘটিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, তিনি ‘আটটি সংঘাতের সমাধান’ করেছেন—এই কারণে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য। কিন্তু বিশেষজ্ঞদের মতে, অন্তত এ বছর কমিটির পছন্দ তিনি নন। ‘না, এ বছর ট্রাম্প নন,’ বলেন সুইডেনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ওয়ালেনস্টিন।…

