Author: mh sohag

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে ‘জেনারেশন জেড’–এর নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনে পুলিশের গুলিতে সোমবার অন্তত ১৯ জন নিহত হয়েছেন। কাঠমান্ডুসহ দেশজুড়ে বিভিন্ন শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রথমে রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় সংসদ ভবনের সামনে আন্দোলন শুরু হয়। পরে তা দ্রুতই দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। দুপুরের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিকাল সাড়ে ৩টা থেকে সরকার কারফিউ জারি করে। তবুও প্রতিবাদ থামেনি। পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ছাড়াও সরাসরি গুলি চালায়। এতে শুধু কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে অন্তত ১৭ জনের মৃত্যু হয়। দেশটির ন্যাশনাল ট্রমা সেন্টারে ৮ জন, এভারেস্ট হাসপাতালে ৩ জন, সিভিল হাসপাতালে ৩ জন, কাঠমান্ডু মেডিকেল…

Read More

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘দাবাং’ শুধু তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টই ছিল না, ছিল বলিউডের মূলধারায় এক বিপ্লবী মোড়। ২০১০ সালে মুক্তি পাওয়া এই সুপারহিট সিনেমার ঝলমলে সাফল্যের আড়ালে যে সম্পর্কের টানাপোড়েন, ক্ষমতার রাজনীতি এবং শিল্পের প্রতি অবহেলা লুকিয়ে ছিল, তা এবার সাহসিকতার সঙ্গে প্রকাশ্যে আনলেন পরিচালক অভিনব কাশ্যপ। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শুধু সালমানের ব্যক্তিত্বই নয়, গোটা খান পরিবারের ইন্ডাস্ট্রি-নিয়ন্ত্রণের কৌশলকে তীব্র ভাষায় তুলাধোনা করেন পরিচালক। অভিনব কাশ্যপ বলেন, সালমান খান এবং তার পরিবার বলিউডে স্টার সিস্টেমের ভিত্তি গড়ে তুলেছে, যা এখন এক প্রকার অদৃশ্য শাসনব্যবস্থা। ‘দাবাং’ পরিচালক বলেন, ওরা প্রতিশোধপরায়ণ। আপনি যদি ওদের তালে না তাল মিলিয়ে…

Read More

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পর্দা উঠবে এশিয়া কাপের। ৮ দলের এই টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত এবং শ্রীলংকা যৌথভাবে আয়োজন করবে মহাদেশিয় শ্রেষ্ঠত্বের এই মহোৎসব। এবারের এশিয়া কাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন ১০ জন আম্পায়ার। সোমবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নির্বাচিত আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তালিকায় রয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার গাজী সোহেল এবং মাসুদুর রহমান। এর মধ্যে মাসুদুর রহমান ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এদিকে ১১ সেপ্টেম্বর বাংলাদেশ-হংকং ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন শ্রীলংকার রবীন্দ্র বিমলাসিরি ও ভারতের রোহান পন্ডিত। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আসিফ ইয়াকুব। আর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের…

Read More

সামাজিক মাধ্যমের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছে নেপালের সরকার। তাদের নির্ধারিত নিয়ম মেনে নিবন্ধন না করায় ফেসবুক, এক্স, ইউটিউবসহ বেশিরভাগ সামাজিক মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর ক্ষোভে ফুঁসে উঠেছে নেপালের ছাত্র-জনতা। দেশটির জেন-জি আন্দোলনকারীরা আজ (সোমবার) কাঠমান্ডুতে সংসদ ভবনে ঢুকে পড়েছে। দেশজুড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায়-দফায় সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। জানা যায়, ২০২৩ সালে নেপালের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় নির্দেশনা জারি করে জানিয়েছিল, নেপালে কার্যক্রম চালাতে চাইলে সব নেটওয়ার্ককে নিবন্ধন করতে হবে। প্ল্যাটফর্মগুলোকে ২৮ আগস্ট থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল নিবন্ধনের জন্য। কিন্তু…

Read More

আলোকি কনভেনশন সেন্টারে মাত্রার ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘দীপ্যমান নক্ষত্র সম্মাননা ২০২৫’-এ দেশের বিজ্ঞাপন জগতে নতুন মাত্রা এনেছেন এমন ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। অফজাল হোসেন ও সানাউল আরেফিনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পরস্পরের প্রতি বোঝাপড়া কীভাবে একটি প্রতিষ্ঠানকে যুগের পর যুগ এগিয়ে নিতে সাহায্য করে, তারই উদাহরণ এই অনুষ্ঠান। আফজাল হোসেন বলেন, ‘বাংলাদেশে এমন পরিবেশ ছিল যেখানে বিজ্ঞাপন তৈরির সময় সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছে। তারা ভাগ করেছে না, বরং একে অপরকে বড় হতে সাহায্য করেছে। যেমন অ্যাডকম, বিটপী, এশিয়াটিক ইত্যাদি।’ অনুষ্ঠানে আশি ও নব্বই দশকের জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র ও জিঙ্গেলের সংকলন প্রদর্শন করা হয়। প্রয়াত জিঙ্গেল সুরকার আইয়ুব বাচ্চুকে…

Read More

বেলা তিনটায় মিডিয়া সেশন হবে, আগেই জানানো হয়েছিল। হোটেলের লবিতে ঢুকতেই দেখা মিলল বাংলাদেশের ফুটবলারদের। তবে তাদের মুখে হাসি নেই। এর নেপথ্য কারণ সুযোগ পেয়েও প্রথম প্রীতি ম্যাচে নেপালকে পরাস্ত করতে না পারা। তবে একটা বিষয় স্পষ্ট যে, লাল-সবুজের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে হিমালয়কন্যার দেশটি। দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে শনিবার স্বাগতিক নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে পারেনি স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরার শিষ্যরা। তবে এই খেলার মাধ্যমে পারফরম্যান্সের উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করছেন দলের ডিফেন্ডার রহমত মিয়া। রোববার হোটেল লবিতে দাঁড়িয়ে তিনি বলেন, ‘প্রত্যেক ফুটবলারই চেষ্টা করে নিজেদের জায়গা থেকে মাঠে ভালো করার। আমরা…

Read More

গাজায় যুদ্ধবিরতির নতুন মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে এবং আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। রোববার এক বিবৃতিতে হামাস বলেছে, ‘আমরা যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু ধারণা পেয়েছি, যা মধ্যস্থতাকারীরা আমাদের কাছে পৌঁছে দিয়েছে।’ এতে বলা হয়েছে, ‘আমাদের জনগণের ওপর চলমান আগ্রাসন বন্ধে সহায়ক, এমন যেকোনো পদক্ষেপকে হামাস স্বাগত জানায়।’ সংগঠনটি জানায়, তারা ‘যুদ্ধ বন্ধের একটি স্পষ্ট ঘোষণা এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরাইলি সেনা প্রত্যাহারের বিনিময়ে সব বন্দিদের মুক্তির জন্য তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে প্রস্তুত’। হামাস গাজার প্রশাসনিক বিষয় পরিচালনার জন্য…

Read More

বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন ও আলিয়া ভাটকে প্রায়শই তুলনায় আনা হয়। তবে দুজনেই সবসময় প্রকাশ করেছেন যে তাদের মধ্যে ভালো সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ বন্ধন রয়েছে। সম্প্রতি সেই বন্ধুত্বের মাঝেই একটি চমকপ্রদ ঘটনা ঘটল—দীপিকা পাডুকোনকে লিভাইসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদ থেকে সরিয়ে আলিয়া ভাটকে নিয়োগ দেওয়া হলো। কি ঘটেছে গত ৫ সেপ্টেম্বর আমেরিকান পোশাক ব্র্যান্ড লিভাইস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আলিয়া ভাটের নাম ঘোষণা করে। এ খবর প্রকাশের পর দীপিকা পাডুকোনের ভক্তরা হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে জানতে চেয়েছেন কেন ‘পিকু’ অভিনেত্রীকে এই পদ থেকে সরানো হলো। কিছু ভক্ত এমন অভিযোগও তুলেছেন যে আলিয়া ভাট দীপিকার…

Read More

শারজাহতে অনুষ্ঠিত ইউএই টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে একপাক্ষিক ম্যাচে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। মাত্র ৬৬ রানে অলআউট হয় আফগানিস্তান। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে পাকিস্তান। লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছে আফগানরাও। এই রেকর্ডগুলো এক নজরে দেখে নেওয়া যাক। ৬৬– এটি পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো টুর্নামেন্ট ফাইনালে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০২৪ সালে সাব-রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ার গ্রুপ-বি এর ফাইনালে জার্সির বিপক্ষে নরওয়ে ৬৯ রানে অলআউট হয়েছিল। ঘরোয়া ক্রিকেট মিলিয়েও পুরুষদের টি-টোয়েন্টি ফাইনালে এর চেয়ে কম রান আছে কেবল আর তিন দলের। ২– আফগানিস্তানের এই সংগ্রহ টি-টোয়েন্টিতে তাদের দ্বিতীয় সর্বনিম্ন। এর আগে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা ৫৬…

Read More

তিন দিনের সরকারি সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রোববার (৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে পৌঁছেছেন। এই সফরে তিনি গাজা উপত্যকায় অবিলম্বে এবং স্থায়ী শান্তি স্থাপন, পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন রোধ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, মাহমুদ আব্বাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে গাজায় চলমান সহিংসতা বন্ধ, ফিলিস্তিনের পুনর্বাসন ও পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন এবং একতরফা কর্মকাণ্ড যেমন উপনিবেশ সম্প্রসারণ, কলোনিস্টদের সন্ত্রাস ও সংযুক্তকরণের মতো কর্মকাণ্ড বন্ধ করার উপায় নিয়ে আলোচনা হবে। এছাড়া দুই নেতাই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় এবং দুই রাষ্ট্রের সমাধান বাস্তবায়নে আন্তর্জাতিক সম্মেলন প্রস্তুতিকে নিয়ে আলোচনা করবেন, যেখানে যুক্তরাজ্যসহ বহু…

Read More