বর্তমান প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত একক নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’। এ নাটকে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন তিনি। এ প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, ‘এটি আমার অভিনয় ক্যারিয়ারের অন্য রকম একটি কাজ। দর্শক প্রত্যাশা পূরণে ঠিক যে ধরনের গল্প প্রয়োজন; তা বাছাই করা, অভিনেতা-অভিনেত্রীদের কাজ থেকে তাদের সেরা কাজটি বের করে আনা থেকে শুরু করে সব কিছু পরিকল্পনামাফিক করেছেন নির্মাতা। আমরা যারা নাটকে অভিনয় করেছি, সবাই চরিত্র আত্মস্থ করেছি ও ভালো কিছু করে দেখানোর চেষ্টায় কার্পণ্য করিনি। যার ফলস্বরূপ নাটকটি আমাদের প্রত্যাশা পূরণ করেছে। বেশ ভালো সাড়া ও প্রশংসা পাচ্ছি।’ জানিয়েছেন, বর্তমানে বেছে বেছে…
Author: mh sohag
এশিয়া কাপ সুপার ফোরে আবারও ভারতীয়দের কাছে বড় হার নিয়েই মাঠ ছাড়ল পাকিস্তান। তবে ম্যাচের শুরুতেই বিতর্ক তৈরি হয় ফখর জামানের আউট নিয়ে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ শেষে মুখ খুলেছেন সে বিষয়টা নিয়ে। আম্পায়ারের সিদ্ধান্তটা নিয়েও কথা বলেছেন তিনি। তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার ডেলিভারি ফখরের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে। বল সরাসরি উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে যায় কি না, তা নিয়ে সঙ্গে সঙ্গে বিতর্ক শুরু হয়। টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে রিপ্লে দেখার পর ফখরকে আউট ঘোষণা করেন। তিনি তখন ১৫ রানে খেলছিলেন। সে ডিসমিসাল আউট ছিল কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার…
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় তিন মার্কিন শিশু ও তাদের বাবাসহ পাঁচজন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় এক হিজবুল্লাহ সদস্যও নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এ হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছে লেবানন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও এই হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘ইসরাইলি হামলা দেশের দক্ষিণে আমাদের জনগণকে লক্ষ্য করে ভীতি প্রদর্শনের বার্তা দেয়। দেশটির রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) খবরে বলা হয়, হামলায় একটি মোটরসাইকেল…
হাল আমলে টিভি নাটকের যে কজন দর্শকপ্রিয় অভিনেত্রী আছেন, তাদের মধ্যে অন্যতম কেয়া পায়েল। এ মুহূর্তে কাজ নিয়ে তার ব্যস্ততা এমন যে, বলা যায় রীতিমতো তিনি উড়ছেন। সম্প্রতি তিনি নেপালে শুটিং করেছেন নাম ঠিক না হওয়া একটি নাটকের। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। পায়েল বলেন, ‘নেপালে শুটিং করে ভালো লেগেছে। প্রথমত লোকেশন দারুণ, দ্বিতীয়ত গল্প ও পরিচালকও ভালো। কাজটি বেশ উপভোগ করেছি। আশাকরি দর্শকদেরও ভালো লাগবে।’ এর আগেও নেপালে একাধিক নাটকের শুটিং অভিজ্ঞতা রয়েছে এ অভিনেত্রীর। বর্তমানে তিনি নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততা নিয়ে পায়েল বলেন, ‘বেশ কিছু নাটকের শুটিং করছি। ভালো গল্পনির্ভর কিছু কাজ করছি। ভিন্ন ভিন্ন…
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ব্যাট হাতে অর্ধশতক পূর্ণ করার পর এক অভিনব ভঙ্গিতে উদযাপন করেন। রবিবার দুবাইয়ে অক্ষর প্যাটেলের বলে ছক্কা মেরে পঞ্চাশ রান পূর্ণ করার সঙ্গে সঙ্গে তিনি ডাগআউটের দিকে তাকিয়ে বন্দুক চালানোর মতো ভঙ্গি করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা শুরু হয়। ভারতীয়রা সমালোচনায় মেতেছেন এই উদযাপনের। কারণ এই উদযাপন নাকি গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলার দিকে ইঙ্গিত করেছে। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন ভারতীয় পর্যটক। ফারহানের বন্দুক চালানোর ভঙ্গিকে অনেকে সংবেদনশীল পরিস্থিতিকে উসকে দেওয়া বলে মন্তব্য করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা…
ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি বাংলার। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পশ্চিমাদেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু এই স্বীকৃতির আসলে অর্থ কী? এর ফলে কী পরিবর্তন হতে পারে? স্বীকৃতির অর্থ কী? কাগজে কলমে ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু নেই। তবে রাষ্ট্র হিসেবে বহু দেশ এই ভূখণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন দেশে ফিলিস্তিনের কূটনৈতিক মিশনও রয়েছে। অলিম্পিকসহ…
দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ঘুরছে। যেখানে দাবি করা হয়েছে, শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এ খবরটি একেবারে ভুয়া বলে জানিয়েছেন হাসান মাসুদ। ওই পোস্টে বলা হয়েছে, ‘শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলার উৎপত্তি হয়। বাংলাদেশের ছোট-বড় সব তারকারাই সেখানে উপস্থিত ছিল। যেমন আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, মৌসুমীর স্বামী ও মহানায়ক রুবেলসহ আরও অনেকে। হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন। হানিয়া আমির একে একে সবার সঙ্গে হাত মেলালেন। যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্য নিজের ডান হাত বাড়িয়ে…
শেষ অনেক দিন ধরেই পাকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারছে না ভারতের বিপক্ষে। সবশেষ এশিয়া কাপের সুপার ফোরের লড়াইও একই পরিণতি পেল। পড়শিদের ৬ উইকেটে হারিয়েছে ভারত। এমন এক ম্যাচের পর ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব প্রশ্ন তুলেছেন ভারত-পাক ম্যাচের ‘প্রতিদ্বন্দ্বিতা’ নিয়ে। জানালেন, ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে যেন প্রশ্ন করা বন্ধ করা হয় এবার। তাতে যেন পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটাই পড়ল বৈকি! অভিষেক শর্মার ঝড়ো ৭৪ রানের ইনিংসে ভর করে ভারত ১৭২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ১৮.৫ ওভারে। এক সপ্তাহের ব্যবধানে এটি পাকিস্তানের বিপক্ষে ভারতের দ্বিতীয় জয়। টি-টোয়েন্টি ম্যাচে এটি ছিল পাকিস্তানের বিপক্ষে ভারতের ১৫ ম্যাচে ১২তম জয়। সূর্যকুমারের কাছে জানতে…
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। রোববার (২১ সেপ্টেম্বর) পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এক ঘোষণায় বলেন, পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। খবর রয়টার্সের। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া পর্তুগিজ পররাষ্ট্র নীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য দিক। পাওলো রাঞ্জেল বলেন, পর্তুগাল একটি ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে একটি টেকসই পথ হিসেবে মনে করে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, হামাস গাজায় বা এর বাইরে কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখতে…
টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে এক প্রযোজকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন। শনিবার (২০ সেপ্টেম্বর) কলকাতা থেকে সেই প্রযোজক শ্যামসুন্দর দে-কে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে। দেবীপক্ষ শুরুর মুখে স্বস্তি পেলেন বলে জানান অভিনেত্রী। এদিকে প্রযোজক গ্রেফতারের খবর পাওয়ার পরেই একটি গণমাধ্যম যোগাযোগ করেছিল পূজার সঙ্গে। সেই সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, মাস তিনেক আগে বিষয়টি নিয়ে মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলাম। অবশেষে অভিযুক্ত গ্রেফতার হলো। পূজা বলেন, মুম্বাই পুলিশ কলকাতায় এসেছিল। আইনি প্রক্রিয়া মেনে কলকাতা পুলিশের সহায়তায় তারা গ্রেফতার করে শ্যামসুন্দরকে। মাস দুই আগে পূজার একটি ভিডিওবার্তা সামাজিক মাধ্যমে প্রচার হলে নড়েচড়ে বসেছিলেন সবাই। নাম না করে এ জনপ্রিয় অভিনেত্রী অভিযোগ করে বলেছিলেন— অনেক দিনের পুরোনো এক বন্ধু আমাদের সর্বস্বান্ত করেছেন। আর্থিকভাবে সব কেড়ে নিয়েছেন। আমরা ওকে অন্ধভাবে বিশ্বাস করেছিলাম। এর পরেই অভিযুক্ত প্রযোজকের স্ত্রী সামাজিক মাধ্যমে পাল্টা অভিযোগ করে বলেন, গোয়ায় নিয়ে গিয়ে পূজা তার স্বামীকে আর্থিক প্রতারণা করেছেন। মানসিক ও শারীরিক নির্যাতন করেছেন। শ্যামসুন্দর গোয়া প্রশাসনের কাছে লিখিত অভিযোগও করেন বলে তার স্ত্রী জানান। সেই সময় সব দায় তিনি চাপিয়ে দেন অভিনেত্রী আর তার স্বামীর ওপরে। পূজা বলেন, আইনের ওপর ভরসা ছিলই। আর যে ন্যায়ের পথে থাকে, তার পাশে ঈশ্বর থাকেন। আশা করি, এবার সব অন্যায়ের প্রতিকার হবে। অভিযুক্তের কী শাস্তি চান তিনি?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, তিনি কারও ক্ষতি হোক চান না, যা আর্থিক ক্ষতি হয়েছে, সেটি পূরণ হলেই তিনি খুশি।

