বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। তাকে বলা হয় ‘বিগ বি’। পেশাগত সাফল্য ছাড়াও বচ্চন পরিবারকে ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং রাজকীয় বলিউড পরিবারগুলোর মধ্যে একটি হিসাবেও বিবেচনা করা হয়। প্রায় ষাট বছর ধরে এ বলিতারকা তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। বয়স ৮০-এর কোটা পার করেছেন আরও দুবছর আগে। অথচ এখনো কত সাবলীল পর্দায়। এগিয়ে চলছেন বেশ দৃঢ়ভাবে এবং রুপালি পর্দায় স্থায়ী ছাপ রেখেই চলেছেন। ১৯৭৩ সালে অমিতাভ জয়াকে বিয়ে করেন, যিনি একজন অসাধারণ বাঙালি নারী। তাদের দুই সন্তান শ্বেতা এবং অভিষেক বচ্চন তাদের আশীর্বাদ। অভিষেক সাবেক বিশ্বসুন্দরী বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেন, আর শ্বেতা ব্যবসায়ী নিখিল নন্দাকে বিয়ে…
Author: mh sohag
টিম রবিনসনের সেঞ্চুরির পরও হারল তার দল নিউজিল্যান্ড। অস্টেলিয়ার পিবক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মিচেল মার্শের ঝড়ো ব্যাটিংয়ে দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৪৩ বলে ৯টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৮৫ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন। বুধবার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮১ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। সেই রান তাড়া করে ২১ বল হাতে রেখেই ৬ উইকেটে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ ছিল দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের। দুজন মিলে গড়েন ৩৩ বলে ৬৭ রানের জুটি। হেড খেলেন ১৮ বলে ৩১…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানিয়েছেন, নৌবহর ইসরাইলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে যা গাজার উপকূল থেকে প্রায় ১১৮ নটিক্যাল মাইল দূরে। এই নৌবহরে মোট ৪৫টি জাহাজ রয়েছে। এর মধ্যে দুটি পর্যবেক্ষণ ও আইনি সহায়তা প্রদানের জন্য। বাকীগুলো ত্রাণবাহী। এ যাত্রায় স্বেচ্ছাসেবী রয়েছে ৪৯৭ জন। বহুজাতিক এই অভিযানে বিশ্বের বিভিন্ন দেশের কর্মী ও প্রতিনিধি রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ, বেশ কয়েকজন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এবং নেলসন ম্যান্ডেলার নাতি নকোসি জোয়েলিভিলে ম্যান্ডেলা। এদিকে গাজামুখী ফ্লোটিলা থামানোর অঙ্গীকার করেছে ইসরাইল। তাদের দাবি, স্বেচ্ছাসেবীরা একটি ‘বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে।’ তবে আন্তর্জাতিক আইন…
সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্ক এবং তাকে কেন্দ্র করে সালমান খানের বিরুদ্ধে দ্রুত অভিযোগ এনেছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। ২০০৩ সালে সংবাদ সম্মেলন করেন তিনি, যা বলিউড থেকে শুরু করে সিনেমাপ্রেমী দর্শকদের মনে এক গভীর দাগ কেটে যায়। সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই গুঞ্জন ওঠে বিবেক ওবেরয়ের সঙ্গে অভিনেত্রীর গভীর সম্পর্কের কথা। তাতেই ভাইজানের কাছ থেকে লাগাতার হুমকি পান অভিনেতা। এরপরই সংবাদ সম্মেলন করেন বিবেক। সেই ঘটনার প্রায় দুই দশক পর এবার সেই ‘অপরিণত’ সিদ্ধান্তের জন্য আফসোস করেন অভিনেতা। তবে এই প্রেমকাহিনি মোড় নেয় এক ভয়াবহ বিতর্কের দিকে, যখন বিবেক ওবেরয়ে এক সংবাদ সম্মেলন…
আসছে ৬ অক্টোবর বিসিবির নির্বাচন। তার আগে আজ বুধবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এই দিনে তামিম ইকবাল সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। তার সঙ্গে আরও অনেক প্রার্থীও সরে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে। তবে ক্রিকেট বোর্ডের এই নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থীদের সংখ্যা আরও বাড়তে পারত। বিভিন্ন মহল থেকে ‘চাপ দিয়ে’ তাদেরকে সরতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তামিম। তার কথা, ‘আমি বলে রাখি, এখানে আরও অনেকে প্রত্যাহার করতেন। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে থামানো হয়েছে। তবে ১৫ জনও যদি সরে গিয়ে থাকেন, তাহলে সংখ্যাটা অনেক বড়। ৫০% প্রার্থী সরে যাচ্ছেন। কোনো একদিন এই বিষয়ে ডিটেইলসে আপনাদের সঙ্গে…
বর্তমান সময়ে অধিকাংশ মানুষই যখন কিবোর্ড ব্যবহার করে লিখছেন, তখন হাতের লেখার কি কোনো গুরুত্ব আছে? ভারতের আদালত বলছে—আছে, বিশেষ করে যদি লেখক হন একজন চিকিৎসক। খবর বিবিসির। চিকিৎসকদের হাতের লেখা নিয়ে রসিকতা নতুন কিছু নয়। ভারতে যেমন, তেমনি পৃথিবীর নানা দেশে চিকিৎসকদের প্রেসক্রিপশন বোঝা কেবল ফার্মাসিস্টদের পক্ষেই সম্ভব বলে ঠাট্টা করা হয়। কিন্তু সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ে হাতের লেখা নতুনভাবে গুরুত্ব পেল। আদালত বলেছে, ‘পড়তে সুবিধাজনক মেডিকেল প্রেসক্রিপশন পাওয়া রোগীর মৌলিক অধিকার।’ কারণ এতে জীবন-মরণের প্রশ্ন জড়িত। আশ্চর্যের বিষয় হলো—এই রায় এসেছে এমন এক মামলার শুনানিতে, যার সঙ্গে সরাসরি লেখাপড়ার কোনো সম্পর্ক ছিল না। মামলাটি ছিল ধর্ষণ,…
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের যার অভিনয়শৈলী দশকের পর দশক ধরে দর্শক হৃদয় জয় করে চলেছেন। পর্দায় যিনি অসংখ্য চরিত্রে প্রাণ দিয়েছেন, ঠিক তেমনই বাস্তব জীবনেও তিনি এক অনন্য উজ্জ্বল— একজন স্বামী হিসেবে। অভিনেতা বিয়ে করেন অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া কিরণ খেরকে। বলি বাদশাহ শাহরুখ খান, অভিনেত্রী রানী মুখার্জি, শাহেনশাহ অমিতাভ বচ্চনের মতো বলিউডের প্রায় সব মহাতারকার সঙ্গে কাজ করেছেন তিনি। তবু অনুপম খেরের জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী চরিত্রটি ছিল— কিরণ খেরের পাশে একজন জীবনসঙ্গী হয়ে দাঁড়িয়ে থাকা। এর মধ্যেই তারা দাম্পত্যজীবনে ৪০ বছর পেরিয়ে গেছেন । সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম খের বলেন, কিরণ আর আমি আমাদের বিবাহিত জীবনের ৪০…
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে মহসিন নাকভির পদে থাকা নিয়ে বড় চক্রান্তই করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অভিযোগ উঠেছে, এশিয়া কাপ ফাইনালের পর নাকভি আচরণবিধি ভেঙেছেন এবং নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছেন। এর জেরেই বিসিসিআই তাকে অপসারণের দাবি তুলতে চায়। ‘নিউজ১৮’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত স্পষ্টভাবে নাকভিকে সরানোর দাবি জানাবে। বিসিসিআই মনে করছে, নাকভি এসিসি সভাপতির দায়িত্বশীল ভূমিকা যথাযথভাবে পালন করেননি। বিতর্কের কেন্দ্রবিন্দু দুবাইয়ে ফাইনালের পরের ঘটনা। ভারত শিরোপা জয়ের পর নাকভি ট্রফি ও মেডেল নিয়ে নিজের হোটেল কক্ষে চলে যান। নিয়ম অনুযায়ী, এগুলো এসিসি কার্যালয়ে বা ভারতীয় দলের হাতে তৎক্ষণাৎ তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তিন দিন পার হলেও…
নিজেকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে অপরাধ ও অভিবাসন সমস্যাকে তিনি ‘অভ্যন্তরীণ যুদ্ধ’ আখ্যা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণাও দিয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি এই কথা জানিয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের। প্রতিবেদনে বলা হয়েছে, নিজেকে নানা যুদ্ধ ও সংঘাতের মীমাংসার নেপথ্যের নায়ক হিসেবে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য হবে বড় এক অপমান। মঙ্গলবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে ট্রাম্প বলেন, আমি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। ওরা সেটা দিয়ে দেবে এমন কাউকে, যে কিছুই…
বিনোদন জগতে তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তরা বরাবরই কৌতূহলী হন। সামাজিক মাধ্যমে তারকারাও নিজেদের জীবনের বড় একটা অংশ অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন। তারা কোথায় ভ্রমণে যান, কীভাবে অবসর সময় কাটান–সেসব নিয়ে অনেক ছবি-ভিডিও-রিলস শেয়ার করেন তারকারা। আর এসব কনটেন্ট দেখে নিন্দুকরা তারকাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি নিয়ে নীরব না থেকে এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় দেরিতে হলেও একটি পেজে তিনি এখন সক্রিয় এবং সেখানে তার ভ্রমণের কিছু ভিডিও শেয়ার করছেন। তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি তো একটু কম্পারেটিভলি ব্লেসড কারণ আমার প্যারেন্টস দুইজনই…

