Author: mh sohag

তাইওয়ানের রাজধানী তাইপের মেট্রো স্টেশনে ভয়াবহ সহিংস হামলায় হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) তাইপে মেইন স্টেশন ও ঝংশান স্টেশনে পৃথক সহিংস ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে তাইপে সিটি ফায়ার ডিপার্টমেন্ট। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই হামলাকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেছেন। তবে এখনো হামলার পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ২৭ বছর বয়সি সন্দেহভাজন হামলাকারী মুখোশ ও বুলেটপ্রুফ ভেস্ট পরে একাধিক পেট্রোল বা ধোঁয়া তৈরির বোমা ছুড়ে মারেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী স্টেশনের ভেতরে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করেন এবং ধোঁয়ার ক্যানিস্টার নিক্ষেপ করেন। হামলাকারীকে আটকাতে গেলে এক ব্যক্তি নিহত হন। পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে সন্দেহভাজন ব্যক্তি একটি ভবন…

Read More

বিয়ের পর যৌথ পরিবারে সবাই মিলে এক বাড়িতে থাকতে স্বচ্ছন্দ নয়, কিন্তু তার হবু স্বামীর বক্তব্য— সে তার পরিবারকে ছেড়ে কোথাও যেতে পারবে না। এ কথাও সত্য— ছেলেটির বাড়ির সবাই মেয়েটিকে অত্যন্ত ভালোবাসতো, রানির মতো আদর-যত্নে রাখত। কিন্তু মেয়েটি এতে অভ্যস্ত নয়। কিন্তু শেষমেশ মেয়েটিকে রাজি করিয়ে, অনেক প্রেম-ভালোবাসা দিয়ে তাকে শ্বশুরবাড়িতে এনে রাখতে সক্ষম হলো তার স্বামী। এই গল্পটি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার। স্পষ্ট কথা বলে নিজের অনুভূতি জানানোর পরও তার ‘না’ কে ‘হ্যাঁ’তে পরিণত করা হয়। আর তাতেই নাকি সুখী হলো পরিবার। বিষয়টি আদতে নিজের মতো করে অন্যের পছন্দ-অপছন্দকে গড়ে নেওয়া। ইংরেজিতে যাকে ‘ম্যানিপুলেশন’ বলা হয়। সিনেমায়…

Read More

এক সেশনে ৬ উইকেট। অন্য কোনো সময়ে এমন একটা সেশন স্বস্তিই এনে দিত ইংল্যান্ড শিবিরে। কিন্তু অ্যাডিলেড টেস্টে দলটাকে এই সেশন মোটেও স্বস্তি দিতে পারছে না। তার আগেই যে চালকের আসনে বসে গেছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের প্রথম সেশনে ৩৪৯ রানে অলআউট হওয়া অজিদের লিড দাঁড়িয়েছে ৪৩৪ রানের। ফলে এখন ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংলিশদের সিরিজের আশা টিকিয়ে রাখতে হলেও গড়তে হবে এক বিশ্বরেকর্ড। টেস্টে সর্বোচ্চ রান তাড়া করার বিশ্বরেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই রামনরেশ সারওয়ান আর শিবনারায়ন চন্দরপলের সেঞ্চুরিতে ৪১৭ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে ২২ বছর পেরিয়ে গেলেও যে রেকর্ড ভাঙা হয়নি…

Read More

গাজা সিটির তুফাহ এলাকায় একটি স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘সন্দেহজনক ব্যক্তিদের’ লক্ষ্য করে গুলি চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, গাজা মার্টায়ার্স স্কুলে অবস্থিত আশ্রয়কেন্দ্রে ইসরাইলি গোলাবর্ষণের ফলে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আশ্রয়কেন্দ্রটি গাজা সিটির পূর্বাঞ্চলের তুফাহ এলাকায় অবস্থিত।  এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, উত্তর গাজা উপত্যকার তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর পশ্চিমে কমান্ড কাঠামোর কাছে কয়েকজন ‘সন্দেহজনক ব্যক্তি’ শনাক্ত করা হয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শনাক্ত করার কিছুক্ষণ পরই সেনারা হুমকি দূর করতে ওই ব্যক্তিদের লক্ষ্য করে…

Read More

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান তার তুলনা শুধু তিনি নিজেই। বলিউড যেন তার সিনেমায় আরও বেশি প্রাণ ফিরে পায়। তার নতুন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং সদ্য শেষ হতে না হতেই আরও এক নতুন সিনেমার গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, ভাইজানের জন্মদিনেই নাকি বহু প্রতীক্ষিত ‘কিক ২’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। যদিও এ খবরে সিলমোহর দেননি সিনেমার টিমের তরফে কেউ-ই। কিন্তু ‘কিক ২’ ঘিরে বাড়ছে উত্তেজনার পারদ। এর আগে ‘কিক’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এর আগে ২০২৪ সালে ‘সিকান্দার’ সিনেমার শুটিং চলাকালীন ‘কিক ২’ সিনেমার কথা ঘোষণা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা, ২০২৫…

Read More

ম্যাচ শুরুর অনেক আগে শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুকে দেখা মিলল একটা ছবির। তাসকিন আহমেদ কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মোস্তাফিজুর রহমানের। বিদেশ বিভূঁইয়ের লিগে দেখা হয়ে গেল দুই ‘দেশি’র, তবে এবার ভূমিকাটা ছিল ভিন্ন, একজন খেলছিলেন আরেকজনের বিপক্ষে। সেই লড়াইয়ে শেষমেশ শেষ হাসিটা মোস্তাফিজই হেসেছেন। তার দল দুবাই ক্যাপিটালস জিতেছে ৬৩ রানের বিশাল ব্যবধানে। দল হারলেও তাসকিন নিয়েছিলেন ৩ উইকেট। যদিও ৪ ওভারে রান দিয়েছেন ৪০টি। মোস্তাফিজ ২ ওভার বল করে নিয়েছেন ২ উইকেট, রান দিয়েছেন মোটে ১৩। তবে দুজনকেই ছাপিয়ে গেছেন মোহাম্মদ নবি। ব্যাট হাতে ১৯ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতে তুলে নেন ৩ উইকেট।…

Read More

সিরিয়ায় কট্টর ইসলামপন্থি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ‘অপারেশন হোকিয়ে’ শুরু করেছে মার্কিন-সিরীয় যৌথ সেনাবাহিনী। আইএস গোষ্ঠীর যোদ্ধাদল, অবকাঠামো এবং অস্ত্রের ডিপোগুলো লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হচ্ছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য। শুক্রবার থেকেই অভিযান শুরু হয়েছে— উল্লেখ করে বিবৃতিতে হেগসেথ বলেন, আজ শুক্রবার থেকে সিরিয়ায় অপারেশন হোকিয়ে শুরু করেছে মার্কিন-সিরীয় যৌথ বাহিনী। আইএস গোষ্ঠীর যোদ্ধাদল, অবকাঠামো এবং অস্ত্রের ডিপোগুলো লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হচ্ছে। সিরিয়ার মার্কিন ঘাঁটিতে বর্তমানে মোট ১ হাজার সেনা আছে। গত সপ্তাহের শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমিরায় একটি মার্কিন-সিরীয় গাড়িবহরকে লক্ষ্য করে বন্দুক হামলা চালিয়েছিল…

Read More

বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডেকন্যা অভিনেত্রী অনন্যা পান্ডের প্রেমে মন ভেঙেছে। দীর্ঘ দুই বছরের সম্পর্কের পর আদিত্যে রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। তবে কান পেতে শোনা— বর্তমানে তিনি ওয়াকার ব্লাঙ্কো নামে একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সম্পর্কের কথা খোলাসা করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বললেন অনন্যা পান্ডে। অভিনেত্রী বলেন, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ‘৯০ এর দশকে যেমন প্রেম হতো, ঠিক তেমনই প্রেমে বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের দ্রুত প্রেমে পড়া ও প্রেমভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তার কাছে মূল্যবান। তিনি বলেন, আমি…

Read More

নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএলের ১২তম আসর বসার কথা। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বিপিএলের আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গুঞ্জন আছে, এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে এ টুর্নামেন্ট। তবে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন তেমনটি মনে করছেন না। তিনি জানিয়েছেন, ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএল শুরু করা নিয়ে কোনো শঙ্কা নেই। সাখাওয়াত বলেন, ‘এ মুহূর্তে বিপিএল নিয়ে কোনো সংশয় নেই। নির্ধারিত দিনেই শুরু হবে।’ বিসিবি সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি বলেন, ‘আমরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে, কোনো সমস্যা নেই। সব প্রস্তুত, মাঠও…

Read More

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার বয়া এলাকায় সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে চার সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে প্রবেশের আগেই তাদেরকে প্রতিহত করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার ভারতীয় মদদপুষ্ট খারেজি গোষ্ঠীর সন্ত্রাসীরা বয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নৃশংস ও কাপুরুষোচিত হামলার চেষ্টা করে। পাকিস্তান রাষ্ট্র ‘ফিতনা আল খারেজি’ নামটি নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সশস্ত্র গোষ্ঠীর জন্য ব্যবহার করে। আইএসপিআর জানায়, সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পের বাইরের নিরাপত্তা…

Read More