টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। এদিন মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান কমে দাঁড়িয়েছে ৯০.৮২ তে। চলতি বছরে ডলারের বিপরীতে রুপির মান প্রায় ৬ শতাংশ কমেছে, যা একে এশিয়ার মধ্যে বছরের সবচেয়ে দুর্বল পারফরম্যান্সের মুদ্রায় পরিণত করেছে। সোমবার যেখানে ১ ডলারের মান ছিল ৯০.৭৮ রুপি, মঙ্গলবার তা আরও কমে ভারতের মুদ্রা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। খবর গালফ নিউজের। বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, শেয়ার বাজারের মন্দাভাব ও রিজার্ভ ব্যাংকের কৌশলের কারণে রুপির এই ঐতিহাসিক পতন হয়েছে বলে দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন। তাদের মতে, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি…
Author: mh sohag
লাল শাড়িতে রানির বেশে নিজের দ্যুতি ছড়ালেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ব্রাইডাল মেকওভারে রীতিমতো নজর কাড়লেন অভিনেত্রী। রোববার একগুচ্ছ ছবি প্রকাশ করতেই ভক্তদের চোখ আটকে দিলেন সাদিয়া। যেখানে উঠে আসে তার রাজকীয় সৌন্দর্য। ছবিতে দেখা যায় এক ক্লাসিক অন্দরমহলের আবহে ঘন লাল বেনারসিতে সাদিয়া। সাদিয়ার স্নিগ্ধ মুখাবয়বে, গাঢ় কাজল আর চোখের গভীর সাজ; সবশেষে ঠোঁটে লালের উষ্ণ আভা। খোলা চুলে হালকা কার্ল, যা তার এই নতুন ফ্যাশনকে নিয়ে গেছে অনন্য মাত্রায়। অলঙ্কারেও ছিল আভিজাত্যের ছোঁয়া। মাথায় টিকলি ও ঝাপটা-সহ মানানসই মাঙ্গটিকা, গলায় কুন্দন-পাথর বসানো ভারী নেকলেস, হাতে চওড়া সোনালি চুড়ি ও বালা- প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠেছে ঐতিহ্যবাহী সৌন্দর্য।…
আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে নির্ধারিত সাক্ষাৎ সোমবার (১৫ ডিসেম্বর) বাতিল হয়েছে। তাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ইন্ডিয়া ট্যুরে মেসির অংশগ্রহণের সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও দেখা করার কথা ছিল। ২১ মিনিটের প্রোটোকলও প্রস্তুত করা হয়েছিল, তবে শেষ মুহূর্তে এটি বাতিল করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চার দিনের বিদেশ সফরে যাচ্ছেন। তার সফরের মধ্যে রয়েছে জর্ডান, ইথিওপিয়া ও ওমান। ভারত ছাড়ার আগে তিনি জানান, এই তিন দেশে ভারতের দীর্ঘকালীন সম্পর্ক এবং বিস্তৃত দ্বিপাক্ষিক যোগাযোগ রয়েছে। মেসির তিন দিনের ভারত সফরের প্রথম গন্তব্য ছিল কলকাতা। সল্টলেক স্টেডিয়ামে তার আগমনে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি…
ভারী বর্ষণের ফলে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার পূর্বাঞ্চলের সান্তা ক্রুজ অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ আছেন অন্তত ২০ জন। সোমবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ও শনিবারের অতিবর্ষণের কারণে নদীর বাঁধ ভেঙে যায়। এতে সরকারি স্থাপনা ও অন্তত দুটি সেতু ধ্বংস হয়েছে। নদীর পানি বেড়ে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। বহু ঘরবাড়ি তলিয়ে গেছে, আর শতাধিক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় রয়েছেন। বর্তমানে জরুরি বিভাগের উদ্ধারকারীরা বিপর্যস্ত এলাকায় কাজ করছে। বন্যার পানিতে আটকা পড়েছে গবাদি পশু, সেইসঙ্গে বহু গাছপালা তছনছ হয়ে গেছে। বন্যায়…
বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তি পেয়েছে। এ সিনেমায় এমন বিস্ময়কর কিছু কাজ করেছেন, যা বলিউডের অনেক বড় বড় তারকাকেও হার মানিয়েছে। আবার এ সিনেমা নিয়ে পাক-ভারত বিতর্কেও জড়িয়েছে। আদিত্য ধরের ‘ধুরন্ধর’ বক্স অফিসে সফল। কিন্তু পাশাপাশি চলছে নানা বিতর্কও। প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে নানা রকমের আপত্তি উঠেছে চিত্রনাট্য নিয়ে। এর মধ্যেই পাক মন্ত্রী দাবি করেছে, ‘ধুরন্ধর’ সিনেমা পাকিস্তান ও লিয়ারিকে খুব নেতিবাচক আঙ্গিকে দেখানো হয়েছে। আদিত্য ধরের সিনেমাকে পাল্টা জবাব দিতে শনিবার (১৩ ডিসেম্বর) পাকিস্তানে ঘোষণা করা হয়েছে ‘মেরা লিয়ারি’ নামে একটি সিনেমার। সেই সিনেমায় দেখানো হয়েছে, পাকিস্তানের লিয়ারি শহরে চলা গ্যাংস্টারদের নানা ঘটনা।…
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখল যুব টাইগাররা। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে একপ্রকার বিধ্বস্ত করে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। গ্রুপের অপর ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়, তবে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করবে আজিজুল হাকিমের দল। দুবাইয়ের দ্য সেভেন স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করে বাংলাদেশ। প্রথম তিন ওভারেই স্কোরবোর্ডে উঠে আসে ২৭ রান। তবে চতুর্থ ওভারে পরপর দুই বলে উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি।…
ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এর পরিবর্তে তিনি পশ্চিমাদের কাছ থেকে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করতে জার্মানির বার্লিনে পৌঁছে এসব কথা বলেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জসহ ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিতে জার্মানির বার্লিনে পৌঁছেছেন জেলেনস্কি। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি বলেন, ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্যপদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত। এর পরিবর্তে তিনি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণের প্রস্তাব দেন। কিয়েভের ভাষায়, এটি ইউক্রেনের পক্ষ থেকে…
নির্মাতা অনন্য মামুন হত্যার হুমকি পাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে লেখার পর থেকেই তিনি এ হুমকি পান। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি। অনন্য মামুন লেখেন, হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারা তো জানে না, হাদি আমার কাছে একটা ভালোবাসার নাম। আর মৃত্যুর ভয় কখনো পাই না। যেদিন পৃথিবীতে এসেছি, সেদিন-ই আল্লাহতায়ালা আমার মৃত্যুর তারিখ ঠিক করে রেখেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে…
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে কিনতে আগ্রহ দেখাচ্ছেন। স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গিতোর সাংবাদিক ফ্রাঁসোয়া গালার্দোর দাবি, বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন তিনি। এই আগ্রহ সৌদি আরবের ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ কৌশলের সঙ্গেই মানানসই। সৌদি আরব সরাসরি বিনিয়োগ বা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে খেলাধুলায় বড় ভূমিকা নিতে চায়। এই পরিকল্পনার অংশ হিসেবেই বার্সেলোনায় নজর পড়েছে। গালার্দোর মতে, বার্সেলোনার ঋণের পরিমাণ এখন ২.৫ বিলিয়ন ইউরোর বেশি। এই ঋণ শোধ করা ক্লাবের জন্য কঠিন। এই বাস্তবতা মাথায় রেখেই ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব আসতে পারে। বাংলাদেশি অর্থে যা প্রায় দেড় লক্ষ কোটি টাকা। তাতে সৌদি যুবরাজ পুরো…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারি বৃষ্টিপাতের কারণে একদিনে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়েসুসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডব্লিউএইচও মহাপরিচালক সতর্ক করে বলেন, খোলা পরিবেশে বসবাস, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, গাজায় পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে ডব্লিউএইচও এখনো বড় ধরনের বাধার মুখে পড়ছে। এছাড়া ইসরাইল অনেক জরুরি সরঞ্জামকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ (ডুয়াল-ইউজ) পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে…

