Author: mh sohag

ছক্কা হাঁকানো বা পাওয়ার হিটিং—বাংলাদেশের ক্রিকেট বহুল প্রচলিত একটি শব্দ। আগের চেয়ে টাইগার ক্রিকেটাররা এখানে বেশ উন্নতি করেছেন। টি-টোয়েন্টিতে ছক্কাবাজির তালিকায় শত ছক্কা ছাড়িয়ে গেছেন। নিজেরা আছেন দুই নম্বরে। কুড়ি কুড়ির ক্রিকেটে এ বছর অন্তত ১০০টি ছক্কা মেরেছে পাঁচ দল। পঞ্চম স্থানে থাকা ইংলিশরা ১২ ম্যাচ খেলে হাঁকিয়েছেন ১০০ ছয়। ১১ ম্যাচে ১১১ ছয় হাকিয়ে চারে অস্ট্রেলিয়া। ৩ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ১৫ ম্যাচ খেলেই হাঁকিয়েছে ১৪৮টি। শীর্ষ দুইয়ে থাকা বাংলাদেশ ২৪ ম্যাচে বল উড়িয়ে সীমানাছাড়া করেছে ১৭১ বার। তালিকায় ১ নম্বরে থাকা পাকিস্তান ২৬ ম্যাচে হাঁকিয়েছে ১৯০। সাত নম্বরে ভারত। ১২ ম্যাচে তাদের ছক্কা ৯৪। সংক্ষিপ্ত এই ফরম্যাটে টাইগাররা…

Read More

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী, গত জুলাই পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় প্রায় এক লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। দুই বছর পেরোলেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ট্যাংক, যুদ্ধবিমান ও নৌবাহিনীর গোলাবর্ষণে গাজার বিভিন্ন এলাকা এখনো কাঁপছে বলে জানিয়েছে রয়টার্স। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় শুরু হওয়া ইসরাইলের এ অভিযান টানা দুই বছর পরও চলছে। অন্যদিকে, মিশরের শারম আল-শেখে গতকাল হামাস ও ইসরাইলের মধ্যে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণসহ সংবেদনশীল ইস্যুতে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। কিন্তু আলোচনা চলার মধ্যেই ইসরাইলি বাহিনী গাজায় নতুন করে অভিযান…

Read More

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি নতুন করে প্রেম করছেন। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে তার প্রেমিকা আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সোমবার সুস্মিতার সঙ্গে শারদীয় দুর্গোৎসবে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৃজিত। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হয়েছিলেন দুজন। এরপর থেকে প্রেমের গুঞ্জন আরও উসকে উঠে। এরই মধ্যে দেশের একটি বেসরকারি টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল এমন- অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেছেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের পরদিনই নতুন পর্ষদে পরিবর্তন আসতে যাচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালকের একজন ইসফাক আহসানের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই এই ব্যবসায়ীর মনোনয়ন বাতিল করে তার জায়গায় নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে রুবাবা দৌলাকে। দেশের ব্যবসায়িক অঙ্গনের পরিচিত মুখ রুবাবা। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ের দায়িত্বে ছিলেন তিনি। খেলাধুলার সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রুবাবা দৌলা। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তির্যক মন্তব্যের জবাব দিয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ট্রাম্প তার ‘রাগের সমস্যা’ নিয়ে কটাক্ষ করার পর থুনবার্গ পাল্টা মন্তব্যে ইঙ্গিত দেন— হয়তো ট্রাম্পেরই নিজের রাগ নিয়ন্ত্রণে সাহায্যের প্রয়োজন। ২২ বছর বয়সি এই জলবায়ু আন্দোলনকর্মী মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, শুনেছি ডোনাল্ড ট্রাম্প আবারও আমার চরিত্র নিয়ে তার প্রশংসনীয় মন্তব্য করেছেন। আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তার এই উদ্বেগ আমি প্রশংসা করি। তিনি আরও লিখেছেন, এই তথাকথিত ‘রাগ নিয়ন্ত্রণ সমস্যা’ মোকাবিলায় আপনার যদি কোনো পরামর্শ থাকে, আমি তা সানন্দে গ্রহণ করব— কারণ আপনার অতীত আচরণ দেখলে মনে হয়, আপনি নিজেও এই সমস্যায় ভুগছেন। ইসরাইলের হাতে গ্রেফতার…

Read More

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও রাজনীতিবিদ পবন সিংয়ের। কিছুদিন আগেই এক অভিনেত্রীকে অনৈতিকভাবে স্পর্শ করার অভিযোগে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। এবার তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনলেন স্ত্রী জ্যোতি সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্ত্রী জ্যোতিকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন গায়ক পবন। তার অভিযোগ, পবন এফআইআর দায়ের করেছেন। আর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের হয়নি। আইনি প্রক্রিয়ার নিয়ম রক্ষায় জ্যোতিকে থানায় ডাকা হয়েছে। এ অবস্থায় জ্যোতিকে থানায় যাওয়ার অনুরোধ করা হলে তিনি যেতে অস্বীকার করেন। একইসঙ্গে অভিযোগ করেন, কর্তৃপক্ষ তাকে প্রকাশ্যে অপমান করছে। এক কর্মকর্তা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে…

Read More

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এবার বোর্ডের গুরুত্বপূর্ণ একটি কমিটির দায়িত্বও পেয়েছেন তিনি। নির্বাচনের পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম বৈঠকে বসে বিসিবি নতুন পরিচালনা পর্ষদ। সে বৈঠকে বোর্ডের বিভিন্ন কমিটির দায়িত্ব বণ্টন করা হয়। আসিফ আকবর পেয়েছেন এইজ গ্রুপের দায়িত্ব। তিনি মূলত দেশের ক্রিকেট ভবিষ্যৎ প্রজন্ম তথা বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকবেন নাজমুল আবেদীন ফাহিম। এর আগের বোর্ডেও তিনি একই দায়িত্বে ছিলেন। ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ দায়িত্ব গেছে নাজমুল ইসলামের কাঁধে। ডিসিপ্লিনারি কমিটির দেখভালের দায়িত্বে ফাইজুর রহমান। ইশতিয়াক সাদেক দেখবেন গেম ডেভেলপমেন্ট। গ্রাউন্ডসের দায়িত্বে…

Read More

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৬৭ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ হাজার ১৭৯ জন শিশু, এবং ১ লাখ ৬৯ হাজার ৭৮০ জন আহত, জানিয়েছে মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, গাজায় ইসরাইলের লাগাতার বোমাবর্ষণে শুধু সাধারণ মানুষই নয়, স্বাস্থ্যকর্মীরাও ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। এখন পর্যন্ত ১ হাজার ৭০১ জন চিকিৎসাকর্মী নিহত এবং ৩৬২ জনকে আটক করা হয়েছে, যাদের অনেকেই নিখোঁজ অবস্থায় রয়েছেন এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত। মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলের অবরোধ ও হামলায় সৃষ্ট মানবসৃষ্ট দুর্ভিক্ষে এখন পর্যন্ত ৪৬০ জনের মৃত্যু হয়েছে,…

Read More

পাকিস্তানি টিকটকার ফাতিমা খানের যৌন হয়রানি ও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন দেশটির খ্যাতনামা ইউটিউবার রজব বাট। পাশাপাশি তিনি ওই টিকটকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক পডকাস্ট ট্রেলারে রজব বাট তার বিরুদ্ধে উঠা একাধিক বিতর্ক নিয়ে কথা বলেন। ফাতিমা খানের অভিযোগ প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, আমি তাকে কোনো উপহার দিইনি—এক টাকাও নয়। যদি দিয়ে থাকি, তিনি যেন প্রমাণ দেখান। তিনি আরও দাবি করেন, তার সঙ্গে ফাতিমা খানের কোনো ব্যক্তিগত বা যৌন সম্পর্ক ছিল না এবং অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। রজব বাট ফাতিমা খানের মানসিক অবস্থা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।…

Read More

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা। তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর, অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানেই খেলতে দেখা যেতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। হয়ত এটিই তাদের শেষ আন্তর্জাতিক সিরিজ। সফর শুরুর আগে বড় পরিবর্তন ঘটেছে ভারত দলে। রোহিতকে একদিনের নেতৃত্ব থেকে সরিয়ে শুবমান গিলকে নেতৃত্বে আনা হয়েছে। ভারতের একাধিক মিডিয়া দাবি করছে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত ও কোহলি আর নেই। তবে অস্ট্রেলিয়া সফরে দুজনই থাকতে পারে ভারত দলে। ইংল্যান্ড সাবেক ক্রিকেটার ডেভিড গাওয়ার মনে করেন, রোহিত এবং কোহলি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলবেন, এমন সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, শুবমানের নেতৃত্বে আসন্ন অস্ট্রেলিয়ার…

Read More