অ্যাডিলেড ওভালে তৃতীয় অ্যাশেজ টেস্টের প্রথম দিনে দারুণভাবে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। উসমান খাজা করেছেন ক্যারিয়ার বাঁচানো এক ফিফটি, সঙ্গে অ্যালেক্স ক্যারি করেছেন সেঞ্চুরি। তবে তাদের বিদায়ের পর সফরকারীদের ভোগাচ্ছেন ব্যাটার মিচেল স্টার্ক। তাদের কীর্তিতেই বুধবার দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ করে ৮ উইকেটে ৩২৬ রান। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ শুরুর আগে অসুস্থতার কারণে দলে থাকতে পারেননি স্টিভ স্মিথ। এই খবরে দলে হঠাৎ সুযোগ পান খাজা। ৩৯ বছরে পা রাখতে যাওয়া খাজা পিঠের চোটের কারণে আগের টেস্ট খেলেননি। পাঁচ রানে থাকা অবস্থায় জীবন পেয়েছিলেন তিনি। তবে এরপর আর পেছন ফিরে তাকাননি। ফিফটি তুলে নেন। তবে…
Author: mh sohag
এতদিন ভারতের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে ধীরে ধীরে মুছে দেওয়া হচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর নাম। এবার নরেন্দ্র মোদি সরকারের তরফে নতুনভাবে ধাক্কা দেওয়া হলো ভারতের জাতির জনক মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীকে। ২০ বছর ধরে চলা গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প, যার মূল নাম ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট’ বা সংক্ষেপে ‘মনরেগা’, তার নাম পুরোপুরি পরিবর্তন করে আজ মঙ্গলবার লোকসভায় নতুন বিল পেশ করা হয়েছে। নতুন বিলের মাধ্যমে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে সেখানে ‘রাম’ সংযোজন করা হয়েছে। মোহনদাস করমচাঁদ গান্ধীকে ‘মহাত্মা’ আখ্যা দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নতুন এই বিলের নামকরণ করা হয়েছে ‘বিকশিত ভারত—গ্যারান্টি ফর…
কলকাতা যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে না দেখতে পাওয়ার জন্য ফুটবলপ্রেমীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেটির মাত্রা আরও বাড়িয়ে দেয় টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ পাওয়ার পর বিতর্ক সৃষ্টি হয়। মেসি যে হোটেলে ছিলেন, সেখানে গিয়ে শুভশ্রী তার সঙ্গে ছবি তোলেন এবং তা দ্রুত ভাইরাল হয়ে ওঠে। এতে তাকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে শুভশ্রী এই বিতর্কের জবাব দিয়েছেন। তিনি জানান, ‘G.O.A.T ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিনোদন জগতের একজন প্রতিনিধি হিসেবে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়।’ শুভশ্রী বলেন, ‘আমন্ত্রণ পেয়ে আমরা মেসির হোটেলে গিয়েছিলাম এবং…
চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে মোস্তাফিজুর রহমানকে টেনেছে কলকাতা নাইট রাইডার্সের। শাহরুখ খানের দলটি বাংলাদেশি তারকা পেসারকে দলে টানতে খরচ করছে ৯ কোটি ২০ লাখ রুপি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসা নিলামে কলকাতা খরচও করেছে দুহাত খুলে। আইপিএল নিলাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মোট ৭৭টি জায়গার জন্য প্রায় ৩৫০ ক্রিকেটারের নাম জমা দেয়া হয়েছিল। নিলামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিদেশি প্লেয়ার হিসেবে নাম লিখিয়েছেন। তাকে নিতে ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করতে হয়েছে কলকাতাকে। এর বাইরে মাথিশা পাথিরানাকে নিতে ১৮ কোটি ও মোস্তাফিজুর রহমানকে নিতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে…
হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনে জিমি লাই দোষী সাব্যস্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোানল্ড ট্রাম্প তাকে মুক্তি দিতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্টের কাছে লাইকে মুক্তি দেওয়ার বিষয়টি ‘বিবেচনা করতে’ তিনি অনুরোধ জানিয়েছেন। এই সপ্তাহের শুরুতে হংকংয়ের একটি আদালত লাইকে দোষী সাব্যস্ত করেন। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,‘আমার খুব খারাপ লাগছে। আমি প্রেসিডেন্ট শির সঙ্গে কথা বলেছি এবং তার মুক্তির বিষয়টি বিবেচনা করতে বলেছি। তিনি একজন বয়স্ক মানুষ এবং তিনি ভালো নেই। তাই আমি সেই অনুরোধটি করেছি। এখন দেখা যাক কী হয়।’ যুক্তরাজ্য এই শাস্তির বিষয়টিতে…
স্বস্তিকা মুখার্জির ব্যক্তিজীবন শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রে। কৈশোর পেরিয়ে মাত্র আঠারো বছর বয়সে পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। অল্প বয়সেই কন্যাসন্তান অন্বেষার জন্ম হয়। তবে দাম্পত্য জীবনে কলহের জেরে স্বামী প্রমিত সেনের সংসার ছেড়ে বেরিয়ে আসেন স্বস্তিকা। এরপরই অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন তিনি। টলিউডে কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই জিৎ ও স্বস্তিকার পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়। শোনা যায়, পরিচালক রবি কিনাগির ‘মাস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের সম্পর্কের শুরু। ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়। পার্টি, প্রিমিয়ার কিংবা নানা সামাজিক অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যেত এই জুটিকে। অনেকের কাছেই স্বস্তিকার প্রথম প্রেম হিসেবে…
ভারতের কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে হওয়া বিশৃঙ্খলার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ নিশ্চিত করেছেন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগপত্রে অরূপ বিশ্বাস উল্লেখ করেছেন, যেহেতু মুখ্যমন্ত্রী ইতোমধ্যেই এ ঘটনার তদন্তে কমিটি গঠন করেছেন, তাই তদন্তপ্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতেই তিনি সরে দাঁড়াচ্ছেন। তবে ক্রীড়া দপ্তর ছাড়লেও তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হিসেবে বহাল থাকবেন। মেসির আগমনকে কেন্দ্র করে স্টেডিয়ামে অব্যবস্থাপনা ও ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্রী…
মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। খবর সামা টিভির। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করে মাঝপথে যান্ত্রিক সমস্যায় পড়ে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পাইলট একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচ্যুত হয়ে একটি গুদামঘরে আঘাত হানে। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়, তবে কয়েকজন যাত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি। বিমানটি দ্রুত নিচে নেমে আসার মুহূর্ত দেখানো দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অন্তত ৩৫০ কোটি টাকার মালিক। এত বড়লোক হওয়ার পরও নিজের মধ্যবিত্ত জীবনের বিশেষ একটা জিনিস বড্ড মিস করেন বলে জানিয়েছেন তিনি। আর তা অবশ্যই রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাওয়া নয়, তাহলে কোন আকর্ষণ এখনো অনুভব করেন অভিনেতা? সম্প্রতি পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে মধ্যবিত্ত সময়ের কোন জিনিসটি আজ খুব মিস করেন, এটি কি স্ট্রিট ফুড নাকি বাজারে গিয়ে কেনাকাটা করা?—এমন প্রশ্নের উত্তরে অক্ষয় কুমার বলেন, আমি বাইরে খেতে পছন্দ করি না। সুতরাং এমন নয় যে, আমি বাইরে গিয়ে বড়া পাও খাব বা এলকো মার্কেটে গিয়ে রঙিন পানীয়। সে রকম কিছু নেই। অভিনেতা বলেন, কিন্তু মাঝে মাঝে সমুদ্রের তীরে…
চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মাঝে লড়াই চলছিল। শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানকে দলে টানার এই লড়াইয়ে জিতেছে কলকাতা। শাহরুখ খানের দলটি বাংলাদেশি তারকা পেসারকে দলে টানতে খরচ করছেন ৯ কোটি ২০ লাখ রুপি। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে রেকর্ড দামে দল পান টাইগার এই পেসার। আইপিএলে এবার নিয়ে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেছেন মোস্তাফিজ। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। এবার সাকিব আল হাসানের সাবেক…

