Author: mh sohag

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নেমে আরও দুজনকে গ্রেফতার করল আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল। একটি সূত্র জানিয়েছে, গায়কের ব্যান্ডের অন্যতম সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও সহশিল্পী অমৃতপ্রভ মহন্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন। জুবিনের মৃত্যুতদন্তের শুরুর দিকেই আটক করা হয়েছিল শেখর জ্যোতিকে। তিনি এবং অমৃতপ্রভ— দুজনেই ১৯ সেপ্টেম্বর ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এর সেই প্রমোদতরীর পার্টিতে ছিলেন। সেখানেই গায়ক সাঁতার কাটতে নামেন। তার পরেই অঘটন। সূত্রের খবর, তদন্তকারী দলের তরফে জানানো হয়েছে যে, অমৃতপ্রভকে ভিডিওতে জুবিনের খুব কাছেই সাঁতার কাটতে দেখা গেছে। তাকে গোটা মুহূর্ত নিজের মুঠোফোনে রেকর্ড করতেও দেখা গেছে বলে জানা গেছে। গত ৬…

Read More

নারী ওয়ানডে বিশ্বকাপের পাকিস্তান–বাংলাদেশ ম্যাচে মন্তব্য করতে গিয়ে বড় বিতর্কে জড়িয়ে পড়েন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মীর। ধারাভাষ্য দিতে গিয়ে তিনি এক ব্যাটারকে পরিচয় করিয়ে দেন ‘আজাদ কাশ্মীরের’ বলে। আর তাতেই তিনি পড়ে গেছেন তোপের মুখে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সানা পাক ব্যাটার নাতালিয়া পারভেজকে পরিচয় করাতে গিয়ে বলেন, ‘নাতালিয়া যে আজাদ কাশ্মীর থেকে উঠে এসেছে, সে লাহোরে অনেক ক্রিকেট খেলেছে। সে লাহোরে এসেছে অনেক ক্রিকেট খেলে।’ তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই এটিকে রাজনৈতিক রং দেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বিষয়টার গভীরতা ইতোমধ্যেই টের পেয়েছেন…

Read More

বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। প্রথম ব্যক্তি হিসেবে তিনি ৫০০ বিলিয়ন ডলারের সম্পদ অর্জন করেছেন। বিশ্লেষকদের মতে, খুব দ্রুত ১০০০ বিলিয়ন ডলার পেরোতে চলেছেন মাস্ক। পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসাবে নজির গড়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। টেসলা এখনও মাস্কের সম্পদের সবচেয়ে বড় উৎস। এ বছর এখন পর্যন্ত কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১৪ শতাংশের বেশি। বুধবারের প্রায় ৪ শতাংশ উত্থানেই মাস্কের সম্পত্তি এক দিনে বেড়েছে প্রায় ৯.৩ বিলিয়ন ডলার। মাস্ক টেসলার ১২.৪ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে। এছাড়াও, মাস্ক কিছুদিন আগে প্রায় ১ বিলিয়ন ডলার টেসলা শেয়ার কিনেছিলেন। যার মধ্যে সরাসরি বিনিয়োগকারীদের এবং সংস্থার শেয়ারগুলো অন্তর্ভুক্ত ছিল। তবে মাস্কের এ অবিশ্বাস্য…

Read More

আগামী ঈদুল ফিতরে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশ জমে উঠেছে। ছবির পোস্টারও প্রকাশ পেয়েছে ইতোমধ্যে। পোস্টারে দুহাতে অস্ত্র হাতে ঘিরে থাকা মানুষের মাঝে দেখা গেছে শাকিব খানকে, আর তা দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত এ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে পুরোদমে। সিনেমাটির অন্যতম চমক বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। সালমান খান, রণবীর কাপুরদের সিনেমায় কাজ করেছেন যিনি। বুধবার (১ অক্টোবর) ‘প্রিন্স’ ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ একটি পোস্ট করেন। এতে তিনি জানান, অমিত রায়ের সঙ্গে প্রি-প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ওই পোস্টে অমিত রায়, আবু হায়াত, শিরিন সুলতানার দেখে মেলে। এছাড়া এতে জায়গা…

Read More

সাকিব আল হাসান আবারও আলোচনায় চলে এসেছেন। এবার তিনি আলোচনায় এসেছেন স্বৈরাচারী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, হাসিনাকে এই সমর্থন দিয়ে সাকিব ভালো পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নষ্ট করে দিয়েছেন। সাকিব এক বছরের বেশি সময় বাংলাদেশে আসতে পারছেন না। ওদিকে মাশরাফি বিন মুর্তজা আছেন আত্মগোপনে। এক সময়ের জননন্দিত ক্রিকেটারদের এমন পরিস্থিতি বাকিদের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মাশরাফি বিন মুর্তজার মতো খেলোয়াড় আমাদের আইডল ছিল। শুধুমাত্র পলিটিকস করার কারণে কী পরিস্থিতিতে পড়তে হয়েছে। এটা ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে,…

Read More

লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে (আইএসএফ) সহায়তার জন্য প্রায় ২৫০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অর্থবছরের শেষ সময়সীমা (৩০ সেপ্টেম্বর) ঘনিয়ে আসার আগে ১৯২ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এলএএফকে এবং আরও ৫৪ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে আইএসএফকে। এই ২৪৬ মিলিয়ন ডলারের প্যাকেজের ঘোষণাটি গত মাসে মার্কিন প্রেসিডেন্টের অনুমোদিত ১৪.২ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তার পর সামনে এলো। যদিও সূত্রগুলো ১৯২ মিলিয়ন ও ৫৪ মিলিয়ন ডলারের সহায়তার তথ্য নিশ্চিত করেছে। তবে রয়টার্স ডেমোক্র্যাট কংগ্রেসীয় সহকারীদের বরাত দিয়ে কিছুটা…

Read More

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। সম্প্রতি রীতা প্রকাশ্যে অভিযোগ করেন, তৃতীয়বার গর্ভাবস্থার সময় শানু ও তার পরিবার তাকে খাবার ও ওষুধ দেননি। এ অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনার পর শানু তার আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিশ পাঠান। আইনজীবী সানা এক বিবৃতিতে বলেন, ‘কুমার শানু চার দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয়। সারা পৃথিবীতে তার অসংখ্য ভক্ত রয়েছে। কিছু মিথ্যা অভিযোগ সাময়িকভাবে বিতর্ক সৃষ্টি করতে পারে, তবে তা একজন শিল্পীর সারাজীবনের সৃষ্টিকে কলঙ্কিত করতে পারে না। শিল্পীর মর্যাদা, উত্তরাধিকার ও পরিবারের সম্মান রক্ষায় আইনের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।’ অন্যদিকে, ফিল্ম…

Read More

কেনিয়াকে হারিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে বৃহস্পতিবার আফ্রিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের সেমিফাইনালে ৭ উইকেটে জিতে নিশ্চিত করল বিশ্বকাপের টিকিট। ১৭তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিল জিম্বাবুয়ে। আসছে আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। জিম্বাবুয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ২০২২ সালে। তবে ২০২৪ সালের বিশ্বকাপে জায়গা করতে পারেনি তারা, উগান্ডার কাছে হেরে বিদায় নিয়েছিল বাছাইপর্বেই। ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে কেনিয়া। কিন্তু তাদের ইনিংস থেমে যায় মোটে ১২২ রান তুলেই। দলের পক্ষে একমাত্র লড়াই করেন রাকেপ প্যাটেল। তিনি করেন ৪৭ বলে ৬৫ রান। বাকিদের ব্যাটিং ছিল হতাশাজনক। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে কিপটে…

Read More

ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরাইলি কমান্ডোরা। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ফ্লোটিলার একমাত্র জাহাজ দ্য ম্যারিনেটকেও শুক্রবার (৩ অক্টোবর) সকালে ফিলিস্তিনি উপকূলের কাছে ইসরাইলি বাহিনী আটক করেছে। লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি সেনারা জোরপূর্বক জাহাজটিতে প্রবেশ করছে। ছয়জন নাবিক নিয়ে যাত্রা করা পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট ছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ কার্যকর জাহাজ।  এর আগে বহরের ৪৩টি জাহাজ আটক করে দখলদার বাহিনী। ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরাইল। তাদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরাইলের এমন…

Read More

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় গুগলসহ অন্যদের কাছ থেকে চার লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। সেই সঙ্গে এ ধরনের ডিপফেক ভিডিও শেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এ তারকা দম্পতি। একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, মানহানিকর ও বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারের অভিযোগে তারা প্ল্যাটফর্ম ইউটিউব এবং এর মূল সংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। অভিষেক ও ঐশ্বরিয়ার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউটিউবে প্রচারিত শত শত লিঙ্ক এবং স্ক্রিনশট, যেখানে এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিওতে তাদের নিয়ে ‘ভয়াবহ’,…

Read More