ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ এসেছিলেন ধূমকেতুর মতো। যেন তিনি এলেন, দেখলেন, জয় করলেন—আবার চলেও গেলেন। ক্যারিয়ারের মাত্র চার বছরেই নিভে গেল সেই উজ্জ্বল নক্ষত্র। কিন্তু আজও থামেনি তার আলো। আজও সালমান শাহ বাংলা সিনেমার দর্শকহৃদয়ে আবেগের নাম, স্বপ্নের রাজকুমারের মতো জায়গা করে আছেন তিনি। ১৯৯২ সালের আগস্টে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় চুক্তিবদ্ধ হন সালমান শাহ। তার পরের বছর ১০ মার্চ মুক্তি পাওয়া এ সিনেমাটি বদলে দিয়েছিল তার ক্যারিয়ারের জীবন। তিনি হয়ে উঠেছিলেন সারা বাংলার ক্রেজ, হার্টথ্রব নায়ক। সেই সঙ্গে সবচেয়ে দামি নায়কও হয়ে উঠেছিলেন তিনি। কত টাকার নায়ক ছিলেন সালমান শাহ?—এমন প্রশ্ন করা হয়তো বোকামি…
Author: mh sohag
এই শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে একবার দেখা হয়েছে বাংলাদেশের। সে স্মৃতি খুব সুখের নয় দলের জন্য। সেই শ্রীলঙ্কার বিপক্ষে আজ সুপার ফোরের ম্যাচে মুখোমুখি লিটন দাসের দল। এই ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে অন্তত একটি। আফগানিস্তানের বিপক্ষে ৪ বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ। সাইফ হাসান আর শামীম পাটোয়ারী মিলে ৪ ওভারে ৫৫ রান দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্ত মোটেও কার্যকর কিছুই ছিল না। আজ সে ভুল করছে না বাংলাদেশ। অন্তত একটা পরিবর্তন তাই অবধারিতই। সে পরিবর্তনটা কোন পজিশনে আসে সেটাই দেখার বিষয়। শেষ অনেক দিন ধরেই ফর্মহীনতায় ভোগা তাওহীদ হৃদয় জায়গা হারাবেন কি না, তাই নিয়ে উঠছে প্রশ্ন। যদি তাই হয়,…
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে পর্তুগাল। মন্ত্রণালয় জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন, দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এর আগে, গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থি সরকারের পাশাপাশি আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। একই সঙ্গে স্পেন অন্যান্য ইইউ দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়। তবে সেই সময় পর্তুগাল সতর্ক অবস্থান…
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বৃহস্পতিবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষটি নিশ্চিত করেন তিনি। এরপর সন্ধ্যায় বাংলাদেশের ভক্তদের উদ্দেশ্য করে আরেকটি পোস্ট দেন এই লাস্যময়ী অভিনেত্রী, যা মুহূর্তেই ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়া নিজের একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে বাংলা ভাষায় লেখেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো।’ তারপর বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার যোগ করে একটি লাভ ইমোজি দেন। পাকিস্তানের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর বাংলাতে লেখা ক্যাপশন মুহুর্তেই বাংলাদেশি ভক্তদের হৃদয় জয় করে নেয়। তারাও ভালোবাসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। মাত্র এক ঘণ্টায় পোস্টটি রিয়েক্ট পড়েছে ৬০ হাজার, কমেন্ট ৫ হাজার। জাহিদ হাসান…
আবুধাবিতে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল ওমান। ফল কী হবে, সেটা আগে থেকেই জানা ছিল। দিন শেষে হয়েছেও সেটাই। তবে ওমান শেষ পর্যন্ত লড়াই করেছে ভারতের সঙ্গে। ভারতের ছুঁড়ে দেওয়া ১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ হেরেছে মোটে ২১ রানে। এমন লড়াই তো ভারতের বিপক্ষে পাকিস্তানও করতে পারেনি! ভারত টস জিতে আগে ব্যাট করতে নামে। তারা ৮ উইকেটে তোলে ১৮৮ রান। শুরুটা করে অভিষেক শর্মা। তিনি মাত্র ১৫ বলে ৩৮ রান করেন। পাঁচ চার ও দুই ছক্কায় ঝড় তোলেন। সাঞ্জু স্যামসন অবশ্য ধীর গতিতে খেলেছেন। শেষ পর্যন্ত তিনি ৪৫ বলে ৫৬ রান করেন। অক্ষর…
সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশির শহরে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে আরএসএফের সঙ্গে দেশটির সেনাবাহিনী লড়াইয়ে লিপ্ত রয়েছে। আল-ফাশের শহরের দখলে নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আরএসএফ। এটি দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি। সেখানকার তিন লাখের বেশি বেসামরিক নাগরিক এই লড়াইয়ের ফাঁদে আটকা পড়েছে। আরএসএফ চলতি সপ্তাহে নতুন করে আল-ফাশের শহরে হামলা শুরু করেছে। শহরের বাইরে অবস্থিত বাস্তুচ্যুতদের শিবিরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটারিয়ান রিসার্চ…
ক্যারিয়ারের বাজে সময় যাচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। বলিউডের আসন্ন সিনেমা ‘কল্কি ২৮৯৮’-এর সিক্যুয়েলেও দেখা যাবে না এই অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে ছবির টিম। দীর্ঘ আলোচনার পর দীপিকার সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এদিকে নাগ আশ্বিন পরিচালিত ছবিটিতে দীপিকাকে দেখা যাবে কিনা—এমন প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল দর্শকমহলে। দীপিকার ভক্তরাও মুখিয়ে ছিল অভিনেত্রীকে এই ছবির সিক্যুয়েলে দেখতে। এবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ছবির টিম। এক বিবৃতিতে প্রযোজকরা জানিয়েছেন, প্রথম ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তবে সিক্যুয়েলের জন্য যে সময় ও দায়বদ্ধতা প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। তাই আপাতত একসঙ্গে কাজ করা সম্ভব নয়। দীপিকার জন্য…
গত মার্চে হার্ট অ্যাটাকের পর থেকেই তামিম ইকবাল একটা প্রশ্ন শুনে আসছেন, ‘কবে ফিরবেন ক্রিকেটে?’ বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক প্রায় সব কবারই বলেছিলেন, ‘দ্রুতই।’ তবে এবার জানিয়ে দিয়েছেন যাত্রায় দাড়ি পড়ার সময়। সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, বিসিবিতে নির্বাচিত হলেই সব ধরণের ক্রিকেট ছেড়ে দেবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। সেখানে অংশ নেবেন তামিম। নিজের অবসর প্রসঙ্গে গণমাধ্যমটিকে তামিম বলেন, ‘বোর্ড পরিচালক হলে আমি আর খেলব না। আমার মনে হয় না এটা ভালো দেখাবে। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানব। তবে নির্বাচিত না হলে বিপিএলসহ ক্রিকেট নিয়েই থাকব।’ তামিম আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে…
ফরাসি সরকারের বাজেট সংকোচন ও কৃচ্ছ্র নীতির বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোর থেকেই শুরু হয়েছে। রাজধানী প্যারিস থেকে মার্সেই, লিওন, নান, রেনেস, মনপেলিয়ে, বোর্দো ও তুলুজসহ বড় শহরগুলোতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শিক্ষক, ট্রেন চালক, হাসপাতালের কর্মী, ফার্মাসিস্ট ও কৃষকরা আন্দোলনে যোগ দিয়েছেন। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও প্রবেশপথ অবরোধ করেছে। শ্রমিক ইউনিয়নগুলো বলছে, জনসেবার খরচ কমানো এবং পেনশন পাওয়ার জন্য দীর্ঘ সময় কাজ করার প্রস্তাব সম্পূর্ণ অন্যায়। তারা দাবি করছে, ধনীদের ওপর কর বাড়াতে হবে এবং জনসেবায় বাজেট বাড়ানো হবে। সিজিটি ইউনিয়নের প্রধান সোফি বিনে জানিয়েছেন, যতদিন না শ্রমিকদের দাবি পূরণ হচ্ছে, ততদিন আন্দোলন চলবে। তার কথায়,…
বলিউড অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর গত বছর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সরগরম ছিল। সেই সময়ে এ তারকাদম্পতি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে ধীরে ধীরে নানাভাবে বুঝিয়ে দিয়েছেন— বিবাহবিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু ঐশ্বরিয়া তাহলে কেন তার মায়ের কাছে গিয়ে থাকেন? নেটিজেনরা প্রশ্ন তুলছেন বারবার। এবার সেই উত্তর দিলেন পরিচালক প্রহ্লাদ কক্কড়। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের মায়ের প্রতিবেশী পরিচালক প্রহ্লাদ কক্কড়। তাই তিনি সবটা খুব কাছ থেকে দেখেছেন। প্রতিদিন কন্যা আরাধ্যাকে স্কুলে ছাড়তে যেতেন ঐশ্বরিয়া। তারপরেই চলে যেতেন মায়ের কাছে। ফেরার সময়ে ফের মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরতেন। পরিচালক বলেন, মায়ের সঙ্গে খুব…

