মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সতর্ক করে বলেছেন, ক্ষমতা ছেড়ে দেওয়াটাই এখন মাদুরোর জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। ভেনেজুয়েলার ওপর ওয়াশিংটনের চাপ আরও বাড়িয়ে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, মাদুরো যদি পরিস্থিতি নিয়ে ‘শক্ত চাল’ চালতে চান, তবে সেটাই হবে তার শেষ ভুল। সোমবার (২২ ডিসেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে নিজের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে চীন। খবর আলজাজিরার। ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেল খাতের ওপর নিয়ন্ত্রণ নিতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে মার্কিন কোস্টগার্ড। তারা…
Author: mh sohag
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে এমন পোশাকে সাধারণত কখনো দেখা যায়নি। ভক্ত-অনুরাগীরা তাকে দেখে চমকে গেছেন। অফ-হোয়াইট স্যুটে অপুকে আত্মবিশ্বাসী মনে হয়েছে। ফ্লোরাল এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ পোশাকে এনে দিয়েছে আভিজাত্যের প্রতীক। মিনিমাল জুয়েলারি ও পরিমিত মেকআপে আধুনিক গ্ল্যামারের ছাপ তার রূপকে আরও মোহনীয় করে তুলেছে। সম্প্রতি একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অপু বিশ্বাস। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—যে শক্তি তোমাকে টানে, নিজেই সেই শক্তি হয়ে ওঠো। অপুর পোস্ট করা ছবি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে প্রায় সাত হাজারের মতো রিঅ্যাকশন জমা পড়েছে। মন্তব্য এসেছে হাজারখানেক ও শেয়ার হয়েছে ৩১ বার। সামাজিক মাধ্যমে নেটিজেনদের অনেকেই অপু বিশ্বাসের কস্টিউমকে কয়েক…
মরক্কো যাওয়ার আগে লিভারপুলের হয়ে টানা পাঁচ ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি মোহাম্মদ সালাহর। এ নিয়ে ক্লাবের কোচ আর্নে স্লটের সঙ্গে মতবিরোধেও জড়ান তিনি। ইংলিশ ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপাতেই এসব আলোচনা পেছনে ফেলে দেন মিশরের এই তারকা ফরোয়ার্ড। আফ্রিকা কাপ অব নেশনসে নিজেদের প্রথম ম্যাচে যোগ করা সময়ের গোলে মিশরকে জয় এনে দেন সালাহ। আগাদিরে ‘বি’ গ্রুপের ম্যাচে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশরের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। শক্তি ও র্যাঙ্কিংয়ের বিচারে ৩৫তম স্থানে থাকা মিশরের তুলনায় অনেক পিছিয়ে ১২৯তম জিম্বাবুয়ে। কিন্তু ম্যাচের শুরুতেই চমক দেয় তারা। ২০ মিনিটে প্রিন্স দুবের গোলে এগিয়ে যায়…
সিরিয়ার আলেপ্পো শহরে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১১ জন। সোমবার (২২ ডিসেম্বর) শেইখান ও লায়রমুন গোলচত্বর এলাকায় এ সংঘর্ষ হয় বলে আলজাজিরাকে জানিয়েছে এক মেডিকেল সূত্র। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সংঘর্ষের সময় গোলাগুলির মধ্যে বহু পরিবার ও স্থানীয় শ্রমিক এলাকা ছেড়ে পালিয়ে যায়। আলজাজিরার দামেস্ক প্রতিনিধি আয়মান ওঘান্না জানান, সংঘর্ষের সময় ভারি মেশিনগান ও মর্টার শেলের ব্যবহার হয়েছে এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে। সিরিয়ান সিভিল ডিফেন্সের মতে, এসডিএফের গুলিতে তাদের দুজন উদ্ধারকর্মী আহত হন। পাশাপাশি শেইখান গোলচত্বরে এসডিএফের গুলিতে আহত হয়েছেন দুই শিশুও।…
বলিউডের নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নিধি আগারওয়াল কিছু দিন আগে নিজের সিনেমার একটি গানের অনুষ্ঠানে হাজির হয়ে হেনস্তার শিকার হয়েছিলেন। ভেন্যু থেকে বের হওয়ার সময় ভক্ত-অনুরাগীদের কবলে পড়েন তিনি। এমনকি অভিনেত্রীর কাপড় ধরে টানাটানি শুরু হয়। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের মধ্যে অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নিধি। এবার অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও হেনস্তার শিকার হন। রোববার (২১ ডিসেম্বর) হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে যখন বেরিয়ে আসেন, তখন একই রকম ঘটনা ঘটে। এ সময় অভিনেত্রীকে নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে—কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরে অনুষ্ঠানস্থল থেকে বেরোনোর সময় সামান্থাকে চারদিক…
২০২৬ বিশ্বকাপের আর বাকি ৬ মাস। ঠিক এই সময় অস্ত্রোপচার করিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার বাঁ হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার ক্লাব সান্তোস সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাস ঠিক করা হয়েছে। ৩৩ বছর বয়সী নেইমারের জন্য মৌসুমটি ছিল কঠিন। চোট নিয়েই তিনি খেলেছিলেন। দলের অবনমন ঠেকাতে মাঠে নামতে হয়েছিল তাকে। ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসকে টিকিয়ে রাখতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারটি করেন। এর আগেও তিনি নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হওয়া এসিএল চোটের অস্ত্রোপচার করেছিলেন। চিকিৎসকদের মতে, নেইমারের সেরে উঠতে প্রায়…
চীনের সামরিক সক্ষমতা ও পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন তিনটি ‘সাইলো ফিল্ডে’ (সাধারণত কৃষিক্ষেত্রে বা শিল্পে বাল্ক বা প্রচুর পরিমাণে শস্য, খাদ্যদ্রব্য, সিমেন্ট, কয়লা ইত্যাদি সংরক্ষণের জন্য ব্যবহৃত বিশাল কাঠামো বা ট্যাঙ্কগুলোকে বোঝানো হয়) ১০০টিরও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী, চীন বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুতগতিতে তার অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে। তবে এ ধরনের প্রতিবেদনকে ‘চীনকে কলঙ্কিত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার অপচেষ্টা’ বলে অভিহিত করেছে বেইজিং। গত মাসে…
মাত্র তিন মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক নির্মাণের ঘোষণা দেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো শুটিং। এর আগে বলিউডেও নির্মিত হয়েছিল মোদির বায়োপিক। ‘পিএম নরেন্দ্র মোদি’ নামের সেই সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। ওই সিনেমায় প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন রূপে মোদির জীবনকথা দর্শকদের সামনে তুলে ধরার প্রস্তুতি চলছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক এ সিনেমার নাম ‘মা বন্দে’। সিনেমাটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চন্দ্র। এতে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন। পূজার মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে সেই ভিডিও শেয়ার করে নিয়েছে সিনেমার টিম।…
বন্ডাই বিচে সংঘটিত মর্মান্তিক হামলার পর অস্ট্রেলিয়ার টেস্ট দলের অভিজ্ঞ ক্রিকেটার উসমান খাজার পরিবার চরম ইসলামবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছে। খাজার স্ত্রী র্যাচেল খাজা জানান, মুসলিম পরিচয়ের কারণে তাদের দুই কন্যা অনলাইন ঘৃণ্য ট্রোলিংয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ওই ঘটনার পর অস্ট্রেলিয়ায় মুসলিমবিদ্বেষ আরও তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমে হামলাকারী বাবা–ছেলে সাজিদ ও নাভিদ আকরামের সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সম্ভাব্য সংশ্লিষ্টতার খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে সাধারণ মুসলিম পরিবারগুলোকেও বিদ্বেষের মুখে পড়তে হচ্ছে। উসমান খাজা অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম মুসলিম ক্রিকেটার। পুরো ক্যারিয়ারজুড়েই তিনি নিজের ইসলামি বিশ্বাস এবং বৈষম্যের বিরুদ্ধে অবস্থান…
গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত হিসেবে লুইজিয়ানা রাজ্যের রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে নিয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিশেষ দূত নিয়োগের জেরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, তিনি এই নিয়োগে ‘ভীষণ ক্ষুব্ধ’। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প লুইজিয়ানার গভর্নর ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য বিশেষ দূত করেছেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। রাসমুসেন বলেন, ল্যান্ড্রি নিয়োগ গ্রহণের সময় যে মন্তব্য করেছেন, তা তাকে আরও বিচলিত করেছে। ল্যান্ড্রি বলেছিলেন, ‘গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার পরিকল্পনা এগিয়ে নিতে কাজ করব’। এই বক্তব্যকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন রাসমুসেন। তিনি বলেন, ওয়াশিংটনকে…

