Author: mh sohag

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। ইতোমধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকদের অনেকেই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এবার নিজের বিরুদ্ধে ওঠার অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, বিসিবির নির্বাচন সংক্রান্ত ঘটনা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি পর্যন্ত গড়িয়েছে। কেউ একজন ফোনে বিরাট কোহলির কাছে অভিযোগ দিয়েছে। বুধবার (১ অক্টোবর) যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘ফিক্সিংটা তামিম ভাইয়েরা করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। সভাপতি, সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর…

Read More

গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনাকে ‘সমুদ্র দস্যুতা’ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। নিজ দলের একেপি (একে পার্টি)–এর সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এ হামলা প্রমাণ করে যে ‘গাজায় (ইসরাইল) গণহত্যার যন্ত্র তার অপরাধ ঢাকতে উন্মত্ত হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন, গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তির সামান্যতম সুযোগকেও সহ্য করতে পারেন না। এরদোগান বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজার নৃশংসতা এবং ইসরাইলের হত্যাযজ্ঞের চেহারা উন্মোচিত করেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পরিত্যাগ করব না। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ চালিয়ে যাব। প্রসঙ্গত, গাজা উপত্যকার দিকে যাত্রা করা ত্রাণবাহী গ্লোবাল…

Read More

পাকিস্তানের অভিনেত্রী ও টিভি উপস্থাপক আয়েশা ওমরের নতুন রিয়েলিটি শো লাজাওয়াল ইশক–এর প্রথম পর্ব প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ অনুষ্ঠানটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। সমালোচনা ও নিষিদ্ধের দাবির প্রেক্ষিতে আয়েশা ওমর বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মায়ের মতামত। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার মা প্রথম পর্বটি ‘খুবই আকর্ষণীয় ও ভিন্নধর্মী’ মনে করেছেন। আয়েশা লিখেছেন, আমার মা কি প্রথম এপিসোডটি পছন্দ করেছেন? বিলকুল! আর আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মতামতই। তিনি আরও জানান, তরুণ প্রজন্ম কীভাবে নিজেদের অনুভূতি, পছন্দ–অপছন্দ ও মতামত ভারসাম্যপূর্ণভাবে প্রকাশ করে, সেটিই মা উপভোগ করেছেন। অভিনেত্রী স্মরণ করিয়ে…

Read More

এবারের দুর্গাপূজার আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে সৌম্য সরকারের, বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন তিনি, সেটা নিজেই ফেসবুকে জানিয়েছিলেন। যার ফলে অবশ্য একটা শূন্যস্থান তৈরি করে ফেলেছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে খুলনার হয়ে খেলছিলেন তিনি। চলতি আসরে আর খুলনার হয়ে খেলা হচ্ছে না তার। তার জায়গায় অবশ্য ইতোমধ্যেই খেলোয়াড় দলে টেনে ফেলেছে খুলনা। ডাক পেয়েছেন তরুণ ব্যাটার শাহরিয়ার সাকিব। সাকিব অবশ্য আগে থেকেই খুলনার স্ট্যান্ডবাই ছিলেন। বাংলাদেশ অ-১৯ দলের হয়েও একাধিক ম্যাচ খেলেছেন তিনি। বয়সভিত্তিক পর্যায়ে নিয়মিত পারফর্ম করা সাকিব সবশেষ ঘরোয়া ক্রিকেট মৌসুমেও খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে তিনি শাইনপুকুরের হয়ে খেলেছেন, একটি ফিফটির সঙ্গে দুটো চল্লিশোর্ধ্ব ইনিংস আছে সেখানে। ওদিকে সৌম্য…

Read More

গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিয়েছে ইসরাইলি বাহিনী।  এ সময় নৌযানগুলোতে থাকা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ অন্যান্য অ্যাক্টিভিস্টদের আটক করা হয়। তাদের ইসরাইলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে,  ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজাগামী সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকারকর্মীদের ছবি প্রকাশ করেছে।  তাদেরকে ইসরাইলের আসদোদ বন্দরে নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, তারা আরও প্রায় দুই ঘণ্টার মধ্যে পৌঁছাবে— অর্থাৎ ইসরাইলের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে। ইসরাইলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটক ব্যক্তিদের ইউরোপে পাঠাতে ‘ডিপোর্টেশন প্রক্রিয়া’ শুরু করা হবে। তবে ধারণা করা হচ্ছে, এই প্রক্রিয়াতে অনেক সময় লাগবে, সম্ভবত পুরো…

Read More

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রানী মুখার্জি বলিউডে আট ঘণ্টা কাজের দাবি নিয়ে চলা বিতর্কের মধ্যে নিজের অভিজ্ঞতার কথা জানালেন। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ‘কল্কি’ সিক্যুয়েল থেকে সরে দাঁড়ানোর খবরের মধ্যেই কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে কথা বললেন রানী মুখার্জি। অভিনেত্রী বলেন, মেয়ে আদিরার জন্মের পর তিনি যখন ‘হিচকি’র শুটিং করছিলেন, তখন আদিরা ১৪ মাসের। তাকে দুধপান করানোর জন্য তিনি একটি কঠোর রুটিন মেনে চলতেন। সকালে দুধ পাম্প করে বেরিয়ে যেতেন এবং ইউনিট ও পরিচালকের সহায়তায় ৬-৭ ঘণ্টার মধ্যেই শুটিং শেষ করে বেরিয়ে পড়তেন। এতে ট্রাফিক শুরু হওয়ার আগেই তিনি দুপুরের মধ্যে বাড়ি ফিরে আসতে পারতেন। তিনি বলেন, এ বিষয়গুলো এখন…

Read More

মহাদেশ, প্রতিপক্ষ বদলালেও টসে ভাগ্য বদলাল না শুবমান গিলের। ভারতের এই তরুণ অধিনায়ক টানা ষষ্ঠবারের মতো টস হেরে বসলেন টেস্ট ম্যাচে। এর ফলে তিনি গড়ে বসেছেন অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড। গিল ঢুকে পড়লেন এক অনাকাঙ্ক্ষিত তালিকায়, যেখানে আগে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচে টস হেরেছিলেন গিল। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টসে হেরে গেলেন, রোস্টন চেজ ঠিকভাবে ডাক দেন এবং ব্যাটিং নিতে সিদ্ধান্ত নেন। এই টস হারের ফলে গিল এখন নিউজিল্যান্ডের টম ল্যাথামের পাশে দাঁড়ালেন। লাথামও অধিনায়কত্বের শুরুতে টানা ছয়বার টস হেরেছিলেন। গিল ছাড়িয়ে গেছেন কপিল দেবকে, যিনি অধিনায়কত্বের শুরুর পাঁচ টস হেরেছিলেন ১৯৮৩ সালে। তবে সবচেয়ে…

Read More

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) অভিযানে আটক মালয়েশিয়ান স্বেচ্ছাসেবকদের মুক্তি না দিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়ার সফর বাতিল করার দাবি জানিয়েছে উমনো ইয়ুথ। সংগঠনের প্রধান ড. আকমল সালেহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ট্রাম্পের কুয়ালালামপুর সফরের সময় দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ড. আকমল তার ফেসবুক পোস্টে লিখেছেন, যদি আমাদের কর্মীদের মুক্তি না দেওয়া হয়, আমরা সরকারকে ট্রাম্পের আমন্ত্রণ বাতিল করার দাবি জানাচ্ছি। অন্যথায়, মালয়েশিয়ায় তার সফরের প্রতিটি পদক্ষেপ উমনো ইয়ুথের প্রতিবাদে মুখোমুখি হবে। মালয়েশিয়ানদের ওপর হামলা মানে গোটা জাতিকে আঘাত করা। প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ইতোমধ্যেই নিশ্চিত করেছেন যে ইসরাইলি হেফাজতে ১২ জন…

Read More

ঢালিউড অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো নিয়মিত পর্দায় দেখা যায় না। তবে  সামাজিকমাধ্যমে তার রয়েছে বেশ সরব উপস্থিতি। প্রায়ই তাকে দেখা যায়, নানান মুহূর্ত ভক্তদের মাঝে শেয়ার করে নিতে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরতে। এই কয়েক দিন আগেও নিজেকে মেলে ধরেছেন পরীমনি। একটি গহনার ব্র্যান্ডের হয়ে ফটোশুটে অংশ নিয়ে নজরকাড়া পোশাক আর গহনায় দ্যুতি ছড়িয়েছেন তিনি। নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায় দেখা যায় অভিনেত্রীকে। এবার অন্যরূপে ধরা দিলেন পরীমনি। ব্যক্তিজীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। এরপর তাদের কোলজুড়ে আসে ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। সম্পর্কের টানাপোড়েনে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা…

Read More

গুরুতর অভিযোগ তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। বলেছিলেন, বিসিবির নির্বাচন ‘ফিক্সিং’ করা হয়ে গেছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন সাকিব। তামিমের সরে যাওয়া নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছিল মঙ্গলবার থেকেই। গতকাল ১ অক্টোবর সে গুঞ্জন সত্যি হয়। তামিম সশরীরে এসে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। তিনি ছাড়াও সাইদ ইবরাহিম, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির আব্বাস, সাব্বির আহমেদ রুবেল, মীর হেলাল, সিরাজ উদ্দিন আলমগীরদের মতো প্রার্থীরাও নিজেদের সরিয়ে নেন নির্বাচন থেকে। এরপর এই বিষয়ে তামিম মুখ খোলেন। তিনি বলেন, ‘এখন যারা বিসিবিতে আছেন, তারা যেভাবে…

Read More