শ্রীলংকা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে এবং এই লড়াইয়ের ফল বাংলাদেশের ভাগ্য নির্ধারণে সরাসরি প্রভাব ফেলতে পারে। লিটন দাস, তানজিদ হাসান তামিমদের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা এই ম্যাচের ওপরই নির্ভরশীল। গতকাল আবুধাবির হোটেল পার্ক রোটানায় যখন শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের প্রসঙ্গ উঠেছিল, তখন নাসুম আহমেদ বলেন, যারা ভালো খেলবে, তারাই জিতবে। নির্দিষ্ট কারও জন্য দোয়া বা সাপোর্ট করার প্রয়োজন নেই। যেটা লেখা আছে, সেটাই হবে। যা হবার, তা-ই হবে। কিন্তু অনুরাগীরা অন্যরকম অনুভব করেন- এসএলসির অফিসিয়াল ফেসবুক পেজে, জেগে…
Author: mh sohag
ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং এই সত্য এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী তিনিই প্রথম কোনো মার্কিন সিনেটর, যিনি এ কথা বললেন। এর আগে গত বছর আয়ারল্যান্ডে এক অনুষ্ঠানে বার্নি স্যান্ডার্স যখন বক্তৃতা দিছিলেন, যখন ফিলিস্তিনপন্থীরা ‘গণহত্যা গণহত্যা’ বলে স্লোগান দিচ্ছিল। বার্নি জানান, ওই ঘটনাটি তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। গত সোমবার, স্বাধীন তদন্ত শেষে জাতিসংঘও বলেছে, গাজায় ইসরাইল গণহত্যাই চালিয়েছে। আর জাতিসংঘের এই প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি একমত বলে বিবৃতিতে উল্লেখ করেছেন বার্নি স্যান্ডার্স। ‘ইট ইজ জেনোসাইড। দ্য ইনটেনশন ইজ ক্লিয়ার’ শিরোনামের ওই বিবৃতিতে বার্নি…
দিন দুই আগে বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে হামলার ঘটনায় নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিনেত্রীর বাড়ির সামনে যারা অতর্কিতে গুলি চালিয়েছিলেন, তাদের শাস্তি দেবে উত্তরপ্রদেশ প্রশাসন। দিন দুই পর গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা যান ওই দুই ব্যক্তি। গাজিয়াবাদে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফের (স্পেশ্যাল টাস্ক ফোর্স) সঙ্গে গুলিবিনিময় হয় ওই দুই ব্যক্তির। সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় রবিন্দ ওরফে কুলু ও অরুণের। উভয়েই কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারার সহযোগী। আরও জানা গেছে, দুই ব্যক্তি নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ দিন উত্তরপ্রদেশ প্রশাসন দুই অপরাধী এবং পুলিশের মুখোমুখি সংঘর্ষের কথা সংবাদমাধ্যমকে জানায়।…
এশিয়া কাপে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এশিয়া কাপের শিরোপা জিতলেও তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি নন। সূর্যকুমার এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) ইতোমধ্যেই তার আপত্তির কথা জানিয়েছেন। নকভির উপস্থিতিকে তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। বিষয়টি সামনে আসার পর থেকে চলমান ট্রফি বিতর্ক আরও জটিল রূপ নিয়েছে। এর আগে ভারত–পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক বিতর্ক’ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। খেলোয়াড়দের একে অপরের সঙ্গে হাত মেলাতে অনীহা দেখানোকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় পিসিবি এমনকি টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনার…
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সতর্ক করে বলেছেন, উত্তর গাজায় ইসরাইলের অভিযান অবশিষ্ট হাসপাতালগুলোকে ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ পৌঁছে দিয়েছে। সেইসঙ্গে তিনি এই অমানবিক পরিস্থিতির অবসানের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক এক্স পোস্টে এসব কথা বলেন ডব্লিউএইচও প্রধান। খবর আল আরাবিয়ার। পোস্টে তিনি লেখেন, ‘উত্তর গাজায় সামরিক অভিযান এবং বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ নতুন বাস্তুচ্যুতির ঢেউ তৈরি করছে, যা আতঙ্কগ্রস্ত পরিবারগুলোকে এমন একটি ক্রমশ সংকুচিত এলাকায় ঠেলে দিচ্ছে, যা মানুষের থাকার জন্য উপযুক্ত নয়।’ তিনি আরও লেখেন, হাসপাতালগুলো ইতোমধ্যেই নিমজ্জিত, আর ইসরাইলি হামলা বৃদ্ধির জন্য সেগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সেগুলোতে ডব্লিউএইচও জীবনরক্ষাকারী সরঞ্জাম পৌঁছে দিতে পারছে না।…
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ছোটভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গত দুই বছর ধরে চর্চা চলছিল অভিনেত্রী হুমা কোরেশির। এর মধ্যেই কি সত্যিই বাগদান সারলেন অভিনেত্রী? সে প্রশ্নে হুঙ্কার দিলেন হুমা— সবাই শান্ত হন। নীরবতা ভাঙলেন অভিনেত্রী হুমা কোরেশি। দুদিন আগের কথা— বাগদান সেরেছেন অভিনেত্রী। তার আগে শোনা গিয়েছিল, সালমান খানের ভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হুমা কোরেশি। কিন্তু তা নিয়েও কোনো কথা বলেননি অভিনেত্রী। এসব জল্পনার মাঝে ইঙ্গিতপূর্ণ লেখা শেয়ার করে নিলেন তিনি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি খাবারের ছবি শেয়ার করেছেন। তার ওপরে অভিনেত্রী লিখেছেন—সবাই শান্ত থাকুন। নিজের কাজে মন দিন। আমি দক্ষিণ কোরিয়ায় এসে পৌঁছালাম।…
টি-টোয়েন্টিতে লজ্জাজনক হ্যাটট্রিক ডাকের রেকর্ড গড়লেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। এশিয়া কাপের টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে এই অপ্রত্যাশিত রেকর্ডটি গড়েন বাঁহাতি এই ওপেনার। এশিয়া কাপের চলতি আসরে পাকিস্তানের হয়ে ওপেনিং করতে নেমে প্রথম দুই ম্যাচে প্রথম বলেই সাজঘরে ফেরেন আইয়ুব। বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তানের তৃতীয় ম্যাচটিতে প্রথম বলটি সফলভাবে উতরে গেলেও দ্বিতীয় বলেই থার্ডম্যানে ক্যাচ দিয়ে আউট হন এই তরুণ। এর ফলে লজ্জাজনক রেকর্ডটি নামের পাশে যুক্ত হয় তার। নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪২ ম্যাচ খেলে ৮ বারই শূন্য রানে আউট হয়েছেন পাকিস্তানি এই ওপেনার। তবে সাইম ছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে হ্যাটট্রিক ডাক মেরেছেন আরও পাঁচ…
ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) রোগে ৬১টি সংক্রমণের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে এএফপিসহ ভারতের একাধিক গণমাধ্যম। চলতি বছর কেরালায় ৬১টি সংক্রমণের ঘটনার কথা উল্লেখ করেছে কেরালার স্বাস্থ্য মন্ত্রণালয়। জানিয়েছে, ‘মস্তিষ্ক-খেকো অ্যামিবা’র কারণেই মূলত এ রোগ হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজ্যজুড়ে জারি করা আছে স্বাস্থ্য সর্তকতা। ‘মস্তিষ্ক-খেকো অ্যামিবা’ নেগলেরিয়া ফাওলেরি নামক জীবাণু দ্বারা ছড়ায়। এর সংক্রমণে মস্তিষ্কের টিস্যু পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে মস্তিষ্ক মারাত্মক ফুলে যায়। এ জীবাণুর আক্রমণে আক্রান্তদের বেশিরভাগেরই মৃত্যু হয়। শিশু থেকে বৃদ্ধ- সব বয়সি মানুষের মাঝে ছড়াতে পারে এই…
ঐশ্বরিয়া রাই ও সালমান খানের প্রেমের কথা কম-বেশি সবারই জানা। আজও বলিউডের ভেতরে-বাইরে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন আলোচনা শোনা যায়। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিং সেট থেকেই দুজনের প্রেম। ২০০২ সালে সেই সম্পর্ক ভাঙে বলিউডের আলোচিত জুটি সালমান-ঐশ্বরিয়ার। এই বিচ্ছেদ প্রভাব ফেলেছিল ঐশ্বরিয়ার ব্যক্তিগত ও পেশাগত জীবনে। সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন ভারতের বিজ্ঞাপন জগতের বিশিষ্টজন প্রহ্লাদ কক্কর। প্রহ্লাদ কক্কর বলেন, ‘সালমানের সঙ্গে সম্পর্কে ভাঙনের পর ঐশ্বরিয়ার অভিনয়জীবনে এই ভাঙন বিশেষ প্রভাব ফেলেছিল। বলিউডে প্রায় একঘরে হয়ে গিয়েছিল ঐশ্বরিয়া রাই। ও সম্পর্কে ভাঙনে যে কষ্ট পেয়েছিল সেরকমভাবেই ইন্ডাস্ট্রির ব্যবহারেও কষ্ট পেয়েছিল, ও হয়তো তার চেয়েও বেশি…
চলমান এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচের ওপর নির্ভর করছে এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য। কেবল লঙ্কানদের জয়ই বাঁচাতে পারে বাংলাদেশের স্বপ্ন। প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে ‘দ্য লায়ন্স’। অন্যদিকে, আজকের ম্যাচটি আফগানিস্তানের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। হারলেই ধরতে হবে বাড়ি ফেরার বিমান। তবে নেট রানরেট নিয়ে অনেকটাই স্বস্তিতে আফগানরা। যদিও তাদের সামনে পথটা সহজ নয়। সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই রশিদ খান বাহিনীর। এদিকে, দুই জয় নিয়ে সুপার ফোরের দৌড়ে…

