হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। আজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল। শনিবার মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৪ জনে। ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) গত এক দিনে তাদের হামলা বা অভিযানের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, খাদ্যাভাব ও পুষ্টিহীনতায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহার ও অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা…
Author: mh sohag
পাকিস্তানি অভিনেত্রী ও টিভি উপস্থাপক আয়েশা ওমরের রিয়্যালিটি শো ‘লাজাওয়াল ইশক’-এর প্রথম পর্ব প্রকাশের পর অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি কিছু ব্যবহারকারী শো’টি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। সমালোচনার প্রেক্ষিতে আয়েশা ওমর জানান, তার মায়ের মতামত তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, তার মা প্রথম পর্বটি ‘খুবই আকর্ষণীয় এবং ভিন্নধর্মী’ হিসেবে দেখেছেন। তিনি বলেন, তার মা আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন কিভাবে নতুন প্রজন্ম স্বাস্থ্যকর ও সমতাপূর্ণভাবে তাদের অনুভূতি, পছন্দ এবং মত প্রকাশ করছে। ‘আমার মায়ের কি প্রথম পর্বটি পছন্দ হয়েছে? বিলকুল! তার মতামত ও প্রতিক্রিয়া আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ,’ আয়েশা লিখেছেন। তিনি আরও উল্লেখ করেন, তার মা তার আইকনিক…
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দ্বিতীয় ম্যাচ ছিল গতকাল। এর মধ্যে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ জিতে নিয়েছে সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে আফগানদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছেন টাইগাররা। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। শেষ ম্যাচটি রোববার (৫ অক্টোবর) জিতলেই আফগানদের করা যাবে বাংলাওয়াশ। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হয়েছে লড়াই। আগে ব্যাট করতে নেমে ১৪৭ রানের সংগ্রহ করে আফগানিস্তান। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ৪ ওভার ৪ বলে ২৪ রানেই হারিয়ে ফেলে ৩ উইকেট। এরপর দলের হাল ধরেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। তাদের ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে শেষ…
ওমরাহ পালন সবসময়ই মুসলিমদের জন্য স্বপ্নের সফর। তবে ভিসা, হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থাপনায় জটিলতা অনেক সময় ভ্রমণকারীদের বিপাকে ফেলে। অনেকে এজেন্টের ওপর নির্ভর করেন, আবার কেউ কেউ পর্যটক ভিসায় গিয়ে ওমরাহ পালন করে থাকেন। কিন্তু সম্প্রতি সৌদি আরব নতুন নিয়ম চালু করেছে, যা ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, এখন থেকে ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল, পরিবহন সবকিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। এমন বেশ কিছু শর্ত মানতে হবে ওমরাহ করতে ইচ্ছুক মুসল্লিদের। ১. ভিসার সময় হোটেল বুকিং বাধ্যতামূলক এখন থেকে ভিসার আবেদন করার…
নব্বই দশকের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলাকে এখন আর পর্দায় দেখা যায় না। একটা সময় তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সিনেমায় না থেকেও তিনি এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। অথচ গত দুই বছরে তাকে কোনো নতুন সিনেমায় দেখা যায়নি। তবু পর্দার বাইরে নীরবে গড়ে তুলেছেন বিপুল এক সাম্রাজ্য। গত এক বছরে যোগ করেছেন ৩ হাজার ১৯০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা। তার মোট সম্পদ এখন দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯০ কোটি রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা। একসময় বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে…
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। সে ম্যাচে একাদশে ছিলেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, জ্বরের কারণে প্রথম ম্যাচ মিস করেছিলেন হৃদয়। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। তাই আজকের ম্যাচেও তার খেলা অনিশ্চিত। ভারতের ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র বলেছেন, ‘তার (হৃদয়ের) খেলার বিষয়টি এখনও নিশ্চিত না। সে অ্যান্টিবায়োটিকস নিচ্ছে এবং এখনও অসুস্থ। তবে দু’দিন আগে বা গতকালের চেয়ে তুলনামূলক ভালো। আমরা মাঠে যাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয়কে পর্যবেক্ষণে রেখেছে…
ন্যাটোতে রাশিয়া হামলা চালাতে পারে—ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা বারবার এমন ‘অর্থহীন মন্ত্র’ জপ করছেন বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিনি পরামর্শ দিয়েছেন, এসব আশঙ্কা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করে নিজেদের অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় মনোযোগী হওয়া উচিত। বৃহস্পতিবার ভালদাই ডিসকাশন ক্লাবের বার্ষিক সভায় ভাষণ দিতে গিয়ে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ অকল্পনীয় ধারণা। ইউরোপীয় নেতারা যদি সত্যিই মনে করেন রাশিয়া ন্যাটো আক্রমণ করবে, তাহলে তারা হয় অযোগ্য, নতুবা নিজেরা বিশ্বাস না করেও জনগণকে ভিন্ন কিছু বোঝানোর কারণে অসৎ।’ ইইউ দেশগুলোর আর্থিক ও সামাজিক অস্থিরতার প্রসঙ্গ…
নিজেদের কর্মদক্ষতা ও প্রচেষ্টায় সম্পদ গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের নারী উদ্যোক্তারা। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, সর্বাধিক সম্পদশালী নারী উদ্যোক্তা হয়েছেন আরিস্তা নেটওয়ার্কসের প্রেসিডেন্ট ও সিইও জয়শ্রী উল্লাল। তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ১৭০ কোটি রুপি। দ্বিতীয় স্থানে আছেন জোহো কর্পের রাধা ভেম্বু (৪৬ হাজার ৫৮০ কোটি রুপি) এবং তৃতীয় স্থানে আছেন নাইকা প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার (৩৯ হাজার ৮১০ কোটি রুপি)। ১. জয়শ্রী উল্লাল ২০০৮ সাল থেকে তিনি আরিস্তা নেটওয়ার্কসের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছর প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ৭০০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। জয়শ্রী বর্তমানে ক্লাউড কম্পিউটিং কোম্পানি স্নোফ্লেকের পরিচালনা…
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অনেক কাঠখড় পুড়িয়ে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। সে জয়ের সুবাদে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতেই সিরিজ নিশ্চিতের সুযোগ পাচ্ছেন জাকের আলীরা। শারজাহতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া এই ম্যাচে ক্লান্তি ও ফর্ম বিবেচনায় বাংলাদেশ দলে দু-একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথম ম্যাচে রান তাড়ায় ১০৯ রানের দুর্দান্ত জুটি গড়েন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। এছাড়া এশিয়া কাপে আলো ছড়ানো সাইফ হাসানকে আবারও তিন নম্বরেই দেখা যেতে পারে। আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল দলের মিডল অর্ডার। সেখানে আজ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। অধিনায়ক জাকের আলীর পর পাঁচ নম্বর পজিশনে শামীম হোসেনের…
গত ছয় মাসে মিয়ানমারের সেনাপ্রধান ও জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং আগের কয়েক বছরের তুলনায় অনেক বেশি বিদেশ সফর করেছেন। ২০২১ সালে নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর তিনি এমন ভ্রমণে খুব কমই গিয়েছিলেন। তবে এ বছর আসন্ন ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনে সমর্থন আদায়ের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তিনি সফরের সংখ্যা বাড়িয়েছেন। এই সময়ের ব্যবধানে তিনি দু’বার করে গেছেন মিয়ানমারের গুরুত্বপূর্ণ মিত্র চীন ও রাশিয়ায় এবং একবার করে থাইল্যান্ড, বেলারুশ ও সাম্প্রতিক সময়ে কাজাখস্তানে। এসব সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। বিশেষজ্ঞদের মতে, জান্তা প্রধানের এ…

