সন্তানদের জীবনে একটা সময়ের পর থেকে হস্তক্ষেপ করা বন্ধ করে দিতে হয়। সেই সময়টার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া বেশ কঠিন বলেই মনে করেন পতৌদি পরিবারের নবাব ও বলিউড অভিনেতা সাইফ আলি খান। তবে জীবনে প্রতিষ্ঠিত হতে নিজেকেই লড়াইয়ে শামিল হতে হয়। সারা ও ইব্রাহিম জীবনে অনেক লড়াই করেছেন। বাস্তবেও তাই বিশ্বাস করেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন সাইফ আলি খান। সাইফ আলি খান বলেন, সন্তানদের কষ্ট করতে দেখাই বাবা-মায়ের কাছে সবচেয়ে কঠিন বিষয়। তখন হয়তো মন বলতে চায়— আমি সব ঠিক করে দেব। কিন্তু সেটি মোটেই ঠিক নয়। তিনি বলেন, শুধুই সিনেমার পর্দায় দেখতে চাই— এটি আজকাল বলা…
Author: mh sohag
২০২৬ বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত দাম নির্ধারণ নিয়ে ক্ষুব্ধ ইউরোপের ফুটবলভক্তরা। তাদের তীব্র সমালোচনার মুখে টিকিটমূল্য কমানোর ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। বিশ্বকাপে গ্রুপপর্বের সর্বনিম্ন টিকিটের মূল্য ১৮০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার টাকা) থেকে ৭০০ ডলার (৮৫ হাজার ৩৮৪ টাকা) পর্যন্ত নির্ধারিত হয়েছে দাম। এ ছাড়া ফাইনাল ম্যাচের টিকিট সর্বনিম্ন ৪১৮৫ ডলার (প্রায় ৫ লাখ ১১ হাজার টাকা) এবং সর্বোচ্চ ৮৬৮০ ডলার (১০ লাখ ৫৮ হাজার টাকা)। তীব্র বিরোধীতার পর ফিফা বলছে, ফাইনালসহ প্রতিটি ম্যাচে নির্ধারিত সংখ্যায় ৬০ ডলার দামের টিকিট পাওয়া যাবে। গতকাল (মঙ্গলবার) ফিফা জানায়, উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই ৬০ ডলার দামের…
ফিলিস্তিনের পশ্চিম গাজা সিটির একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিহতরা সালেম পরিবারের সদস্য। ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটির আল-রিমাল এলাকায় তাদের বাড়িতে ইসরাইলি বিমান হামলায় তারা নিহত হন। সিভিল ডিফেন্সের মতে, ওই হামলায় সালেম পরিবারের প্রায় ৬০ জন সদস্য নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধ্বংস হওয়া ওই বাড়িটিই ছিল সিভিল ডিফেন্সের শুরু করা একটি সংগঠিত উদ্ধার অভিযানের প্রথম স্থান। এই অভিযানের লক্ষ্য ইসরাইলি হামলায় গাজাজুড়ে ধ্বংস হওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকা…
পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান বলিউডের অন্যতম চর্চিত দম্পতি। ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এ তারকা জুটি। বয়সের ব্যবধান প্রায় ১০ বছর হলেও তাদের রসায়ন বরাবরই নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের। তবে আজ যে সম্পর্ক এত গভীর ও মজবুত, শুরুর দিনগুলো তা মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি সাইফ আলি খান নিজেই স্বীকার করে নিয়েছেন, সম্পর্কের শুরুর দিকে কারিনাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন। ২০০৮ সালে ‘টশন’ সিনেমার শুটিং সেটে। শহীদ কাপুরের সঙ্গে দীর্ঘ প্রেমের পাট চুকিয়ে তখন একা ছিলেন কারিনা কাপুর। সেই সিনেমার সেটেই কারিনাকে প্রেমের প্রস্তাব দেন পতৌদি পরিবারের ছোট নবাব। তবে প্রেমের জোয়ারে ভাসলেও মনের…
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলে খেলা মানেই কোটিপতি হয়ে যাওয়া। এই সময়ের সব ক্রিকেটারেরই স্বপ্ন আইপিএল খেলা। ২০০৮ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টির এই জনপ্রিয় টুর্নামেন্টের প্রথম আসর থেকেই জনপ্রিয়তায় তুঙ্গে। দীর্ঘদিন ধরে ধারাবাহিক আইপিএল খেলছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আইপিএলের প্রতি আসরেই বাংলাদেশের ক্রিকেটভক্তদের আগ্রহ থাকে, সাকিব-মোস্তাফিজরা কত টাকায় কোন দলে সুযোগ পেলেন। আইপিএলের এবারের আসরের নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্য থেকে শুরু করে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। বাংলাদেশি মুদ্রায় যা প্রায়…
অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের পুলিশই এ তথ্য জানিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, দুই হামলাকারীর মধ্যে যিনি নিহত হয়েছেন, তিনি ভারতের হায়দরাবাদ শহর থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে তার ‘উগ্রবাদী চিন্তাধারা’ সম্পর্কে জানে না ভারতে থাকা পরিবার। হামলাকারী ভারতীয় ওই ব্যক্তির নাম সাজিদ আকরাম (৫০)। বন্ডাই সৈকতে হামলায় তার সঙ্গে অংশ নেন তার ছেলে নাভিদ আকরাম। ওই হামলায় এখন পর্যন্ত সাজিদসহ ১৬ জন নিহত হয়েছেন। একে অস্ট্রেলিয়ার প্রায় ৩০ বছরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা বলা হচ্ছে। হামলার পর ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্ত শুরু করা হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলের তেলেঙ্গানা রাজ্য পুলিশ এক বিবৃতিতে বলেছে,…
‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসীম পর পর দুটি হিট ছবিতে অভিনয় করেই বলিউডকে বিদায় জানান। কারণ হিসাবে বলেছিলেন, তিনি ধর্মে মন দিতে চান। অভিনয় ছেড়েছেন প্রায় পাঁচ বছর হতে চলল। অন্তরালেই থাকেন। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের কীর্তি দেখে চুপ থাকতে পারলেন না। বিহারের মুখ্যমন্ত্রীর কাছে কোন দাবি করলেন জায়রা? খবর আনন্দবাজার অনলাইনের। সম্প্রতি সমাজমাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে হিজাব পরিহিত এক নারী চিকিৎসককে নিয়োগপত্র দিচ্ছিলেন নিতীশ। সেটি নিতে মঞ্চের সামনে যেতেই মুখ্যমন্ত্রী তার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ‘এটা কী?’ এর পরে তিনি খানিক ঝুঁকে ওই চিকিৎসকের হিজাব টেনে নামিয়ে দিতে উদ্যত হলেন। এর পর থেকেই…
আইপিএলে মোস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্সে খেলবেন এবার। ২০২৬ সালের আসরের জন্য হয়ে যাওয়া ছোট নিলামে তাকে রেকর্ড গড়ে দলে টেনেছে ওপার বাংলার দলটি। মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছে কেকেআর। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৩৭ লাখ রুপি। আইপিএলে এর আগে মোস্তাফিজ কখনোই এমন দাম পাননি। তার ক্যারিয়ারে সর্বোচ্চ দাম পেয়েছিলেন ২০১৮ সালে, ২ কোটি ২০ লাখ রুপিতে তিনি গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি লেগে যায় তার সাবেক দল চেন্নাই সুপার কিংস আর কলকাতার মধ্যে। শেষমেশ এই লড়াইয়ে শেষ হাসি হাসে কলকাতা। ৩ বারের চ্যাম্পিয়ন এই…
রুপার দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদহার কাটার আগেই এই মূল্যবান ধাতুর দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে প্রযুক্তিশিল্পে রুপার চাহিদাও ক্রমেই বাড়ছে। ৯ ডিসেম্বর স্পট মার্কেটে রুপার দাম প্রথমবারের মতো আউন্সপ্রতি ৬০ ডলার অতিক্রম করেছে। স্পট মার্কেট হলো সেই বাজার, যেখানে মূল্যবান ধাতু তাৎক্ষণিকভাবে কেনা-বেচা হয়। চলতি সপ্তাহে সোনার দামও বৃদ্ধি পেয়েছে। এ বছরের শুরুতেই সোনার দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল। এর পেছনের কারণ হিসেবে বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তাকে উল্লেখ করেছেন। বিনিয়োগকারীদের মধ্যে একটি সাধারণ প্রবণতা হলো—যখন সুদহার কমে এবং মার্কিন ডলারের মানে পতন ঘটে, তখন তারা সোনা বা রুপার…
মহান বিজয় দিবস বাংলাদেশিদের অহংকার আর গৌরবের দিন। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছেন। বিজয়ের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন শবনম বুবলী, কুসুম শিকদার ও জয়া আহসানের মতো জনপ্রিয় তারকারা। চিত্রনায়িকা শবনম বুবলী বিজয় দিবস উদযাপন করেছেন একটু ভিন্নভাবে। নিজের সন্তান শেহজাদ খান বীরের হাতে জাতীয় পতাকা দিয়ে তুলে ধরেছেন আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। লাল-সবুজ পতাকাসহ মা-ছেলের স্নিগ্ধ সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে বুবলী লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’ জয়া আহসান বিজয় দিবসকে কেবল একটি দিন হিসেবে…

