সদ্য সমাপ্ত এশিয়া কাপে কম নাটক করেনি ভারত। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত মেলাতে অনীহা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। আর টুর্নামেন্টের একেবারে শেষদিকে চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি গ্রহণ করেনি তারা। ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি, তার হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমার যাদবরা। এদিকে ভারত নিয়ম মেনে যথাসময়ে ট্রফি গ্রহণ না করায় নাকভিও বেঁকে বসেন। ভারতকে এখনো এশিয়া কাপের ট্রফি হস্তান্তর করেনি এসিসি। সিদ্ধান্তে অটল থাকাকে নিজেদের জন্য সম্মানের বিষয় দেখছে পাকিস্তান। তাই এমন কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে নাকভিকে। শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল পাচ্ছেন…
Author: mh sohag
শ্রমিকদের সার্বক্ষণিক সুরক্ষা নিশ্চিত করতে মালয়েশিয়া নতুন এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে। ১৯৬৯ সালের এমপ্লয়িজ সোশ্যাল সিকিউরিটি আইন (অ্যাক্ট ৪) সংশোধনের প্রস্তাব আসন্ন সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে। শনিবার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং জানান, আধুনিক কর্মসংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সংশোধনী কার্যকর হলে কর্মীরা শুধু অফিস সময়েই নয়, অফিসের বাইরেও সামাজিক সুরক্ষা সংস্থা (পারকেসো)-এর আওতায় থাকবেন। তার ভাষায়, এই সংশোধনী আজকের পরিবর্তিত কর্মপরিবেশকে প্রতিফলিত করবে এবং কর্মীদের সর্বাত্মক সুরক্ষা নিশ্চিত করবে। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে সামাজিক সুরক্ষার আওতায় আসা কর্মীর সংখ্যা ৬৩% বৃদ্ধি পেয়েছে। কর্মীদের সর্বোচ্চ সুবিধার পরিমাণ ২০১৫ সালে যেখানে ছিল ২,৬৫৫ রিঙ্গিত, ২০২৫ সালে তা দাঁড়িয়েছে…
‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজ পরিচালনার মাধ্যমে বিনোদন জগৎ বলিউডে পা রাখেন সময়ের আলোচিত শাহরুখপুত্র আরিয়ান খান। যদিও সাধারণত প্রচারের আলো থেকে নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখেন তিনি। সামাজিক মাধ্যমেও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন না আরিয়ান। এবার ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর সাফল্যের পর কথা বললেন তিনি। মুক্তির পর এ মুহূর্তে নেটপাড়ার আলোচনার কেন্দ্রে এসেছে এ সিরিজ। এক বিশেষ বিবৃতিতে আরিয়ান জানিয়েছেন, জীবনে কোনো সমস্যা বা খারাপ কিছু হলেই তিনি একটি সংলাপের কথা মনে করার চেষ্টা করেন। তার সিরিজেই রজত বেদীর মুখে রয়েছে সেই সংলাপ। সংলাপটি হলো— যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই…
সাকিব আল হাসানকে আগেই ছাড়িয়ে গিয়েছিলেন। এবার নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে পেছনে ফেললেন মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’। অবসরে যাওয়ার আগে ১২৬ টি-টোয়েন্টি ম্যাচের ১২৩ ইনিংসে ২৭৫৩টি বল করে ১১৩৮টি ডট দিয়েছেন কিউই পেসার সাউদি। সংক্ষিপ্ত ফরম্যাটে এতদিন এটাই ছিল সর্বোচ্চ ডটের রেকর্ড। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মোস্তাফিজ তার চেয়ে ৩ ডট বলে পিছিয়ে ছিলেন। আফগানদের বিপক্ষে ৭টি ডট দিয়ে কিউই পেসারকে পেছনে ফেলে বিশ্বরেকর্ডটি এখন নিজের দখলে নিলেন ফিজ। এ রেকর্ডটি আবার তিনি ভাঙলেন সাউদির তুলনায় কম ইনিংস ও কম বল করে। ১২০ ইনিংসে ২৬১৬টি বল…
রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও দলীয় স্বজনপ্রীতির কারণে নেপাল এক গভীর সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির রাজনীতি বিশ্লেষক রাজেন্দ্র বাজগাইন। তার মতে, ফেডারেল কাঠামো জনগণের কাছে জবাবদিহিতা পৌঁছে দেওয়ার বদলে দুর্নীতির কারখানায় রূপ নিয়েছে। স্থানীয় সরকার থেকে শুরু করে মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থা—সবখানেই দলীয়করণ এবং ঘুষের সংস্কৃতি দৃশ্যমান। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টাইমস। তিনি উদাহরণ টেনে বলেন, পোখরা ও লুম্বিনী আন্তর্জাতিক বিমানবন্দর হাজার কোটি রুপির প্রকল্প হলেও এখন অব্যবহারযোগ্য বোঝায় পরিণত হয়েছে। বিদ্যুৎ, শিল্প ও শ্রম মন্ত্রণালয়সহ বিভিন্ন খাতে নীতিনির্ধারণী দুর্নীতির কারণে দেশ উন্নয়নশীল থেকে ক্রমেই পিছিয়ে পড়ছে। রাজেন্দ্র বাজগাইন সতর্ক করে বলেন, শুধু সরাসরি নির্বাহী…
গ্লোবাল পপ সেনসেশন টেইলর সুইফট বলেছেন, তার বাগদত্তা এনএফএল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে দেখা হওয়ার পরেই তার বিয়েকে ‘বাস্তব’ মনে হওয়া শুরু হয়েছে। হার্ট রেডিও-এর এমা বাটনের এক অনুষ্ঠানে ১৪ বার গ্র্যামি জয়ী এই শিল্পী তার বাগদান, বিয়ে নিয়ে ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানান। সুইফট স্বীকার করেছেন, তিনি এমন কোনো ব্যক্তি নন, যিনি ছোটবেলায় বিয়ে বা বিয়ের পোশাক নিয়ে স্বপ্ন দেখতেন। তিনি বলেছেন, ‘আপনি ভাববেন আমি সারাজীবন বিয়ের স্বপ্নে বিভোর থাকতাম, কিন্তু সত্যি বলতে আমি এ বিষয়ে কখনও ভাবিনি, যতক্ষণ না আমার সেই ব্যক্তির সঙ্গে দেখা হয়।’ তিনি ব্যাখ্যা করেন, কেলসের সঙ্গে তার সম্পর্ক পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। সুইফট বলেন,…
আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ৬ ও ৩২ রান এসেছে টি-টোয়েন্টির ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীর ব্যাটে। তবে সমর্থকরা মিডল অর্ডারে তার কাছ থেকে আরও দায়িত্বশীল ও বড় ইনিংস নিয়মিত আশা করছেন। তবে জাকেরের এই ফর্মহীনতাকে বড় সমস্যা মনে করছেন না কোচ ফিল সিমন্স। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘বিশ্বের নানা প্রান্তে তাকালে দেখবেন আন্তর্জাতিক প্লেয়ারদের অনেকেই কিছু ম্যাচে রান পায় না। তারও (জাকেরের) কিছু ম্যাচ খারাপ গেছে। এটাকে আমি সমস্যা হিসেবে দেখছি না। ব্যাটার হিসেবে এটা স্বাভাবিক ব্যাপারই।’ দলে মিডল অর্ডার ব্যাটারের অভাব দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘অনেক মিডল…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আশার সুর শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের কণ্ঠে। তাদের মধ্যে অন্যতম তুরস্কের ইস্তান্বুল জায়িম বিশ্ববিদ্যালয়ের ইসলাম অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স সেন্টারের (সিআইজিএ) পরিচালক ও জননীতি বিষয়ক অধ্যাপক সামি আল-আরিয়ান। তিনি বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা যুদ্ধের অবসান ঘটাতে কার্যকর হতে পারে। তবে সেটি নির্ভর করবে ইসরাইলি সেনাবাহিনীর গাজা থেকে প্রত্যাহার ও বন্দিদের মুক্তির বিষয়ে ট্রাম্প কীভাবে পদক্ষেপ নেন তার ওপর। আল-আরিয়ান বলেন, আমার বিশ্বাস হামাস ও অন্যান্যরা এই যুদ্ধের অবসান ঘটাতে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আরও যোগ করেন, যদি ট্রাম্প সত্যিই যুদ্ধ শেষ করতে আগ্রহী হন, তাহলে তার প্রস্তাবের মাধ্যমেই সে পথে অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে।…
অভিনেতা গোহর রশীদ তার স্ত্রী কুবরা খানের সঙ্গে প্রেমের গল্প প্রকাশ করেছেন। তিনি জানান, এই সম্পর্কের প্রথম প্রেম তার থেকেই শুরু হয়েছিল এবং প্রথমবার কুবরা তাকে প্রত্যাখ্যান করেছিলেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে গোহর রশীদ খোলাখুলি বলেছেন, কুবরা খানের সঙ্গে বিয়ে করার পর তার জীবন অনেক পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, ‘বিয়ে করার পর আমার ব্যক্তিত্ব ২০০ শতাংশ উন্নত হয়েছে।’ এই পরিবর্তনের জন্য তিনি কুবরাকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং নিশ্চিত বলেছেন যে, কুবরার জীবনও এর ফলে আরও সুন্দর হয়েছে। বিবাহের জন্য প্রস্তুতির গুরুত্ব …
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। ইতোমধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে আফগানদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেন টাইগাররা। আর এ ম্যাচে পেসার শরিফুল ইসলাম ম্যাচসেরা হয়ে নিজেকে প্রমাণ দিলেন তিনি কেন সেরা। প্রথম ম্যাচে তিনি সুযোগ পাননি। তবে দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই তিনি জাত চেনালেন। ব্যাটে-বল অবদান রেখে হলেন ম্যাচসেরা। শেষ ম্যাচটি রোববার (৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ম্যাচসেরা হয়েছেন শরিফুল ইসলাম। ৫৪ ম্যাচের ক্যারিয়ারে এর আগে সিরিজ সেরা হলেও এবারই প্রথম হয়েছেন ম্যাচসেরা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করা শরিফুল ম্যাচসেরা হওয়ায় প্রশংসনীয়…

