Author: mh sohag

গত নভেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা দেয়, শান্তির জন্য অসামান্য ও ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য ‘ফিফা শান্তি পুরস্কার’ দেবে। পরে (৫ ডিসেম্বর) ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। যা নিয়ে এমনিতেই বিতর্ক রয়েছে। তার ওপর এবার জানা গেল এই পুরস্কার নিয়ে আগেই নাকি কিছু শর্ত জুড়ে দিয়েছিল হোয়াইট হাউজ। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়, ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে দেওয়ার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যে ‘ফিফা পিস প্রাইজ’ চালু করেন, সেটি নিয়ে হোয়াইট হাউজ ফিফার…

Read More

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক লাইভ টেলিভিশন ভাষণ চলাকালে ঘটে গেল এক অভাবনীয় ও রোমান্টিক ঘটনা। ইউক্রেন যুদ্ধ আর বিশ্ব রাজনীতি নিয়ে উত্তপ্ত আলোচনার মাঝেই সরাসরি সম্প্রচারে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এক রুশ সাংবাদিক। ‘পুতিনস টিভি ম্যারাথন’ নামে পরিচিত এই অনুষ্ঠানে এমন নাটকীয় ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে। সংবাদ সম্মেলন চলাকালে স্থানীয় সাংবাদিক কিরিল বাজানভ লাল রঙের বো-টাই পরে হাতে একটি পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়েন। সেই পোস্টারে বড় বড় অক্ষরে লেখা ছিল— ‘আমি বিয়ে করতে চাই’। বিষয়টি খোদ প্রেসিডেন্টের নজরে এলে পুতিন নিজেই তাকে কথা বলার সুযোগ দেন। সবাই ভেবেছিলেন তিনি হয়তো জনগুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন করবেন,…

Read More

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির লড়াকু যোদ্ধা ও জাতীয় সংসদ নির্বাচনের পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। সন্ত্রাসী হামলায় এ ক্ষণজন্মার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। এর আগে ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারের সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হার মানেন এ বিপ্লবী তরুণ নেতা। ইনকিলাব মঞ্চের এ মুখপাত্রের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়ে…

Read More

শুবমান গিল ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। তবে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। তাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আজ ভারতীয় ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার আগে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রধান নির্বাচক অজিত আগারকার এই দল প্রকাশ করেন। এই দলে জায়গা পাননি শুবমান গিল। সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। এতে একটা বিষয় নিশ্চিত হয়ে গেল যে, বিশ্বকাপে ভারতের ইনিংস ওপেন করতে চলেছেন সাঞ্জু স্যামসন। এই দলে ফিরেছেন রিঙ্কু সিং ও ঈশান কিষাণ। ব্যাটিং বিভাগে আছেন সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা ও তিলক ভার্মা। দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি রাখা হয়েছে।…

Read More

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা ২ মামলায় শনিবার (২০ ডিসেম্বর) অ্যাডিয়ালা জেলের বিশেষ আদালত ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন। আদালতের বিশেষ বিচারক সেন্ট্রাল শারুখ অর্জুমান্দ এই মামলার শুনানি পরিচালনা করেন। বুশরা বিবির সাজা— সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর; সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর। ইমরান খানের সাজা— সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর; সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর। একই সঙ্গে উভয়ের প্রত্যেককে ১৬.৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোট সাজা উভয়ের জন্যই ১৭ বছর করে। মামলার প্রেক্ষাপট এই মামলা ইমরান খানের…

Read More

টালিউডের ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবারের মতো বড়পর্দায় আসছেন। আগামী ২৫ ডিসেম্বর ‘প্রজাপতি ২’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার। তার বিপরীতে আছেন সুপারস্টার দেব। এর আগে বর্ধমানেই বেড়ে ওঠা অভিনেত্রী ছোট থেকেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বর্ধমান থেকে কলকাতায় আসা যে খুব সহজ ছিল, তা কিন্তু নয়। ছিপছিপে গড়ন আর উচ্চতাও চোখে পড়ার মতো অভিনেত্রীর উজ্জ্বল চোখ মুহূর্তেই নজর কেড়ে নেন সবার। টেলিভিশন ধারাবাহিকে সুযোগ পাওয়ার পর পাকাপাকি কলকাতায় থাকা শুরু করেন অভিনেত্রী। ‘বধূঁয়া’ ধারাবাহিকে প্রথম তাকে দেখা গিয়েছিল। তারপরেই আসে বড়পর্দায় কাজের সুযোগ। নাটকে নজর কাড়েন দেবের। পরবর্তী সময়ে তার নতুন সিনেমার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রজাপতি ২’…

Read More

মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে শক্ত লড়াই দেখাল ওয়েস্ট ইন্ডিজ। কেভেম হজের সেঞ্চুরিতে দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৮১ রান ৬ উইকেটে। তারা এখনো নিউজিল্যান্ডের চেয়ে ১৯৪ রান পিছিয়ে আছে। তবে ফলোঅন এড়াতে পেরেছে দলটি। ৩২ বছর বয়সী হজ ২২৪ বলে শতক পূর্ণ করেন। ইনিংসে ছিল ১২টি চার। ৭৪ রানে তিনি ‘জীবন’ পান। এজাজ প্যাটেলের বলে স্লিপে ড্যারিল মিচেল কঠিন ক্যাচ ফেলেন। নব্বইয়ের ঘরে যেতে হজকে খেলতে হয় ৩৩ বল। ৯৭ রানে থাকা অবস্থায় মাইকেল রাইয়ের এক ডেলিভারিতে কুঁচকিতে আঘাত পান তিনি। এতে খেলা বেশ কিছু সময় বন্ধ ছিল। জাস্টিন গ্রিভসের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন হজ। এই জুটিই…

Read More

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা হ‌য়ে‌ছে। বর্তমানে দেশ‌টি‌তে বছরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ৫০০ করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ ডি‌সেম্বর) রা‌তে রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস এই তথ‌্য জা‌নি‌য়ে‌ছে। দূতাবাস জানায়, সৌদি আরবে ৩০টি পাবলিক ও ১৪ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রদান করে আসছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করে থাকে, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে। যে সকল বিষয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে—  অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল, এই ১০…

Read More

হলিউড তারকা টম ক্রুজ নাকি আবারও প্রেম খোঁজার জন্য প্রস্তুত। অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে সাম্প্রতিক বিচ্ছেদের পর তিনি সামনে এগোচ্ছেন—ব্রেকআপে আটকে না থেকে নতুন সম্পর্কের সম্ভাবনা খুঁজছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্রগুলো। সূত্র জানায়, প্রায় নয় মাসের সম্পর্কে থাকার পর টম ক্রুজ ও আনা দে আরমাস তাদের সম্পর্কের ইতি টেনেছেন। বিষয়টির সঙ্গে পরিচিত একাধিক সূত্রের দাবি, টমের কথিত নিয়ন্ত্রণমূলক আচরণ এবং দুজনের বয়সের বড় ব্যবধানের কারণেই আনা এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদটি টমের জন্য কষ্টকর হলেও, তার ঘনিষ্ঠরা বলছেন—তিনি দীর্ঘদিন মনখারাপ করে বসে থাকার মানুষ নন। এক সূত্রের ভাষায়, ‘আনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় টম ভীষণ ভেঙে…

Read More

তালাভেরার বিপক্ষে শেষ ম্যাচে দুটি গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এই দুই গোলেই ২০২৫ সালে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৮। রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে এখন তার দরকার মাত্র একটি গোল। গত মৌসুমে রিয়ালে যোগ দেওয়ার পর শুরুতে এমবাপ্পেকে নিয়ে কিছু প্রশ্ন ছিল। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে আলোচনা চলেছিল। সময় লেগেছিল কয়েক মাস। তবে এখন পরিষ্কার, রিয়ালের মূল ভরসা তিনিই। জুড বেলিংহাম আর ভিনিসিয়ুসের চেয়েও বেশি কার্যকর তিনিই। ২০২৫ সালের শুরু থেকে ক্লাব ফুটবলে এমবাপ্পে করেছেন ৫৮ গোল। এতে তিনি ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ড। রোনালদো ২০১৩ সালে রিয়ালের হয়ে এক বছরে করেছিলেন ৫৯ গোল।…

Read More