Author: mh sohag

বছরের শেষটা ভাল যাচ্ছে না বলিউডের। দুর্ঘটনায় আহত একাধিক অভিনেতা-অভিনেত্রী। ২০২৫ যেমন ‘ধুরন্ধর’-এর মতো সফল ছবি উপহার দিয়েছে, বছর জুড়ে তেমনই নক্ষত্রপতন। ধর্মেন্দ্র, আসরানী-সহ বর্ষীয়ান তারকা অভিনেতাদের মায়ানগরী হারিয়েছে এ বছরেই। তেমনই পরপর দুর্ঘটনায় পড়েছেন নোরা ফতেহি, ইমরান হাশমী। রোববার সড়ক দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছেন নোরা ফাতেহি। শুটিং করতে গিয়ে চোট পেয়েছেন ইমরান হাশমীও। ‘আওয়ারাপন ২’-এর শুটিং চলছে রাজস্থানে। সেখানেই উঁচু জায়গায় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পেটের পেশি ছিঁড়েছে তার। যার ফলে শরীরের ভিতরে রক্তপাত শুরু হয়। বিষয়টি বুঝতে পেরেই তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচার করা হয়। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পরেই তিনি যোগ দিয়েছেন শুটে। অভিনেতার একটি…

Read More

ইংল্যান্ডকে তিনটি টেস্টে হারিয়ে অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করেছে তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার দাপট অব্যাহত। রোববার অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়ে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে অসিরা। বাকি আরও দুটি টেস্ট। অ্যাডিলেডে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের জায়গা আরও মজবুত করেছে তারা। ছয় টেস্টের মধ্যে ছয়টিতে জিতেছে অস্ট্রেলিয়া । তাদের পয়েন্ট ৭২। এই পয়েন্টের শতাংশের উপরেই নির্ভর করে শীর্ষ দুই দল টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলে। অস্ট্রেলিয়া যে ভাবে এগোচ্ছে, তাতে খুব অঘটন না ঘটলে ২০২৭ সালের ফাইনালে তাদের খেলার…

Read More

ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি বলেছেন, যুক্তরাষ্ট্রসহ কোনো বহিরাগত শক্তিরই লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই। তিনি দাবি করেন, হিজবুল্লাহ কার্যত ইসরাইলি শাসনব্যবস্থাকে অচল করে দিয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি বলেন, হিজবুল্লাহ জায়নিস্ট শাসনের সেনাবাহিনীকে কার্যত অক্ষম করে দিয়েছে। তিনি বলেন, যদিও লেবাননের আকাশসীমা জায়নিস্ট শাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা দূর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে, তবুও ইসরাইল স্থলযুদ্ধে প্রবেশ করার সাহস পাচ্ছে না। ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, ইসরাইল জানে যে স্থলযুদ্ধে নামলে সেটি হিজবুল্লাহর পক্ষেই যাবে। কারণ স্থলভাগে জায়নিস্ট শাসন…

Read More

ভারতের মুম্বাইয়ের রাস্তায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এমন দুর্ঘটনার পরও নির্ধারিত কনসার্টে পারফর্ম করেন নোরা ফাতেহি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি আমার কাজ বা স্বপ্নকে থামতে দিই না। এখানে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হয়েছে। কোনও মাতাল চালক আমার সেই সুযোগ কেড়ে নিতে পারবে না।’ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে তার গাড়িতে সজোরে ধাক্কা দেয় একটি দ্রুতগতির গাড়ি। দুর্ঘটনার পর গুরুতর আঘাতের আশঙ্কায় নোরাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মাথায় আঘাত লেগেছে কি না তা নিশ্চিত করতে করা হয় সিটি স্ক্যান। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বড়…

Read More

আবু ধাবিতে আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্স। প্রথম ওভারে খরুচে বোলিংয়ের পর দ্বিতীয় ওভারে দুর্দান্ত বোলিংয়ে ৪ বলে ৩ উইকেট নেন কাটার মাস্টার। রোববার দুবাই ক্যাপিটালসের হয়ে গাল্ফ জায়ান্টসের বিপক্ষে ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে ৩ উইকেটে ১১০ রানের শক্ত অবস্থানে ছিল জায়ান্টস। পরের ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোস্তাফিজ। এক বল বাকি থাকতে ১৫৬ রানে গুটিয়ে যায় জায়ান্টস। ক্যাপিটালস ৬ উইকেটে জিতে যায় চার বল বাকি থাকতে। দারুণ বোলিংয়ে আসরে প্রথমবার ম্যাচ-সেরার স্বীকৃতি পেয়েছেন মোস্তাফিজ। দ্বিতীয় ওভারে প্রথম বল হাতে পেয়ে একটি…

Read More

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন আক্রমণের সময় সৃষ্ট ব্যর্থতা তদন্তে নেতৃত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে তার এই সিদ্ধান্ত দেশজুড়ে কঠোর সমালোচনার সৃষ্টি করেছে। হামলার পর থেকেই একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি উচ্চস্বরে উঠেছে। সেনা কর্মকর্তা, নিহত বা বন্দি হওয়া ব্যক্তিদের পরিবার এবং সাধারণ জনগণও সরকারের দায়মুক্তি নিশ্চিত করতে একটি কার্যকর তদন্তের পক্ষে। তবে এ পর্যন্ত নেতানিয়াহু যে কোনো সরকারি ব্যর্থতার ওপর আনুষ্ঠানিক তদন্ত এড়াতে সচেষ্ট ছিলেন। তিনি বলেছিলেন, গাজার উপর পরিচালিত গণহত্যামূলক যুদ্ধ পরিচালনার জন্য সময় অতীব জরুরি। এ যুদ্ধে অক্টোবর ২০২৩ থেকে ৭০,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে,…

Read More

‘ওয়ানএক্সবিট’ নামে একটি বেআইনি বেটিংঅ্যাপের মাধ্যমে কোটি কোটি রুপির প্রতারণার অভিযোগ উঠেছিল। বেআইনি এ মামলায় মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা ও নেটপ্রভাবী এবং সাবেক ক্রিকেটার। সেই তালিকায় ছিলেন দক্ষিণী তারকা রানা দগ্গুবতী থেকে বিজয় দেবেরাকোন্ডা, কপিল শর্মাসহ একাধিক তারকা। এবার সে তালিকায় নয়া সংযোজন অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী। এর আগে আর কোনো টালিউড তারকার নাম জড়ায়নি। তদন্তে নেমে একাধিক তারকার নাম উঠে আসে। প্রায় দুই মাস আগে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তী এবং অভিনেতা অঙ্কুশ হাজরাকে। তাদের বেআইনি বেটিংঅ্যাপকাণ্ডে…

Read More

সামির মিনহাসের রেকর্ড গড়া ইনিংসের সুবাদে ভারতকে ১৫৬ রানে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত। মিনহাসের রেকর্ড গড়া ১৭২ রানের বিশাল স্কোরের সুবাদে ভারতের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে হেসে খেলে জয় পায় পাকিস্তান। আজ ফাইনাল ম্যাচে পাকিস্তান করে ৩৪৭ রান। ফাইনালে এর আগে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল ভারত। ২০১৪ সালের সেই ম্যাচে ৪০ রানে হেরেছিল পাকিস্তান। আজ রেকর্ড রান করে ভারতের বিপক্ষে ১৯১ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। রোববার দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। উসমান খানকে নিয়ে ৭৯ বলে ৯২ রানের জুটিতে শুরুর ধাক্কা…

Read More

ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উৎপাদন বাড়াচ্ছে—এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরাইল। এই পরিস্থিতিতে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানোর পরিকল্পনা করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (২০ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের বরাতে রয়টার্স জানায়, চলতি বছরের মাঝামাঝি ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় সম্প্রসারণ করছে বলে মনে করছে তেল আবিব। এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কর্মকর্তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের চেষ্টাকে তাৎক্ষণিক হুমকি হিসাবে দেখছেন। একই সঙ্গে দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র পুনর্গঠনের বিষয়েও উদ্বেগ রয়েছে। সূত্রগুলো জানায়, ২৯ ডিসেম্বর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের…

Read More

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মানেই আনকাট সেন্সর। তথাকথিত মসলাদার সিনেমায় কোনো দিনই দেখা যায়নি তাকে। অন্যধারার সিনেমার মাধ্যমেই দর্শকমনে পাকা জায়গা করে নিয়েছেন ‘পার্চড’ নায়িকা। বলিউডে তার ফিল্মি ক্যারিয়ার মসৃণ ছিল তেমনটি নয়। তবে আজকের এই জনপ্রিয় নায়িকা বহুবার ‘রিজেকশন’-এর মুখোমুখি হয়েছেন এবং আজও হচ্ছেন। এবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বোমা ফাটালেন অভিনেত্রী। সেখানে কাজের অভিজ্ঞতা সুখকর ছিল না তার। সেই সময় কয়েকটি সিনেমায় কাজ করার জন্য তিনি ‘কঠিন সময়’ পার করছিলেন। তবে কারও নাম প্রকাশ করেননি অভিনেত্রী। এক সিনেমার শুটিংয়ে নায়িকাকে আরও সেক্সি করে তুলতে গোপনাঙ্গে জোর করে প্যাড ব্যবহার করতে বলেছিলেন পরিচালক। সিনেমার জন্য স্তনে ও নিতম্বে প্যাডিং…

Read More