Author: mh sohag

মিশরের সঙ্গে ৩৫ বিলিয়ন (৩ হাজার ৫০০ কোটি) ডলারের গ্যাস চুক্তি করেছে ইসরাইল। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) এক ঘোষণায় চুক্তির বিষয়টি জানান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ নেতানিয়াহুর বরাতে মিশরের সাথে গ্যাস চুক্তিকে একটি ‘অর্থনৈতিক ও কৌশলগত অর্জন’ হিসেবে অভিহিত করেছে। চুক্তির আওতায় ইসরাইল অধিকৃত গ্যাস ক্ষেত্রগুলো থেকে বহু বছর ধরে এবং প্রচুর পরিমাণে মিশরে প্রাকৃতিক গ্যাস রফতানি করা হবে এবং সরবরাহের কাজ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরন। মিশর এক সময় প্রাকৃতিক গ্যাসে আপেক্ষিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল এবং এমনকি কিছু সময়ে এটি রপ্তানিও করত। সেই দেশটিই এখন ইসরাইল থেকে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের গ্যাস আমদানি করতে…

Read More

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে কংগ্রেসের ফ্লোরে উত্তপ্ত বিতর্কের সময় আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি ও চুল টানাটানির ঘটনা ঘটেছে। সোমবারের (১৫ ডিসেম্বর) এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নারী আইনপ্রণেতারা কংগ্রেস কক্ষের সামনের একটি পডিয়াম দখলকে কেন্দ্র করে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। শুরুতে উচ্চস্বরে বাকবিতণ্ডা হলেও পরিস্থিতি দ্রুত ধাক্কাধাক্কি এবং একপর্যায়ে চুল টানাটানিতে রূপ নেয়। এ সময় অন্য আইনপ্রণেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, মেক্সিকো সিটির স্বচ্ছতা তদারকি সংস্থার সংস্কার নিয়ে চলা বিতর্কের মধ্যেই এ ঘটনা ঘটে। ডানপন্থী ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন) অভিযোগ করে, বামপন্থী ও…

Read More

হত্যা, ছিনতাই, দাঙ্গা ও বাসাবাড়িতে চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধে সেলাংগর অঙ্গরাজ্যে চলতি বছর বিদেশি নাগরিকদের জড়িত থাকার ঘটনা নথিভুক্ত হয়েছে। সেলাংগর পুলিশ জানায়, চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১,৯৩১ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এর আগের বছর একই অঙ্গরাজ্যে অপরাধে জড়িত থাকার কারণে ২,৯৪৩ জন বিদেশিকে গ্রেফতার করা হয়েছিল। সেলাংগর পুলিশের প্রধান দাতুক শাজেলি কাহার জানান, আটক ব্যক্তিদের মধ্যে অনেককে ইতোমধ্যে আদালতে অভিযুক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধ অনুযায়ী সাজা দেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে যাদের বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি, তাদের মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগে (জেআইএম) হস্তান্তর করা হয়েছে। ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী…

Read More

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে আরও সাতটি দেশ ও ভূখণ্ড যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তের ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকেরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) হোয়াইট হাউজের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশ ও ভূখণ্ডকে। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ঝুঁকি বিবেচনায় যেসব দেশের নাগরিকদের যাচাই–বাছাই, স্ক্রিনিং এবং তথ্য আদান–প্রদানে গুরুতর ও ধারাবাহিক ঘাটতি রয়েছে, সেসব দেশের ওপর প্রবেশ–নিষেধাজ্ঞা আরও বিস্তৃত ও জোরদার করা হয়েছে। মঙ্গলবারের সিদ্ধান্ত…

Read More

ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তকে ঘিরে বিজেপির ওপর তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ করা উচিত। খাড়গে বলেন, ‘এই আদালতের সিদ্ধান্ত নরেন্দ্র মোদি ও অমিত শাহর মুখে এক বড় চপেটাঘাত। ভবিষ্যতে মানুষকে হয়রানি করা হবে না—এই মর্মে তাদের পদত্যাগপত্র দেওয়া উচিত।’ মঙ্গলবার দিল্লির একটি আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জমা দেওয়া চার্জশিট গ্রহণ করতে অস্বীকার করে। ওই চার্জশিটে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম ছিল। খাড়গে অভিযোগ করেন, গান্ধী পরিবারকে হয়রানি করতেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ন্যাশনাল হেরাল্ড মামলা করা হয়েছে। তার…

Read More

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। গত দুই বছরে কোনো নতুন ছবিতে দেখা যায়নি তাকে। পর্দার বাইরে থাকা এই অভিনেত্রী এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। জুহি চাওলা ও শাহরুখ খান ১০টির বেশি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। শাহরুখ ও জুহির সঙ্গে ত্রয়ীর তৃতীয় সদস্য ছিলেন পরিচালক আজিজ মিরজা। আইপিএলের প্রথম নিলামের সময় জুহি চাওলার স্বামী জয় মেহতা ও শাহরুখ খান ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কিনে নেন। এখন সেই কেকেআরের মূল্য ৯ হাজার কোটি রুপির বেশি। ২০২৪ সালের আইপিএলে শিরোপা জেতার পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়েছে। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, পুরো…

Read More

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর হুমকি ঘিরে দুদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। হাসনাতের এই হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খবর দ্য হিন্দুর। সোমবার (১৫ ডিসেম্বর) শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে—তাহলে বাংলাদেশ ভারতবিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে। ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পৃষ্ঠপোষকেরা অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানুষ দাঁড় করাচ্ছেন। ক্ষমতা, গদি ও মন্ত্রণালয়ের লোভে যারা দিল্লিকে ‘কেবলা’ বানিয়েছে,…

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সন্তানেরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনও তাদের বাবাকে দেখার সুযোগ পাবেন না, কারণ তাকে ‘ডেথ সেলে’ রেখে ‘মানসিক নির্যাতন’ করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের ‘দ্যা ওয়ার্ল্ড উইদ ইয়ালদা হাকিম’ অনুষ্ঠানে কাসিম ও সুলাইমান খান জানান, তারা কয়েক মাস ধরে তাদের বাবার সঙ্গে কথা বলেননি। উল্ল্যেক যে, ২০২৩ সালের আগস্ট মাস থেকে করাগারে আছেন ইমরান খান। কাসিম জানান, সাবেক প্রধানমন্ত্রীকে যেসব শর্তে রাখা হয়েছে তা ভয়াবহ। তিনি বলেন, ‘তিনি দু’বছরেরও বেশি সময় ধরে একাকী কারাগারের সেলে আছেন, যেখানে  পানি খুবই অপরিষ্কিার। তিনি এমন বন্দিদের সঙ্গে আছেন যারা…

Read More

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের আজ (১৭ ডিসেম্বর) জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর থেকেই অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। বিশেষ এই দিনে ভক্তদের ভালোবাসায় আপ্লুত অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন। জন্মদিন উপলক্ষে দেওয়া এক স্ট্যাটাসে শাবনূর জানান, দিনটি তার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। সামাজিক যোগাযোগমাধ্যম, ফোন ও মেসেজে যে অগাধ ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা পাচ্ছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি। স্ট্যাটাসে শাবনূর লেখেন, একজন অভিনেত্রী হিসেবে তার অগণিত ভক্ত-শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা। সবার দোয়া ও ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করে তোলে এবং ভালো কাজ…

Read More

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে খেলা মানেই কোটিপতি হয়ে যাওয়া। এই সময়ের সব ক্রিকেটারেরই স্বপ্ন আইপিএল খেলা। আইপিএল ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও পুরো ক্রিকেট বিশ্বেরই নজর থাকে এই টুর্নামেন্টের ওপর। বিশেষ নজর থাকে আইপিএলের নিলামেও। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবির ইত্তিহাদ অ্যারেনায় বসেছিল নিলাম। সেখান থেকে ২০২৬ আইপিএলে শিরোপা জয়ের ছক কষেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও দলে ভিড়িয়েছে কলকাতা। আইপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ২০ লা রুপিতে ফিজকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল। কলকাতা নাইট রাইডার্স: বিদেশি-…

Read More