ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও নতুন ইতিহাস লিখলেন। হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে পেনাল্টি থেকে গোল করে তিনি বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়েছেন। মঙ্গলবার রাতে পুসকাস অ্যারেনায় ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে পর্তুগাল। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। রোনালদোর পেনাল্টি গোল ছিল ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। এই গোল তাকে বিশ্বরেকর্ড এনে দিয়েছে। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে তার গোল সংখ্যা দাঁড়াল ৩৯-এ। তার গোলসংখ্যা এখন গুয়াতেমালার কার্লোস রুইজের সমান। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির থেকে তিন গোলের ব্যবধানে এগিয়ে আছেন রোনালদো। ৪০ পেরিয়ে গেলেও রোনালদো যেন প্রমাণ করেই চলেছেন– ‘বয়স নেহায়েতই একটা সংখ্যা’। পর্তুগালের হয়ে শেষ দুই বাছাই ম্যাচে তিনি…
Author: mh sohag
সহিংস বিক্ষোভের পর নেপালে কে পি শর্মা অলি সরকারের পতন হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। তরুণদের বিক্ষোভের মুখে অলি সরকারের পতনের পর আগামী দিনগুলোতে নেপালের পরিস্থিতি কোন দিকে এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জেন জি-র সঙ্গে আলোচনায় বসেছে সেনাবাহিনী। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলির পদত্যাগ গ্রহণ করা হয়েছে। তবে পরবর্তী ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে বহাল থাকতে অনুরোধ করা হয়েছে। অলি কোথায় আছেন, তার ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। প্রেসিডেন্ট বা সেনাবাহিনীর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। নেপালের…
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত তিন বছরে ঘটেছে বড় ধরনের পরিবর্তন। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট, পাকিস্তানে ইমরান খানের পতন থেকে শুরু করে বাংলাদেশে সরকার পরিবর্তন—সব ক্ষেত্রেই এক পরিচিত দৃশ্য দেখা গেছে গণবিক্ষোভে সরকারের পতন। এবার সেই তালিকায় যুক্ত হলো নেপাল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে মানুষ রাস্তায় নামলেও দ্রুতই আন্দোলন রূপ নেয় দুর্নীতিবিরোধী বিক্ষোভে। একপর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল। সূত্র বলছে, অলি দেশ ছেড়ে দুবাই পালানোর পরিকল্পনা করছেন।বিক্ষোভকারীরা ‘কেপি চোর, দেশ ছাড়’ স্লোগান দিতে দিতে রাজধানীতে তাণ্ডব চালায়। অলি,…
ফাঁস করে দেওয়া হবে নেটপ্রভাবী তথা বলিউড অভিনেত্রী উরফি জাভেদের ‘অশালীন’ ছবি। এমনই হুমকি পাচ্ছেন অভিনেত্রী। ব্যতিক্রমী সাজে নজর কেড়ে বারবার খবরের শিরোনামে উঠে আসেন। আবার বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামতও রাখেন তিনি। কিন্তু হঠাৎ হুমকি কেন উরফিকে? সম্প্রতি সামাজিক মাধ্যমে সেই হুমকির জবাব দিয়েছেন অভিনেত্রী। উরফি এর আগেও বিভিন্ন সময়ে চাচাঁছোলা জবাব দিয়েছেন। হেনস্তার জবাবে নারীদের কী করা উচিত, তা নিয়েও বারবার সরব হয়েছেন অভিনেত্রী। এর আগে ১৫ বছরের এক কিশোরের কাছে হেনস্তা হওয়ার কথাও প্রকাশ্যে এনেছিলেন নেটপ্রভাবী। সামাজিক মাধ্যমে একটি পোস্টে উরফি জাভেদ লিখেছিলেন—গতকাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই অস্বস্তিকর একটি ঘটনা ঘটে। আমি যখন ছবি তুলছি,…
নেপালে এখনও কার্যত অবরুদ্ধই হয়ে আছে বাংলাদেশ ফুটবল দল। অনিশ্চয়তা কাটেনি। সূচি মোতাবেক আজ দেশে ফেরার কথা ছিল জামাল ভূঁইয়ার দলের। সবাই এখনও আছেন দেশে ফেরার অপেক্ষায়। কিন্তু সে অপেক্ষা কখন শেষ হবে, তা কেউ জানে না। শেষ কিছু দিনে বেশ উত্তাল সময় কাটিয়েছে নেপাল, এখনও তার রেশ শেষ হয়নি। বেশ কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ছিল দেশটিতে। তার প্রতিবাদ তো আছেই, সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গত সোমবার বিক্ষোভে ফেটে পড়ে নেপালের লাখো মানুষ। রাস্তায় জনতার ঢল ঠেকাতে সরকার খড়গহস্ত হয়। আন্দোলনকারীদের ওপর গুলি ছোঁড়া হয়, যাতে প্রাণ হারান ১৯ জন নাগরিক। হতাহতের সংখ্যাও তিন অঙ্ক ছাড়িয়ে যায়। তবে…
ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমানে দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। তবে ক্ষমতা ছাড়ার পর ওলি কোথায় গেছেন সে সম্পর্কে কোনো তথ্য এখনো প্রকাশ হয়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন তাও স্পষ্ট নয়। বুধবার (১০ সেপ্টেম্বর) সংবাদমাধম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা চারবারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা ৭৩ বছর বয়সি কেপি শর্মা ওলির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওলি পদত্যাগ করেন, যাতে রাজনৈতিক সমাধানের পথ সুগম হয়। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দুই দশকের মধ্যে…
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল ২০১০ সালে রোহিত শেঠি পরিচালিত সিনেমা ‘সিঙ্ঘম’-এর বদৌলতে ব্যাপক পরিচিতি পান। এরপর তাকে পেছন ফেরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা করে এগিয়ে গেছেন অভিনেত্রী। এই সময়ে এমন কোনো সিনেমাপ্রেমী নেই যে, তাকে চেনেন না। এই পরিচিতি ও জনপ্রিয়তার যেমন ইতিবাচক দিক রয়েছে, ঠিক তেমনি নেতিবাচক দিকও রয়েছে। এবার তেমনি এক ঘটনা ঘটেছে অভিনেত্রীকে নিয়ে। হঠাৎই করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুসংবাদ। খ্যাতির যে বি়ড়ম্বনা, এবার ভালোভাবে টের পেলেন কাজল আগরওয়াল। জীবদ্দশায় ছড়িয়ে পড়ল অভিনেত্রীর মৃত্যুসংবাদ। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দাবি করা হয়— সড়ক দুর্ঘটনায় কাজল আগরওয়ালের…
এশিয়া কাপের পর্দা উঠল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আফগানিস্তান-হংকং। টস জিতে প্রথমে ব্যাট করছে আফগানিস্তান ক্রিকেট দল। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে করে আফগানরা। ২.২ ওভারে মাত্র ২৫ রানেই প্রথম উইকেট হারায় আফগানরা। রহমানউল্লাহ গুরবাজ ৫ বলে ৮ রানে সাজঘরে ফেরেন। এরপর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৪ বলে ১ রানে ফেরেন আরেক তারকা ইবরাহিম জাদরান।
কাতারে হামাসের নেতৃত্বের ওপর চালানো বিমান হামলা সফল হয়েছে বলে ক্রমেই আশাবাদী হচ্ছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আর্মি রেডিও এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। ইসরাইলি সামরিক কর্মকর্তাদের দাবি, এ অভিযানে ১০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং তারা হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ১০টিরও বেশি গোলাবারুদ নিক্ষেপ করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলো সেই ভবনে আঘাত হানে, যেখানে হামাস নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। ইসরাইলি বিমানগুলোকে অভিযানের পথে ও ফেরার সময় একাধিকবার আকাশেই জ্বালানি সরবরাহ করা হয়। একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘সবকিছু ভালোই দেখাচ্ছে। আমরা জানতাম হামাস কীভাবে এ ঘটনার সত্যতা গোপন করার…
ঢালিউড কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা দীর্ঘদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে আছেন। এখন আর তাকে নিয়মিত পর্দায় দেখা যায় না। বয়সের ভারে এখন তিনি বেশিরভাগ সময় বাসাতেই কাটান। কিন্তু তারপরও তার মনের গভীরে থাকে সিনেমার টান। সহকর্মীদের জন্য মমতা আর দেশবাসীর প্রতি দায়বদ্ধতা এখনো অনুভব করেন বলে জানান এ ড্যাশিং হিরো। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে প্রয়াত চলচ্চিত্রশিল্পীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে নতুন ও পুরোনো শিল্পীদের ভিড়ে আবেগে-আপ্লুত সোহেল রানা সে কথা বলেন। এ বর্ষীয়ান অভিনেতা বলেন, কে কখন চলে যাব, শিওর না। তাই এ সুযোগে আমার সঙ্গে যারা কাজ করেছেন বা…

