বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে ওটিটি, টিভি ও ইউটিউব চ্যানেলে নিয়মিত কাজ করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী সামাজিক মাধ্যমেও ভক্ত-অনুরাগীদের মাঝে নিয়মিত সরব থাকেন। কিন্তু অনেক সময় দেখা যায়, সেই প্ল্যাটফর্মই হয়ে দাঁড়ায় হেনস্তা ও কটূক্তির মঞ্চ। সম্প্রতি ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহানের একটি পোস্ট কেন্দ্র করে সাইবার বুলিং শুরু হলে একে একে প্রতিক্রিয়া জানাতে থাকেন শোবিজ তারকারা। সেই ইস্যুতে এবার খোলামেলা বক্তব্য দিলেন সাফা কবির। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে সাফা কবির লিখেছেন— তুমি এত আক্রমণাত্মক কেন হচ্ছ? কেন তুমি দিন দিন আরও বড় দানবে পরিণত হচ্ছ? তুমি এত নেতিবাচক কেন হচ্ছ? কখনো কি নিজেকে প্রশ্ন কর…
Author: mh sohag
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমে ২৫ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। পরে পরিচালকদের ভোটে বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ-সভাপতি পদ পেয়েছেন, বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। গত মে মাসের শেষ সপ্তাহে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন আমিনুল। তখন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে ফারুক আহমেদকে সরিয়ে তাকে সভাপতি করা হয়। তবে নির্বাচনের মাধ্যমে ফারুক আহমেদ ফের বোর্ডে ফিরেছেন। বিসিবির সর্বশেষ ভোটে দুজন সহসভাপতি ছিলেন ফাহিম সিনহা ও নাজমূল আবেদীন। তাদের মধ্যে ফাহিম এবার মনোনয়নপত্র জমা দিলেও প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আর নাজমূল ঢাকা জেলা থেকে…
পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল রেখেছে। এ কারণে জাতিসংঘের পারমাণবিক সংস্থাকে (আইএইএ) সহযোগিতা করা এখন আর প্রাসঙ্গিক নয় বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ‘আইএইএ’র সঙ্গে আমাদের সহযোগিতার জন্য কায়রো চুক্তি আর প্রাসঙ্গিক নয়।’ তিনি গত মাসে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে স্বাক্ষরিত ওই চুক্তির কথা উল্লেখ করেন। আল-জাজিরা। এই চুক্তিতে এমন একটি কাঠামো নির্ধারণ করা হয়েছিল, যার মাধ্যমে তেহরান সহযোগিতা স্থগিত করার পর আবারও আইএইএ চাইলে পরিদর্শন ও তদারকি কার্যক্রম শুরু করা যেত। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর তাদের পারমাণবিক স্থাপনায় সহযোগিতা করা বন্ধ করে দেয় তেহরান। তবে, ওই…
সম্প্রতি রাজধানীর উত্তরায় লিফটে আটকে পড়েছিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন। ঘটনার পর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বিষয়টি জানান নীলা। নিজের মোবাইলে ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, আটকে থাকার মুহূর্তে তিনি কেমন অবস্থায় ছিলেন। আতঙ্ক সামলাতে ভিডিও বার্তায় কথা বলছিলেন নীলা। এমনকি ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি পান করতেও দেখা যায় তাকে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের দরজা সামান্য ফাঁকা করে রাখেন যেন অভিনেত্রী শ্বাস নিতে পারেন। এরপর এক ঘণ্টা সময় ব্যয় করে নীলাঞ্জনা নীলাকে লিফট থেকে বের করা হয়। নীলার আটকে পড়ার ভিডিওটি মুহূর্তেই…
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া পূর্ব অনুমিত অন্যরাও এসেছেন বোর্ড পরিচালক হিসেবে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতা ইশরাক হোসেন ফলাফল প্রত্যাখ্যান করে ফেসবুক পোস্ট দিয়েছেন। যেখানে তিনি তার চরম ক্ষোভও উগড়ে দিয়েছেন। ইশরাক লিখেছেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেয়া হবে।’ এর আগে, সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা…
বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ও সফল মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) সংগঠন আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি)। ২০২৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউস প্রাঙ্গণে আয়োজন করা হবে ইউএফসি লড়াই। হোয়াইট হাউসে এমন লড়াই যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম হতে যাচ্ছে। রোববার ভার্জিনিয়ার নরফোক নৌঘাটিতে দেওয়া এক ভাষণে ট্রাম্প এ তথ্য জানিয়েছে। নৌবাহিনির সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আগামী ১৪ জুন আমরা হোয়াইট হাউসের মাঠে একটি বড় ইউএফসি লড়াই আয়োজন করব। এর আগে আগস্টে ইউএফসি প্রধান ডানা হোয়াইট জানিয়েছিলেন, আগামী বছর ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে হোয়াইট হাউসে এ লড়াইয়ের আয়োজন করা হবে। তবে সিদ্ধান্ত হয়েছে আগামী বছর ১৪…
নিজ দেশের খেতাব জিতে এবার মিস ইউনিভার্স-২০২৫ খেতাবও জিততে চান মারিয়াম মুহাম্মদ নামে সংযুক্ত আরব আমিরাতের এক শিক্ষার্থী। নিজেকে তিনি ‘নারীদের কণ্ঠস্বর’ হিসেবে উপস্থাপন করতে চান। খবরটি খালিজ টাইমসের উদ্ধৃতি দিয়ে দ্য নিউজ প্রকাশ করেছে। ২৬ বছর বয়সি ফ্যাশন শিক্ষার্থী মারিয়াম শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে কঠোর প্রক্রিয়ার পর সম্প্রতি মিস ইউনিভার্স ইউএই নির্বাচিত হন। তিনি আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতকে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবেন। মারিয়াম বলেন, ‘ইউএই আমাকে বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস দিয়েছে। আমি এমন নারীদের জন্য কণ্ঠস্বর হতে চাই যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং প্রেরণাদায়ক। মিস ইউনিভার্স ইউএই শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি…
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ। এতে জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন তিনি। পরে সভাপতি নির্বাচনেও জয়লাভ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এর আগে বিসিবি পরিচালক পদে কারা নির্বাচিত হয়েছেন, তাদের নাম প্রকাশ করেন নির্বাচন কমিশনার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্যাটাগরি-১ থেকে…
চলতি বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি। বাংলাদেশ সময় সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়। এটি রোগ-প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান (self-antigens) এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদান (যেমন: কিছু খাদ্য উপাদান, উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া) এর বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া (immune response) সৃষ্টি হওয়া রোধ করা হয়। মানুষের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে অবশ্যই নিয়ন্ত্রিত হতে…
ঢালিউড মেগাস্টার শাকিব খান এবার হাজির হচ্ছেন দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত নতুন ছবি ‘সোলজার’-এ। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ছবিটির শুটিং। এরই মধ্যে গত ৩ অক্টোবর সিনেমাটির ফাইনাল লুক সেট ও ফার্স্ট লুক পোস্টারের ফটোশুট সম্পন্ন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় একটি ভিডিও, যার শিরোনাম— “পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে ‘সোলজার’?” প্রায় আড়াই মিনিটের ওই ভিডিওতে নির্মাতা সাকিব ফাহাদ ছবিটি নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা জানান। সাকিব ফাহাদ বলেন, আমরা ‘সোলজার’-এর কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। নির্মাতা বলেন, আমরা চাইছি,…

