চিত্রনায়িকা পরীমণির সমালোচনা চলছেই। বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই তিনি বিতর্কের জন্ম দেন। সম্প্রতি নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধন করতে যান পরীমণি। কিন্তু সেখানে গিয়েও আলোচনার কেন্দ্রে পরিণত হন এই নায়িকা। যার নেপথ্যে ছিল তার খোলামেলা পোশাক। পার্লার উদ্বোধনের এই অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হয়েছিল, তা অবশ্য জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিও ও ছবিতে পরীমণির সেই মুহূর্তগুলো দেখা যায়। দেখা যায়, উদ্বোধনের অনুষ্ঠানে পরীমণি একটি সবুজ রঙের স্লিভলেস ডিপনেক গাউন পরেছেন। নায়িকার এমন খোলামেলা পোশাক ভালোভাবে নেননি নেটিজেনরা। অনেকেই পরীমণির সেই ছবি-ভিডিওগুলো শেয়ার করে তার পোশাকের রুচি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন; বিশেষ…
Author: mh sohag
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার কোয়াব আয়োজিত বিশেষ প্রীতি ম্যাচ মাঠে গড়াবে। যেখানে নাজমুল হোসেন শান্তর অদম্য দল মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের অপরাজেয় দলের। তার আগে শান্ত রীতিমতো হুংকার ছেড়ে বলেছেন, মাঠে কোনো ছাড় নয়। বলেছেন, ‘কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম।’ জবাবে মিরাজ জানালেন, জবাবটা মাঠেই দিতে চান। তিনি বলেন, ‘যদি খেলার ভেতরে প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে সেই খেলার কোনো মূল্য হয় না। সো বাবুল স্যার থ্রেট দিয়ে গিয়েছে, শান্ত থ্রেট দিচ্ছে। সো আমরা… যদি ওরা যদি থ্রেট দেয়, আমরাও যদি থ্রেট দিই… সো একটা পক্ষকে তো অবভিয়াসলি সেভ করতে হবে। সো আমরা মাঠে চেষ্টা করব…
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের সুদৃশ্য জুকো উপত্যকায় দাবানল শুরু হয়েছে। জ্বলছে উপত্যকার বিশাল অংশ। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার জুকো উপত্যকায় ট্র্যাকিংয়ে গিয়েছিলেন চার জন স্থানীয় ট্র্যাকার। তাদের অসাবধানতার জেরেই ছড়িয়ে পড়েছে আগুন। জুকোতে ট্রেকিংয়ে গিয়ে উপত্যকার একটি এলাকায় তাঁবু খাটিয়েছিলেন তারা, তারপর তাঁবুর সামনে আগুন (ক্যাম্পফায়ার) জ্বালিয়ে পানির খোঁজে বের হয়েছিলেন। পানি নিয়ে ফিরে আসার পর তারা দেখেন, সেই আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের মধ্যেই আটকা পড়েন তারা। শনিবার তাদের উদ্ধার করা হয়। ততক্ষণে উপত্যকার ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল। উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাঁবুর সামনে আগুন জ্বালানোর কথা…
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজের কথায় বলিপাড়া থেকে শুরু করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। তা যেন এখনো শেষ হওয়ার নয়। অভিনেত্রী মা হওয়ার পর থেকে সেই শর্ত রেখেছেন। ফলে একাধিক কাজ হাতছাড়া হয়েছে তার। বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। নিজের সিদ্ধান্তে অনড় তিনি। অনেকে তার পক্ষ নিয়েছেন। আবার অনেকে তার বিপক্ষে কথা বলেছেন। কিন্তু স্ত্রীর এমন দাবির সঙ্গে সহমত নন অভিনেতা রণবীর সিং। দীপিকার আট ঘণ্টা কাজের দাবি নিয়ে আলোচনার আবহে প্রায় তিন বছর আগের রণবীর সিংয়ের এক সাক্ষাৎকারের অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়— প্রয়োজনে তিনি…
দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক দেশ ঠিক করার কাজ শুরু করেছে। প্রাথমিক আলোচনায় আবারও এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১৬ ও ২০২৪ সালে দেশটি এই টুর্নামেন্ট আয়োজন করেছিল। একই সঙ্গে কনমেবল ফিফার সঙ্গে ২০৩০ বিশ্বকাপ নিয়েও আলোচনা চালাচ্ছে। সেখানে ৪৮ দলের বদলে ৬৪ দল করার প্রস্তাব দিয়েছে তারা। আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে মোট ১৮টি ম্যাচ আয়োজনের কথাও বলা হয়েছে। এই প্রেক্ষাপটেই ২০২৮ কোপা আমেরিকার আয়োজক নিয়ে ভাবনা শুরু হয়েছে। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালে কোপা আমেরিকা আবার যুক্তরাষ্ট্রে ফিরতে পারে। কনক্যাকাফ ও কনমেবলের মধ্যে নতুন করে আলোচনা চলছে। সফল আয়োজন,…
কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিশুদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ৮০ মিটার গভীর খাদে পড়ে গেছে। এতে অন্তত ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাতের ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এল চিসপেরো এলাকার রেমেডিওস এবং জারাগোজার সংযোগকারী একটি সড়কে রোববার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি প্রায় ৮০ মিটার গভীর…
বিদ্যা সিনহা মিম কাজের ফাঁকে দেশের বাইরে ছুটি কাটাতে প্রায়ই উড়াল দেন। সে জন্য ঢালিউড এই অভিনেত্রীকে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডেকে থাকেন তার ভক্ত-অনুরাগীরা। তবে অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। নানা বিষয় ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম নয়; ছুটির মেজাজে লাস্যময়ী মিম ধরা দেন সাগরপাড়ে। একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে দিয়ে তিনি নেটিজেনদের নজর কেড়েছেন। ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। এর আগেও সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। সেসব ছবিতে দেখা যায়, মিম লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে দাঁড়িয়ে থাকতে। এবার অবকাশ যাপনের জন্য মিম উড়াল…
মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন– কোয়াব আয়োজন করেছে বিশেষ এক ম্যাচ। যে প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের দুই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর মেহেদী হাসান মিরাজ হবেন মুখোমুখি। শান্তর দল অদম্য খেলবে মিরাজের দল অপরাজেয় এর বিপক্ষে। এই ম্যাচটি প্রীতি ম্যাচ। তবে তার আগে কথায় রীতিমতো উত্তাপ ছড়ালেন শান্ত; জানালেন প্রীতি ম্যাচ নয়, মাঠে জেতার জন্যই খেলবে তার দল। তিনি বলেন, ‘খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আগে হয়নি। কোনো ছাড়াছাড়ি হবে না, শোয়াই ফেলব একদম। প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না। সব প্রস্তুতি মুখে মুখে হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়েও যাইতে পারি। যেকোনো…
অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। গত ৩০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ায় সবচেয়ে এই ভয়াবহ হামলা এটি। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় দুই হাজার মানুষ। সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ৫০ বছর বয়সি বাবা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার ২৪ বছর বয়সি ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। সিডনির জনাকীর্ণ বন্দাই সৈকতে এলোপাতাড়ি গুলির ঘটনা `অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি…
হলিউডের জনপ্রিয় অ্যাকশন রেসিং ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ ডোমিনিক টোরেটো চরিত্রে পরিচিত মুখ অভিনেতা ভিন ডিজেল সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম পেজে ফুটবলার রোনালদোর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। শুরুতে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, একসময় রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছিল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিক্যুয়েল ‘লস বানডোলেরস’-এ রোনালদোর অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সিনেমায় তাকে দেখা যায়নি। কিন্তু বিষয়টি অন্যদিকে মোড় নেয় যখন ভক্তরা লক্ষ্য করেন— অভিনেতা ভিন ডিজেল ওই পোস্টের ক্যাপশন সামান্য বদলে ফেলেছেন। নতুন ক্যাপশনে লেখা হয়েছে— সবাই জিজ্ঞেস করছিল, সে কি ‘ফাস্ট’ মিথোলজির অংশ হবে? আমি শুধু এটুকু বলতে পারি, সে একজন আসল মানুষ। আমরা…

