Author: mh sohag

আবুধাবিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিরা পৌঁছাতে শুরু করেছেন। কাল মঙ্গলবার হবে এবারের মিনি নিলাম। তার ঠিক আগে প্রশ্ন উঠছে, এবার বাংলাদেশিরা আইপিএলে দল পাবেন তো? কিংবা দল যদি পেয়েও যান, তাহলে খেলতে পারবেন কত দিন? এই প্রশ্ন ওঠার কারণ ২০২৬ মৌসুমে বাংলাদেশ দল এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ। এই সূচির কারণে আইপিএলে তাদের অংশগ্রহণ সীমিত হতে পারে। এবার নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার আছেন। তাদের বেস প্রাইস ৩০ লাখ থেকে ২ কোটি রুপির মধ্যে। বাস্তবে দল পাওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা আছে মোস্তাফিজুর রহমানের। তবে জাতীয় দলের খেলা পড়লে তাকেও পরে বদলি হিসেবে খেলতে হতে পারে। গত মৌসুমে এমনটাই হয়েছিল।…

Read More

২০১৯ সালের পর আবারও ইরান জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে। নতুন ব্যবস্থায় তেলের দাম তিনটি স্তরে ভাগ করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে সাধারণ জনগণ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ইরান দীর্ঘদিন ধরে সস্তা জ্বালানি ভর্তুকি দিয়ে আসছিল, কিন্তু এখন সরকার সেই ভর্তুকি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে। শনিবার থেকে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে, যা ২০১৯ সালের বিতর্কিত দাম বাড়ানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ২০১৯ সালে হঠাৎ করে দাম বৃদ্ধির ফলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ৩০০ জনেরও বেশি লোক প্রাণ হারান। ইরানে সস্তা পেট্রোল…

Read More

নব্বইয়ের দশকের অভিনেতা অক্ষয় খান্না পাঁচ বছর বয়সে বাবার সংস্পর্শ থেকে দূরে ছিলেন। তবে বড় হয়ে বাবার মতোই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। শুরুতে নায়কের চরিত্রে দেখা গেছে তাকে। পরে অবশ্য একাধিক সিনেমায় পার্শ্বচরিত্রে কাজ করেছেন। তবে কাঙ্ক্ষিত সেই সাফল্য যেন অধরাই ছিল অক্ষয় খান্নার। আর একটা সময় অক্ষয়কে দেখে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মনে হয়েছিল— তিনি কামড়ে দিতে পারেন। কেন এমন মনে হয়েছিল? সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ সিনেমায় রেহমান ডাকাতের চরিত্রের জন্য চারদিকে প্রশংসিত হচ্ছেন অক্ষয় খান্না। যদিও একসময় ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে কারিশমা কাপুর, ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছিলেন তিনি।…

Read More

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই টিকিটের অতিরিক্ত দামের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। তবে দাম নিয়ে অসন্তোষ থাকলেও সমর্থকদের মধ্যে টিকিট কেনার প্রবল আগ্রহ স্পষ্ট। কারণ প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় ৫০ লাখ টিকিটের জন্য আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার দাবি, এই বিপুল আবেদন প্রমাণ করে বিশ্বকাপ টিকিটের প্রতি বৈশ্বিক চাহিদা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি ৪৮ দলের এই টুর্নামেন্টের গ্রুপপর্ব চূড়ান্ত হওয়ার পর এবারই প্রথম নির্দিষ্ট ম্যাচ অনুযায়ী টিকিটের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের জন্য…

Read More

ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। সেই সঙ্গে জাহাজটির ১৮ জন ক্রুদের সবাইকে আটকও করা হয়েছে। আটক ক্রুদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি আটক করা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের উপকূলে। প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে আরও বলছে, ‘শুক্রবার ওমান উপসাগরে ৬০ লাখ লিটার ডিজেলবাহী একটি ট্যাংকার  জাহাজ জব্দ করা হয়েছে। নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ায় সাগরে ভাসছিল জাহাজটি। জাহাজে ১৮ জন ক্রু ছিলেন। তাদের সবাইকে আটক করা হয়েছে। আটক এই ক্রুদের মধ্যে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাগরিকরা…

Read More

ফুটবলের জীবন্ত কিংবদন্তি বিশ্বকাপজয়ী লিওনেল মেসি আগামীকাল (১৩ ডিসেম্বর) ভারতে আসছেন। তার এই আগমনে কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি বড় চমক অপেক্ষা করছে। মেসির সঙ্গে একই মঞ্চে থাকতে পারেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একই মঞ্চে ফুটবল ও বিনোদন জগতের এ দুই তারকার উপস্থিতি কলকাতাবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে বলে একটি সূত্র জানিয়েছে। এদিকে লিওনেল মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে তিনি কলকাতা, এরপর মুম্বাই এবং সবশেষে দিল্লি যাবেন। মেসি কলকাতায় পা রাখবেন ১৩ ডিসেম্বর। ফুটবলপ্রেমীরা ইতোমধ্যে তাকে এক ঝলক দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ২ নভেম্বর নিজের জন্মদিনে শাহরুখ কলকাতায় যাওয়ার ইঙ্গিত দিলেও…

Read More

লিওনেল মেসি এমন ঘটনা নিশ্চয়ই আর কখনো দেখেননি! ক্যারিয়ারে অনেক কিছুই দেখেছেন তিনি, কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েননি কখনো। এমনই বিরল এক অভিজ্ঞতা হলো ভারত সফর করতে গিয়ে। তার নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয় কলকাতায়, যে কারণে ৫ মিনিটের মাথায় যুব ভারতী স্টেডিয়াম ছাড়তে হয় তাকে। ফুটবল ইতিহাসের মহাতারকা তিক্ত এক অভিজ্ঞতার মুখে পড়লেন কলকাতায়। তাকে দেখতে আজ সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কমপক্ষে ১ লাখ দর্শক। তবে মেসিকে ঘিরে ভিড় সামলাতে ব্যর্থ হয় স্থানীয় পুলিশ-প্রশাসন ও উদ্যোক্তারা। ঘটনা আরও বাজে রূপ নেয় স্থানীয় রাজনৈতিক নেতারা মেসির আশেপাশে ভিড় করলে। মেসি যখন গ্যালারিতে হাজির দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন ল্যাপ…

Read More

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আর্টিলারি হামলা চালায়। এর মধ্যে আল-ওয়াজ্জানি এলাকা এবং আল-মাজিদিয়াহর আশপাশে গোলাবর্ষণের তথ্য পাওয়া গেছে। পৃথক আরেক ঘটনায় দক্ষিণ লেবাননের রাস আল-নাকুরা উপকূলে লেবানিজ জেলেদের নৌকার দিকে ইসরাইলি নৌযান থেকে গুলি ছোড়া হয়। এছাড়া, একটি ইসরাইলি বিমান লেবানিজ একটি মাছ ধরার নৌকার কাছে বোমা নিক্ষেপ করে, যা যুদ্ধবিরতি চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে।

Read More

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসের অন্যতম সেরা আইকনিক খলনায়িকা ‘নীলাম্বরি’। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পডিয়াপ্পা’ সিনেমায় সেই চরিত্রে রম্যা কৃষ্ণানের দাপুটে অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে ২৬ বছর পর সিনেমাটি পুনরায় মুক্তির ঠিক আগমুহূর্তে এক বিস্ফোরক তথ্য জানালেন আরেক দক্ষিণী সুপারস্টার ‘থালাইভা’খ্যাত অভিনেতা রজনীকান্ত। তিনি বলেন, এই কালজয়ী চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ রম্যা ছিলেন না। বরং তারা চেয়েছিলেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। রজনীকান্ত বলেন, ‘নীলাম্বরি’ চরিত্রটি যখন কল্পনা করা হয়েছিল, তখন তার মনে কেবল ঐশ্বরিয়া রাইয়ের ছবিই ভেসে উঠেছিল। কারণ চরিত্রটি ছিল তামিল সিনেমার অন্যতম শক্তিশালী নারী চরিত্র। এ বর্ষীয়ান অভিনেতা বলেন, চরিত্রটিতে কাস্ট করার জন্য আমাদের টিম…

Read More

এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, আজ তিনি বাংলাদেশে আসছেন। ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলেন, ‘ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আখতার ১৩ থেকে ১৫ ডিসেম্বর এখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন। তবে বিপিএলের সময় তিনি ঢাকায় থাকবেন কিনা, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।’ ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএল অভিযান শুরু করবে ২৭ ডিসেম্বর সিলেটে। তাদের প্রথম প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পুরো মৌসুমে খেলার জন্য নয়জন পাকিস্তানি ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। এর ফলে তারা ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন। বিপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি এবার দলে…

Read More