যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন সেনা নিহত হয়েছেন। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে চারজন সেনা সদস্য ছিলেন। তারা ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য। দুর্ঘটনায় তারা চারজনই নিহত হন। শুক্রবার এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহত সেনাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।…
Author: mh sohag
বাংলাদেশ ক্রিকেট দলের তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন হাসিবুল হোসেন শান্ত। জাতীয় দলের সাবেক এই তারকা পেসার এখন থেকে দল নির্বাচনে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন দেশের প্রথম ওয়ানডে দলের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। তার সহকারী হিসেবে আগে থেকেই দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক তারকা স্পিনার আব্দুর রাজ্জাক। এবার জাতীয় দলের তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন হাসিবুল হোসেন শান্ত। তবে নারী দলের সাবেক তারকা অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক সালমা খাতুনকে নারী দলের নির্বাচক হিসেবে দিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একসময় ছেলেদের পিছু নিতেন। তার প্রেমেও পড়তেন অসংখ্য পুরুষ। কিন্তু ৫০ বছরে এসেও অবিবাহিত থেকে গিয়েছেন আমিশা প্যাটেল। তবে বিয়ের আশা ছাড়েননি অভিনেত্রী। কেন বিয়ে করেননি আমিশা? সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান, তাকে অভিনয় ছেড়ে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। সেই শর্তে তিনি রাজি হননি। তবে এখনও বিয়ের প্রস্তাব আসে তার কাছে। আমিশা নিজেই জানান, স্কুলে পড়াকালীন তিনি বহু ছেলের পিছু নিতেন। অনেকের থেকে প্রেমের প্রস্তাবও পেতেন। কিন্তু বিয়ে করার ক্ষেত্রে শর্ত দেওয়া হত— কাজ ছেড়ে ঘরে থাকতে হবে। আমিশা বলেছেন, ‘যারা ভালোবাসবে, তারা তোমাকে কাজেও উৎসাহ দেবে। কাজের জন্য আমি অনেক কিছু হারিয়েছি। আবার ভালোবাসার জন্যও অনেক…
পাকিস্তানের নিজস্ব তৈরি শাহীন–৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম। সর্বোচ্চ ২ হাজার ৭৫০ কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্রের আওতায় সরাসরি ইসরাইলও চলে আসে। পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচি মূলত ভারতের প্রতিরোধে এগিয়ে নিয়েছে। প্রতিবেশী এ দুই দেশ ইতোমধ্যে একাধিক যুদ্ধ করেছে। সম্প্রতি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর আবারও দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্টস–এর হিসাব অনুযায়ী, ভারতের বর্তমানে প্রায় ১৭২টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর পাকিস্তানের হাতে রয়েছে প্রায় ১৭০টি। সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি সম্প্রতি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে…
শোবিজ অঙ্গনে এখন নাটক-সিনেমা নির্মাণের চেয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন বেশি হচ্ছে। তবে এসব অনুষ্ঠানের মান নিয়ে উঠেছে নানান প্রশ্ন ও সমালোচনা। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে মডেলদের পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। শুধু মডেল নয়, এসব ‘ভুঁইফোড়’ অ্যাওয়ার্ড আয়োজন নিয়েও নিন্দার ঝড় বইছে ফেসবুকে। শোবিজ অঙ্গনের প্রথম সারির তারকারাও এ বিষয়ে মুখ খুলছেন। চিত্রনায়ক ওমর সানীর পর এবার খোলাখুলি প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। পূর্ণিমা বলেন, আমাকেও অ্যাওয়ার্ড নিতে বলে। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবেন? তারা বলে- এমনি। এমনি আবার অ্যাওয়ার্ড কেন দেবেন? আমাকে উপস্থাপনা করতেও বলে। অথচ যাদের এসব অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদের নামই প্রথম শুনলাম। কাউকেই…
এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ। এবার সুপার ফোরের লড়াই শুরু হবে আজ থেকে। তবে এই সুপার ফোর পর্বকেও খুব একটা ‘গুরুত্বপূর্ণ’ মনে হচ্ছে না ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারের কাছে। সে কারণেই তো সুপার ফোরের আগেই তিনি দলকে পরামর্শ দিলেন ফাইনালের জন্য দলকে বাঁচিয়ে রাখতে। তিনি এমনই ভাব প্রকাশ করলেন জসপ্রিত বুমরাহকে নিয়ে কথা বলতে গিয়ে। তিনি মনে করেন, এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জসপ্রিত বুমরাহকে সতেজ রাখার জন্য এখনই তাকে বিশ্রাম দেওয়া উচিত। ওমানের বিপক্ষে ভারতের পরের ম্যাচের পরই পাকিস্তানের সঙ্গে সুপার ফোরের লড়াই। কিন্তু গাভাস্কারের মতে এই দুই ম্যাচেই বুমরাহকে খেলানো উচিত নয়। গাভাস্কার সনি স্পোর্টস নেটওয়ার্ককে বলেন, ‘আমি মনে…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলা ইসরাইলি আগ্রাসনে অন্তত ৬৫ হাজার ১৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ১৪৬ জন আহত হয়েছেন। এতে ইসরাইলি হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭১ জনে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছেন কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’ মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে…
বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর কথায় কথায় সমালোচিত হন। তা সত্ত্বেও মতামত দেওয়া বন্ধ করেন না তিনি। রাজনৈতিক মতপ্রকাশ করে, আবার কখনো বা ভিন্নধর্মে বিয়ে করে সমালোচিত হয়েছেন অভিনেত্রী। এমনকি সন্তানধারণের পরও চেহারায় পরিবর্তন আসার জন্যও কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে এর পাল্টা জবাবও দিয়েছেন অভিনেত্রী স্বরা। যদিও বেশ কয়েক বছর ধরে সিনেমা জগতের বাইরেই রয়েছেন স্বরা ভাস্কর। কোনো সিনেমায় সেভাবে তাকে দেখা যায়নি। তাই অভিনেত্রীকে কটাক্ষ করে নিন্দুকেরা বলেন, মা হওয়ার পর স্বরা এত ওজন বাড়িয়ে ফেলেছেন বলেই আর কাজ পাচ্ছেন না। আর নিন্দুকদের পাল্টা প্রশ্ন করে বসেন স্বরা—অভিনেত্রীদেরও কি সবসময়ে ‘আওয়ার গ্লাস’-এর মতোই চেহারা হতে হবে? তিনি বলেন, এ…
বৃহস্পতিবার দিনটা পারলে দুনিথ ভেল্লালাগে ভুলেই যেতে চাইবেন। সে রাতেই যে তার বাবা সুরাঙ্গা ভেল্লালাগে মাত্র ৫৪ বছর বয়সে চলে গিয়েছিলেন না ফেরার দেশে! বাবাকে শেষ এক বারের মতো দেখতে তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। এরপরই তিনি যোগ দিয়েছেন স্কোয়াডে। তবে ম্যাচে সুযোগ পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে! আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচ শেষে কোচ সনৎ জয়াসুরিয়ার কাছ থেকে খবরটা পেয়েছিলেন তিনি। সে রাতেই শ্রীলঙ্কার উদ্দেশে আমিরাত ছেড়েছিলেন ভেল্লালাগে। তার সঙ্গী হয়েছিলেন টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদে। সেই তাকে নিয়েই শ্রীলঙ্কা থেকে দুবাই পৌঁছে ভেল্লালাগে স্কোয়াডে যোগ দিয়েছেন আজ। আফগানদের বিপক্ষে ওই ম্যাচটা এমনিতেও ভুলে যেতে…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত ইসরাইলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন এই চালানে নিয়মিত অস্ত্র-গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাংকও থাকছে। ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত নতুন এই চালানে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাংকগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৩৮০ কোটি ডলার এবং ১৯০ কোটি ডলার। বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে হেলিকপ্টার ও…

