Author: mh sohag

আজ শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে পর্দা উঠছে টুর্নামেন্টের। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াইটি বসবে কুড়ি কুড়ির ফরম্যাটে। ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল। দু’বারই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হয় এশিয়া কাপ। ৮ দলের এবারের আসরও টি-টোয়েন্টি ফর‌ম্যাটের। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে যেখানে তাদের সঙ্গী আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। ছোট ফর‌ম্যাটে বড় লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক এশিয়া কাপের যত রেকর্ড— ১৭ এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর বসছে আজ। এটি টি ২০ সংস্করণের তৃতীয় এশিয়া কাপ। আগের ১৬ আসরের ১৪টি হয়েছে ওয়ানডে…

Read More

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।  সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া সহিংস এ আন্দোলনে অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এর জেরে কাঠমান্ডুসহ দেশের একাধিক এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন।  তবে কারফিউ উপেক্ষা করে মঙ্গলবারও নিউ বানেশ্বরসহ কাঠমান্ডু উপত্যকার বিভিন্ন এলাকায় রাস্তায় নেমেছে তরুণেরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারও কারফিউ উপেক্ষা করে নিউ বানেশ্বরসহ কাঠমান্ডু জেলার বিভিন্ন এলাকায় তরুণদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।  এদিন সকাল থেকে কালাঙ্কি, চাপাগাঁওসহ উপত্যকার বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে সোমবার কাঠমান্ডুতে পুলিশের অতিরিক্ত…

Read More

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ না দিয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন একজন ইসলামি বক্তা। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে মত দেন দেশের বিভিন্ন অঙ্গনের মানুষ। সংস্কৃতিকর্মীরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি বিষয়টি নিয়ে ক্লোজআপ তারকা মিজান মাহমুদ রাজীব ফেসবুকে লিখেছেন, জামায়াত ক্ষমতায় এলে গানের মানুষ কী করে খাবে? সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে রাজীব ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তাইলে আমরা যারা গানের মানুষ তারা কী করে খাব? এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) তিনি লিখেছিলেন, তুরষ্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাই, কাতারের মতো উন্নত মুসলিম দেশগুলোতে সরকারিভাবে বাচ্চাদের ধর্মের পাশাপাশি…

Read More

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) টি ২০ ফরম্যাটের দ্বিতীয় আসরের লোগো উন্মোচিত হয়েছে সোমবার ঢাকার একটি পাঁচতারা হোটেলে। আট দলের অধিনায়কের সঙ্গে সাবেক ক্রিকেটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, এ টুর্নামেন্টে যেন ফিক্সিংয়ের মতো ভয়াবহ ব্যাধি বাসা বাঁধতে না পারে। অথচ, মঞ্চে ছিলেন ঢাকা প্রিমিয়ার লিগের দুর্নীতি নিয়ে তদন্ত রিপোর্টে নাম আসা একজন। পরে আমিনুল জানান, তদন্তে নাম এলেও যুক্তিযুক্ত কারণ দেখিয়ে তাদের বাইরে রাখার মতো অবস্থা নেই। স্পর্শকাতর বিষয় হওয়ায় আগে থেকে কিছু করা সম্ভব নয়। আমিনুল বলেন, ‘যে তদন্ত কমিটি ছিল সেখান থেকে সারসংক্ষেপ একটি রিপোর্ট পেয়েছি। তার আলোকেই আমরা আরেকটি…

Read More

জেন-জিদের বিক্ষোভের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার পদত্যাগ করেছেন নেপালের কৃষি ও পশুপালন উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। সোমবারের (৮ সেপ্টেম্বর) আন্দোলনে সরকারের কর্তৃত্ববাদী প্রতিক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট। নিজের পদত্যাগপত্রে নেপালি কংগ্রেসের সংসদ সদস্য রামনাথ অধিকারী লেখেন, ‘নাগরিকদের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলার এবং শান্তিপূর্ণ প্রতিবাদ করার স্বাভাবিক অধিকারের স্বীকৃতি দেওয়ার পরিবর্তে, রাষ্ট্র ব্যাপক দমন-পীড়ন, হত্যাকাণ্ড ও বলপ্রয়োগের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে—যা দেশকে গণতন্ত্র নয়, বরং কর্তৃত্ববাদের দিকে নিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এমন একটি প্রজন্মের প্রতি সহিংস আচরণের ব্যাখ্যা ছাড়া, যাদের সঙ্গে একযোগে দেশ গড়ে তোলার…

Read More

বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের সিনেমা ‘বাগী ৪’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা এবং এ হর্ষ পরিচালিত এ সিনেমাটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে অ্যাকশন সিনেমা হতে চলেছে, এমনটি আগেই বলা হয়েছিল। সিনেমায় টাইগার শ্রফকে দেখা গেছে অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে এক মিশনে। সম্প্রতি ‘বাগী ৪’ সিনেমা মুক্তি সামনে রেখে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন তিনি এ সিনেমায় কাজ করতে রাজি হয়েছিলেন সে বিষয়ে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত । তিনি বলেন, টাইগার শ্রফের মতো তরুণের সঙ্গে কাজ করে তার নিজেকেও নতুন অভিনেতার মতো মনে হয়েছে। অভিনেতা বলেন, ‘বাগী ৪’ সিনেমায় আমার চরিত্রটি খুবই শক্তিশালী ও নৃশংস।…

Read More

পেহেলগাম-কাণ্ডের পর ক্রিকেটযুদ্ধে ভারত-পাকিস্তান প্রথম মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। দুবাইয়ে দুই চিরবৈরী পড়শির দ্বৈরথই এশিয়া কাপের ব্লকবাস্টার ম্যাচ। যে ম্যাচের দিকে তাকিয়ে থাকে গোটা ক্রিকেটবিশ্ব। সংযুক্ত আরব আমিরাতে আজ শুরু টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ প্রসঙ্গে প্রথমেই পাক-ভারত ম্যাচের কথা উল্লেখ করার কারণ রয়েছে। আট জাতির এ মহাদেশীয় টুর্নামেন্টের এটাই যে সবচেয়ে বড় ম্যাচ। বিশ্বের যে কোনো প্রান্তে ভারত-পাকিস্তানের ক্রিকেট মাঠে মুখোমুখি হওয়া মানে, উত্তেজনার পারদ চরমে ওঠা। মরুর বুকে সেই উত্তেজনা রূপ নেয় মহাঝড়ে। মধ্যপ্রাচ্যের জনসংখ্যার এক বিরাট অংশ ভারত-পাকিস্তান থেকে আসা। তিন কাঠির খেলা চুম্বকের মতো টেনে আনে তাদের মাঠে। টুর্নামেন্টের প্রাইজমানি এবার তিন লাখ মার্কিন ডলার, যা গতবারের…

Read More

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টায় এ ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ নির্বাচনের প্রথম ভোটটি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির। এদিকে এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে মুখোমুখি এনডিএ ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ক্ষমতাসীনদের প্রার্থী সাবেক মহারাষ্ট্র রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ। অন্যদিকে বিরোধীদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। বিআরএস, বিজেডি এবং শিরোমণি অকালি দলের মতো অনেক রাজনৈতিক দল এই ভোটদান থেকে বিরত আছে। তবে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিজয়ের সম্ভাবনা স্পষ্টভাবে বেশি বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

Read More

টালিউডের প্রেমিক জুটি দীপক অধিকারী দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র সবসময়ই সামাজিক মাধ্যমে আলোচনায় থাকেন। আবার এ তারকা জুটি নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেন না। পার্টি হোক কিংবা অনুষ্ঠান—সবখানে একসঙ্গে দেখা যায় তাদের। সম্প্রতি মুক্তি পাওয়া দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ বক্স অফিসে ভালোই ছাপ ফেলেছে। এর মাঝেই অভিনেতা ‘রঘু ডাকাত’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে রুক্মিণী চেষ্টা চালিয়ে যাচ্ছেন বি-টাউনের নিজের জমি শক্ত করার কাজে। এর মধ্যেই রুক্মিণীর পরিবারে এলো নতুন অতিথি। সামাজিক মাধ্যমে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে— একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন রুক্মিণী। বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়িটি কিনেছেন তিনি। সাদা রঙা গাড়িটির কলকাতায় অনরোড (ভ্যারিয়েন্ট অনুযায়ী নির্ভর…

Read More

গতকাল ৭ সেপ্টেম্বর সাউদাম্পটনের রোজ বোলে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৪২ রানে হেরে বাজে রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। লজ্জাজনক সেই হারের খতে প্রলেপ দেওয়ার আগেই দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে। সেই ম্যাচে ইংরেজদের বিপক্ষে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার দল। সময়ের থেকে এক ওভার পেছনে ছিল তার দল। যে কারণে শাস্তি হিসেবে আইসিসির নিয়মানুযায়ী ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। প্রোটিয়া অধিনায়ক বাভুমা শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন হয়নি। ৩৪২ রানে ম্যাচ হারার বিব্রতকর রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। ধবলধোলাই এড়ানোর ম্যাচে জো রুট (১০০) ও জ্যাকব বেথেলের (১১০) জোড়া…

Read More