ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বর্তমান ক্রীড়াক্ষেত্রে ‘কোচ’ শব্দটির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। কলকাতায় ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আজকাল যাদের কোচ বলা হচ্ছে, আসলে তাদের ম্যানেজার বলা বেশি সঠিক। কিংবদন্তি এই ভারতীয় ব্যাটারের মতে, টিম ইন্ডিয়ার বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর একজন কোচ নন, তিনি দলের ম্যানেজার। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে গৌতম গম্ভীরের পাশাপাশি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ রয়েছেন। একই ধরনের কাঠামো ভারতীয় ফুটবল দলেও দেখা যায়। এই প্রসঙ্গে কপিল দেব বলেন, এখন কোচ শব্দটি খুব সাধারণ হয়ে গেছে। কিন্তু প্রকৃত অর্থে কোচ হলেন সেই ব্যক্তি, যিনি কাউকে কিছু শেখান। নিজের…
Author: mh sohag
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে এটি যুদ্ধপ্রভাবিত দেশটির জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করবে। ব্রাসেলস সফরের আগে ১৮ ডিসেম্বর জেলেনস্কি সাংবাদিকদের এসব কথা বলেন। এরপর ব্রাসেলসে তিনি ইইউ শীর্ষ সম্মেলনে অংশ নিতে যান। জেলেনস্কির ভাষ্য, ‘আমি সকল নেতার সঙ্গে আলোচনা করব এবং আমাদের যুক্তি উপস্থাপন করব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা একটি ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছাব। তা না হলে ইউক্রেনের জন্য বড় সমস্যার সৃষ্টি হবে।’ সূত্র- বিবিসি
আইনি জটিলতা থেকে নিস্তার পাচ্ছেন না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে অভিনেত্রী ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এবার অভিনেত্রীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় শিল্পা শেঠির মুম্বাইয়ের বাড়িতে হানা দিয়েছেন আয়কর দপ্তরের কর্মকর্তারা। ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগেই তল্লাশি চালানো হয়েছে। বুধবার দাদারে শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’-এও আয়কর দপ্তর তল্লাসি চালায়। আজ শুক্রবার সকাল থেকে সেই রেস্তোরাঁর পথচলা শুরুর কথা। তার ঠিক আগের দিনই তার বাড়িতে চলল তল্লাশি অভিযান। যদিও এর আগে আইনি জটিলতার মাঝেই অভিনেত্রী ঘোষণা করেছিলেন— মুম্বাইতে তিনি আরও একটি রেস্তোরাঁর সূচনা করতে চলেছেন। সম্প্রতি অর্থনৈতিক অপরাধ দমন শাখা…
২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কা দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দাসুন শানাকা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে পাকিস্তানে টি–টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে অসুস্থতার কারণে চারিথ আসালঙ্কা খেলতে পারেননি। তখন অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় শানাকাকে। তার নেতৃত্বেই শ্রীলঙ্কা সেই সিরিজের ফাইনালে ওঠে। তবে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে যায় দল। নতুন নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদয়া বিক্রমাসিংহে জানান, আসন্ন বড় আসরের আগে নেতৃত্বে স্থিরতা চায় বোর্ড। সে কারণেই অন্তর্বর্তী দায়িত্ব পেলেও শানাকাকেই অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগের কমিটি ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডেও কোনো পরিবর্তন আনা…
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর। ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটি সদ্য একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে আমরা সরকারকে বাংলাদেশের সরকারের সঙ্গে গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার আহ্বান জানিয়েছি। একইসঙ্গে, ভারতীয়দের বিরুদ্ধে এবং যাদের ভারতপন্থি বলে মনে করা হচ্ছে তাদের বিরুদ্ধে যে ধরনের বৈরিতা উসকে দেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া কমিটির দেয়া রিপোর্টে ভিসা স্বাভাবিক করার সুপারিশ করেছিলেন বলে জানান তিনি। শশী থারুর বলেন, কিন্তু বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)…
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। সেখানে অমিতাভের মুখোমুখি বসে চোখে চোখ রেখেই একের পর এক প্রশ্ন করেন কার্তিক। অভিনেতা জিজ্ঞাসা করেন, অমিতাভের সামাজিক মাধ্যমের পাসওয়ার্ড কি জয়া বচ্চন জানেন? এ কথা শুনেই আঁতকে ওঠে ‘বিগবি’ বলেন— ‘পাগল নাকি, আমি এটা ওকে বলব?’ বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কার্তিক সে বিষয়েই প্রশ্ন করলেন বিগবিকে। বার্ধক্যের জন্য খাবারে নানা রাশ টানতে হয়। অমিতাভ কি জয়াকে লুকিয়ে নানা রকমের খাবার খান?—এমন প্রশ্ন শুনেও চক্ষু চড়কগাছ হয়ে যায় শাহেনশাহের। শুধু তাই নয়, বিগবিকে হাত দিয়ে কোরিয়ান ‘হৃদয়’ তৈরি করার…
বিপিএল আসছে, এরপর আছে ব্যস্ত এক মৌসুম। তার আগে নাজমুল হোসেন শান্ত নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ভালোভাবেই। তারই অংশ হিসেবে এবার তামিম ইকবালের শিষ্যত্ব গ্রহণ করলেন তিনি। গত ১৭ ডিসেম্বর বিসিবির ইনডোরে অনুশীলন করেন তিনি। সেখানেই তার তত্ত্বাবধান করেছেন তামিম। বিষয়টা শান্তই ফেসবুকে জানান। বলেন, ‘তামিম ভাইয়ের সাথে দারুণ একটা সেশন হয়েছে। অনেক ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময়, দিক-নির্দেশনা এবং দারুণভাবে সহযোগিতা করার জন্য।’ শান্তর অনুরোধেই তামিম সেদিন ছুটে গিয়েছিলেন ইনডোর অনুশীলনে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক একটি গণমাধ্যমকে জানান, ‘আমি নিজে ফোন করেছিলাম। আমার কিছু বিষয় নিয়ে ব্যাটিংয়ের একটু পরামর্শ প্রয়োজন ছিল। কিছু টেকনিক্যাল বিষয় ও গেইম সেন্সের কিছু বিষয় নিয়েও আলাপ…
স্কটল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায় ৩ হাজার ৩০০ বছর আগের একটি ‘রহস্যময় গণকবরের’ সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ডামফ্রিজ ও গ্যালোয়ের সানকুয়ারের কাছে টোয়েন্টিশিলিং উইন্ড ফার্মে প্রবেশপথ নির্মাণকাজের সময় ২০২০ ও ২০২১ সালে গার্ড আর্কিওলজি এই খননকাজ পরিচালনা করে। খননকালে সেখানে ব্রোঞ্জ যুগের একটি ব্যারো (প্রাচীন সমাধি ঢিবি) উন্মোচিত হয়। এর ভেতরে সাজানো পাঁচটি কলসের মধ্যে একাধিক মানুষের দাহকৃত অস্থি পাওয়া যায়। খননকাজে নেতৃত্ব দেওয়া প্রত্নতত্ত্ববিদ থমাস মুইর বলেন, দুর্ভিক্ষের মতো কোনো ‘ভয়াবহ ঘটনায়’ একসঙ্গে এত মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। উইন্ড ফার্মটি সানকুয়ার থেকে প্রায় তিন মাইল (৪.৮ কিলোমিটার) দক্ষিণে খোলা ও রুক্ষ উঁচু ভূমিতে অবস্থিত। গার্ড আর্কিওলজির গবেষণায় দেখা যায়, অন্তত আটজন…
ঢালিউড অভিনেতা শাকিব খান আবারও নতুন লুকে ধরা দিয়েছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়েন। বর্তমানে তিনি যা করছেন, সেটাই যেন মুহূর্তে নেটদুনিয়ায় আলোচনায় পরিণত হচ্ছে। বিশেষ করে তার নতুন লুকগুলো বেশ ভাইরাল হয়ে পড়ে। এমন আবহে বুধবার রাতে নতুন এক অবতারে ধরা দিলেন কিং খান। এ সময় সরগরম সিনেমাপাড়া। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি করপোরেট শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানে এই নতুন লুক তথা এই সাদা কোটিতেই ধরা দেন নায়ক। সেখানে বরবাদ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ বলে দর্শকদেরও মাতান। অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের আমূল পরিবর্তন এবং আগামী দিনের…
আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে পাকিস্তান। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের আওতায় সিরিজে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে। তবে পিএসএলের সঙ্গে সময়ের সংঘর্ষের কারণে সিরিজটি দুই ভাগে অনুষ্ঠিত হবে। গত রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি পিএসএলের সময়সূচি ঘোষণা করেছেন। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ২৬ মার্চ থেকে শুরু হয়ে ৩ মে শেষ হবে। ফলে পাকিস্তানের সফরের সময় পরিবর্তন করা সম্ভব না। তবে ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকবে। বিসিবি এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। সিরিজটি পিএসএলের আগে এবং পরে দুই ভাগে অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন। তিনি বলেন,…

