ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্টের সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ড ফাস্ট বোলার জ্যাকব ডাফি। ৪০ বছর পর এক সিরিজে সর্বোচ্চ উইকেটধারী হলেন তিনি। তিনবার ফাইফারসহ ২৩ উইকেট নিয়ে এক পঞ্জিকাবর্ষে ৮১ উইকেটের মালিক হয়েছেন ডাফি, তাতে পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের রেকর্ড ৩২৩ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে ২২.৩ ওভারে ৪২ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন ডাফি। ম্যাচ জয়ী পারফরম্যান্স করে ডাফি চার দশকের রেকর্ড ভেঙেছেন। এর আগে ১৯৮৫ সালে ৭৯ উইকেট নিয়ে আগের রেকর্ড ছিল হ্যাডলির। ডাফি এই বছর ৩৯ ইনিংসে ১৭.১১ গড়ে এই কীর্তি গড়েছেন। হ্যাডলি ওই বছর ২৯ ইনিংসে ১৮.৫১ গড়ে ৭৯ উইকেট…
Author: mh sohag
ইন্দোনেশিয়ায় একটি বাস উল্টে যাওয়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) ভোরে দেশটির একটি মহাসড়কে ধাক্কা খেয়ে উল্টে যায়। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে বলেন, রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল বাসটি। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় ‘বেশ দ্রুত’ গতিতে চলছিল। রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়। বুদিওনো বলেন, আমরা ৩৪ জনকে সরিয়ে নিয়েছি। ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য সেমারাং শহরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। সংস্থার শেয়ার করা ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা একজনের মৃতদেহের ব্যাগে করে সরিয়ে নিচ্ছেন।…
বিয়ের এক দশক পর ঘর ভাঙার খবর দিলেন অভিনেতা আফসান আরা বিন্দু। জানালেন ২০১৪ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বছর তিনেক আগে সংসার ভেঙে গেছে তার। সম্প্রতি এক পডকাস্টে ঘর ভাঙার তথ্য দিয়েছেন বিন্দু। বিন্দুকে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে বলেন বলেন, ‘হ্যাঁ। আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ কবে হয়েছে? পালটা প্রশ্ন শুনে দীর্ঘশ্বাস ফেলেন বিন্দু। তারপর বলেন, ‘২০২২ সালে।’ বিন্দু বলেন, হ্যাঁ, আমি আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। এ কারণে অনেকে দ্বিধাগ্রস্ত। অনেকে হয়তো জিজ্ঞাসা করেন না, যদি অস্বস্তি বোধ করি! বড় সংখ্যক মানুষ মনে করেন, ‘আমি বিবাহিত’। কিন্তু আমি বিবাহিত নই। আমার সংসারের যে জার্নি সেটা অনেক…
দেশের শীর্ষ কসমেটিক্স, স্কিনকেয়ার ও হোমকেয়ার পণ্য উৎপাদনকারী রিমার্ক-হারল্যান গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড টাইলক্সের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ফাস্ট বোলার ও ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতার। এর আগে দীর্ঘ সময় ধরে সাকিব আল হাসান টাইলক্সের সঙ্গে যুক্ত ছিলেন। টাইলক্স বাংলাদেশে একটি পরিচিত হোমকেয়ার ব্র্যান্ড। নতুন বিজ্ঞাপনে শোয়েব আখতারকে দেখা যাবে ‘ক্লিন মানেই টাইলক্স—টাইলক্স মানেই ক্লিন’ স্লোগান নিয়ে। টাইলক্স মূলত ঘরবাড়ি ও কর্মক্ষেত্রকে পরিষ্কার, স্বাস্থ্যকর ও জীবাণুমুক্ত রাখতে সহায়তা করে। অন্যান্য ক্লিনিং পণ্যের মতো টাইলক্সের কোনো কড়া কেমিক্যাল গন্ধ নেই এবং এটি বাংলাদেশের একমাত্র অ্যামোনিয়া-ফ্রি সারফেস ক্লিনিং রেঞ্জ। বিশ্বব্যাপী ব্র্যান্ডটির পরিচিতি বাড়ানোর লক্ষ্যেই শোয়েব আখতারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ…
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন করে ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। দেশটির কট্টর ডানপন্থি রাজনীতিবিদ ও বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোতরিচ জানান, তিনি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের কাছে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন, যা গতকাল অনুমোদন পেয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল সরকার। উল্লেখ্য, স্মোতরিচ নিজেও পশ্চিম তীরে বসবাসকারী একজন দখলদার বসতি স্থাপনকারী। পশ্চিম তীর অঞ্চলে বসবাসরত ইসরায়েলি সেটলারদের মধ্যেই তিনি অন্তর্ভুক্ত। ইসরায়েলের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সৌদি আরব।…
সম্প্রতি হায়দরাবাদের লুলু মলে আয়োজিত হয়েছিল দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত নতুন ছবি ‘রাজা সাব’-এর গান ‘সাহানা সাহানা’-এর লঞ্চিং অনুষ্ঠান। আনন্দঘন সেই মুহূর্ত নিমেষেই ভয়ংকর রূপ নেয়, যখন ভক্তদের হাতেই প্রকাশ্যে শারীরিক হেনস্তার শিকার হন ছবির অন্যতম প্রধান অভিনেত্রী নিধি আগারওয়াল। পর্যাপ্ত নিরাপত্তার অভাব ও ভিড়ের অসভ্য আচরণে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ করে বের হওয়ার সময় ভক্তরা নিধিকে ঘিরে ধরেন। সেলফি তোলা ও কাছে পৌঁছানোর চেষ্টায় একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেহরক্ষীরা কোনোমতে তাকে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের ধাক্কাধাক্কিতে অভিনেত্রীকে চরম অস্বস্তিকর ও বিরক্ত দেখায়। ভিডিওতে আরও দেখা যায়,…
নিজের ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করেছেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার জানিয়েছেন, তার এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই এবং তিনি ওয়ানডে ফরম্যাটে আরও কিছু বছর খেলতে চান। আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বরে থাকা রোহিত ২০২৫ সালকে তার ক্যারিয়ারের অন্যতম সফল বছর হিসেবে বিবেচনা করেছেন। বছরজুড়ে ভারতীয় দলের হয়ে ১৪টি ওয়ানডে ম্যাচে তিনি ৬৫০ রান করেছেন, যার মধ্যে ২টি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। বিশেষ করে অক্টোবরে অস্ট্রেলিয়া সফরটি ছিল তার ক্যারিয়ারের সেরা সময়গুলোর মধ্যে অন্যতম। ওই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হন এবং এই পারফরম্যান্সের…
জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ রোববার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যে কোনো মূল্যে রোধ করা উচিত, কারণ এটি মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজ’-এর পরিচালক এক বিবৃতিতে বলেন, জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুধু এশিয়া নয়, পুরো বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। তার ভাষায়, ‘জাপানের পারমাণবিক হওয়ার প্রচেষ্টা মানবজাতির জন্য এক মহাবিপর্যয় বয়ে আনবে।’ যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্য। জাপানের বার্তা…
তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ৪৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা গুটিয়ে যায় মাত্র ১৩৮ রানে। এই জয়ের মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় কিউইরা। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা পঞ্চম টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করল নিউজিল্যান্ড। সোমবার (২২ ডিসেম্বর) পঞ্চম দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ বিনা উইকেটে ৪৩ রান নিয়ে। দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তুলে ওপেনিং জুটি স্কোর এগিয়ে নেয় ৮৭ রানে। তবে এরপরই ধস নামে ব্যাটিংয়ে। মাত্র ৫১ রানের ব্যবধানে শেষ ১০ উইকেট হারিয়ে ইনিংস গুটিয়ে যায় ক্যারিবীয়দের। ওপেনার ব্র্যান্ডন কিং ৯৬ বলে ৬৭…
সুদানের দক্ষিণ দারফুরের একটি ব্যস্ত মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছেন। তবে কে এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নয়। সুদানের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। এমন সময় ব্যস্ত মার্কেটে হামলার ঘটনা ঘটল। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। যা রূপ নেয় রক্তক্ষয়ী ও ভয়াবহ গৃহযুদ্ধে। এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছাড়া হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ। এরসঙ্গে দেশটিতে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে এ…

