এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সুপার ফোরের এই বহুল প্রতীক্ষিত লড়াই। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলি আগা এ ম্যাচে আলাদা কৌশল নিয়েছেন। আগেরবারের মতো স্পিন নয়, ভারতের ব্যাটিং মোকাবেলায় এবার তারা ভরসা রাখছেন পেস আক্রমণে। তাই একাদশে আসছে বড় পরিবর্তন। গ্রুপ পর্বে গত রোববার পাকিস্তান ভারতকে হারাতে পারেনি। সাত উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। তবে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে সুপার ফোরে উঠেছে দলটি। আজকের ম্যাচে দুই পরিবর্তন আসতে পারে পাকিস্তান দলে। তরুণ ব্যাটার হাসান নওয়াজ ও খুশদিল শাহর একাদশে থাকার সম্ভাবনা কম।…
Author: mh sohag
লেবাননের দক্ষিণাঞ্চলে দেশটির সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহ যাতে ওই এলাকায় নিজেদের পুনর্গঠন করতে না পারে সে জন্য এ হামলা চালানো হয়েছে। খবর সামাটিভির। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের বিরতি হয়। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল বরাবরই হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। বৃহস্পতিবারের এ হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘অনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে’। এর আগে তারা জানিয়েছিল, হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে,কারণ গোষ্ঠীটি ওই এলাকায় কার্যক্রম পুনর্গঠনের ‘অবৈধ প্রচেষ্টা’ চালাচ্ছে। এছাড়া পাঁচটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে…
ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা অনেক দিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন। একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেও সিনেমা থেকেও অনেকটা হারিয়ে গেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা ও লাস্যময়ী রূপে দেখা গেলেও সিনেমাপ্রেমী দর্শকরা চান তাকে বড়পর্দায় দেখতে। অভিনয় থেকে দূরে থাকা প্রসঙ্গে উঠতেই নানা আক্ষেপ ও ক্ষোভের কথা জানান অভিনেত্রী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।’ ঢালিউড ইন্ডাস্ট্রির সার্বিক পরিস্থিতি অনুধাবনে আক্ষেপ প্রকাশ করেন অভিনেত্রী। যদিও ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ থাকলেও সিন্ডিকেট বড় বাধা হয় দাঁড়িয়ে আছে। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পূর্ণিমা বলেন, ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। তিনি বলেন, বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সবসময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদের সেই সুযোগ দেওয়া উচিত। কিন্তু তা করা হয় না। তবে আশাবাদী তিনি। অভিনেত্রী বলেন, আমার বিশ্বাস, প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাবেন। তিনি বলেন, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ তার ভালো লেগেছে। এ ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতাম বলে জানান পূর্ণিমা।
এশিয়া কাপে আজ আবারও ভারতের মুখোমুখি পাকিস্তান। তার ঠিক আগে দেশটির তারকা ক্রিকেটার বাবর আজমকে ঘিরে আবারও ‘ক্রেজ’ তৈরি হয়েছে দেশটিতে। বাবর এবারের এশিয়া কাপে খেলছেন না, তবু শনিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বাবরের নাম ট্রেন্ডিংয়ে চলে আসে। এবারের এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেট মন ভরাতে পারেনি দেশটির ভক্তদেরকে। ধীরগতির ব্যাটিংয়ের কারণে বাবর জায়গা হারিয়েছিলেন। তবে তাকে ছাড়াও দল একটা ম্যাচে ১৬০ এর ওপরে রান তুলতে পারেনি। যার ফলে সালমান আলী আগার দলকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে, বিশেষত এই দল গড়তে যখন বাবরের মতো তারকাকে বাদ দেওয়া হয়েছে। সে বিষয়টা নিয়েও সমালোচনা হচ্ছে দলটার। তবে এরই মধ্যে বাবর আজম চলে…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান সরকারকে বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন। তা না হলে দেশটিকে ‘ভয়ংকর পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (২০ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। আমরা বিমানঘাঁটিটি ফেরত চাই, তৎক্ষণাৎ চাই। যদি তারা না দেয়, তবে আমি কী করতে যাচ্ছি, তা সবাই শিগগিরই দেখতে পাবে। এর আগে যুক্তরাজ্য সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি প্রথমবার প্রকাশ্যে জানান যে, বাগরাম ঘাঁটি পুনরুদ্ধারের বিষয়ে…
পাকিস্তানের জনপ্রিয় মডেল-অভিনেত্রী হানিয়া আমির ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী। ‘সরদারজি-৩’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে হানিয়ার। এ সিনেমাটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা হানিয়া আমির খুব অল্প সময়েই প্রাণবন্ত অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এ জনপ্রিয় অভিনেত্রী সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। তার এই সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে, ঠিক তেমনি নানা পরিকল্পনাও রয়েছে এ অভিনেত্রীর। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। রোববার (২১ সেপ্টেম্বর) সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে। এরই মধ্যে ঢাকায় কাটানো এই অভিনেত্রীর কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়েছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঘুরতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। তাকে সঙ্গ দিয়েছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। সেখানে কিছু সময় কাটান অভিনেত্রী। সেই সময়ের কিছু মুহূর্ত নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে নেন হানিয়া। সামাজিক মাধ্যমে সেই ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে— রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া; তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গনে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চাও খান তারা। বাংলাদেশি এ কনটেন্ট ক্রিয়েটর সামাজিক মাধ্যমে হানিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি-ভিডিও শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে ইফতেখার রাফসান লিখেছেন— ‘হানিয়া কেনো ব্রেকআপ ঝালমুড়ি খেল?
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। সেই শ্রীলঙ্কাকে সুপার ফোরের শুরুতে দারুণভাবে হারিয়েছে লিটন দাসের দল। বাংলাদেশের এমন এক জয় দেখে সাবেক পাকিস্তান উইকেটরক্ষক কামরান আকমল জানালেন, লিটনদের দেখে শেখা উচিত তার দেশ পাকিস্তানের। সপ্তাহখানেক আগে শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশকে খাদের কিনারে ফেলে দিয়েছিল। সে ম্যাচের পর একাদশে চারটি পরিবর্তন আনা হয়। এরই ফল টানা দুই জয়। বাংলাদেশ দলের প্রশংসা করে কামরান বলেন, ‘একেই বলে কোয়ালিটি ক্রিকেট। এটাই প্রমাণ, আপনাদের কাছে যদি দল ভালো থাকে, ব্যালেন্স ভালো থাকে, তাহলে আপনি ভালোভাবেই রান তাড়া করতে পারবেন। বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী লেগেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করে…
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান ও ভারত প্রতিবেশী, তাদের একসঙ্গে বসবাস করা ছাড়া কোনো বিকল্প নেই। এখন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে, তারা শত্রুতায় থাকবে, নাকি ভালো প্রতিবেশী হবে। রোববার (২১ সেপ্টেম্বর) লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পাকিস্তানের উন্নয়ন, বৈশ্বিক সংকট এবং সাম্প্রতিক সাফল্যের বিষয়েও আলোকপাত করেন। শাহবাজ বলেন, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চারটি যুদ্ধ করেছে, যা উভয় দেশের কোটি কোটি ডলার ব্যয় করেছে। এই অর্থ ব্যয় হওয়া উচিত ছিল স্কুল, হাসপাতাল, সড়ক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, কাশ্মীর ইস্যু সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগোতে…
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর বিজ্ঞাপনের শুটিং চলাকালে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয় এবং তিনি বর্তমানে স্থিতিশীল আছেন। শুক্রবার শুটিং সেটে দুর্ঘটনার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে জানা গেছে, দ্রুত সেরে ওঠার জন্য তাকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। অভিনেতার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মি. জুনিয়র এনটিআর বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় সামান্য আঘাত পেয়েছেন। তবে আপাতত তিনি ভালো আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, তার আঘাত গুরুতর নয়।…
এবারের এশিয়া কাপ যাত্রার আগেই দল বলে গিয়েছিল, বাংলাদেশ শিরোপা জেতার লক্ষ্য নিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। প্রথমে তাসকিন আহমেদ, এরপর জাকের আলী জানিয়েছিলেন, এশিয়া কাপ জিততে চায় বাংলাদেশ। তার পূর্বশর্ত হচ্ছে ফাইনালে খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সেই ফাইনালের দুয়ার খুলে গেছে বাংলাদেশের সামনে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার রাতে শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করে তোলে ১৬৮ রান। বাংলাদেশ এই রান তাড়া করে ১ বল হাতে রেখে। এই জয়ের ফলে বাংলাদেশের পয়েন্টের খাতায় যোগ হয়েছে দুটি পয়েন্ট। দলের নেট রান রেট অবশ্য খুব আহামরি কিছু নয়, +০.১২১। বাংলাদেশের হাতে এখনো আছে দুটো ম্যাচ। আগামী ২৪ সেপ্টেম্বর লিটন দাসের দল খেলবে…

