Author: mh sohag

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং দম্পতির সময়টা যেন খুব একটা ভালো যাচ্ছে না। একাধারে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা। অন্যদিকে রণবীরেরও গত দুই বছরে হাতে তেমন কোনো কাজ নেই। যদিও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে তাদের ঘর আলো করে এসেছে কন্যা দুয়া। মেয়ের বয়স সবে এক বছর হয়েছে। এমন কঠিন বাস্তব জীবনে একেবারে নতুন রূপে ধরা দিলেন এ তারকা দম্পতি। হিজাব পরেছেন দীপিকা পাড়ুকোন, আর শেখদের মতো ঐতিহ্যবাহী পোশাক ও লম্বা দাড়িতে রণবীর সিং। যেন এক অপরূপ সাজে এ দম্পতি। সামাজিকমাধ্যমে এ তারকা দম্পতির এমন ছবি প্রকাশ্যে আসায় মুগ্ধ নেটিজেনরা।  অভিনেত্রীর…

Read More

শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করার টাটকা সুখস্মৃতি নিয়ে এবার ওয়ানডে সিরিজ জয়ের অভিযানে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ আবুধাবিতে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে দিবা-রাত্রির ম্যাচ। শারজার বদলা আবুধাবিতে নিতে দুদলই উদ্গ্রীব। টি-টোয়েন্টির হতাশা ভুলতে ওয়ানডে সিরিজ জিততে আফগানদের উদ্গ্রীব থাকাই স্বাভাবিক। পুরোনো হিসাব চুকানোর আছে বাংলাদেশেরও। গত বছর নভেম্বরে শারজায় দুদলের সবশেষ ওয়ানডে সিরিজে আফগান স্পিনে নাকাল হয়ে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এ বছর ছয় ওয়ানডের মাত্র একটি জেতা বাংলাদেশের জন্য নিজেদের প্রিয় সংস্করণে ছন্দে ফেরার টনিক হতে পারেন সাইফ হাসান। সব ঠিক থাকলে ছক্কাবাজ সাইফের ওয়ানডে অভিষেক হচ্ছে…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মালয়েশিয়া সফর বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেয় বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা। তারা ‘অপজ ট্রাম্প সেক্রেটারিয়েট’ নামের প্রো–প্যালেস্টাইন ছাত্রজোটের ব্যানারে একত্রিত হয়। বিক্ষোভকারীরা ড্রাম বাজিয়ে ও স্লোগান দিতে দিতে ট্রাম্প ও ইসরাইলবিরোধী ক্ষোভ প্রকাশ করেন। তাদের হাতে থাকা ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘ডাম্প ট্রাম্প’, ‘নো ওয়েলকাম ফর ওয়ার ক্রিমিনালস’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’। পরে বিক্ষোভকারীদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপিতে তারা ট্রাম্পের আমন্ত্রণ বাতিল, ইসরাইল–সংশ্লিষ্ট বিনিয়োগ থেকে সরকারকে বিচ্ছিন্ন করা এবং…

Read More

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। সম্প্রতি তিনি একটি বেসরকারি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে পিয়া জানান, ‘ভুল বার্তা ছড়ানো কখনোই দায়িত্বশীলতার পরিচয় নয়।’ পিয়া জান্নাতুল লিখেছেন, ‘যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা, নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।’ ‘আর যদি আপনি একজন পাবলিক ফিগার হন, মনে রাখবেন যে, মানুষ আপনাকে অনুসরণ করে, আপনার প্রতিটি কথা ও প্রতিক্রিয়া তাদের প্রভাবিত করে। তাই প্রত্যেকটা বেহুদা প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই।’ তার কথায়,…

Read More

হিদার নাইটের কাছেই হারতে হলো শেষমেশ। ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়েও ইংল্যান্ডকে শেষমেশ আর হারানো গেল না। আফসোসে বাংলাদেশ পুড়ছে বৈকি! তবে তাদের এই আফসোস বাড়িয়ে দিচ্ছে ভারতীয় আম্পায়ার গায়ত্রি ভেনুগোপালানের দুটো সিদ্ধান্ত। দুটো সিদ্ধান্তই গেছে ইংলিশ ব্যাটার নাইটের পক্ষে, সেই তিনি ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ইংলিশদের জিতিয়েছেন শেষমেশ। শুরুতে ব্যাট করে সোবহানা মুস্তারির ৬০ রানের ইনিংস আর শেষ দিকে রাবেয়া খানের অপরাজিত ২৭ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংসে ভর করে বাংলাদেশ পেয়েছিল ১৭৮ রানের পুঁজি। জবাবে তার অর্ধেক রান তোলার আগেই যখন ইংল্যান্ডের অর্ধেক ইনিংস হাওয়া করে দিয়েছিলেন বোলাররা, তখন জয়ের স্বপ্ন ছিল বাংলাদেশের চোখেমুখে। সেখান থেকে…

Read More

মিসরে ইসরাইলের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় যুদ্ধের অবসান ও গাজা থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহারের নিশ্চয়তা চেয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে, ইসরাইলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জিম্মি মুক্তির শেষ ধাপের মধ্যেই উপত্যকা থেকে চূড়ান্তভাবে ইসরাইলি সেনাদের প্রত্যাহার করতে হবে বলে দাবি তুলেছেন হামাস কর্মকর্তারা। উল্লেখ্য, মঙ্গলবার (৭ অক্টোবর) মিসরের শারম আল শেখ শহরে দ্বিতীয় দিনের মতো পরোক্ষ আলোচনায় বসে হামাস ও ইসরাইলের প্রতিনিধিরা। এতে মধ্যস্থতাকারী হিসেবে ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের প্রতিনিধিরা। বুধবার (৮ অক্টোবর) তৃতীয় দিনের আলোচনায় কাতারের প্রধানমন্ত্রীরও অংশ নেওয়ার কথা রয়েছে। মিশরের রাষ্ট্র নিয়ন্ত্রিত…

Read More

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রবক্তা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। সাত মাস ধরে অসুস্থ এই অভিনেতা। ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে উদ্বেগের ছায়া। তাই ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সহশিল্পীরা সবাই এক সুরে প্রার্থনা করছেন তার দ্রুত সুস্থতার জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় দোয়া ও প্রার্থনার ঢল। এদিকে এ খবরে ইলিয়াস কাঞ্চনের অনেক সুপারহিট সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী দিতির মেয়ে লামিয়া চৌধুরীও উদ্বেগ প্রকাশ করেছেন। ফেসবুকে এক স্ট্যাটাসে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন নায়িকা দিতির মেয়ে। লামিয়া লিখেছেন- কাঞ্চন আঙ্কেলের অসুস্থতার…

Read More

ইংল্যান্ড ইনিংসের ৩০তম ওভারের তৃতীয় বলে সানজিদা আহমেদ মেঘলা ইংলিশ ব্যাটার অ্যালিস ক্যাপসিকে লেগ বিফোরের ফাঁদে ফেলতেই উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ দল। ১০৩ রানে ৬ উইকেট নেই ইংল্যান্ডের। জয়ের জন্য তখনো ৭৬ রান প্রয়োজন তাদের, বাংলাদেশের চাই ৪ উইকেট। কিন্তু জয়ের এমন সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ। তিনে নামা হিদার নাইট ১১১ বলে ৭৯ রানের হার না মানা এক ইনিংস খেলে ইংলিশদের ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। সপ্তম উইকেটে বাংলাদেশের পক্ষে স্পিনার ফাহিমা খাতুন তার ঘূর্ণিজাদুতে ইংলিশদের চেপে ধরেছিলেন। ১০ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি। পেসার মারুফা আক্তারও কম যাননি–৫ ওভারে…

Read More

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন নৌবহর। বর্তমানে ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আছে বহরটি। মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এফএফসি। বিবৃতে বলা হয়েছে, আমাদের ফ্লোটিলার নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে আছে। কিছু দিন আগে আমাদের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরাইলি নৌবাহিনী আটক করেছিল, নতুন নৌবহরটি তার কাছাকাছি রয়েছে। এফএফসি জোটের অন্যতম সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা…

Read More

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। সোমবার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়াডটকম। দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, শিল্পার বাড়িতেই তদন্তকারী দল গিয়ে তাকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার সম্পূর্ণ বিবৃতি লিপিবদ্ধ করা হয়। এক পুলিশ কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে সম্পূর্ণ সহযোগিতা করে বিজ্ঞাপনী সংস্থার ব্যাংক হিসাব–সম্পর্কিত লেনদেনের বিস্তারিত তথ্য দিয়েছেন অভিনেত্রী। তদন্তের সময় পুলিশের হাতে কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক নথি ও চুক্তিপত্র হস্তান্তর করেছেন শিল্পা। যা এখন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। একটি সূত্র জানিয়েছে, অভিনেত্রী কোম্পানির অর্থ ব্যবস্থাপনায়…

Read More