পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতায় নতুন অধ্যায় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র পাকিস্তান বিমানবাহিনীকে (পিএএফ) উন্নতমানের এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ওয়াশিংটনের প্রকাশিত সরকারি নথি অনুযায়ী, নতুন চুক্তির আওতায় পাকিস্তান ২০৩০ সালের মধ্যে পাবে এআইএম-১২০ডি-৩ উন্নত মধ্যপাল্লার এয়ার-টু-এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। চুক্তিটির আর্থিক মূল্য প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রে-থিয়ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু পাকিস্তানই নয়, তুরস্কসহ আরও কয়েকটি মিত্র দেশ এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র পাবে বলে মার্কিন যুদ্ধ বিভাগ (পূর্বে ছিল প্রতিরক্ষা বিভাগ) জানিয়েছে। এআইএম-১২০ডি-৩ ক্ষেপণাস্ত্রটি এএমআরএএএম পরিবারের সর্বাধুনিক সংস্করণ, যা দূরপাল্লার আকাশযুদ্ধে শত্রু বিমান ও আসন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন,…
Author: mh sohag
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (৬ অক্টোবর) সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল জেলার এনএইচ-৪৪ (হায়দরাবাদ-বেঙ্গালুরু হাইওয়ে)-তে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা বিজয় অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থী থেকে তেলেঙ্গানার হায়দরাবাদ যাচ্ছিলেন। পথিমধ্যে আরেকটি গাড়ি পেছন থেকে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত গাড়ির কোনো আরোহী হতাহত হননি। এ ঘটনায় অভিনেতার গাড়িচালক স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ। আর দুর্ঘটনার পর বিজয় ও তার পরিবারের সদস্যরা নিরাপদে হায়দরাবাদে পৌঁছেছেন। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই…
বিগ ব্যাশে অভিষেক হতে যাচ্ছে রিশাদ হোসেনের। বাংলাদেশের তরুণ লেগ-স্পিনারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি আসরটির বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস। গত আসরেও রিশাদকে ড্রাফট থেকে দলে নিয়েছিল হোবার্ট। কিন্তু জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের জন্য শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলা হয়নি তার। টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর। এবার বিসিবির কাছ থেকে পুরো আসরে খেলার অনুমতি পেয়েছেন রিশাদ। নিজের শৈশবের হিরো রিকি পন্টিংয়ের কাছ থেকে শেখার জন্য বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছেন ২৩ বছর বয়সি রিশাদ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং এখন হোবার্টের হেড অব স্ট্র্যাটেজি। তার ইচ্ছায় রিশাদকে দলে নিয়েছে হোবার্ট। শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রোববার আফগানিস্তানকে…
হামাসের নিরস্ত্রীকরণ শান্তিচুক্তির পূর্বশর্তগুলোর একটি কি না— সাংবদিকদের এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার কিছু ‘‘রেড লাইন’’ আছে। যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হয়, তাহলে আমরা চুক্তি করব না।’ তিনি বলেন, ‘কিন্তু আমি মনে করি আমরা ভালোভাবেই এগোচ্ছি, এবং হামাস এমন কিছু বিষয়ে রাজি হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ট্রাম্প জানান, তিনি চুক্তি নিয়ে আশাবাদী, কারণ হামাস ও ইসরাইলের প্রতিনিধিদল তার প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতি নিয়ে মিশরে পরোক্ষ আলোচনা শুরু করেছে। তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা একটা চুক্তি করতে যাচ্ছি। এটা বলা কঠিন, কারণ বহু বছর ধরে অনেকেই কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে,কিন্তু আমি মনে করি এবার…
প্রতারণার শিকার হলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাও যেনতেন নয়, একেবারে গুরুতর। তার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইল তৈরি করা হয়েছে এবং ওই আইডি থেকে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ওই ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করে সবাইকে সতর্ক করেছেন অভিনেত্রী। নুসরাত ফারিয়া স্পষ্ট উল্লেখ করেছেন, ‘কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের শুধু তাই নয়, ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। তিনি উল্লেখ করেছেন, ‘ভুয়া প্রোফাইলটির পোস্টে প্রতিক্রিয়া দেবেন না, কারো কথায় টাকা পাঠাবেন না; অবিলম্বে এমন প্রোফাইল রিপোর্ট করুন।’…
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বর্তমান পুরুষ ক্রিকেট দলকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি এতটাই হতাশ যে বলেছেন, এখন মেয়েরাও হয়তো পুরুষ দলকে হারিয়ে দিতে পারে। সাম্প্রতিক কিছু ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্সে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শোয়েব আখতার বলেছেন, ‘পুরো দলটাই এখন ব্যর্থ। কেউই নিজের যোগ্যতা অনুযায়ী খেলছে না।’ তিনি আরও বলেন, ‘গত তিন সপ্তাহে চারটি ম্যাচে হেরেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে টানা তিন হার তো লজ্জাজনক। এর মধ্যে এশিয়া কাপের ফাইনালও ছিল।’ শোয়েব আখতার নারী দলের ম্যাচের কথাও তুলে ধরেন। নারী ওয়ানডে বিশ্বকাপে ফাতিমা সানার দল এখন পর্যন্ত খেলেছে ২ ম্যাচ, হেরেছে দুটোতেই। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে…
ইউরোপের বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছেন। গাজায় দুই বছর ধরে চলা ইসরাইলি নৃশংসতার অবসান এবং মানবিক সাহায্য দ্রুত পৌঁছানোর দাবি জানিয়েছেন তারা। সবচেয়ে বড় প্রতিবাদ হয়েছে নেদারল্যান্ডসে। অ্যামস্টারডামের মিউজিয়াম স্কোয়ারে প্রায় আড়াই লাখ মানুষ জড়ো হয়ে শহরের কেন্দ্রের দিকে মার্চ করেছে। ফিলিস্তিনি পতাকা হাতে এবং লাল পোশাকে সজ্জিত জনতা তাদের সরকারের প্রতি চাপ সৃষ্টি করেছে যে, ইসরাইলের প্রতি আরও কঠোর অবস্থান গ্রহণ করা হোক এবং অস্ত্র সরবরাহ বন্ধ করা হোক। প্রতিবাদে অংশ নেওয়া মেরিকে ভ্যান জিল বলেন, রক্তপাত বন্ধ হতে হবে। আমাদের এই দুর্বল সরকারের কারণে এখানে দাঁড়াতে হচ্ছে। আশা করি আমাদের এই প্রতিবাদ কিছুটা প্রভাব ফেলবে। অ্যামনেস্টি…
দুই বাংলার অভিনেত্রী জয়া আহসান সিনেমাপ্রেমী দশর্কদের কাছে সমান জনপ্রিয়। কাজ করছেন দুই দেশেই। তবে গত ৫ আগস্টের পর থেকে ওপার বাংলায় জয়ার কাজ ও উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। এবার আপত্তি তুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীর কাজ করা নিয়ে আপত্তি তোলেন। এর আগে গত ১৫ জুলাই কলকাতা পৌর করপোরেশনের নারী কাউন্সিলর জুঁই বিশ্বাস ভারতীয় সিনেমায় বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে আপত্তি তুলেছিলেন। নিজের ফেসবুকে জয়ার কাজ করা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন তৃণমূল নেত্রী। তারও আগে জয়া আহসানকে নিয়ে প্রশ্ন তুলেছিল পশ্চিমবঙ্গের দুই রাজনৈতিক পক্ষ। এবার দুর্গাপূজার কার্নিভ্যালে জয়ার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন ক্ষমতাসীন বিজেপি…
দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।’ বুলবুল বলেন, ‘শুরুতে একটা ঘোষণা দিতে চাই, আমরা সকলে দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই; এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের…
বাশার আল-আসাদ শাসনের পতনের পর সিরিয়ায় অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। সোমবার দেশটির নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে। দামেস্কে এক সংবাদ সম্মেলনে সংসদ নির্বাচনের উচ্চ কমিটির মুখপাত্র নাওয়ার নাজমেহ জানান, সংসদের দুই-তৃতীয়াংশ আসনের ফল চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। তিনি আরও জানান, সংসদের অবশিষ্ট এক-তৃতীয়াংশ আসনে সদস্যদের নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা। এই নিয়োগ প্রক্রিয়া নির্বাচনী সংস্থার সঙ্গে সম্পর্কিত নয় বলেও উল্লেখ করেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর এটিই ছিল সিরিয়ার প্রথম নির্বাচন। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে সিরীয় ভোটাররা সংসদের দুই-তৃতীয়াংশ আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেন। এবারের…

