Author: mh sohag

কল্পবিজ্ঞানের বিস্ময়কর সিনেমা ‘অ্যাভাটার’ নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছে। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের আলোচিত তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। একই দিনে ঢাকার প্রেক্ষাগৃহেও ছবিটির প্রদর্শন শুরু হয়েছে। সম্প্রতি লন্ডনে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানেই রীতিমতো ‘ঝড়’! প্রদর্শনী শেষে সমালোচকদের প্রতিক্রিয়া দেখে বোঝা যায় ক্যামেরন আবারও তার ‘ভিজ্যুয়াল জাদু’তে সবাইকে মুগ্ধ করেছেন। ২০০৯ সালে প্রথম কিস্তির মাধ্যমে বৈশ্বিক আলোচনায় উঠে আসে ‘অ্যাভাটার’। সেই ধারাবাহিকতায় ২০২২ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’ আয় করে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। নতুন কিস্তিতেও ক্যামেরনের ভিজ্যুয়াল নির্মাণ দর্শককে বড় পর্দার অভিজ্ঞতার দিকেই টেনে নিচ্ছে। নতুন এই…

Read More

২০২৬ সালের আইপিএল নিলাম হয়েছে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। সেই নিলামে এবার নজর কেড়েছেন দুই আনক্যাপড ক্রিকেটার প্রশান্ত বীর ও কার্তিক শর্মা। তাদের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। কিন্তু নিলাম শেষে তারা হয়েছেন কোটিপতি। প্রশান্ত বীর ও কার্তিক শর্মা— দুজনকেই ১৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। তবে কার্তিক শর্মার এ যাত্রার পেছনে লুকিয়ে আছে এক করুণ ইতিহাস। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসতে হয়েছে তাকে। কার্তিক শর্মার বাবা মনোজ শর্মা— এমন খবর শোনার পর খেই হারিয়ে ফেলেন। ফিরে গেলেন অতীতে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরোনো সময়ের লড়াইয়ের কথা বলেন তিনি, আমাদের আয় সীমিত ছিল, কিন্তু আমার স্ত্রী রাধা ও আমি…

Read More

কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত সাতজন নিহত এবং আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। শুক্রবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সিয়ে কুলেবা। খবর রয়টার্সের। পোস্টে তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর ওডেসার বন্দর অবকাঠামোকে লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন এবং আরও ১৫ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। ওডেসা ইউক্রেনের প্রধান বন্দরশহর। কৃষ্ণসাগরের তীরবর্তী ওডেসায় মোট তিনটি বন্দর আছে। এই ৩ বন্দর দিয়েই ইউরোপসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হয় ইউক্রেনের শস্য ও অন্যান্য সামগ্রী।…

Read More

১৩ ডিসেম্বর ঢাকার পূর্বাচলে ‘মেইন স্টেজ ইনক’ আয়োজিত বিশাল এক কনসার্টে গাওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় সেই আয়োজন বাতিল ঘোষণা করা হয়। আতিফ আসলাম নিজেও সেই কনসার্টটি বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছিলেন। সবাই যখন ধরে নিয়েছেন, আতিফ আসলাম নিরাশ হয়ে ঢাকায় আর আসছেন না, ঠিক তখনই সামাজিক মাধ্যমে তার পারফরম্যান্সের একের পর এক ভিডিও ক্লিপ ও ছবি ভাইরাল হতে শুরু করে। একটি সূত্র জানায়, পাবলিক কনসার্ট বাতিল হলেও ঢাকা সফর বাতিল করেননি গায়ক আতিফ আসলাম। ঢাকায় এসেছেন তিনি, পর্দার আড়ালে সেরে নিচ্ছেন একের পর এক ‘প্রাইভেট’ কিংবা ব্যক্তিগত শো। সামাজিক মাধ্যমে ছড়িয়েপড়া পস্ট-ক্লিপগুলো থেকে…

Read More

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে বড় অঙ্কে অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসকে দলে নিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে টুর্নামেন্ট শুরুর আগেই স্পষ্ট হয়ে গেছে, পুরো মৌসুমে তাকে পাবে না ফ্র্যাঞ্চাইজিটি। ব্যক্তিগত কারণে, বিশেষ করে বিয়ের জন্য, এবারের আইপিএলের বেশির ভাগ ম্যাচে অংশ নিতে পারবেন না ইংলিস। আগামী এপ্রিলের শুরুতে বিয়ের অনুষ্ঠান থাকায় পুরো আসরে তার খেলা সম্ভব হচ্ছে না। জানা গেছে, পুরো মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস মাত্র তিনটি ম্যাচে এই অজি ক্রিকেটারের সেবা পাবে। গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত মিনি নিলাম থেকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে ইংলিসকে দলে ভেড়ায় লক্ষ্ণৌ, যেখানে তিনি দলের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। নিলামের সময়…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হবে না—যদি পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সম্মান করে এবং দেশটির নিরাপত্তাগত স্বার্থকে গুরুত্ব দেয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠান ‘ডিরেক্ট লাইন’-এ তিনি এই মন্তব্য করেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বছরের শেষ ব্রিফিংয়ে উপস্থিত হন পুতিন। সেখানে বিবিসির সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন ‘অন্য কোথাও রাশিয়া আর বিশেষ সামরিক অভিযান (যুদ্ধ)’ চালাবে কিনা। জবাবে পুতিন বলেন, যদি আপনারা আমাদের সম্মান করেন তাহলে আর কোনো অভিযান হবে না। আমরা যেমনটা আপনাদের সম্মান করার চেষ্টা করছি, আপনারাও যদি এমন সম্মান করেন তাহলে আর অভিযান হবে না। এরআগে গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট জানান, রাশিয়া…

Read More

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর নিয়ে সর্বদাই তোলপাড় নেটদুনিয়ায়৷ তবে এ তারকা দম্পতি বিচ্ছেদ নিয়ে কোনোদিনই কোনো প্রতিক্রিয়া দেননি৷ কিন্তু বিচ্ছেদের খবর যে ভিত্তিহীন তা বারবার বুঝিয়ে দিয়েছেন তারা৷ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবস উদযাপন অনুষ্ঠানে আবারও অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন একসঙ্গে উপস্থিত হন। এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল। প্রকাশিত সেই ভিডিওতে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াকে ভেন্যুতে প্রবেশ করতে দেখা গেছে। ঐশ্বরিয়া কালো স্যুট পরে এসেছিলেন। অন্যদিকে অভিষেক বেছে নিয়েছিলেন নৈমিত্তিক পোশাক। সাবেক বিশ্বসুন্দরী যখন অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই…

Read More

লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে নতুনভাবে বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনার পর ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে মানহানি মামলা করেছেন কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি উত্তম সাহা। সৌরভ ৫০ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, লালবাজারে দায়ের করা অভিযোগে সৌরভ গাঙ্গুলি উল্লেখ করেছেন, কোনো বাস্তব প্রমাণ ছাড়াই তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, যা তার সুনাম ও খ্যাতি নষ্ট করেছে। উত্তম সাহা দাবি করেছিলেন, লিওনেল মেসির কলকাতা সফরের পেছনে সৌরভ গাঙ্গুলির ভূমিকা ছিল এবং তিনি আয়োজক ও আর্জেন্টাইন তারকার মধ্যে মধ্যস্থতা করেছিলেন। এই অভিযোগের কারণে গাঙ্গুলির আইনজীবীরা উত্তম সাহাকে আইনি নোটিশ পাঠান, যেখানে অভিযোগ প্রত্যাহার এবং ক্ষতিপূরণের…

Read More

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পর ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিন কার্ড লটারি কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-কে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার মৃত অবস্থায় পাওয়া সন্দেহভাজন ব্যক্তি পর্তুগালের নাগরিক। তিনি ২০১৭ সালে ‘ডাইভারসিটি ভিসা’ বা গ্রিন কার্ড লটারি কর্মসূচির (ডিবি-১) মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং পরে গ্রিন কার্ড পান। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম…

Read More

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন হাদি। টানা ৬ দিনের মৃত্যুর সঙ্গে লড়াই শেষে হার মানলেন এই সাহসি এই নেতা। হাদির এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনেও। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে শোক ও প্রতিবাদ জানিয়েছেন দেশের জনপ্রিয় তারকারা। তারকাদের চোখে শহিদ ওসমান হাদি অভিনেত্রী নুসরাত ইমরোজ…

Read More