বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি দীর্ঘদিন সিনেমা থেকে দূরে ছিলেন। দীর্ঘ বিরতি শেষে নতুন সিনেমা নিয়ে নতুন রূপে ফিরছেন তিনি। ইতোমধ্যে তার নতুন সিনেমা ‘টক্সিক’-এর পোস্টার মুক্তি পেয়েছে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। রোববার (২১ ডিসেম্বর) অভিনেত্রীর ফার্স্টলুক পোস্টার সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। এরপর থেকেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিয়ারা আদভানির ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা ইয়াশ লিখেছেন, নাদিয়া চরিত্রে কিয়ারা আদভানি-একটি বিষাক্ত রূপকথার গল্প; শুধু প্রাপ্তবয়স্কদের জন্য। সেই পোস্টারে ছবিতে অভিনেত্রী কিয়ারা আদভানিকে কালো রঙের অফ-শোল্ডার গাউন এবং উঁচু কাটের ড্রেসে দেখা গেছে। তিনি একটি ড্যান্স ফ্লোরে স্পটলাইটের নিচে দাঁড়িয়ে আছেন। তার চোখে…
Author: mh sohag
এশিয়া কাপের ফাইনালে প্রায় তিন মাস আগে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। নানা জটিলতার কারণে এখনো সেই ট্রফি হাতে পাননি সূর্যকুমার যাদব ও জসপ্রিত বুমরাহরা। এর মধ্যেই রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আবার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। তবে এবার জয় এসেছে পাকিস্তানি যুবাদের হাত ধরে। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় পাকিস্তানের ক্রিকেটারদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালটি ছিল পুরোপুরি একপেশে। আগে ব্যাট করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তোলে ৩৪৮ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় যুব দল মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায়। ফলে ১৯১ রানের বড় ব্যবধানে জয় পেয়ে দ্বিতীয়বারের…
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক উত্তেজনার মাঝেই দিল্লিকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলার পর তিনি দিল্লিও দখলে নেবেন। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মীসভায় এমন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যম জি২৪ ঘণ্টা’র মূলত বিতর্ক বেধেছে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ইস্যুতে। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধন হবে বলে খবর। বিহারে ইতোমধ্যেই ৫২ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। বিরোধী দলের দাবি এই তড়িঘড়ি করে করা ভোটার তালিকা মূলত বিজেপিকে সুবিধা দিতেই করছে নির্বাচন কমিশন। ভারতে ১৯৮৭ সালের পরে জন্ম…
রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। রুশ তদন্ত কমিটির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। সোমবার (২২ ডিসেম্বর) ঘটনাটি রাশিয়ার রাজধানীর দক্ষিণাঞ্চলে ঘটে। স্থানীয় বাসিন্দাদের বরাতে এএফপি জানিয়েছে, ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নিহত জেনারেলের পরিচয় জানা যায়নি। ৭৪ বছর বয়সী তাতিয়ানা এএফপিকে বলেন, আমরা কখনোই এটা আশা করিনি। আমরা ভেবেছিলাম আমরা নিরাপদ। আর হঠাৎ করেই আমাদের পাশেই এমন কিছু ঘটে গেল। ৭০ বছর বয়সী গ্রিগরি বলেছেন, জানালাগুলো কেঁপে উঠেছিল। বুঝতেই পারছিলাম এটা একটা বিস্ফোরণ। আমাদের এটাকে একটু শান্তভাবে নিতে হবে। এটা যুদ্ধেরই মূল্য। এএফপি জানায়, ঘটনাস্থলে থাকা তাদের…
মৃত্যুর আগে ক্ষমা চেয়ে গিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ‘ইক্কিস’ সিনেমার শুটিংয়ের শেষ দিন বর্ষীয়ান অভিনেতার একটি ভিডিও করা হয়েছিল। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন তিনি। সেই ভিডিও দেখে আবার আবেগঘন হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা। এর আগে ২৪ নভেম্বর প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। তাকে শেষ দেখা গিয়েছিল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ও ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমায়। আগামী ১ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার শেষ সিনেমা ‘ইক্কিস’। শ্রীরাম রাঘবনের সিনেমার শুটিংয়ে পর্দার পেছনের কিছু দৃশ্য সামনে এসেছে। সেই ভিডিওতেই ধর্মেন্দ্রের কিছু মন্তব্য চোখে পানি আনছে ভক্ত-অনুরাগীদের। তিনি সেই শেষ ভিডিওতে বলেছিলেন—…
আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকা অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ যথেষ্ট ভালো করবে বলে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা বলা খুব কঠিন। কারণ শুধু আমরাই খেলবো না, অন্য দলগুলো খেলবে। তবে একটা বোধহয় ভালো দিক যে, খেলাটা যেখানে হচ্ছে সেই কন্ডিশনগুলো আমাদের জন্য খুব অপরিচিত না। আমরা ওখানে খেলেছি সবসময়। তা না হলেও আমরা মোটামুটি অনুমান করতে পারি কী ধরনের কন্ডিশনে খেলা হবে। সেটা আমাদের জন্য কিছুটা ইতিবাচক।’ ফাহিম আরও বলেন, ‘আশা করছি…
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম সর্বোচ্চ প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে ওঠে। যুক্তরাষ্ট্রে সুদের হার কোয়ার্টার-পয়েন্ট কমানো, ডলারের দুর্বলতা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম বেড়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য ঝুঁকি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বড় পরিসরে স্বর্ণ কেনার ফলে চলতি বছর স্বর্ণের দাম প্রায় ৬৭ শতাংশ বেড়েছে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, আগামী বছর যুক্তরাষ্ট্রে সুদের হার আরও কমতে পারে, যা স্বর্ণের চাহিদা বাড়াবে। এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ১ হাজার ৫০ টাকা…
অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস প্রযুক্তির খরচ কেন আইসিসি বহন করে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, পুরো বিশ্বের ক্রিকেটে একক প্রযুক্তি ব্যবহৃত হওয়া উচিত, যাতে বিতর্কের সম্ভাবনা কমে যায়। বর্তমানে চলমান অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাশেজ সিরিজে রিয়েল টাইম স্নিকোর (আরটিএস) বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দুই দল। বিশেষ করে, গত রোববার অ্যাডিলেড টেস্টে স্নিকো সংক্রান্ত সমস্যা থাকার কারণে ম্যাচ রেফারি ইংল্যান্ডকে একটি রিভিউ ফিরিয়ে দিতে বাধ্য হন। ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের জন্য দুটি প্রযুক্তির অনুমোদন রয়েছে আইসিসির—একটি স্নিকো, অন্যটি আলট্রা এজ। তবে কোন প্রযুক্তি ব্যবহার করা হবে, তা নির্ভর করে স্বাগতিক বোর্ডের সিদ্ধান্তের ওপর।…
ট্রাম্প প্রশাসন বাইডেন সরকারের অধীনে থাকা প্রায় ৩০ জন রাষ্ট্রদূতকে তাদের পদ থেকে প্রত্যাহার করে নিচ্ছে। ২৯টি দেশের রাষ্ট্রদূতদের জানানো হয়েছে যে তাদের মিশনে থাকা সময়ের মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হবে। এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রতি সমর্থক কূটনৈতিকদের নিয়োগ দিতে চায়। অফিসিয়ালরা জানিয়েছেন, এই রাষ্ট্রদূতরা বাইডেন প্রশাসন থেকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে রেহাই পেয়েছিলেন, কিন্তু সম্প্রতি তারা ওয়াশিংটনে নতুন নির্দেশনা পেয়েছেন। যদিও তারা তাদের বিদেশী সেবা হারাচ্ছেন না, তবে তারা যদি চান, তাদের অন্য কোনো দায়িত্বে নিয়োগ পাওয়া সম্ভব। রাষ্ট্রদূতদের পরিবর্তন একটি সাধারণ প্রক্রিয়া বলে স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে আফ্রিকা, যেখানে ১৩টি…
বিনোদন জগতের ছোট ও বড়পর্দার মডেল-অভিনেত্রী আফসান আরা বিন্দু একসময় নিয়মিত দেখা যেত। অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। কিন্তু কালের বিবর্তনে আজ তিনি হারিয়ে যেতে বসেছেন। অথচ একটা সময় ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও ছিলেন পরিচিত মুখ। ২০১৪ সালের পর বিন্দুকে আর পর্দায় দেখা যায়নি। এমনকি সামাজিক মাধ্যমেও ছিলেন অনুপস্থিত। প্রায় এক দশক পর ২০২৩ সালে ‘উনিশ২০’ নামের একটি ওয়েব ফিল্মে আরেফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়ে নতুন রূপে ফিরে আসেন তিনি। ওয়েব ফিল্মটি দর্শকদের প্রশংসা কুড়ায় এবং পুরোনো জুটির রসায়ন নতুন করে আলোচনায় আসে। তারপর আবারও বিন্দু আড়ালে চলে যান। শুরুর দিকেই তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত…

