ফিলিস্তিনি পাসপোর্টধারীসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশগুলো হলো— বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া। গতকাল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াই হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, ‘জাতীয় ও জন নিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা নিশ্চিত করতে স্ক্রিনিং, যাচাই-বাছাই এবং তথ্য ভাগাভাগির ক্ষেত্রে প্রদর্শিত, স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।’ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। এর আগে গত নভেম্বরের শেষ সপ্তাহে ১৯টি দেশের…
Author: mh sohag
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ স্মৃতি ইরানি। অক্ষয় খান্নার জন্য আলাদা করে উচ্ছ্বসিত হন তিনি। ‘রেহমান বালোচ’-এর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা। সেই সঙ্গে একটি গানে অক্ষয়ের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে হইচই পড়ে যায়। এবার অক্ষয় চরিত্র নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করলেন অভিনেত্রী স্মৃতি ইরানি। সম্প্রতি ‘তিস মার খান’ সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয় খান্না। সেই সিনেমার একটি হাসির দৃশ্য সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন স্মৃতি ইরানি। সেই সিনেমায় এক কৌতুকাভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না। সেই কৌতুকাভিনেতা ‘অস্কার’ পাওয়ার দৌড়ে মুখিয়ে থাকেন।— এমনই একটি দৃশ্য শেয়ার করে স্মৃতি ইরানি রসিকতা করে লিখেছেন—অক্ষয় সব…
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ। বাংলাদেশ ও শ্রীলংকার সেমিফাইনাল আগেই নিশ্চিত ছিল। আজ ছিল নিয়ম রক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় ওঠায় সেমিফাইনালে বাংলাদেশ পাচ্ছে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানকে। ১৯ ডিসেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বুধবার আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২২৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ আবরার। ৩৬ রান করেন আরেক ওপেনার রিফাত বেগ। ৩২ রান করেন কামাল সিদ্দিক। ২৯ রান করে করেন অধিনায়ক আজিজুল হাকিম ও ফরিদ হাসান। টার্গেট তাড়া করতে নেমে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলংকা।…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রচণ্ড ঠান্ডায় জমে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুই সপ্তাহ বয়সি শিশু মোহাম্মদ খলিল আবু আল-খাইর গাজায় তীব্র ঠান্ডা থেকে সৃষ্ট হাইপোথার্মিয়ার চিকিৎসার পর মারা যায়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের কারণে গাজার মৌলিক সুরক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ভেঙে ফেলার কারণে শিশুটির মৃত্যু ঘটল। এতে আরও বলা হয়, ‘পরিবারগুলো ভেজা মাটিতে তাঁবুতে বাস করছে, উত্তাপ নেয়ার কোনো ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, পর্যাপ্ত পোশাক নেই। যখন খাদ্য, জ্বালানি, আশ্রয় এবং সাহায্য একসঙ্গে নিষিদ্ধ করা হয়, তখন ঠান্ডা এভাবেই প্রাণঘাতী হয়ে ওঠে।’ দুই বছরের…
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক ঘটে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিনি তার ফিটনেস, যোগব্যায়াম এবং রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে ব্যস্ত সময় পার করছেন। যদিও অভিনেত্রীর সময়টা ব্যস্ততার মধ্যে কাটলেও মোটেও ভালো যাচ্ছে না। কারণ একের পর এক বিতর্ক যেন লেগেই আছে। এবার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছেন এই গ্ল্যামার কন্যা। বেঙ্গালুরুতে শিল্পার মালিকানাধীন রেস্টুরেন্ট ‘বাস্তিয়ান’-এর বিরুদ্ধে সম্প্রতি এফআইআর করেছে কর্নাটক পুলিশ। একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও রেস্তোরাঁটি খোলা রাখা হয়েছিল। গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চশব্দে গান-বাজনা এবং নাচ-গান চলার অভিযোগ…
দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ আজহার মাহমুদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে চুক্তি শেষ হওয়ার আগেই দায়িত্ব ছেড়ে দিলেন আজহার। আজহারের সঙ্গে পিসিবির চুক্তি ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়লেন তিনি। অবশ্য চুক্তির মেয়াদের আগে চাকরি ছাড়লেও পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২১ সালের পর থেকে পাকিস্তান টেস্ট দলে এটি সপ্তম হেড কোচ পরিবর্তন। এই সময়টাতে কোচিং কাঠামোও একাধিকবার বদলেছে, কখনো টিম ডিরেক্টর, কখনো আলাদা কোচিং সেটআপ দেখা গেছে। আগামী বছরের মার্চ–এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এই সিরিজের আগে পর্যন্ত পাকিস্তান টেস্ট দলের কোনো ম্যাচ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া…
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ এবং গাজাভিত্তিক চিকিৎসকদের ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) মাতিয়াজ নেমেক মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানান। নরওয়েজিয়ান নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেওয়ার পরই তিনি এ ঘোষণা দেন। নেমেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ ৩৩টি দেশের প্রায় ৩০০ জন যোগ্য মনোনয়নদাতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন। তিনি বলেন, এই মনোনয়ন ‘সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মৌলিক মানবিক মূল্যবোধ রক্ষায় সাহস, প্রচেষ্টা ও দৃঢ়তার প্রতি সম্মানের বহিঃপ্রকাশ’ এবং এটি ‘রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তির পক্ষে একটি গুরুত্বপূর্ণ অবদান’।…
একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেতা শাকিল খান বর্তমানে রুপালি পর্দা থেকে দূরে রয়েছেন। এককথায় বলা যায়, তিনি সিনেমা অনেকটা হারিয়ে গেছেন। বর্তমানে তিনি কথাও নেই। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে অভিনয়ে না থাকলেও সামাজিক মাধ্যমে সরব আছেন অভিনেতা। সম্প্রতি একটি অনুষ্ঠানে সিনেমা ইন্ডাস্ট্রির হালচাল এবং শাকিব খানকে নিয়ে নিজের খোলামেলা কথা বলেছেন শাকিল খান। তার বক্তব্যে উঠে এসেছে ইন্ডাস্ট্রির সোনালি অতীত, বর্তমান সংকট এবং শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রামের কথা। তিনি বলেন, শাকিব খান আমাদের দেশেরই সন্তান। আজ আমি আছি, কাল চলে যাব— এটাই নিয়ম বলে জানান শাকিল খান। তিনি বলেন, আমাদের কিংবদন্তি নায়করাজ রাজ্জাক সাহেব ও ফারুক…
ভারতের উত্তর প্রদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে মাসে ১২ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ২৪৮ টাকা) বেতন চাকরি করেন প্রশান্ত বীরের বাবা। তার স্বপ্ন ছিল ছেলে এক সময় ক্রিকেটার হবে। সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নেওয়ার পথে। প্রশান্ত বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। ছোট্ট ক্রিকেট ক্যারিয়ারে তিনি ২টি প্রথম শ্রেণির আর ৯টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ক্রিকেটে এই অল্প দিনের পথচলাতেই প্রশান্ত হয়ে গেলেন আইপিএলের মহাতারকা। গতকাল অনুষ্ঠিত আইপিএলের নিলামে তাকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে দল পাওয়া প্রসঙ্গে প্রশান্ত ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘শুধু আশা ছিল যে কেউ একজন আমার জন্য (দাম হাঁকার নির্দেশক)…
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্যসহ চারজ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গ্রাউন্ড ফোর্সের কুদস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়। জাহেদান–ফাহরাজ সড়কে সংঘটিত ওই সংঘর্ষে ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য ও একজন সাধারণ বেসামরিক ব্যক্তি নিহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত…

