জেনারেশন জেড বা জেন-জিদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। বুধবার (১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্ক্ষলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন দুই বিক্ষোভকারী। তারা দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং কয়েকজন আহত হন। বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছুরি ছিল। পুলিশের গুলি ও টিয়ারশেলের মুখে তা ব্যবহারের সুযোগ পাননি তারা। তবে তারা থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি…
Author: mh sohag
কিউবান-আমেরিকান অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে হলিউড তারকা টম ক্রুজের প্রেমের গুঞ্জন বেশ আগেই ডালপালা মেলছে। এবার শোনা যাচ্ছে, বয়সে ২৬ বছরের ছোট আনাকে বিয়ে করতে চলেছেন ৬৩ বছরের টম ক্রুজ। দুই হলিউড তারকা কবে, কোথায় বিয়ে করছেন–সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে হলিউডভিত্তিক সংবাদমাধ্যমগুলো এই যুগলের ঘনিষ্ঠ মহলের সূত্র ধরে জানাচ্ছে, মহাকাশে বিয়ে করার ইচ্ছে রয়েছে তারকা যুগলের। যদিও টম ও আনার বাগদান সম্পন্ন হয়নি। এমনকি তারকা যুগল তাদের সম্পর্ক নিয়েও মুখ খোলেননি। তবে আনাকে নিয়ে যে টম বড় কিছু ভাবছেন, তাই শোনা যাচ্ছে ঘনিষ্ঠ মহলে। শুধু তা-ই নয়, তারা ‘মিশন ইমপসিবল’-এর স্টান্টের মতোই রোমাঞ্চকর করে তুলতে…
এশিয়া কাপের ফাইনাল নিয়ে বিতর্ক এখনও থামেনি। ভারতের ক্রিকেটাররা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে নাকভি ট্রফি ও পদক নিজের দুবাইয়ের হোটেল রুমে নিয়ে যান। এই ঘটনা ঘিরে নড়েচড়ে উঠেছে ক্রিকেট দুনিয়া। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও এবার মুখ খুললেন। ব্যক্তিগত জীবনে একাধিক ভারতীয় ক্রিকেটার, যেমন বিরাট কোহলির সঙ্গে বন্ধুত্ব আছে তার। তবে সেসবের ঊর্ধ্বে গিয়ে এবার তিনি সমালোচনা করলেন ভারতের। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘টিম ইন্ডিয়া আসলে সন্তুষ্ট ছিল না কে ট্রফি দিচ্ছে, কিন্তু আমার মনে হয় এগুলো খেলাধুলায় মানায় না। রাজনীতি আলাদা থাকা উচিত।…
ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে উপত্যকাটির প্রতিরোধ আন্দোলন হামাস। এ ঘটনাকে বেসামরিক জনগণের বিরুদ্ধে ‘জলদস্যুতা’ ও ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়েছে সশস্ত্র সংগঠনটি। এক বিবৃতিতে হামাস বলছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থামিয়ে স্বেচ্ছাসেবকদের—যাদের মধ্যে সাংবাদিক ও ত্রাণকর্মীরাও আছেন—আটক করে ইসরাইলি বাহিনী ‘একটি বিশ্বাসঘাতকতাপূর্ণ আগ্রাসনের ঘটনা’ ঘটিয়েছে। এতে আরও বলা হয়েছে, ইসরাইল মানবিক মিশনে থাকা বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু বানিয়েছে, যা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ এবং এতে ‘বিশ্বব্যাপী ক্ষোভ আরও বৃদ্ধি পাবে’। এছাড়া ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ পালন করে এসব ত্রাণবাহী নৌযানকে সুরক্ষা দেওয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। এরইমধ্যে ফিলিস্তিনের গাজার জলসীমায় ‘গ্লোবাল সুমুদ…
শোবিজ দুনিয়ায় সবাইকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান। চলচ্চিত্র জগতে ৩৩ বছর কাজ করার পর তিনি অবশেষে বিলিয়নিয়ার হয়েছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, সুপারস্টারের সম্পদের পরিমাণ পৌঁছেছে ১২,৪৯০ কোটি রুপিতে। এর মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে ধনী তারকা হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনী তারকা হিসেবেও জায়গা করে নিলেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ বলা হয়েছে, ‘৫৯ বছর বয়সী বলিউডের বাদশাহ শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন। তার সম্পদের পরিমাণ ১২,৪৯০ কোটি রুপি। শাহরুখ খান এখন আন্তর্জাতিক তারকাদের থেকেও ধনী। তিনি প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। এই অর্জনে শাহরুখ পেছনে ফেলেছেন টেলর সুইফ (১.৩…
এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে তিন দিন হলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি মহসিন নকভির কাছ থেকে এখনও চ্যাম্পিয়ন দল ভারত ট্রফি বুঝে নেয়নি। এনিয়ে তোলপার প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানে। আসলে এখানে মহসিন নকভির তেমন কোনো দোষ নেই। তিনি চ্যাম্পিয়ন দল ভারতকে ট্রফি দেওয়ার জন্যই ফাইনালে পুরস্কার মঞ্চে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি বলে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেয়নি। সূর্যকুমারের নেতৃত্বাধীন দল, সাফ জানিয়েছে দেয় কোনো পাকিস্তানির হাত থেকে তারা ট্রফি নিবে না। টুর্নামেন্টের নিয়মানুসারে এসিসি সভাপতি মহসিন নকভিরই চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়ার কথা। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা নিয়ম অমাণ্য করে একজন বয়োবৃদ্ধ মানুষকে দীর্ঘ…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা বলেছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরাইলি কিছু নৌযান ‘বিপজ্জনক ও ভীতিকর আচরণ’ করছে। বুধবার যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১১৮ মাইল দূরে অবস্থান করা সুমুদ ফ্লোটিলা জাহাজের বহরকে ইসরাইল ডুবিয়ে দেওয়ার হুমকির পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা বলেছেন, ইসরাইলি দুটি ‘যুদ্ধজাহাজ’ দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে যোগাযোগ ব্যবস্থা অচলের ঘটনাকে ইসরাইলি সামরিক বাহিনীর ‘সাইবার হামলা’…
অনেক দিন পর টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত দম্পতিকে একসঙ্গে দেখা গেল। মাঝে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। সেটা ছিল সবটাই যেন রটনা, সেই আভাস পাওয়া যায় এ দম্পতির পূজায় একফ্রেমে বন্দি। দুর্গাপূজার কিছু দিন আগে পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। অষ্টমীর দিন সবাইকে চমকে দিলেন আলোচিত এ তারকা জুটি। এদিন নুসরাতের পরনে ছিল সোনালি কাজের টিস্যু সিল্ক শাড়ি। অন্যদিকে যশ দাশগুপ্ত পরেছিলেন নীল রঙের কুর্তা সঙ্গে জিন্স। একসঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে দেখা যায় তাদের। যশ আর নুসরাতকে পাশাপাশি দেখে খুশি তাদের ভক্ত-অনুরাগীরা। ভালোবাসায় ভরালেন দুই প্রিয় তারকাকে। পূজার পরিকল্পনা আগেই…
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের রেটিং পয়েন্টে দাভিদ মালানের রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। প্রথমবার চূড়ায় পাকিস্তানের তারকা সাইম আইয়ুব। টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন অভিষেক শর্মা। তিনি রেকর্ড ৯২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। ২০২০ সালে ইংলিশ তারকা দাভিদ মালান ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে রেকর্ড গড়েছিলেন। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে ৪ ধাপ এগিয়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব। ২৪১ রেটিং পয়েন্ট তার। দীর্ঘদিন শীর্ষে থাকা ভারতের হার্দিক পান্ডিয়া (২৩৩) নেমে গেছেন দুইয়ে। ৮৪৪ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। তার সঙ্গে অভিষের পয়েন্টের পার্থক্য ৮২। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ম্যাচ…
যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম আংশিকভাবে অচল বা ‘শাটডাউন’-এ পড়েছে। বাজেট বিল নিয়ে ডেমোক্র্যাট ও ক্ষমতাসীন রিপাবলিকানদের সমঝোতায় ব্যর্থতার কারণে বুধবার থেকে এ অবস্থা শুরু হয়। ফলে আবশ্যক নয় এমন বহু সরকারি সেবা বন্ধ হয়ে গেছে এবং লাখো সরকারি কর্মীর বেতন আটকে গেছে। সাধারণত শাটডাউনের সময় কর্মীদের সাময়িক ছুটিতে (ফার্লো) পাঠানো হয় এবং পরে তারা বকেয়া বেতনসহ কাজে ফেরেন। তবে এবারের পরিস্থিতি আরও কঠিন, কারণ ট্রাম্প প্রশাসন স্থায়ীভাবে কর্মী ছাঁটাইয়ের হুমকি দিয়েছে, যা নজিরবিহীন। এতে প্রায় ৯ লাখ ফেডারেল কর্মী কর্মহীন হয়ে পড়তে পারেন। এই অচলাবস্থার মূল ইস্যু হলো স্বাস্থ্যসেবা খাত। ডেমোক্র্যাটরা দাবি করছে, মেডিকেড খাতে বরাদ্দ পুনর্বহাল করতে হবে এবং…

